এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৪৫186179
  • যায় কি? যাদি পড়াতে খারাপ জানলে বিষয়ের পরীক্ষায় ভাল করার সম্ভাবনা বাড়ে তবেই আমার পদ্ধতিতে ফল উল্টে যায়।

    বিষয় না জানার এফেক্ট পড়াতে জানার এফেক্টের চেয়ে কম হতে পারে কি? যে বিষয় জানে না সে তো পড়াতে পারবেই না।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৪৫186180
  • pi measuring systemটাকে আরো কমপ্লিকেটেড করতে চাইছেন। ঃ)
    সিরিয়াসলি, ঐ variable গুলূ ধরতেই পারেন।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৪২186178
  • ধরুন পড়ানো বিষয় জানা আর পড়াতে জানার উপর নির্ভরশীল। পড়াতে খারাপ জানার এফেক্ট বিষয় ভালো জানার এফেক্টের চেয়ে বেশি। এইটুকু অয়্সামপ্শন বদললালেই sibuর পদ্ধতিতে রেজাল্ট উল্টে যায়।
  • pi | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৩৯186177
  • 'ভালো টিচারের মাপকাঠি তো ফলাফল। যেমন তিনি কতগুলো ফেলু ছাত্রকে প্রথম শ্রেণী পাইছেন। এত সোজা হবেনা, কিন্তু মেজারেবল। '

    আমাদের ফেল পাস প্রথম দ্বিতীয় শ্রেণীর মেজারগুলো ঠিকঠাক আছে তো ? (আমাদের এই সিস্টেমের) পরীক্ষায় পাশ করানো বা ভাল করানোটাই শিক্ষকের ভালো হবার মাপকাঠি ?
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৩৮186176
  • পরের পোস্টটাতেও একমত। আমি বলছি মেজার করা সম্ভব। প্যারামিটার অনেক হবে।
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৩৭186175
  • আমার পরীক্ষা নিয়ে বাছাই করায় কোন আপত্তি নেই। এমনকি পরীক্ষা যদি যাস্ট বিষয়টা কতটা জানে তার পরীক্ষাও হয়। সহজ বুদ্ধি বলে যে ভাল শিক্ষকেরা সবাই বিষয়টা ভাল জানবেন (মানে বিষয় না জেনে ভাল শিক্ষক হওয়া যাবে না), অর্থাৎ ভাল শিক্ষকেরা যাঁরা বিষয়টা ভাল জানেন তাদের সাবসেট।

    ধরুন ১০০ জনে ১০ জন ভাল শিক্ষক, এবং ২০ জন বিষয়টা ভাল জানেন। ১০ জন ভাল শিক্ষক সবাই ঐ ২০ জনের মধ্যে পড়েন। যদি পরীক্ষা নিয়ে ১০ জন বাছা হয় সেটা যদি ঐ বিষয় জানা ২০ জনের থেকে একটা র‌্যানডম স্যাম্পলও হয় তাহলেও সেটা ১০০ জনের থেকে র‌্যানডম ১০ জন বাছার থেকে বেটার।

    তবে যদি বলেন বিষয়ের পরীক্ষার ভাল শিক্ষকদের এগেনস্টে বায়াস আছে (অর্থাৎ বিষয় জানা খারাপ শিক্ষকদের সিলেক্টেড হবার সম্ভাবনা বেশী) তাহলে সেটা অন্য গল্প।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৩৬186174
  • cm যা বলেছেন আমার অভিজ্ঞতায় সেটা সত্য। অনেকে ক্ষমতা থাকাসত্ত্বেও খারাপ পড়ান। নানারকম কারণে।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৩৪186171
  • কেন ফেলুছেলেকে পাশ করানৈ কেন হবে, কতগুলো ভালো ছেলেকে তিনি গবেষণায় যেতে অনুপ্রাণিত করলেন সেটা কেন হবেনা? ভাবলেই বুঝবেন এর মধ্যে মিনিম্যাক্স আর ম্যাক্সিমিনের খেলা আছে। গেমথিওরির জনতা গেল কোথা?
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৩৪186172
  • তাতেও sibuর মেথডে মেজার করা যাবেনা। শিক্ষক না হলে ভালো-খারাপ মাপার উপায় নেই।
  • lcm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৩৪186173
  • পড়ানো শেখানোর ট্রেনিং আছে তো।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৩২186169
  • hzbz কি পড়ান? বা কোন বাজে টীচারকে সরাসরি প্রশ্ন করেছেন কেন তিনি অমন পড়াচ্ছেন? মানে এমনও দেখেছি যারা চাইলে ভাল পড়াবার ক্ষমতা থাকা সত্ত্বেও দায়সারা ভাবে পড়ান। চিকিৎসক আর শিক্ষক এই দুটো পেশার জনতার যেরকম বিচার হয় তেমন আর কারু হয়না।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৩২186170
  • ভালো টিচারের মাপকাঠি তো ফলাফল। যেমন তিনি কতগুলো ফেলু ছাত্রকে প্রথম শ্রেণী পাইছেন। এত সোজা হবেনা, কিন্তু মেজারেবল।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২৯186168
  • তার জন্য ভাল টীচার বলতে কি বুঝি বা আদৌ সর্বজনগ্রাহ্য কিছু হয় কিনা সেটা বোঝা দরকার। আর যতকাল তেমন কিছু না হচ্ছে আমি অন্তত একখানা যুতমতন পরীক্ষাই পছন্দ করব।
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২৭186167
  • জেনারাল পপুলেশন বলতে আমি ক্যান্ডিডেট পপুলেশন বুঝিয়েছি।
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২৬186166
  • আমার সব কথাই কিন্তু ভাল টীচার বোঝার কিছু একটা উপায় আছে (মে বি ওভার মিডিয়াম/লং রান) ধরে নিয়ে বলা। সে যদি না থাকে তো অল বেটস অফ। তবে সেক্ষেত্রে যে পদ্ধতিতেই বাছাই হোক আসে যায় না। কেন না বাছাই ভাল কি মন্দ হল সেটা কখনই জানা যাবে না।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২৫186164
  • ন্যাড়ার সঙ্গে একমত। ব্যক্তিগত অভিজ্ঞতা, অধিকাংশ অধ্যাপকই পড়াতে পারেন না। কারণ অজানা।
  • sosen | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২৫186165
  • অল্টারনেটিভ পদ্ধতি কি?
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২৪186163
  • sibuর লজিকটা ভুল তো। জেনারাল পপুলেশনে ভালো শিক্ষকদের হার যদি ১০% হয়, শুধু মাস্টার্স ডিগ্রি হোল্ডারদের মধ্যে লটারি হলেও ভালো শিক্ষকদের সংখ্যা ২০% (উদাহরণস্বরূপ)হবে।
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২৩186161
  • ইন্ডিয়ান কনটেকস্টে একবার পড়ানোর চাকরি পেলে সে আর যায় কি? ফাঁকি মনে হয় সকলেই মারেন, পরীক্ষা পাশ বা স্বজনপোষণ।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২৩186162
  • বেশ ফাংশনাল কোরিলেশন উইথ মনোটোন ফাংশনস।

    তবু ভাল টিচার বলতে কি বুঝি সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বা লেখাপড়া মানে কি কতগুলো তথ্য, যা কাকুর কাছ থেকে দরকার মতন জেনে নিলেই হয়, না কি অন্য কিছু।
  • ন্যাড়া | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২২186160
  • এটা বলার উদ্দেশ্য এই যে, পরীক্ষায় ভাল করা আর ভাল পড়ানোর মধ্যে কোরিলেশন প্রতিষ্ঠিত নয়।
  • ন্যাড়া | ২৩ নভেম্বর ২০১৩ ১০:২০186159
  • এবং অধ্যাপনা আমার জানা বোধহয় একমাত্র পেশা যা কোনরকম ট্রেনিং ছাড়াই করা যায়।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:১৯186158
  • অযোগ্যদের রুল আউট করতে হলে পরীক্ষা ছাড়া কোন রাস্তা আছে কি? স্কেলটা মনে রাখবেন।
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ১০:১৮186157
  • কোরিলেশন বলতে আমি এইরকম বোঝাচ্ছি। ধরা যাক জেনারেল পপুলেশনে ভাল টীচারের অনুপাত ১০%। যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা পাশ করবে তাদের মধ্যে ভাল টীচারের অনুপাত যদি ২০% হয় তো আমি বলব পরীক্ষা পাশ করার সাথে ভাল টীভ্হার হবার একটা কোরিলেশন আছে।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:১৬186156
  • পড়ানোর মানেরও ক্ষতি হবে। স্বজনপোষণ মানে ঘুষ কিংবা মৌরসিপাট্টা। অযোগ্য লোকেরা তবু পড়ানোর চেষ্টা করবেন, কিন্তু অযোগ্য লোকেদের মৌরসিপাট্টা হলে সেই চেষ্টা থাকার চান্সও কম।
    ব্যক্তিগত অভিজ্ঞতা হল প্রাথমিক মাধ্যমিক উচ্চ সব স্তরেই শিক্ষক নির্বাচনের প্রসেস টা এফেক্টিভ নয়। কিভাবে এফেক্টিভ হবে সেটা অবশ্য জানা নেই।
  • ন্যাড়া | ২৩ নভেম্বর ২০১৩ ১০:১৪186155
  • আমি নিজে পিএইচডি-তে গাড্ডু, তবু সত্যের খাতিরে এ কথা বলব, পিএইচডি যত না মেধার পরিচয় তার থেকে বেশি অধ্যবসয়ের পরিচয়।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:১০186154
  • আমায় কেউ কোরিলেশন মানে বুঝিয়ে দেবেন। এ বলতে কি লিনিয়ার/পলিনোমিয়াল ডিপেন্ডেন্স বোঝাচ্ছেন? নাকি ফাংশনাল রিলেশনের কথা হচ্ছে? তাহলে ফাংশন ক্লাসটাও বললে ভাল হয়।
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ১০:০৯186153
  • সামাজিক অর্থে স্বজনপোষণ হলে ক্ষতি আছে। কিন্তু কে ভাল টীচার হবে সেটা যদি আগে থেকে এমনকি প্রোব্যালিস্টিক্যালি প্রেডিক্ট না করা যায় তাহলে টিচার নিয়োগের যে কোন অ্যালগরিদমই পড়ানোর মানের দিক দিয়ে দেখলে সমান।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:০৮186152
  • স্বজনপোষণ মানে যদি ধরি স্বজনদের মধ্যে লটারি তাহলে স্বজনপোষণ আর লটারিতে বিশেষ ফারাক হবে বলে মনে হয়্না।
  • b | ২৩ নভেম্বর ২০১৩ ১০:০৭186151
  • সব্বাইকে পড়ানোর সুযোগ দিতে হবে কি না, বা ওসব ফেলোশিপ দিতে হবে কি না, জানি না। সিকির গতকালের বক্তব্য ছিলোঃ টেট পরীক্ষার পাশের সাথে পড়ানোর যোগ্যতার একটা সম্পর্ক আছে।(কিম্বা, ফেল করার সাথে যোগ্যতা না থাকার)। আমার কথাঃ ওরকম কোনো কোরিলেশন টানা যায় না,।

    এখন প্রতিযুক্তি হিসেবে, শিবু যেমন বলেছেন, করাপশন/স্বজনপোষণ কম করা। সোসেনের উদাহরণেও দেখছি নেট পাশ করেও হাতিঘোড়া কিছু হয় না।তাতে আমার বক্তব্যটি ঠিক নেগেট হচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত