এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৫ নভেম্বর ২০১৩ ২২:২৫187049
  • সোসেন কি এনি বেটার - ব্যথাবেদনার দিক দিয়ে?
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৩ ২২:২৫187050
  • আমাদের বাড়ীতে এককালে ছোটো ছোটো গোলাকার লঙ্কা হতো, ভারী চমৎকার ঝাল ছিলো সেগুলো। পরে অন্য একরকম লঙ্কার ঝাড় লাগানো হয়, ঝোপের মতন লঙ্কাগাছের উপনিবেশ হয়। সেগুলো ছিল বেশ বেঁটে মোটা গাঁট্টাগোট্টা চেহারার লঙ্কা, সেও চমৎকার ঝাল ছিল।
  • sosen | ২৫ নভেম্বর ২০১৩ ২২:২৪187048
  • রোবু পাকা দেখার গল্পটা বল?
  • aka | ২৫ নভেম্বর ২০১৩ ২২:২৩187047
  • দেখে শুনে অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দিলাম। একে বলে গ্রেসফুলনেস। ;)
  • রোবু | ২৫ নভেম্বর ২০১৩ ২২:২২187046
  • উফ, আমাদের বাড়িতে কিছু লঙ্কা হয়েছে এই বছর। দশটা গাছ ঝেঁপে!!
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৩ ২২:১৯187045
  • ব্রতীনের বাড়ীতে দেখা করতে গেলে আমার রুমালে মুড়ে কাঁচালঙ্কা নিয়ে যেতে হবে মনে হয়। ঃ-)
    এদিকে ফেবুতে লোকে বেগুণী পেঁয়াজি আলুচ্চপ সবকিছুর খুব দাম বলে আলোচনা করছে মুড়ি কী দিয়ে খাবে? একজন কয়ে দিলো লঙ্কা বেসনে ডুবিয়ে ভেজে খান। ঃ-)
  • রোবু | ২৫ নভেম্বর ২০১৩ ২২:১৮187044
  • না, প্রাক্তন কলিগ। একই ইস্কুলে পড়াত। তুমি চিনবে বোধয়, হোলি মিশন। তা ছাড়া, ছোটবেলার বন্ধুও বোধহয়। ঠিক শিওর নই।
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৩ ২২:১৬187043
  • ব্রতীন,
    দাড়িদাদু পথ দেখিয়ে গিয়েছেন তো!
    "সুরলোকে বেজে ওঠে শঙ্খ
    লঙ্কায় বাজে জয়ডঙ্ক-
    ঃ-)
    আসলে তেমন তেমন অনুপ্রাস আনতে গেলে এইটাই হতো ঠিক।
  • | ২৫ নভেম্বর ২০১৩ ২২:১৩187041
  • ভয় পাই নি কিন্তু মেলাবে ক্যামনে? জয় ডঙ্কা। ( সেট কী ভালো হবে?)
  • | ২৫ নভেম্বর ২০১৩ ২২:১৩187042
  • ডিম কাঁচালঙ্কার আইডিয়াটা ভাল। এটা করে দেখবো। থ্যাংকস।
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৩ ২২:১২187039
  • এইমাত্র দেখে এলাম রোবু। খুব চমৎকার। পাশে কি ওর দিদি?
  • | ২৫ নভেম্বর ২০১৩ ২২:১২187040
  • সুপুরি হলুদ টানে। ডিডির কারবার --- কিচ্ছু বলা যায় না, তাই আগেভাগেই জানিয়ে রাখলাম। :-D
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৩ ২২:১১187038
  • এই দ্যাখো কান্ড! সামান্য লংকা কুচি। তাও আবার কাঁচালংকামাত্র, তাতেও ব্রতীন কেমন ভয় পায়। ঃ-)
  • | ২৫ নভেম্বর ২০১৩ ২২:০৯187037
  • কুঁচি কুঁচি লঙ্কা?
    মনে জাগে শঙ্কা!!
  • dd | ২৫ নভেম্বর ২০১৩ ২২:০৮187036
  • আমি দেখিছি। নতুন বৌমারে। নীলবর্ণ।

    ভাগীবাবাজীবনরেও দেখতে চাই। কোথায় পাবো?
  • রোবু | ২৫ নভেম্বর ২০১৩ ২২:০৭187035
  • আরে ফেবু আছে তো!!
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৩ ২২:০৩187033
  • রোবু, ছবি দেখাও।
  • রোবু | ২৫ নভেম্বর ২০১৩ ২২:০৩187034
  • বাহ বাহ সোসেন্দি পুরো এফেল্টি সল্ভ করল!
  • sosen | ২৫ নভেম্বর ২০১৩ ২২:০২187032
  • সে কি আর জানিনে?
    কিন্তু ফোন থেকে লিখ্তে পারিনা
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ২২:০১187029
  • সুপুরি নুন টেনে নেয় ?
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৩ ২২:০১187030
  • সেইক্ষেত্রে ডিম ভেঙে ভুর্জির মতন ভেজে মিলিয়ে দিলেও হয়। সঙ্গে ক`টা কাঁচালংকা কুচি ও দেওয়া যায়।
  • dd | ২৫ নভেম্বর ২০১৩ ২২:০১187031
  • বাপু হে। প্রতিটি কুমড়ো আর বীন (নুনাক্ত) কে চিমটে করে তুলে ডিম,কর্ণ ফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে ছ্যাঁক ছ্যাঁক করে ভেজে, গলানো চীজে চুবিয়ে খে' ফ্যালো দিকিনি।

    খাবার সময় আরাবুল আরাবুল - এরম দশবার কইবে। নোনতাও লাগবে না, তরতাজাও থাকবে।
  • | ২৫ নভেম্বর ২০১৩ ২১:৫৬187028
  • সুষেণ মনা, ঝাঁটায় একটা চন্নবিন্নু হয়।

    অতোজ, টমেটোর রসে ভাজার তেজি ভাবটা মিয়ে যাবে তো। তরকারীতে টমাটো কাজে আসে। এখানে মিইয়ে গেলে কি খাওয়া যাবে?
  • dd | ২৫ নভেম্বর ২০১৩ ২১:৫৫187027
  • প্রচুর দুদ,ক্রীম,খোয়াক্ষীর আর মজারেল্লা চীজ ঢেলে দিয়ে খে' নাও। কোথায় নুন, টেরও পাবা না।
  • | ২৫ নভেম্বর ২০১৩ ২১:৫৩187026
  • বাংলাদেশ আর্মি তো পাকিস্তান আর্মির উত্তরাধিকার। ইন ফ্যাক্ট আর্মিতেই জামায়াতের সাপোর্ট বেশী। কাজেই পাকিস্তান বোঝা গেলেই বাংলাদেশ বোঝা যাবে আশা করি।

    সেদিক থেকে দ্যাখো ভারত কোনোদিনই একটা হোমোজিনিয়াস এনটিটি ছিল না ইংরেজ আসার আগে পর্যন্ত। ইংরেজ এসে দড়িদড়া দিয়ে বাঁধল। তো সে ঠিক আছে। ওটায় প[অরে আসছি, পড়তে গিয়ে যা পেলাম
    ভারতের সংবিধানের ৩৪ নম্বর অনুচ্ছেদে শুরু করা হয়েছে "Restriction on rights conferred by this Part while martial law is in force in any area"-এই বাক্যটা দিয়ে। কিন্তু সংবিধানের আর কোথাও 'সামরিক আইন' নিয়ে আর কোন কথা পেলাম না। যা বুঝছি কোনও একটা অংশে সামরিক আইন জারি করার অপশান আছে। কিন্তু সেটা সারা ভারতে করার জন্য সেনাবাহিনী উদ্যোগী হয় নি কেন?
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৩ ২১:৫১187025
  • বেশ কয়েকটা টোমাটো কুচি করে ভেজে নুন বেশী ভাজাটায় দিয়ে দিতে হয়।
  • রোবু | ২৫ নভেম্বর ২০১৩ ২১:৫০187024
  • ডিডিদা, ৯ঃ৩৮।
    আমি তো লেফ লিব্যারাল :-)
  • sosen | ২৫ নভেম্বর ২০১৩ ২১:৪৯187023
  • এই মহামুহূর্তের সাক্ষী থাকতে বাড়িতে আনুন মুশারফ ঝাটা। পিঙ্গ পিঙ্গ পিড়িড়িঙ্গ
  • রোবু | ২৫ নভেম্বর ২০১৩ ২১:৪৮187022
  • কী আশ্চর্য! দমুদির প্রশ্নটা কালকেই ভাবছিলুম। ভাবা শুরু হয়েছিল টেলিগ্রাফে শেখ হাসিনার ছেলের সম্বন্ধে একটা লেখা পড়ে। আমি অবশ্য ভারত আর বাংলাদেশ নিয়ে ভাবছিলাম।
    আমার মনে হয়েছে কারণটা হল ভারতের আয়তন আর হেটারোজেনিয়াস কালচার।
    যেমন ধরুন, ভারত যদি একটা ছোট্ট দেশ হত, ধরা যাক দিল্লী আর এনসিয়ার আর আসেপাশের কিছু জায়গা নিয়ে, তাহলে বোধ হয় ইন্দিরা গান্ধী ইমারজেন্সির পরও বহুদিন টিকতেন, তারপর ক্যুপ হত, সেনাবাহিনী সমর্থিত সরকার আসত, ইত্যাদি ইত্যাদি।
    কিন্তু ব্যাগড়া দেবার জন্য রয়ে গ্যাল পাঞ্জাব, সাউথ, ব্যাংগল।
    এবার সেনাবাহিনী। তাদেরকেও তো এক করা যাচ্ছে না, সেই গোর্খা, সেই পাঞ্জাব, সেই অন্ধ্রা, সেই নাগা। এদেরকে এক করবে কে?

    ডিঃ এ বিশুদ্ধ চিন্তা, কোনো পড়াশুনো দিয়ে সাপোরটেড নয়।
  • | ২৫ নভেম্বর ২০১৩ ২১:৪৭187021
  • ঠিকাছে, তাও আছে।
    কুমড়ো আর বীন ভাজায় নুন বেশী হয়ে গেলে কী করব? বাড়ীতে সুপুরি নেই আর যোগাড় করাও সম্ভব নয়।
    এবারে বলুন।

    আর সত্যি, আপনার তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপরে দারুণ পড়াশোনা ছিল। তা ভারতের আর্মি সম্পর্কে আইডিয়া নেই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত