এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৪৮185760
  • কিন্তু ১৮'র নীচে কনসেন্সুয়াল সেক্সও তো স্ট্যাচুইটারি রেপ। তখন তো কেউ অভিযোগ না করলেও পুলিশ কেস হয়, নাকি ভুল জানি?
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৪৬185758
  • ফুত্তিবাজ ঝলমলে লোকজন কেমন গম্ভীর হয়ে সব আর আসেনা। যারা আসে তারাও কেমন গম্ভীর মত হয়ে যাচ্ছে। আর ভারী ভারী কথায় আমার কেমন হাঁফ ধরে যায়।

    আজকের মত ঘ্যান ঘ্যান কমপ্লিট। আমি ঘুমুতে চল্লাম।
  • | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৪৬185759
  • হ্যাঁ অক্ষ ভারতে এরকম কিছু একটা নিয়ম আছে। কেউ অভিয?ওগ না জানালে ক্রিমিনাল ইন্ভেস্টিগেশান হয় না।
    শুধু বোধহয় খুনের ক্ষেত্রে পুলিশ বা রষ্ট্রের তরফে অভিযোগ করা হয়।

    রঞ্জনদা ভাল বলতে পারবেন।
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৪৩185757
  • সিকি,
    সত্যি কথা। দু:খে (:P) তো আসেইনা, ঝুমঝুমিকেও আসতে দেয় না। বেঙী আসেনা। ডিডিদাদা কেবল রান্না পড়তে আসে।ইঁদুরদাদা ফেবুতে দিব্যি আসে হেথায় আসে না। হাড়িস্যর চিন্টুবাবুদের আপিসে গিয়ে নিজেও আসেনা চিন্টুকেও আসতে দেয় না। আরো কত।
  • a x | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৪০185755
  • আমার একটা প্রশ্ন পাচ্ছে বহুদিন ধরেই, সেই জিমেল গ্রুপে RTI করার আলোচনা থেকে, আর এই তেজপালের ঘটনাতে আরো বেশি করে, রেপ কি প্রাইভেট অ্যাফেয়ার?

    ধরা যাক আমাকে রাস্তায় একটা চেনা লোক ছোরা মারল, বেশ ভালো আহত হলাম, কিন্তু বললাম আমি কোনো কেস করবনা। এটা কি করা যায়, নাকি আমি চাই বা না চাই ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়?
  • kk | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৪০185756
  • বেশ বেশ, আমি কদিন তাকে দেখতে না পেয়ে ভাবলাম কী জানি ঝড়েই উড়িয়ে নিয়ে গেছে কিনা !
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৩৭185754
  • কিন্তু দুখের কথা হেথা কেহ তো বলে না, কেহ মিসায়ও না। অ দুখে, কাম নো কাম, একবার তো পোস্ট।
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৩৬185753
  • কী হয়েছে? ইশান দিব্যি বেঁচেবত্তে আছে তো। আজও মেল করল। :)
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৩৫185752
  • এলসিয়েম, কলি,
    হুঁ। যাগ্গে এটা জানা খুব দরকারী কিছু নয়।মানে কমল দাশগুপ্তের ব্যাপারে..............
  • | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৩৩185751
  • কলি,
    ঈশান দিব্বি মেইলে অ্যাভেলেবল। কাজকম্মও করছে তো।
  • kk | ২২ নভেম্বর ২০১৩ ০৯:৩২185750
  • কিকি, না, আমি জানিনা।

    ঈশানকে ফেসবুকে পাবে বলে মনে হয়না। কারুর কাছে ফোন নাম্বার থাকলে ফোন করে যদি জানতে পারেন তো একটু এখানেও লিখে দেবেন প্লিজ।
  • lcm | ২২ নভেম্বর ২০১৩ ০৯:২৩185749
  • বাংলা সঙ্গীত জগৎ-এর কাপ্‌ল ---
    কমলদাশগুপ্ত-ফিরোজাবেগম, সলিল-সবিতা, সতীনাথ-উৎপলা, সুমন-সাবিনা, শিবাজি-অরুন্ধতী... আর হালে ধরো - লোপামুদ্রা-জয়, বা, সাহানা-অর্নব...
    বম্বে ধরলে, আরডি-আশা, কিশোর-রুমা,
    অবশ্য,বাংলায় শচীন-মীরা কেও ধরা যায় কারণ এসডি-র অনেক বাংলা গান মীরা লিখেছেন।
  • lcm | ২২ নভেম্বর ২০১৩ ০৯:২২185747
  • কিকি,
    ধর্মান্তর করেছিলেন কি না জানি না।
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৯:২২185748
  • কলি কি জানো, কমল দাশগুপ্ত কমল আলি হয়েছিলেন কিনা? আমি ওনার ইমেজ দেখতে গিয়ে এইরকম নাম দুটো দেখলাম।আর ফিরোজার তিন সন্তানের নাম ও মুসলিম নাম দেখলাম।
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৯:১৯185746
  • এইরে! কবে কলি? দাঁড়াও ফেবু তে খোঁজ নিই। কিন্তু মামু ফেবুতে খুবেক্টা থাকে না বোধায়।
  • kk | ২২ নভেম্বর ২০১৩ ০৯:১৪185745
  • ক'দিন আগে মিডওয়েস্টে অমন টর্নেডোর তান্ডবটা হয়ে গেলো ! ঈশানরা ঠিক আছে তো? কেউ জানেন?
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৯:০৩185744
  • দাশগুপ্ত হবে? কি অবস্থা আমার!
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৯:০১185743
  • মামু সেই টইয়ে কাউকে সামলাতে না পেরে রেগে চলে গেছে।:P

    আচ্ছা কমল দাসগুপ্ত কি ধর্ম পরিবর্তন করেছিলেন?
  • lcm | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৫৭185742
  • হ্যাঁ, কমল দাশগুপ্ত-র স্ত্রী ফিরোজা বেগম।
    সেই '৯৫ না '৯৬ এ বোধহয়, ক্যানসাস সিটি-তে ফিরোজা বেগমের গান শুনেছিলাম। এই গানটা (এমনি বরষা ছিল সেদিন) গাওয়ার আগে স্বামীর কথা একটু বললেন, একটূ পস, তারপরে গাইলেন -... আঁখিপাতে বারি দুলিবে কি... বলার সময় নাকি ওনার গলা ভিজে এসেছিল ..... হলে জনগণ তো ইয়ে একেবারে ...
  • | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৫৩185740
  • এটাও আমি জানতাম না। ঃ((

    ইশান এর অবার কী হলো। মিঠু তো বহু দিন থেকে ই লেখে না।
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৫৩185741
  • এখন ঋদ্ধি রয়েছে, একক এলেই পারে। একটা মনমত মিনিময় হতে পারে। ঃ)
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৫১185739
  • হে হে, ব্রতীন, এলসিয়েম বোধায় ফিরোজা বেগমের কথা বলেছেন। ভদ্রমহিলা দেখতেও ভারী সুন্দরী।
  • kiki | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৫০185738
  • সেরেছে!

    যাগ্গে যে যাকে খুশী গাল দাও হা ও দের বাদ্দিয়ে। একেই ভুলের সীমা পরিসীমা রাখছি না। আর নতুন চাপ নিতে পারবো না।

    কিন্তু মামু সত্যি রাগ করেছে। কি কেলো! মামু, মামু, মামু, মামুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ
  • | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৪৭185737
  • ও টা আমি শুনি নি এল সিএম দা। বাকি ও ই দুজনের কন্ঠে শুনেছি।
  • lcm | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৪৪185736
  • তা কেনো হবে। ইঞ্জিনিয়ারিং, মেডিক্যালে প্রচুর গাদা গাদা থিওরেটিক্যাল সায়েন্স আছে। থাকতেই হবে।
  • lcm | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৪৩185735
  • কোনটা? এমনি বরষা ছিল সেদিন - কমল দাশগুপ্ত-র সুর -- ওটা ওনার স্ত্রীর কন্ঠেই সবথেকে ভালো লাগে।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৩৯185734
  • ওগুলো ফলিত বিজ্ঞান অর্থাৎ কিনা অ্যাপ্লায়েড সায়েন্স।
    ঃ-)
  • | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৩৮185733
  • সর্ব্কালের সেরা টেস্ট টিমের কথা হচ্ছে।

    গাভাসকার ক্রিক ইন্ফো র সেরা দলেও জায়গা পেলেন না এমন কী অর্পনের সেরা তেও না। বহুত না ইন্সাফী!! ঃ))
  • | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৩২185732
  • হ্যাঁ মাধুরী আর ফিরোজা বেগম। দুজনের গাওয়া গান দু রকম সুন্দর।

    আমার এই গান টা মাধুরীর কন্ঠে বেশী ভালো লাগে।
  • lcm | ২২ নভেম্বর ২০১৩ ০৮:৩১185731
  • সেকি! ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল এগুলো সায়েন্স না? ম্যানেজমেন্টেও তো সায়েন্স আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত