এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১১৯৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৫555388
  • সিসোকো'দা এখনো এলেননা?? এই উইকে এই নামই থাকবে তো নাকি ?
  • Super Mo | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩১555389
  • Moussa Sissoko aka Super Mo
  • গান্ধী | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৬555390
  • ওহ আচ্ছা। আমি তো গোটা সিসোকো নামটাই আশা করেছিলাম
  • Super Mo | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৭555391
  • অ্যালগোটা অত স্ট্রেট ফরোয়ার্ড হলে তো হয়েই গেলো;-)
  • Tim | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৪555392
  • গেছো দাদার মত কচ্ছে
  • গান্ধী | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫২555393
  • ইটালী ফিরেই বালোতেলী দু'গোল দিয়েছে কাল। এসি-উদিনাস ম্যাচে। একটা অবশ্য পেনাল্টী, তবু
  • ঊমেশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৭555394
  • নিউ-কাসেল এরকম খেললে তো আমাদের চিন্তা বেড়ে যাবে।
    আমাদের এখনো সেন্ট জেমস পার্কে ম্যাচ বাকি। সেটা আবার লাস্ট ম্যাচ। হয়তো সেটা জিততে হবেই ৩-৪ নম্বরে থাকার জন্যে।

    বালোতেলী কে আমি বেশ মিস করছি।
  • Super Mo | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১১555395
  • টিয়টে ফিরে আসছে কারণ আইভরি কোস্ট অ্যাফকন কোয়ার্টার ফাইনাল হেরে গেছে।

    ক্যাবায়ে - সিসোকো - টিয়টে - মিডফিল্ডে এই তিনজন থাকলে অপোনেন্ট ভয় খাবে;-)
  • aranya | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:০৩555396
  • টিকিটের দাম ২০ টাকা থেকে ২০০ করেছে :-((, এটা জানতাম না। ভেবেছিলাম গত ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এবার খেলোয়াড়, দর্শক, কর্মকর্তা সবাই মিলে চেষ্টা করবে যাতে ঝগড়া, মারামারি বন্ধ হয়ে সুন্দর একটা ম্যাচ হয়, দর্শনীয় ফুটবল হয়।
    মারামারি বন্ধ করার জন্য কর্তারা মাঠে দর্শক আসাই বন্ধ করার চেষ্টা করবে, এটা মাথায় আসে নি ..
  • aranya | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:০৯555398
  • সত্যি কথা বলতে এই বিদেশী নির্ভর ভারতীয় ক্লাব ফুটবল দেখতে ভালও লাগে না, বিদেশী আর দেশী ফুটবলারদের মানের এমন আসমান-জমিন ফারাক ..
  • sch | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৯555399
  • ক্রিকেট ম্যাচ গড়াপেটা ধরা পড়ার পরে অনেক আঁতেল নাক সিঁটকে বলত ক্রিকেট খেলা দেখা সময় নষ্ট, সবই তো ফিক্সড। সেজন্যে তারা ফুটবল দেখতো - ইউরোপিয়ান ফুটবল। এবার এই ৬৮০ -র কেলেঙ্কারির পর তারা কি করবে? বেস বল দেখবে ?
  • Super Mo | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৪555400
  • ক্রিকেটে গড়াপেটার জন্যে নাক সিঁটকে ফুটবলে শিফট করা আঁতেল কেউ থাকলে একটু হাত তুলবেন।

    ;-)
  • j | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৪555401
  • Sch কে হালকা করে ক :-)
  • quark | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৮555402
  • বালখিল্য! ফুটবলে গড়াপেটা তো আজন্মকালই ছিল। কলকাতার ময়দানেই তো এক ম্যাচে শ'য়ে শ'য়ে গোলের খবর বেরোত। ক্রিকেটে গড়াপেটা শুনে দুঃখ পাওয়ার কারণ ছিল তার আগে পর্যন্ত ঐ খেলায় যে গড়াপেটা হ'তে পারে এমন ধারণাই হয় নি।
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৭555403
  • ক্রিকেটে গড়াপেটার জন্য কি আদৌ কেউ খেলা দেখা ছেড়েছে? মনে হয়্না। বরং পছন্দের ক্রিকেটাররা খেলা ছেড়ে দেওয়ার পরে অনেকে খেলা দেখেনা আর।

    সুমোদা, ;-))
  • ঊমেশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৩555404
  • ক্রিকেট ছেড়ে ফুটবল দেখছে, সেরকম এখানে কেউ নেই।
    এখানে সবাই ছোটোবেলা থেকে ফুটবল পাগল। সবারই প্রথম পছন্দ ফুটবল, তারপর অন্য খেলা।
    তাই কোন আঁতেল দল ভেঙে আমাদের দলে যোগ দিয়েছে জানা নেই।

    টিম যা বললো ঠিক সেই কারনে আমি ক্রিকেট দেখা কমিয়ে দিয়েছি। কোনো পছন্দের খেলোয়াড় খুজে পাই না।
  • গান্ধী | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১৪555405
  • অনেককে বলি যদিও তবু ঠিক গড়াপেটার পর ক্রিকেট খেলা দেখা ছেড়েছি বলা ভুল।

    মোটামুটি ২০০০এর আগে বাড়িতে কেবল টিভি ছিলোনা, বিশ্বকাপ দেখতাম হাঁ করে, লোকের বাড়ি গিয়ে ৯৬এর ইউরোর বিয়েরহফের গোল ও দেখেছি। ২০০০এর গড়াপেটার পরই দুম করে কেবলে ইপিএল শুরু হবার পর ক্রিকেট দেখা কমে গেছিল, আর ক্রিকেটের ইন্টার্নাল পলিটিক্সের জন্য, দাদাকে বাদ দেওয়ার পর আর দেখার ইচ্ছাই করেনা।

    ফুটবল ভালোবেসে দেখি, গড়াপেটা আগেও হত, এখনো হয়। নাহলে ২০০৬এর পর কেউ সিরি-আ দেখত না।

    টিমদাকেও ক্ক, আজ ক্রিকেটে কারোর খেলাই ভালো লাগেনা, তো দেখব কি?
  • গান্ধী | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১৫555406
  • ১০দিনের জন্য অফঃ( বড় ম্যাচও দেখতে পারব না। ঘুরে এসে কথা হবে
  • সৈকত রায় মহাশয় | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪২555407
  • দাবা দেখলে কেমন হয়? ক্রিকেট-ফুটবল যতদিন গড়াপেটা চলছে। :)
  • kd | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৯555409
  • Tim, aami eikhaane khelaa dekhi. tumi try kare dekhte paaro - anek rakam khelaa plus emni tv channel dekhaa jaay.

    http://www.thefirstrow.eu/
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৮555410
  • sch অজ্জিতকে বললেন না?
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৮555411
  • এহে স্মাইলিটা আবার হাত থেকে পড়ে গেছিল। এই যে :-)
  • Super Mo | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০৫555412
  • বলে লাভ নেই, কারণ ওটা বেশ ক্রিয়েটিভ দাবী হবে;-)
  • ঊমেশ | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৪555413
  • আজ সবাই হীরক-রানী নিয়ে ব্যস্ত।
    গান্ধীও নেই।
    তাই আমি-ই লিখি।

    কাল ২৩ বছর বাদে ইংল্যান্ড ব্রাজিল কে হারালো।
    ইংল্যান্ড আহামরি কিছু খেলে হারায় নি, কিন্তু ব্রাজিল বেশ বাজে খেলেছে। আমার ব্রাজিলের খেলা ভালো লাগে নি।
  • Tim | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২১555414
  • কাব্লিদা, থ্যাঙ্কু।
  • Tim | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৩555415
  • এই ব্রাজিলের ওপর কোন আশা নেই।
  • ঊমেশ | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৪555416
  • http://www.kolkatafootball.com/ চলছে না, কেউ কি জানো কি সমস্যা?

    পরশু আবার ডার্বি আছে, তার আগে কি ঠিক হবে?
  • stoic | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩৯555417
  • কাল ব্রাজিল বেশ হতাশ করল। নেক্সট ওয়ার্ল্ড কাপে কোন আশা দেখছি না।
    ঃ(
  • potke | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৩555418
  • বিগ ফিল টিম গুছিয়ে নেবে।
  • ঊমেশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩২555420
  • গান্ধী নেই, এই টইটা কেমন ঠান্ডা মেরে আছে। ভারতের ম্যাচ নিয়ে কিছু কথা হলো না।

    সবচেয়ে বড়ো কথা কাল ডার্বি, কিন্তু এখনো গুরু'র পাতাতে বাজার গরম করা কিছু হলো না।
    মোবারা আজকাল কেমন যেন ম্যাদামারা হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন