এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:৩৭186900
  • সিকির একলাখি বাইক দেখে মনে হল, আমারও আইপ্যাড-এয়ার এর স্পেকস আর লুকস দুইই খুব পছন্দ হয়েছে।
    কিনেই ফেলব নাকি? অ-ক-বা
  • kumu | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:৩৭186901
  • হতাশ ইমো।কুড়ির্ব্যাপার্টা?
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:৩৪186898
  • নাহ, প্রাণে বড় দাগা খেলাম। আগে এগডা অনসাইট তারপরে একটা এনফিল্ড। করতেই হবে। ঃ-(
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:৩২186897
  • আজ পজ্জন্ত তো উড়ে যাই নি। :)

    তবে এর আগের বাইকটা ছিল চূড়ান্ত হাল্কা। প্ল্যাটিনা। খুব ঝড়বিষ্টির সময়ে হাওয়ার ঝাপটায় হেলে যেত আমি শুদ্ধু, রাস্তায় গ্রিপ ছিল না তেমন।
  • el fantástico | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:২৮186895
  • আরে সে তো জানি, কিন্তু তোমার বেল্ট নইলে উড়ে যাবে না?

    ;-)
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:২৬186894
  • হ্যাঃ, অজ্জিত নিজে বোধ হয় কোনওদিন বাইক চালায় নি। দিল্লির রাস্তায় সত্তর আশিতে চালানো এমন কোনও ব্যাপার না, যে কোনও সময়েই চালানো যায়।
  • el fantástico | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:২৫186893
  • পঞ্চাশের বেশিতে চালাতে গেলে বাইকে সীটবেল্ট লাগবে (সিকি স্পেশ্যাল)। সেইটা প্রথম সার্ভিসিং-এ লাগিয়ে দেবে বলে বারণ করেছে;-)

    ইদিকে আমি বলে বলে হেজে গেলুম, আমায় কেউ বাইক কিনতে দেয় না। অবিশ্যি আমি চালাতেও পারি না তেমন। কলেজে শিখতে গিয়ে ইয়ামাহা উল্টে গেসলো। শালা পায়ে ব্রেক থাকে এইটা তো কেউ বলে দেয়নি, আমি হ্যান্ডব্রেক মেরেছি, আর বাইক পুরো শোঁ করে ঘুরে গেছে এক পাক...
  • নেতাই | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:২৪186892
  • সাবাস সিকিদা
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:১৯186891
  • ক্ষী চাপ মাইরি, প্রথম সার্ভিসিংয়ের আগে পঞ্চাশের বেশি স্পিডে চালাতে মানা করেছে, এদিকে দিল্লির রাস্তায় পঞ্চাশের নিচে চালানো পানিশমেন্ট বিশেষ। স্পিডোমিটারে চোখ রেখে তো চালানো অভ্যেস নেই, ঢুকঢুক করে রাস্তার এক কোণ দিয়ে চলেছি, পাশ দিয়ে হুশ হাশ করে হাইস্পিডে বেরিয়ে যাচ্ছে বাইক, গাড়ি, দুয়েকটা অটোও আমাকে ওভারটেক করে ফেলল, আমি ভয়ে ভয়ে আছি, স্পিড আটচল্লিশ উনপঞ্চাশ ক্রস না করে যায়। কী ঝাম!

    এর মাঝে সিগনালে হন্ডা অ্যাকর্ড থেকে মুখ বাড়িয়ে একজন জিজ্ঞেস করে নিল, কত নিয়েছে, আর এতে এবিএস আছে কিনা। আমি এবিএস শুনে ফ্যাক করে হেসে ফেলেছিলাম।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:১৩186890
  • সত্তর কিলোমিটার অলরেডি চড়ে ফেলেছি। কাল গুড়গাঁও।
  • el fantástico | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:১১186889
  • বোঝো। এই মোবাইল ফোং কোংগুলো কী হারামী...বেঞ্চমার্ক ইউটিলিটি চলছে কিনা সেইটা ডিটেক্ট করে পার্ফরমেন্স বুস্ট করে!

    http://www.anandtech.com/show/7384/
  • el fantástico | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:০৯186888
  • ইয়ে, সিকি এইটাতে চড়বে না উল্টোটা?
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:০৪186887
  • নাঃ, সাসপেন্স আর রেখে লাভ নেই, একটু একটু জানিয়েই দি -

    অনেকেই ঠিক বলেছেন।









    আরও ছবি পরে আসবে।
  • sosen | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:০৩186886
  • আমি কিন্তু কিছু বলি নাই হনুদা। যে ছাদে উঠতে হবে সেইটা কত উঁচু সেটাই মন দিয়ে ভাবছিলাম। অল্টারনেটিভ কেরিয়ারের খোঁজ পেয়ে প্রসন্ন-ও হয়েছিলাম।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:০২186885
  • পটাশম্যাম, তুলে দিলাম।
  • h | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৫৮186884
  • এদিকে আমি কিন্তু অনেকক্ষণ চিন্তা করেছি। শেষে মহিলা দের মধ্যে ভজহরি মান্না, পিটার্ক্যাট, বন গোয়ান, হাকা, বিগ বস, বেজিং, চিলি পেপার্স, সাঁঝা চুল্হা, ফ্লেম অ্যান্ড গ্রিল ইত্যাদি নাম তেমন জনপ্রিয় না হওয়ায় আর বেশি ভাবলাম না, প্লাস মাল খাওয়ার সম্ভাবনার দিকে ডিসট্র্যাকটেড হয়ে গেলাম। শুধু এই টুকুর জন্য আমারে দমু কত কি বল্লো, অথচ অন্তরালের পরিশ্রম টা লক্ষ্য করলো না। এই সব জিনিশের বিরুদ্ধেই, কমরেড চে গর্জে উঠেছিলেন।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৫৭186883
  • অদ্ভুত লাগছে কোন কনক্লুসিভ এভিডেন্স ছাড়া কী করে গিল্টি ঘোষণা করে।
  • kumu | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৪৮186882
  • ৩ ৪০ এ মেনশনিত আর্টিকল পাওয়া যায়??
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৪৫186881
  • হ্যাঁ, গাজিয়াবাদ কোর্টে এইমাত্র রায় বেরোল। তিনটের সময়ে।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৪০186879
  • ব্ল্যাংকি আর সিকির প্রেম শুনে আমার জাস্ট এই গানটা ছাড়া আর কিছু মনে পড়ল না।

  • de | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৪০186880
  • কি সাংঘাতিক রায়! এখানে সিকি না রূপঙ্কর দা কে যেন একটা আর্টিকল পোস্ট করেছিলেন না?
  • Kaju | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৩৭186878
  • ছাব্বিশ দেখে হঠাৎ মনে হল কালকে নিকি ! তারপর দেখলাম ফেব্রু ইন ফেবু।
  • kumu | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৩৫186877
  • নূপুর ও রাজেশ তলোয়ার দোষী সব্যস্ত।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৩২186876
  • আরুশি হত্যা মামলার রায় বেরুলো।
  • el fantástico | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:১৭186874
  • খুব শুভদিন। অন্ততঃ বিশ বছরের চুক্তি তো হবেই;-)
  • kumu | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:১৬186873
  • তুলে, ঐ হল আরকি।
  • kumu | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:১৫186872
  • ইফ ঝুমঝুমি কামস ইত্যাদি
    বিয়ে কোরা র টই তো? টুলে দেয়া হয়েচে।
  • নেতাই | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:১১186871
  • রোবু আর ব্ল্যাংকিকে বিয়ের (আলাদা আলাদা) আগাম শুভেচ্ছা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত