এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২২ নভেম্বর ২০১৩ ১৪:০৫185940
  • বউ বগলদাবা করে নে' এসো - ঃ)
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৪:০৩185938
  • ৩১শে সিকির জন্মদিন। সিকির বউ সেদিন সিকিকে ছাড়বে না ( নো হিনী পিলিজ)

    কৌশিক ঘোষ - এক, আম আদমি পার্টি কোনও "সর্বভারতীয় পার্টি" নয়, দিল্লির বাইরে এখনও তাদের অস্তিত্ব নেই। আর টাকা ছড়িয়ে নির্বাচন জেতার ট্যাকটিস অন্যত্র সফলভাবে চললেও দিল্লিতে এই ফর্মূলা খুব বেশি কাজে লাগে না, কারণ দিল্লি পুরোটাই শহুরে এলাকা। এখানে ঠিক ৫০০ টাকা মদের বোতল ইত্যাদির লোভে ভোট দেওয়া লোকের সংখ্যা তেমন বেশি নয়।

    আর যে এসব নিয়ে ভোট দেয়, সে-ও তো করাপশনের সমর্থক। নিজে করাপ্টেড হয়ে সে কী করে করাপশনের বিরোধী একজনকে ভোট দিতে যায়?

    -- আমার কথা নয়, এগুলো কেজরিরই কথা। কেজরি মহল্লা মহল্লায় গিয়ে এইসব বোঝাচ্ছেন। কেজরির ওয়ান অ্যান্ড ওনলি ওয়ান অ্যাজেন্ডা হল করাপশন হঠাও। সব জায়গায় গিয়ে বোঝাচ্ছে যে এগুলো নিও না, আমি ক্ষমতায় এলে এমন রামরাজ্য আনব দিল্লিতে যে তখন পুলিশকে আর টাকা খাওয়াতে হবে না, কাউন্সিলরকে ঘুষ দিতে হবে না, তোমাদের পাঁচশোর থেকে অনেক বেশি টাকা বাঁচবে, অনেক বেশি মদের বোতল নিজেই কেনার মতন পয়সা হবে তোমাদের।

    এই সব। এই আকালে লোকে এখন স্বপ্ন দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রো-কেজরি হাওয়া বেশ চলছে এখন দিল্লি জুড়ে।
  • Kaju | ২২ নভেম্বর ২০১৩ ১৪:০৩185939
  • ঘুমের মধ্যে খিদে আসে কোদ্দিয়ে? এই শীত শীত পড়বে পড়বে ওয়েদারে?
  • de | ২২ নভেম্বর ২০১৩ ১৪:০২185936
  • আমার রাত্তিরবেলা খিদে পাবার অভ্যেস -- ফ্রিজ হাতড়ে মিষ্টি নয়তো কলা খাই - নাহলে ঘুম আসে না!
  • Kaju | ২২ নভেম্বর ২০১৩ ১৪:০২185937
  • আমার ঘরে একটা ধুমসো কালো টিকটিকি হেথায় হোথায় লুকিয়ে পড়ছে। কিছুত্তেই ভাগাতে পারছি না। কী জঘন্য জিনিস, মারাও যায় না, তাড়ানো-ও চাপের। ঃ(
  • kumu | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৫৮185935
  • কাজু সরি।ও তো টাইপো।কুমি -কুমীর-টিকটিকি ই ঈ ইক।
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৫৬185933
  • দমুদি দেখলাম, আমারটা পোস্ট করার পর।

    কুমুদি খেয়েছি, এতক্ষণ জেগে আছি তাই আবার ক্ষিদে পেয়ে গেছে। ঘুমলে ঠিক হয়ে যাবে ---
  • Kaju | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৫৬185934
  • তবে কুমি ল্যাহেন ক্যান মাzhe সাzhe?

    তবে অন্য একটা ভালো দিকও আছে, যেটা কুমু-তে নাই।

    কে তুমি?
    আমি কুমি

    প্রশ্নে জবাবে এই যে মিলের ঝুমঝুমি, সে তো কুমু-তে নাই।
  • | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৫৪185930
  • ভাগী, আমার 1.51 রেফার কর।
  • kumu | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৫৪185931
  • ভাগীদার,আহা কিছু খেয়ে ঘুমাও।।
    বিদেশ বিভুঁইয়ে ছেলেটাকে দেখার কেউ নাই গো।
  • de | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৫৪185932
  • কপুমে তে যারা আসার প্ল্যান কচ্চো প্লিজ ৩০/৩১ এও এসো -- আমি শুধু ওই দুটি দিন কোনমতে ম্যানেজের চেষ্টায় আছি
  • kumu | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৫২185928
  • কাজু, অবশ্যই কুমু।কুমি তে কুমীরের ছায়া আছে।
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৫২185929
  • কিন্তু আত্মজীবনী তো আউট অব স্টক।

    আমার আবার ক্ষিদে পেয়ে গেল। যাই ঘুমোই গিয়ে।
  • Kaushik Ghosh | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৫০185926
  • সিকি,

    আপনার পয়েন্টটা আমিও অস্বিকার করিনা। কিন্তু আজকের আবহে কোনো সর্বভারতীয় রাজনৈতিক দলের পক্ষে কি টাকা না ছড়িয়ে নির্বাচনে জেতা সম্ভব?

    রাজস্থানের কথাই বলি। এখানে কলেজ-ইউনিভার্সিটি গুলোতে ছাত্র সংসদ নির্বাচনেই প্রচুর টাকার কারবার চলে।

    একই ভাবে আসে টিকিত বিক্রির গল্প। তার জাস্টিফিকেশনও তৈরি - টাকাটা দল চালানোর জন্য প্রয়োজন।
    এ গুলোকে অস্বিকার করবার জায়গা নেই। কিন্তু তাহলে উপায়টা কি? আরো একটা নতুন রাজনৈতিক দল? আমার তো মনে হয় না!

    কেজরিওয়াল একটা সর্বভারতীয় দল চালাবেন এবং তার জন্য অনেক ছুঁৎমার্গ ছাড়তে হবে - এটা সত্যি। কিন্তু ওনার ওই - হোলিয়ার দ্যান দাও - attitude-টাই পোশায় না!
  • a x | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৪৬185924
  • কিন্তু কেজরিওয়ালের পার্টিতে তো ভত্তি সব কোটিপতি!
  • | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৪৩185923
  • *প্রথম দুইখান।
  • | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৪১185922
  • হেঃ না পোষালে কী হবে, আমিও চেতন ভগতের প্রথম দুইকো আন পড়েছি। আর পড়ব না মনে হয়। অ্যালকেমিস্টও ২০-২২ দিনের চেষ্টায় শেষ করেছিলাম।

    আর কার্ডাসের আত্মজীবনীটা পড়েছি আর কিছু নয়।

    আম্মো ঐ ৩১ কিম্বা ১ তারিখে যাব।
  • kumu | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৪০185921
  • সিকি,আমাদের প্ল্যান শ্যামল্দার ওপর নির্ভরশীল।তোমায় জানাব।
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৩৭185920
  • কেজরিওয়ালের অ্যাম্বিশনটাকে আমি তো খারাপ মনে করছি না! সিস্টেমের বাইরে বসে সমালোচনা করার থেকে সিস্টেমে ঢুকে কাজ করা তো যে কোনও সময়েই অনেক বেটার। এখন কেজরি ঠিকভাবে কাজ করছে না ভুল ভাবে করছে, সেটাই দেখার।
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৩৬185919
  • সল্লেকে কি আজ কোনও ভোট হচ্ছে? এফ ই ব্লকে সিপিয়েম তিনো মারপিট হয়েছে।
  • Kaushik Ghosh | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৩৪185918
  • কেজরিওয়ালের পলিট্ক্যাল ambition আন্নার আন্দোলনের সময় থেকেই স্পষ্ট হয়ে গেছিল।

    আজকের রাজনীতিতে নির্বাচনি টিকিট বিক্রি বা বিজনেস হাউসের পেছনে টাকা ঢালা - এ দুটোই ভিষণ ভিষণ কমন ফেনোমেনা। কম বেশি সব রাজনৈতিক দলই এ দোষে দুষ্ট (অবশ্য এ গুলোকে দোষ বলা হবে কিনা, তা নিয়ে তর্ক চলতে পারে অবশ্যই )।

    আন্না তাই মুভমেন্টটাকে সিভিল সোসাইটির মুভমেন্ট হিসেবেই রাখতে চেয়েছিলেন।
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৩৩185916
  • আমি জানিয়ে দেব।
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৩৩185917
  • ওকে। আমি বোধ হয় ট্রেনে যাচ্ছি।
  • Kaju | ২২ নভেম্বর ২০১৩ ১৩:৩০185915
  • কুমু না কুমি কোন নামটা বেশী মিত্তি?
  • kumu | ২২ নভেম্বর ২০১৩ ১৩:২৬185914
  • ফ্লাইটে।
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৩:২৩185913
  • ঠিক আছে। আমি গেলে একতিরিশ বা এক তারিখ যাবো। আপনি কি ফ্লাইটে যাবেন না ট্রেনে?
  • kumu | ২২ নভেম্বর ২০১৩ ১৩:২০185912
  • সিকি, আমরা দুজনে যেতে পারি।অন্য কাজও আছে।
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৩:১৬185911
  • কেজরিবাবু সাফাই দিয়েছেন ফেসবুকেঃ

    I have stated with complete unambiguity "Whoever is found guilty will be punished". "Media Sarkar" who carried out the sting refuses to provide the full, raw video footage to help AAP investigations. Why? Does this not also raise questions on the motive of the sting?

    अभी 11 बजे की समय सीमा समाप्त होने के बाद भी श्री झा ने न तो टेप पहुंचाए हैं और न ही हमारी ईमेल का जवाब दिया है ! यह सीडी जारी करते समय मीडिया सरकार ने दावा किया था कि वह ऐसा देश हित में सच्चाई उजागर करने के लिए कर रहे हैं, अगर ऐसा है तो उनकी जिम्मेदारी बनती है कि वे मूल रिकॉर्डिंग सार्वजानिक करें ! अगर वे ऐसा करने से इंकार करते हैं तो यह साबित हो जायेगा कि मीडिया सरकार कुछ छिपा रहा है और इन टेपों से छेड़खानी की गयी है और ये सीडी आम आदमी पार्टी को बदनाम करने का एक षड्यंत्र भर है !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত