এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৩ নভেম্বর ২০১৩ ১২:১৪186210
  • না যায়না। কিন্তু পে-প্যাকেজ সেকথা বলেনা। ন্যাশনাল ল্যাব বা সেইরকম কয়েকটা জায়গা বাদ দিলে। আর অন্যান্য বৈষম্যও আছে।
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১২:১৩186209
  • মেজরিটি নেট পাস লোকজন অধ্যাপক হিসেবে খারাপ পড়ান, এটা কোথা থেকে জানা গেল ? ব্যক্তিগতভাবে বেশ ভাল কিছু অধ্যাপকের কাছে পড়ার সুযোগ হয়েছে। আর যাঁদের পড়ানো ভাল লাগেনি, তাঁদের অনেকেই চাইলে ভাল পড়াতে পারতেন বলেও মনে হয়েছে, কিন্তু গবেষণায় বেশি মনোযোগী, পড়ানোর ব্যাপারে সেভাবে সময় দিতে চান না বা পারেন না, এটাও মনে হয়েছিল। এটা নিয়ে আগেও তর্ক হয়েছিল। সবার কি সব দিকেই ন্যাক থাকতে হবে ? কারুর কারুর হয়তো থাকে। কিন্তু কেউ গবেষণায় বেশি আগ্রহী, কেউ পড়ানোয়, এদুটো বিষয়ে অনেকের দক্ষতার প্রকারভেদও থাকে, এটাও মনে হয়েছে।
  • lcm | ২৩ নভেম্বর ২০১৩ ১২:০৮186208
  • কেনো। সায়েন্সে পোস্টডক-রা তো সাইন্টিস্ট বা জুনিয়র সাইন্টিস্ট - তারা তো রিসার্চ করেই পিএইচডি পেয়েছে, রিসার্চে অনিচ্ছা থাকলে সে তো পিএইচডি-ই করবে না। পোস্টডক তো মোর এন্ড মোর রিসার্চ। তারা তো উচ্চতর মনুষ্য। চিপ লেবার কেনো হবে। যে কোনো লেবার কে দিয়ে পোস্টডক-দের কাজ করানো যায় না তো।
  • Tim | ২৩ নভেম্বর ২০১৩ ১২:০৬186207
  • এবাবা ইংরেজি বাংলা দুটোতেই গুণগত কথাটা লিখেছি। যাগ্গে মানে বোঝা যাচ্ছে আশাকরি।
  • Tim | ২৩ নভেম্বর ২০১৩ ১২:০৫186206
  • হ্যাঁ ইন্টারভিউতে খুব সুন্দর সব প্রশ্ন করা হয় শুনেছি। সেই পার্টটা খুব ইন্টারেস্টিং। অনেকটা পিহেইচডি কোয়ালিফায়ারের মত। ভিটিতে আমাদের অমন হত।

    তাহলে, তাহলে, এই মেজরিটি নেট পাস লোকজন অধ্যাপক হিসেবে খারাপ পড়ান কেন?
  • Tim | ২৩ নভেম্বর ২০১৩ ১২:০২186205
  • সংখ্যা কমানোর দরকার এমনিতে নেই। ফ্যাকাল্টি পজিশন বাড়িয়ে দিক, অন্যান্য অ্যাভিনিউ খুলে দিক। সেইসাথে পোস্ট ডকদের আরেকটু মনুষ্যপদবাচ্য মনে করা হোক, এই আর কি। নইলে চিপ লেবর হিসেবে এক্সপ্লয়টেশন বন্ধ হবেনা।
    অন্যদিকে পোস্ট ডক স্টেটাসটা অনেক সময়ই স্টপগ্যাপ হিসেবে ব্যবহার করে লোকজন, চাকরি খোঁজার প্রয়োজনে, সেটা নিয়েও প্রশ্ন আছে। সেটাও আরেকরকমের এক্সপ্লয়টেশন নয়? তো, আমার মনে হয় দুটোই বন্ধ হওয়া দরকার। যাতে ট্রেইন্ড প্রফেশনাল যে পেশায় যেতে চায় সেটাতেই যাবে। অনিচ্ছাসত্ত্বেও রিসার্চ করবে না। অ্যাকাডেমিক্সটাই তো যে যেটা করতে ভালোবাসে সেটা করার জায়গা। সেখানে এই বাধ্যতামূলক ব্যাপারস্যাপার থাকা আমার পছন্দ নয়।

    ভেবে দেখ, ভারতেও অনেকে উচ্চশিক্ষায় যায় স্রেফ বেটার অপশনের অভাবে। তাতে কোয়ালিটেটিভলি গবেষণার গুণগত মানের খুব একটা ভলো হয়নি।
  • sosen | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৫৮186204
  • নেট গাঁতানোর পরীক্ষা মনে হয়নি। এস পি এম ও না। আর ৩০% অ্যানাইটিকাল থাকত। তবে নেট পাশ করলেই যে সে পড়ানোর চাকরি পায় এমন তো নয়।
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৫৪186202
  • ফার্স্ট পেপারের কথা বাদ দিচ্ছ কেন ? সেটা তো পুরো মালিট্পল চয়েজ প্রশ্ন। আমার মনে হয়েছিল অ্যানালিটিকাল স্কিলও লাগে।

    আর এর পরে তি ইন্টারভ্যু থাকে। তাতে তো ক্রিয়েটিভিটি, কম্যুনিকেশন স্কিল, এগুলো দেখা হয় !
  • lcm | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৫৪186203
  • আরে এ নিয়ে তো গুরুভাইয়ের সাথে কথা হল।
    পিএইচডি-র সংখ্যাই তো কম। পোস্ট-ডক আরো কম। আরো কমানোর প্রশ্ন আসে কেনো।
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৫১186201
  • আর হ্যাঁ, কালকের পোস্টের উত্তর দেওয়া হয়নি। আমি তো আগেই লিখেছিলাম, পোস্টডকদের নানা রকম ট্রেনিং দেওয়া নিয়ে আমার কোনোরকম আপত্তিই নেই, বরং সেটা করার কথাই বলেছি। NIH ও অন্যান্য জায়গায় সেটা করা হয়ও এখন। পোস্ট ডক সংখ্যা কমানোর ব্যাপারে একমত নই, সেটাই বলেছিলাম।
  • Tim | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৪৯186200
  • গাঁতানো = খুব খেটেখুটে পরীক্ষার প্রিপারেশন নেওয়া। মুখস্থ নয়। সেকেন্ড পেপারটা প্রায় অনেকটাই দেখলাম। বিষয় সম্পর্কে কত জানে সেই পরীক্ষা।

    কিন্তু তাতে অ্যানাইটিকাল স্কিল কত ভালো বোঝা যায়? ক্রিয়েটিভিটি বোঝা যায়? কমিউনিকেটর হিসেবে কেমন বোঝা যায়? অথচ এগুলোই তো লাগার কথা পোস্ট-নেট পড়াশুনোয়।
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৪৮186199
  • আমাদের সময় যেটা দেখেছি, সেটা অনেকটাই আই আই টি পরীক্ষাগুলোর (আই আই টি তে যেগুলো নেওয়া হত) মত লেগেছিল। মানে, অনেক প্রশ্নের অপশন থাকে, তার মধ্যে এরকম প্রশ্নও ছিল। যদ্দুর যা মনে আছে।
  • Tim | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৪৪186198
  • সেকেন্ড পেপারটা ইউনির পরীক্ষাগুলোর থেকে খুব আলাদা কিছু বলে তো মনে হলোনা। এখনও দেখছি। ২০১২ সালের প্রশ্নটাই দেখছি এখন।
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৩৯186197
  • নেটের ফার্স্ট পেপারটা তো অ্যানালিটিকাল স্কিল মেজারমেন্টই। আর সেকেন্ড পেপারও আমার ঠিক গাঁতানোর পরীক্ষা মনে হয়নি।
  • Tim | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৩২186196
  • নেট অ্যানালিটিকাল স্কিল মেজার করে কি ঠিকঠাক? আমার তো ধারণা ছিলো সাবজেক্ট গাঁতিয়ে নেটে ভালো রেজাল্ট করা সম্ভব।
  • Ekak | ২৩ নভেম্বর ২০১৩ ১১:৩০186195
  • ইনফো ছাড়া তো রান্টায়ম ভ্যালিদেশন হবেনা। ওটা দরকার। কিন্তু ওপেন বুক এক্সাম ও পাশাপাশি থাকা দরকার যেখানে ইনফো বই খুলে পাওয়া যায় কিন্তু নিজেকে লিখতে হয়।
    তার জন্যে প্রশ্ন পত্রের ধরন বদলানো দরকার। এবার মুশকিল হলো ওপেন বুক এক্সাম এ বড় বড় স্টুডেন্ট রা কেঁদে ভাসায়। তারাই প্রথম বিরোধিতা করে। সেটার কারণ ও সেই গোড়াতে। ছোটবেলা থেকে ভাবতে অভ্যেস করানো হয় নি বলে। কাজেই ছোটবেলা থেকেই শুরু করে দেওয়া জরুরি।
  • Tim | ২৩ নভেম্বর ২০১৩ ১১:২৮186194
  • রোবু ভুল্যে গেসে। সং অফ স্প্যারোতেই অমলেট করে উটপাখির ডিম দিয়ে, এবং পড়শীদের বিতরণ করে। চাকরি যাওয়ার সান্ত্বনাসূচক ডিম ছিলো সেটা।
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১১:১৯186193
  • প্রতিটা সাবজেক্ট এর ওয়ে অফ রীডিং -থিঙ্কিং ... এটাই সবচে গুরুত্বপূর্ণ। তবে ইনফোর ব্যাপারটা বড় হলে পর কতটাই বা আর মনে থাকে আর কতটাই বা ম্যাটার করে ? ইনফো ঠেসে দেওয়া বেসড পড়াশুনোটাই তুলে দেওয়া উচিত, বা কমিয়ে আনা উচিত অন্ততঃ।
  • Ekak | ২৩ নভেম্বর ২০১৩ ১১:১৫186192
  • আরেকটা ব্যাপার। আমাম্র ধারণা বাচ্চাদের পড়াতে যত বেশি উচ্চশিক্ষিত মানুষ পাওয়া যায় তত ভালো। যদি এফর্দেব্ল হয়।
    বাচ্চাদের ক্ষেত্রে কোর্স মেটেরিয়াল ব্যাপারটা খুব ভেগ। ইস্কুলে পাশ করতে হবে এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রতিটা সাবজেক্ট এর ওয়ে অফ রীডিং -থিঙ্কিং কি সেটা খুব ছোটবেলায় মনে বসে যায়। সেটা বিশাল ম্যাটার করে পরবর্তিকাল এ। বাচ্কাহ্দের অভ্যেস ই হলো "সিলেবাস" এর বাইরে প্রশ্ন করা। এটাকে একজন উচ্চশিক্ষিত মানুষ যেভাবে হ্যান্ডল করেন সেভাবে একজন মাধ্যমিক পাশ মানুষ করেন না। আইদার ভুল ইনফো আসে নইলে একটা ভুল থট প্রসেস গ্রো করে। এগুলো যে বড় হবার পরে কিরকম যন্ত্রনাদায়ক এবং বার বার চাকা আবিস্কার করে নিজেকে ঠিক করার মত ক্লান্তিকর সেটা যারা ছোটবেলায় ভালো টিচার পাননি তাঁরা হাড়ে হাড়ে জানবেন। একজন এডাল্ট, নলেজ কে ক্রস চেক করতে শিখে যায় তাই তাকে পরানো মোর সেফ। কিন্তু বাচ্চার সেটা বিল্ড করতে সময় লাগে। তখন একটা ভুল এপ্রোচ। দুটো ভুল ইনফো বহু দিন তাকে নাকানি চোবানি খাওয়ায়।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১১:০০186190
  • না আরো সমস্যা আছে। ধরা যাক একজন এমএসসি পাশ বেকার আর একজন মাধ্যমিক। বেশির ভাগ ক্ষেত্রেই এম এসসি পাশ বেকারের মাধ্যমিকের ফল ভাল এবং সেই স্তরের পরীক্ষা নিলেও সেই ভাল করবে। কিন্তু পড়াতে দিলে তার মোটিভেশন নাও থাকতে পারে এবং তিনি ভাল নাও পড়াতে পারেন। তবে এগোত্রের আলোচনা অন্য পেশার ক্ষেত্রেও প্রযোজ্য।
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১১:০০186191
  • জানা না জানাও প্রি ডিটারমিনডই হতে হবে নাকি ? জানাটা তো একটা অনগোয়িং প্রসেস। শিক্ষক নিজেও নতুন করে শিখতে, জানতে পারেন। আর এই নিত্যনতুন ইন্ফরমেশনের যুগে সেটা হওয়াই বাঞ্ছনীয়। দেখা দরকার সেটা তিনি শিখতে, শেখাতে পারছেন কিনা। এটার একটা (সবটা না হলেও) মেজারমেন্ট কি অ্যানালিটিকাল স্কিল দিয়ে হয় না ? মানে, এই টেট নেট পরীক্ষাগুলোয় যেটা মেজার করে।
  • Ekak | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৫৯186189
  • সত্যি কথা বলতে কী আমাদের সময়ে যদি এত অনলাইন মেটেরিয়াল, ই বুকের সন্ধান থাকত তাহলে প্রাইভেট টিউটর আদৌ লাগত কিনা সন্দেহ আছে। যদি পেছন ফিরে দেখি তাহলে ১% টিচার একচুয়ালি "পড়িয়েছেন", বাকিরা জাস্ট কম্পাইল্ড ইনফরমেশন প্রভাইডার। পড়াবার মত কাওকে খুঁজে না পেলে নিজে নিজে পড়া ধের ভালো।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৫৫186187
  • প্রাইমারিতে পড়াতে গেলে যা জানা দরকার, সেটা মাধ্যমিকেই শেখা হয়ে যায়। প্রাইমারিতে বেশি জরুরি পড়ানোর দক্ষতা। একমত।
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৫৫186188
  • ধরা যাক দুজন শিক্ষক আছেন, একজন বিষয় জানেন পড়াতে জানেন না। অন্যজন পড়াতে জানেন বিষয় জানেন না। সেক্ষেত্রে বেস্ট চয়েস হল নিজে নিজে পড়া। একদম একমত।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৫২186185
  • যেমন প্রাইমারী ছাত্র/ছাত্রীদের পড়াতে মাস্টার্স ডিগ্রী হোল্ডার লাগে কি? তারাই পরীক্ষায় পাশ করলেও কেমন পড়াবে সে নিয়ে আমার সন্দ আছে।
  • Ekak | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৫২186186
  • *পড়াবে
  • Ekak | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৫১186184
  • এভাবে জানে -জানেনা দিস্তিন্ক্ত সেট হয় কী ? নিজে ইন ডেপথ না জানলে পরবে ভাসা ভাসা যে শিখবে সেও ভাসা ভাসা। এই সিনারিও তাই তো দেখা যায় বেশি।
  • lcm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৫০186182
  • বিষয়টি ভালো জানেন, কিন্তু বিশ্রী কমিউনিকেটর...
    অসাধারন কমিউনিকেটর/বাগ্মী, কিন্তু বিষয়বস্তুর ওপর ফান্ডা তেমন নাই...

    দু পক্ষেই ভালো টিচার হওয়া মুশকিল।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৫০186183
  • বিষয় না জানার এফেক্ট পড়াতে জানার এফেক্টের চেয়ে কম হতে পারে কি?
    হতে পরে। এক্সম্পল হল, শিক্ষক বিষয় না জানলে ছাত্র শিক্ষকের উপর নির্ভরশীল না হয়ে নিজে পড়ার চেষ্টা করবে। কিন্তু শিক্ষক বিষয় জানলে এবং পড়াতে না জানলে তিনি কনফিডেন্টলি মিসগাইড করতে পারবেন। সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রেই এরকম হয়।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:৪৯186181
  • হ্যাঁ এটাও হয়, বিষয়ে তিনি তুখোড় কিন্তু তার ধারণা তিনি যা পড়াচ্ছেন তা ট্রিভিয়ালিটি তাই (অনেকের মতে) নিতান্তই দায়সারা ভাবে পড়িয়ে চলে যান। সে সব ক্লাসে ক্লাস এগুত গড়গড়িয়ে, নিজেকে লড়তে হত, বছরের শেষে বহু ছেলে ফেল, টীচারের নামে অপবাদ সবই হল। খালি কিছু ছেলে বলল কোর্স হল বটে একখানা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত