এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৪৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:২৫580559
  • কাজ সত্যি হচ্ছে অরন্য দা। চোখ থেকে একটি বিশেষ রঙের চশমা খুলে রাখলে সবাই দেখতে পাবে। নাহলে ও যা হচ্ছে না যা ভুল ভ্রান্তি তাই নিয়েই মতামাতি করবে। আরে ওদের ও কিছু একট নিয়ে থাকতে হবে। বুইলে না?

    লোকসভায় দেখো। অবস্থা আরো করুন হবে এই সিপিএম এর।
  • Sibu | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:২৯580560
  • লিস্টে আরো কতকিছুই যোগ হতে পারে। শুধু কোনটাই সিগনিফিক্যান্ট না। ওরকম রুটিন প্রশংসা, রুটিন ল্যান্ড গ্র্যান্ট প্রতিটা স্টেটেই প্রতি বছর হয়ে থাকে।

    আপাততঃ নারী নির্য্যাতনে পঃবঃ ওপরে উঠে এসেছে, এইটে খবর।
  • Sibu | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৩০580561
  • আর মমতা জনপ্রিয় হোক চাই যাই হোক, চোর।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৩১580563
  • তাই?

    তাহলে এই ৩৪ বছরে আমাদের রাজ্য কীভাবে পেছ্নের তালিকা তে স্থান করে নিল শিবু দা? প্রায় প্রতি টি বিষয়েই। নাকি এটা নেহাত ই কাকতালীয় বা বিরোধী দের অপপ্রচার। আসলে আমর সেই "রাম" রাজ্যত্বে ই থেকেছি। ঃ))
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৩১580562
  • আলোচনার পরিধি আরেকটু বাড়ুক। গত দশ কিংবা আরও বেশী সময় ধরে UNDP-র তালিকায় ভারত ১৩৭ নম্বরে।

    এই প্রেক্ষিতে শুধু কন্যাশ্রী প্রকল্পটি কি দিচ্ছে? মূলতঃ বছরে ৫০০ টাকা? মানে মাসে ৪০ টাকা। গড়িয়া থেকে গড়িয়াহাট যাতায়াত করতে অটোতে ২৬ টাকা লাগে। মনে আছে বাম আমলে "বেকার-ভাতা" বেশ একটা হাসির খোরাক হয়েছিল। এখন বোধহয় লোকের হাসার সাহসটুকুও হারিয়ে ফেলেছে।

    আর এই "প্রচুর সিক নিউবর্ন" ইউনিট কি বাচ্চা বাঁচানোর জন্য? UNICEFএর Sept 2013-র রিপোর্ট জানাচ্ছে যে The performance of West Bengal is also not good. The IMR of West Bengal is stood at 32. http://www.jagranjosh.com/current-affairs/unicef-released-report-on-infant-mortality-rate-1380199544-1

    আর ১০০ দিনের কাজ? Mamata's MNREGA lie: Data says West Bengal not no.1 but 24th in generating employment. http://indiatoday.intoday.in/story/national-statistics-suggest-west-bengal-in-terms-of-providing-employment-mgnrega-india-today/1/272956.html

    ঐ যে আগেই বলেছিঃ তিনোরা ক্ষমতায় আসার আগে বাঙালী সর্বভারতীয় রাজনীতি-অর্থনীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে শুধু সরকার বদলের দিকে নজর দিয়েছিল। আসলে সরকারের কাজ আর মাদার টেরেসার কাজের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। আমরা সেটা ভুলে গিয়েছি।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৩৪580564
  • এই তো PT দা এসে গেছেন এই বার এক গাদা লিঙ্ক দেবেন। যেটা দেখলেই বোঝা যাবে পশ্চিমবঙ্গ শেষ ৩৪ বছরে শিক্ষা, স্বাস্থ্য,শিল্প সবেতে এক বা দু নম্বরে ছিল।
    কি তাই তো পিটি দা? ঃ)))
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৩৬580565
  • পাহাড় আর জঙ্গল হাসছে - এ দুটো তো ডেফিনিট অ্যাচিভমেন্ট। কন্যাশ্রী-ও ভাল প্রকল্প।
    ১০০ দিনের কাজ - যদি সত্যিই মানুষ আগের চেয়ে বেশী কাজ পাচ্ছে এমন হয় আর সেই কাজগুলো একবার খোঁড়া পুকুর বুজিয়ে ফেলে আবার খোঁড়া টাইপস না হয়, তাহলে তো খুবই ভাল

    ভাল-র সঙ্গে যে মন্দ গুলো আছে - বিশেষতঃ বিন্দুমাত্র বিরোধিতা সহ্য করতে না পারা, সেই ফ্যাসিস্ট মনোভাব-টা ভয়ের
  • Reshmi | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৩৭580566
  • আমার একটা প্রশ্ন তখন থেকে মাথায় ঘুরছে। এই যে অরাজকতা এত বেড়ে গেল পরিবর্তন হবার পর থেকে (হ্যাঁ, তর্কের খাতিরে মেনে নিলাম বেড়ে গেছে), এই অসভ্য গুন্ডাগুলো পরিবর্তনের আগে কি করত? খুব বেশিদিন আগের কথা তো নয়। এমন তো নয় যে পরিবর্তনের পর এরা আকাশ থেকে পড়েছে, আগেও তো এরা এখানেই ছিল। যদি যুক্তি এটা হয় যে তখন আইনের শাসন ছিল তাই অপরাধ করার আগে দুবার ভাবত, তাহলে তো এটা মেনে নিতে হয় যে অপরাধ করলে ধরা পড়া এবং ধরা পড়লে শাস্তি পাবার সম্ভাবনা বেশি (যেটা আইনের শাসনব থাকলে হবার কথা) থাকলে অপরাধের ঘটনা কমে।
    কিন্তু এই টইতেই তো বহুবার এ কথা বলা হয়েছে শাস্তি দিয়ে অপরাধ কমানো যায় না। তাহলে?
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৩৮580567
  • তা এই ৫০০ টাকা ই বা সিপিএম দিতে পারে নি কেন? নাকি ক্যাডার দের দেবার পরে আর টাকা ছিল না?
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৪০580569
  • এদের নিয়ম করে "জীবন মুখী গান" শোনাতে হবে রেশমী । তাহলে এনারা ভালো লোক হয়ে যাবেন।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:৪৪580570
  • ইয়েস স্যার। তোমাদের মতো বুদ্ধিজীবি তো এই দলে নেই। কাজেই রাজ্যের সমস্ত "বোকা" মানুষ এক জন "চোর" কে ভোট দিয়েছে তোমাদের মতো "মহান গরীব দরদী র" সরিয়ে।

    হার্ড রিয়েলিটি। বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট!! ঃ))
  • 4z | ২৫ জানুয়ারি ২০১৪ ০০:১০580571
  • এই টইটাকেও রেহাই দিল না :(
  • PT | ২৫ জানুয়ারি ২০১৪ ০০:১৩580572


  • তুমিও কিছু সংখ্যাতত্ব দাওনা ভাই-তাহলে আলোচনাটা জমে। কিন্তু যাই করনা কেন-ভারত ১৩৭ থেকে ওপরে উঠবে না। কেননা দেশে এখন শুধু সরকার বদল হয়-তার সঙ্গে রাজনীতি-অর্থনীতির বদলের কোন যোগাযোগ নেই।

    আর তোমার জন্য অনেক সুসংবাদ আছে। আবাপ জানাচ্ছে এবারের লোকসভায় বামেরা ১৩ টি আসন পাবে পব থেকে। আরও আনন্দের যেটা সেটা হচ্ছে যে কং পাবে মোট ৭৬ টি। অর্থাৎ বামেদের নাক কাটার জন্য মমতার আঁচল ধরে কং যে যে পথে যাত্রা করেছিল সেই রাস্তার শেষে তাদের জন্যও হয়ত বিজেপির শাইনিং ইন্ডিয়া অপেক্ষা করছে!
  • sm | ২৫ জানুয়ারি ২০১৪ ০০:১৯580573
  • http://www.dnaindia.com/india/report-maternal-mortality-rate-drops-by-20pct-in-bengal-১৯৪০৫০৯

    latest IMR data, put out in September 2013 for the year 2012. An analysis suggests a clear urban-rural divide, with the situation in the rural areas remaining.

    In rural areas of Gujarat, the 2012 data show, the state’s rural IMR was 45 per 1000 live births, just one point better the national average of 46. Bihar, long considered one of the worst states in social indictors, improved performance vis-à-vis Gujarat, with rural IMR of 44 per 1000; in 2004 it was 63 as against Gujarat’s 62. In 2012, backward Jharkhand, too, showed a better performance than Gujarat with by four points with rural IMR of 39. Kerala, as expected, topped the list with just about 13 rural IMR, followed by 24 Tamil Nadu, 30 Maharashtra, 30 Punjab, 33 West Bengal, 36 Uttarkhand, 36 Karnataka, 37 Himachal Pradesh, 39 Jharkhand, 41 Jammu & Kashmir, and 44 Bihar.

    দেখুন IMR পশ্চিমবঙ্গের অবস্থান খুব খারাপ নয়। এটা মাত্র এক বছর তৃনমূল এর শাসন কালের রিপোর্ট।
    নেক্সট ইয়ার এ চিত্র টা আরো পরিস্কার হবে। কারণ এইসব newborn ইউনিট গুলি পরিপূর্ণতা পেতে সময় লাগবে। একদিনেই তো আর গাছে ফল ধরে না!

    কন্যাশ্রী একটি বেশ ভালো প্রকল্প। ক্লাস ৮ এর ছাত্রীর বছরে 5oo টাকা অনেকটাই বইপত্র কিনতে সাহায্য করবে। আর আপনি এই প্রকল্পের মূল উদ্দেশ্য তা বুঝেও বুঝ তে চাইছেন না। অল্প বয়সে নাবালিকা কন্যাসন্তান এর বিবাহ রুখতেই এই প্রকল্প। কারণ নাবালিকা কন্যা র বিয়ে হয়ে গেলে অনুদান বন্ধ হয়ে যাবে।অনেক টা এক ঢিলে দুই পাখি মারার মত ব্যাপার।
  • PT | ২৫ জানুয়ারি ২০১৪ ০০:৩২580574
  • বছর দুয়েক আগে এই সংখ্যাগুলো দেখিয়ে বলা হত যে প্ব খুব খারাপ আছে। এখন দেখছি সেগুলৈ ভাল ডাটায় পরিনত হচ্ছে!! আর দেখ কান্ড-যে গুজরাটের "নির্মাণ"-এর ওপরে নির্ভর করে মোদী রাজত্ব পেতে চলেছেন সেই গুজরাটই শিশুমৃতুতে এত খারাপ জায়গায় রয়েছে!!

    "দেখুন IMR পশ্চিমবঙ্গের অবস্থান খুব খারাপ নয়। এটা মাত্র এক বছর তৃনমূল এর শাসন কালের রিপোর্ট।" বামেরা যাওয়ার সময়েও পব কেরালা আর তামিলনাড়ুর পরেই ছিল।

    আরেকটা কতকটা অরাজনৈতিক সংখ্যা দিই। হিকিৎসা করে ডাক্তারে-কতগুলো ইউনিট, বেড হাসপাতালে আছে সেটা তার পরে আসে। There is only one doctor per 1,700 citizens in India; the World Health Organisation (WHO) stipulates a minimum ratio of 1:1,000. http://www.newindianexpress.com/magazine/India-has-just-one-doctor-for-every-1700-people/2013/09/22/article1792010.ece

    ডাক্তারের সংখ্যা না বাড়লে কি বাম কি তিনো কেউই শিশুমৃত্যু ঠেকাতে পারবে না। হাসপাতালে হাসপাতালে দঙ্গল নিয়ে শুধু ঘুরে বেড়িয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। দাক্তারের সংখ্যা বাড়ানোর কাজ সরকারের।
  • sm | ২৫ জানুয়ারি ২০১৪ ০০:৪৭580575
  • PT, IMR সুধু ডাক্তার এর সংখ্যা দিয়ে ইমপ্রুভ করা যায় না। এটা র সাথে প্রচুর পারামিটার জড়িত। যেগুলো এই IMR কে affect করে, তা হলো অলপ বয়সে মাতৃত্ব, মায়ের পুষ্টি,গর্ভ বস্থা ও লাকতেসন পিরিয়ড এ অধিক ক্যালরি খাদ্য, প্রপার ভ্যাকসিনেশন,জীবানুমুক্ত পরিবেশে শিশুর জন্ম,দক্ষ নার্স, সিক newborn ইউনিট ও ডক্টরস প্রভৃতি।ডাক্তার এর সংখ্যা বাড়ানোর জন্য চাই নতুন মেডিকেল কলেজ যা বাম আমলে হয়নি বললেই চলে। আরো ২-৩ বছর অপেক্ষা করে দেখুন না।
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১৪ ০২:১০580576
  • হাতে রইল পেন্সিল। কন্যাশ্রী আর নিউবর্ণ ইউনিট সবেধন নীলমনি। তার ফল - এই ক'বছর অপেক্ষা করে দেখুন।

    আর এদিকে মমতা যে চুরি করে ফাঁক করে দিল সে নিয়ে কোন কথা নেই।
  • cm | ২৫ জানুয়ারি ২০১৪ ০৮:৩৫580578
  • কন্যাশ্রী কজনকে দেওয়া হবে বলে ঘোষণা হয়েছিল? (সংখ্যা নয় স্কেলটা জানলেই চলবে, খুব সম্ভবত ২৪ লাখ)

    ৩/৪ মাসে কজন পেয়েছে ১৫ হাজার। লিং দিতে পারবনা। এই বার বিচার করুন।
  • PT | ২৫ জানুয়ারি ২০১৪ ০৮:৩৫580577
  • "পাহাড় আর জঙ্গল হাসছে - এ দুটো তো ডেফিনিট অ্যাচিভমেন্ট"

    অন্ততঃ "পাহাড় হাসছে" বলা মমতাও ইদানিং বন্ধ করে দিয়েছেন। আর এই দুটো অ্যাচিভমেন্ট-এর জন্য আদ্দেক প্রশংসা বামেদের প্রাপ্য। কেননা বাম আমলে মমতার অবিমৃষ্যকারী রাজনীতির মত বামেরাও যদি মাওবাদীদের আর গোর্খাদের তোল্লাই/আশ্রয়/সমর্থন দেওয়ার চেষ্টা করত তাহলে এই হাসাহাসি বন্ধ হয়ে যেত। তবে এত হাসির পরেও জঙ্গল মহলে কেন্দ্রের পুলিশ কি করছে আর তিনো নেতারা কেন শহরে এসে রাত কাটায় সে প্রশ্ন করাটাও কি বন্ধ করে দেব নাকি?

    sm
    আমি বাম আর তিনোর মধ্যে কে বেশী ভাল করে নর্দমা পরিষ্কার করতে পারে সেই জাতীয় আলোচনাতে যেতে চাইছি না। সরকারের কাজ আর কর্পোরেশনের কাজের মধ্যে, সরকারের কাজ আর রামকৃষ্ণ মিশনের দান-খয়রাতির মধ্যে একটা বিস্তর ব্যবধান আছে সেটা নিয়ে আলোচনার চেষ্টা করছি। এই সরকার সেই ফারাকটা জানে বলে মনে হচ্ছে না।

    "ক্লাস ৮ এর ছাত্রীর বছরে ৫০০ টাকা অনেকটাই বইপত্র কিনতে সাহায্য করবে।"

    ক্লাস এইটের একটা বাচ্চার শুধু খাতা কিনতে কত টাকা লাগে একবার হিসেব করে নেবেন। সব চাইতে ভাল হয় ঘরের শিশুটির পড়ার পেছনে আমরা কত খরচা করছি সেই হিসেবটা করা। ঐ ৫০০ সংখ্যাটি তখন অতিব হাস্যকর মনে হবে। অবিশ্যি এখন এইসব নিয়ে হাসাহাসি করার সাহস বাঙালীর আর নেই বলেই মনে হচ্ছে।
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:১০580580
  • শিবু দা, মমতা চোর এটা ওনার বিপক্ষে র বাঘা বাঘা নেতা রাও বলতে পারে নি। হয়তো চক্ষুঅলজায় বেঁধেছিল। ( বল্লে হয়তো বিশ্বাস করবে না কিন্তু মাঝে মাঝ রাজনৈতিক নেতারাও সৌজন্য দেখান)

    তুমি বললে। আলোকিত হলাম। ভালো লাগলো।ঃ))
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:১২580581
  • পিটি দা, তাই নাকি মাত্র ১৩ টা আসন?

    আমি তো ভাবছিলাম অন্ততঃ ৩৩।

    যাই হোক অতো চাপ নিও না। আর তো ক'দিন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঃ))
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:১৯580582
  • PT দা, তুমি তো কখ্ন ই ভারতের ডেটা নিয়ে ইন্টারেস্টেড ছিলে না। বিভিন্ন টই এ তোমার লেখা হাজার হাজার পোস্ট থেকে এইটা তো পরিষ্কার যে তুমি ভার্ত নিয়ে কোন দিনেই তেমন চ্ন্তিত ছিলে না। তোমার চিন্তা বাম সরকার কে ঘিরে। তাদের আমলে পশ্চিমবঙ্গ কী ভাবে বিভিন্ন বিষয়ে ( স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ইত্যাদি ইত্যাদি) "সাফল্যের চরম শিখরে" পৌঁছেছিল তুমি তার সাপোর্ট নান সময় নান লিঙ্ক দিয়েছো। আর "সেই মান" গত দু /আড়ই বছরে কীভাবে "নিম্নগামী" সেটাও তুমি বহু বার প্রমান করে দিয়েছো।

    তাহলে আর চাপ নিচ্ছো কেন? ঃ))
  • PT | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:২১580583
  • চাপের কিছু নেইঃ রাজ্যে মমতা, কেন্দ্রে মোদী-এর চাইতে ভাল কম্বিনেশন বাঙালী কোনদিন পেয়েছে নাকি?
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:২৫580584
  • শুধু বিরোধী পক্ষে সিপিএম হলে জমে যেত।কিন্তু..... ঃ)
  • PT | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:৪১580585

  • "PT দা, তুমি তো কখ্ন ই ভারতের ডেটা নিয়ে ইন্টারেস্টেড ছিলে না। "

    এটা একেবারেই ঠিক বললে না। আমি বরাবর ভারতের অবস্থানের প্রেক্ষিতে তক্ক করেছি-আর বহুবার বলেছি যে গুজ/পব, মহা/পব/, তামিল/পব এই আলোচনাটা একেবারেই অর্থহীন। আর বামেরা আরো ৩৪ বছর ক্ষমতায় থাকলেও বিশেষ কিছু করতে পারত না-সেটাও বলেছি বহুবার।

    আমার এক অ-বামপন্থী বন্ধু একটি হিসেব দিলেনঃ সারা দেশের ২০-৩০টা ছোট/মেজ/বড় শহরে যদি নার্সিংহোম, মেট্রো ইত্যাদি বসিয়ে "উন্নত" করে দেওয়া যায় তাহলেও খুব টেনে টুনে ২০-৩০ কোটি লোকের (শহর পিছু ১ কোটি মানুষ ধরে) জীবনের মানোন্নয়ন করা হবে। বাকি ৮০-৯০ কোটি মানুষের জীবনের কথা কোন সরকার ভাবছে কি?

    আমার "চিন্তা বাম সরকার কে ঘিরে" এটা আংশিক সত্য। বেশী চিন্তা বামপন্থী রাজনীতি ও অর্থনীতিকে ঘিরে। সমস্যা হচ্ছে যে বাম রাজনীতিতে সিপিএম-ই একমাত্র দল যে ক্ষমতার কাছাকাছি যেতে পারে। "পোকিত" বামেরা মমতার আঁচলের তলায় আশ্রয় নিয়েছে-কাজেই তাদের কাছে কিছু প্রত্যাশা নেই আমার।

    কিছুদিন আগে ভারতে বিলীয়্মান বাম রাজনীতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অমর্ত্য সেন। আবাপ-তে দীর্ঘ সাক্ষাৎকার বেরিয়েছে কিছুদিন আগে-সময় করে পড়ে নিও।
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:৪৫580586
  • সেক্ষেত্রে কিছু ই না করা কি বেটার?

    ঐ লেখা টি আমি পড়েছি এবং কয়েক জন কে পড়িয়েছি। জাস্ট FYI
  • Reshmi | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:৫৮580587
  • PT, "মমতার আঁচলের তলায়" কথাটা কি অ্যাভয়েড করা যায় না? আপনি বার বার এটা ব্যবহার করেন দেখেছি। তৃণমূলের ছ্ত্রছায়ায় বা ঐরকম কিছু বললে কথার অর্থ কি কিছু পাল্টাবে? মানে, মমতা না হয়ে যদি কোন এখানে যদি কোন পুরুষ মানুষ হতেন, তাহলে আপনি কি "ধুতির কোঁচায়" বা "শার্টের পকেটে" এইরকম কিছু বলতেন? একটু ভেবে দেখবেন?
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১৪ ১০:০৯580588
  • খোড়া কে খোড়া, কানা কে কানা বলা সৌজন্যে বারন।চোরকে চোর বলা তো আর বারন নয়।

    আর একবার বলি। সারদা গেল। দিদির পঞ্চাশ লক্ষ, ষাট লক্ষে ছবি বিক্কিরি ডকে ঊঠল। দুয়ে দুয়ে চোর। আবার একটা ঐ রকম সন্দেহজনক টাকার উৎস না পাওয়া অবধি এই রকমই থাকবে, মাণে এক্সর্বিট্যান্ট দামে ছবি বিক্কিরি বন্ধই থাকবে।
  • dd | ২৫ জানুয়ারি ২০১৪ ১০:১৭580591
  • আমার মতোম একজন মমতার ডাই হার্ড ফ্যান। আম্মো, উনার ছবিদেখে আর পদ্য পড়ে ভিড়মি খাই। মনে মনে বলি ঠাকুর, ওনাকে প্লীজ বল সংস্কৃতিকে বাদ্দিতে। কষ্ট হয়, বড়ো কষ্টো হয়।

    তো ঠাকুর কথা শুনলেন। ধাঁ করে সুদীপ্ত সেনরে আড়ষ্ঠ করে দিলেন। মমতার অংকন শিল্পও স্রেফ মরে গেলো। ভালই হোলো।

    উনি এখন একাগ্র ভবে সুশাসনে মন দিবেন। দেশে শান্তি ফিরিবে।
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ১০:১৭580589
  • বুইতে পেরেছি। একদম ক্লিয়িয়ার শিবু দা।। ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন