এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০৪:০০185700
  • গাল টা কি আমি দিলাম নাকি !!
  • 4z | ২২ নভেম্বর ২০১৩ ০৩:৪৭185699
  • পাই খামোখা ম্যানেজমেন্টের লোকেদের গাল দেয় কেন? এমনভাবে বলছে যেন সায়েন্টিস্ট মানেই সব অবোধ ধোয়া তুলসিপাতা!
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০২:১২185698
  • সেটা তো টপ লেভেলের কথা হচ্ছে। আর তাঁরা সায়েন্স ছেড়ে পুরো অ্যাডমিনে চলে আসছেন, এমনটাও নয়। দেশে এমনি সায়েন্ন্টিফিক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট বা পলিসি লেভেলে, বেসিক লেভেলগুলোতে ট্রেইনড (পিএইচডি, পোস্ট্ডক করা) সায়েন্সের লোকজন ক'জন কীরকম আছেন ?
  • Ekak | ২২ নভেম্বর ২০১৩ ০২:১১185697
  • ক্ষমতার করাপশন হয়না। সব ই দায়্নামিক্স।
  • power | ২২ নভেম্বর ২০১৩ ০২:০৮185696
  • Honesty is the worst policy
  • potke | ২২ নভেম্বর ২০১৩ ০২:০২185695
  • সায়েন্সের লোক ক্ষমতায় গেলে কি হয় দেশে থাকলেই বোঝা যায়।
  • aka | ২২ নভেম্বর ২০১৩ ০২:০০185694
  • এটা বিশুদ্ধ সানি।

    ক্ষমতা সবাইকেই ইকুয়ালি প্রলুব্ধ করে। তার ব্যাকগ্রাউণ্ড ম্যানেজমেন্টই হোক বা সায়েন্স হোক। ব্যাক্তিবিশেষে তারতম্য হতে পারে।
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০১:৫৩185693
  • বিশুদ্ধ ম্যানেজমেন্টের লোক সেখানে যাবার থেকে সায়েন্সের লোকজন গেলে মনে হয় কম জালি হয়। ডেল্টা কম হলেও ঃ)
  • h | ২২ নভেম্বর ২০১৩ ০১:৪৬185692
  • আমার বেশ কয়েকজন ভালো বন্ধু ভালো সায়েন্টিশ থেকে, বড় নেতা অ্যাডমিন আর ম্যা হয়েছে, এবং হওয়া মাত্র আর ভালো বন্ধু নেই মাইরি, বেশ কিছুটা জালি পদার্থে পরিণত হয়েছে।
  • h | ২২ নভেম্বর ২০১৩ ০১:৪৫185691
  • ইরেসপেক্টিভ অফ ব্যাকগ্রাউন্ড, মাল অ্যাডমিনে আর ম্যানেজমেন্টে লোক গেলেই সব বেটা এক গোত্র, ক্ষমতার মত কোরাপটিং এক্সপিরিয়েন্স আর কিচ্ছু নেই ঃ-))
  • S | ২২ নভেম্বর ২০১৩ ০১:৩৯185690
  • বায়োমেডিকাল পোস্ট-ডক সিস্টেমে একটা বড় পরিবর্তন আসবে।NIH আস্তে আস্তে বেশ কিছু নতুন ইনিশিয়েটিভ আনছে।কেউ উৎসাহি থাকলে রক টক ব্লগ (Rock Talk Blog) ফলো করতে পারেন। এটা NIH এর এক্স্ট্রামুরাল ডিভিশনের ডিরেক্টর স্যালি রকির ব্লগ।পোস্ট-ডক রিলেটেড প্রবলেম অ্যাড্রেস করে বছর দুই আগে biomedical research workforce নামের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। কিছু জিনিস ইম্প্লিমেন্ট করা হয়েছে আর হচ্ছে।এই লিংকে ডিটেল আছে।
    http://biomedicalresearchworkforce.nih.gov/Implementation.htm
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০১:৩৮185689
  • মানে সায়েন্সে ভালোভাবে ট্রেইনড লোকজন এই রাইটিং, পলিসি, অ্যাডমিনিস্ট্রেশনের কাজে গেলে সেই কাজগুলোও অনেক ভালোভাবে হতে পারে, সায়েন্সের দিক দিয়ে। পোস্ট ডক মানেই বিশুদ্ধ আকাডেমিক্সি গন্তব্য, সেখানে থাকারই চেষ্টা করতে হবে, এটা একটা সানি।
  • Blank | ২২ নভেম্বর ২০১৩ ০১:৩৪185688
  • শুনে বলবো, মনে নেই
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০১:২৪185687
  • আমার তো মনে হয়, নানাবিধ হেল্থ, সায়েন্স পলিসি, সায়েন্স রাইটিং ইত্যাদিতে পোস্ট ডকদের আরো বেশি যাওয়া দরকার। স্বাভাবিকভাবে অ্যাকাডেমিক্সেই থাকার কথা, এই ধারণাটারও বাইরে যাবার, বাইরে ভাববার সময় এসেছে। সেটা ইনিও বললেন, সেখানে একমত। যেন তেন প্রকারেন পেপার পাবলিশিং এর চাপ কমানোর ব্যাপারেও একমত।
    কিন্তু পোস্ট ডক সংখ্যা কমানোর ব্যাপারে একমত হতে পারলাম না।
    ঠিকঠাক প্রস্তাব হওয়া উচিত, ইন জেনেরাল সায়্ন্সে ( বা আর্টসেও) ফান্ডিং বাড়ানো, তাতে পি আই ও বাড়ানো, অ্যাকাডেমিক্সে আরো বেশিজন অ্যাবসর্বড হতে পারবে, আর বাকি একটা বড় অংশ সায়েন্সের অল্টারেন্টিভ কেরিয়ার পারসু করতে পারবে।
  • রোবু | ২২ নভেম্বর ২০১৩ ০১:২০185686
  • ওকে।
    শাখা প্রশাখায় কোনটা বাজছিল জান?
  • Blank | ২২ নভেম্বর ২০১৩ ০১:১৩185685
  • বাখের জিনিস পত্তর প্রচুর মুভিতে ইউজ হয়েছে। Joy of Man's Desiring ছিল runaway bride এ। নিশ্চয় আরো অনেক জায়গায়।
    এয়ার অন জি স্ট্রিং আছে জেমস বন্ডে।
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ০১:০৯185683
  • সর্বোপরি ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট একটি প্রচন্ড র‌্যান্ডম প্রসেস। সেখানে এতসব নানাবিধ ফ্যাক্টর থাকে, যেগুলো সব সময় ঠিক প্রেডিক্টেবল না। এদিকে পোস্ট ডকদের সবথেকে বেশি স্কিল সেই পোজিশনের জন্যই (যদিনা আলাদা ভাবে ইন্ডাস্ট্রি রিলেটেড স্কিলসেট তৈরী হয় অ্যাপ্লায়েড কোন ফিল্ডে কাজ করার দরুন)। স্বাভাবিক্ভাবেই তাদের অ্যাকাডেমিক্সেই থাকার কথা। ২০% খুব কম, ৫০% হয়ত ঠিকঠাক সংখ্যা।

    পাই, পোস্ট ডক লেভেলে যদি একজন পেপার পাবলিশ করার শস্তা মেশিন হিসেবে কাজ করে তাহলে তার এইসব অল্টারনেটিভ উপায় এবং ট্রেনিং পাওয়ার সময় কিভাবে হবে? উনি তো মাপকাঠিটা ক্রমশ উঁচু করে দেওয়ার কথাও বললেন। সেটা তো আসলেই সায়েন্সের এক্সপ্যানশনের জন্য, পি আইরা বাধ্য হচ্ছেন, তাইনা?
  • anirban | ২২ নভেম্বর ২০১৩ ০১:০৯185684
  • সেই। চাকরির (ফ্যাকল্টি) সংখ্যা না বাড়ালে এর কোনো সমাধান নেই। আর সায়েন্সে সমস্ত স্তরে ফান্ডিং না বাড়ালে সেটা হবে না।
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০১:০৮185681
  • এখানে আরো বেশ কিছু ইউনিতে এই নন অ্যাকাডেমিক কিন্তু সায়েন্স রিলেটেড অল্টারনেট কেরিয়ারের জন্য উৎসাহ দিতে ও সেই মত ট্রেনিং এর ব্যবস্থা করতে দেখেছি, শুনেছি। এগুলো সর্বত্র হোক, সেটা আমিও বলছি। তার জন্য পোস্ট ডক সংখ্যা কমানোর দরকার নেই, এটাই বলা। এই ট্রেনিং গুলো পিএইচডি লেভেলেই সব সময় সম্ভব হয়না, ইন্টারেস্ট অত বোঝাও যায় না। পোস্ট ডক্টরাক অভিজ্ঞতার সাথে সাথেই এগুলো হলে লাভ বই ক্ষতি কী ?
  • h | ২২ নভেম্বর ২০১৩ ০১:০৮185682
  • মিসিং ইশান, মিঠু। আমার ধারণা ছিল এরা রাত্রে অল্প হলেও ভাটায়।

    অলসো মিসিং stoic।
  • h | ২২ নভেম্বর ২০১৩ ০১:০৪185680
  • পার্মানেন্ট চাকরি বাড়াবে না। লং টার্ম কন্ট্রাক্ট বাড়াবে না। তার উপরে পোস্ট ডক এর সংখ্যা কমালে লোকে খাবে টা কি, বা চিপ লেবার হিসেবে ইন্ডাস্ট্রি তে ঢোকার জন্য অপেক্ষা করবে কি করে? ;-) অয়্ডাল্ট ছাত্র ছাত্রী রা আমার মতে হিউজলি এক্সপ্লয়েটেড বাই ইন্ডাস্ট্রি অন্দ ইউনিভার্সিটি অ্যালাইক।
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০১:০৩185679
  • আর এও বললেন, পোস্ট ডকের ট্রেনিং এ যে অ্যানালিটিকাল স্কিল ডেভেলপ করে বা করানোর জন্য ট্রেনিং দেওয়া হয়, বেশ কিছু সায়েন্স রিলেটেড অল্টারনেট কেরিয়ার, যেমন পলিসি, সায়েন্স জার্নালিজম, সেটাই মূলতঃ চায়। তো, আলাদা করে এগুলো স্পেসিফিক গ্রুমিং দরকার নাকি এগুলো নিয়ে সুযোগের খোঁজক্খবর দেওয়া, সেই নিয়ে ওয়াকিবহাল করা, কিছু অ্যাডিশানাল স্কিলসেট ট্রেনিং .. সেগুলো দিলেই হবে ? বি টি ডব্লু, NIH এ এগুলো সব হতে দেখেছি। পোস্ট ডকের সংখ্যা না কমিয়ে এই সব ইন্শিয়েটিভগুলো অন্যত্র চালু করলেই তো হয়।
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ০১:০১185678
  • একটা বড়ো অংশ অনিচ্ছাসত্ত্বেও পোস্ট ডকের পর পোস্ট ডক করে চলে। অনিচ্ছাসত্ত্বেও টা এখানে বোল্ড এবং আন্ডারলাইন্ড। আমার চেনাশুনোর মধ্যেই একাধিকজন অনেকদিন ধরে ফ্যাকাল্টি পোজিশন খুঁজছে এবং খুবই যোগ্য তারা। কিন্তু পাচ্ছেনা।
    পাইয়ের প্রশ্নের উত্তরে বললাম।

    অক্ষদাকে বিশাল করে ক।
  • a x | ২২ নভেম্বর ২০১৩ ০০:৫৯185677
  • সায়েন্সের এক্সপ্যানশনের ক্ষেত্রে বলেছেন এই যে এতগুলো পেপার করতে হবে, অমুক ইমপ্যাক্ট ফ্যাক্টারের কমে করলে মুখ দেখানো যাবেনা, এই প্রেশারগুলো কীভাবে পিআইদের ফোর্স করছে এই ঠিকে পোস্টডক হায়ার করতে, এবং আদৌ মেন্টরশিপ বলে কিছু থাকছেনা, এদের কেরিয়ার তৈরি করানোর কোনো দায় থাকছেনা, স্রেফ কাজ আদায় করিয়ে নেওয়ার ইনসেন্টিভটুকু ছাড়া।
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০০:৫৬185676
  • আর আরেকটা জিনিস বুঝ্লাম না। উনি বলেছেন, এখনকার ~২০% পোস্ট্ডকস একাডেমিকস এ যায়, বাকিরা অন্যান্য ফিল্ডে। ভাল কথা। এদিকে প্রস্তাবও দিলেন, অন্যান্য ফিল্ডে যাবার জন্য গ্রুম করতে হবে, মানে সেইরকম সুযোগসন্ধান দিতে হবে, সেও ভাল কথা। কিন্তু তাহলে এখন ~৮০% কোথায় যায়? সেই অন্য ফিল্ডগুলোতেই তো ? নাকি অন্য কিছু মিন করেছেন ?
  • a x | ২২ নভেম্বর ২০১৩ ০০:৫৪185675
  • বড় ল্যাবগুলোতে বায়োসায়েন্সে কী হয় তা অনেকেই নিশ্চয়ই জানে এখানে। এবং এই যে ২০% অ্যাকাডেমিয়াতে যাচ্ছে বাকি falling through the crack এই বাকিদের না হচ্ছে অল্টার্নেট ক্যারিয়ারের ট্রেনিং না হচ্ছে কোনো রকমের স্কিল তৈরি - এরা কী করবে? প্রবলেম টা তো অন্য জায়গায়। পোস্টডক থেকে ফ্যাকাল্টি এই জায়গাটা একটা এক্স্ট্রীম ন্যারো বটলনেক, এই বটলনেক অ্যাড্রেস না করে পোস্টডক বাড়িয়ে যাবে?

    আর বেশিরভাগ লোক তো চায় পোস্টডক হায়ার করতে আরো আরো, কেননা সবচেয়ে কম পয়সায় সবচেয়ে স্কিলড সেট আর কোথাও নেই।
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০০:৫৪185674
  • কিন্তু পোস্টডকের সংখ্যা অর্ধেক করাটা কী ধরণের প্রস্তাব ? সেটা তো বলেছেনই। সায়েন্স আর এক্সপ্যাণ্ড করার দরকার নেই, এরকম জাতীয় কিছু কথাও শুনলাম বলে মনে হল।
    পি আই বাড়ানোর কথা বলেছেন কি ?
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ০০:৫৩185673
  • সায়েন্সের এক্সপ্যানশন তো দরকার। কিন্তু সেই প্রসেসে যে গাদা গাদা এম্প্লয়মেন্ট ব্যাকলগ তৈরী হচ্ছে তার কি হবে? পোস্ট ডক আর গ্র্যাড স্টুডেন্ট মিলিয়ে ডিমান্ড সাপ্লাই এর যে বিশাল তফাৎ সেটা কে কন্ট্রোল করবে? তাদের শ্রমের মূল্য তথাকথিত প্রথম বিশ্বে এত যে কম, তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে যে কিসু থাকেনা আট দশ বছর তার ক্ষতিপূরণ কে করবে? আগে প্রত্যেক ট্রেইন্ড গ্র্যাজুয়েট এর জন্য বিকল্প এমপ্লয়মেন্ট নিশ্চিত হোক, কোয়ালিটি কন্ট্রোল তো মোটামুট ইউনি গুলো করেই থাকে, সুতরাং অযোগ্য লোক চাকরি পাবার চেষ্টা করছে তা তো না। তাদের বসে থাকতে হচ্ছে কেন বা অপছন্দের কাজ করতে হচ্ছে কেন?
    সেসব না করে স্রেফ সায়েন্স এক্সপ্যান্ড করলে ঘন্টা হবে। অমন এক্সপ্যানশনের মুখে আগুন।
  • a x | ২২ নভেম্বর ২০১৩ ০০:৫১185672
  • এই কথাগুলো তো বলেন নি আদৌ। এক্স্প্যানশন করতে হলে তো প্রিন্সিপল ইনভেস্টিগেটর বা পিআই'ও বাড়াতে হবে - নইলে একই সংখ্যক ফ্যাকাল্টি রেখে প্রতিটি ফ্যাকাল্টির আন্ডারে পোস্টডক বাড়ালে সেখানে প্রপার মেন্টরশিপ কীভাবে হবে?
  • pipi | ২২ নভেম্বর ২০১৩ ০০:৩৬185671
  • কিকি, ঐ গানটা মাধুরী চট্টোপাধ্যায় ছাড়াও ফিরোজা বেগম গেয়েছেন। সেটাও ইউটিউবে পাবে। জগন্ময় মিত্র গেয়েছেন বলে শুনিনি কখনো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত