এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৮ নভেম্বর ২০১৩ ১০:০৮187981
  • বেসিক ভয় মানে?
  • Ekak | ২৮ নভেম্বর ২০১৩ ১০:০৬187977
  • এপারেন্ত্লি কোনটাতেই কিছু হয়না। সাহসী টাহসী বলে লোকে। কিন্তু নিজে জানি সর্বক্ষণ একটা বেসিক ভয় গায়ে গা ঘসে যাচ্ছে। এবং যার টীকা নেই। টিপ্পনি ও।
  • hu | ২৮ নভেম্বর ২০১৩ ১০:০৬187978
  • ভালো আছি। তোর ভারত ভ্রমণে বাটি উপুড় করে হিংসে দিয়েছি।
  • hu | ২৮ নভেম্বর ২০১৩ ১০:০৬187979
  • হ্যাঁ, এই ফোবিয়াটা যার নেই সে বুঝবে না কি মারাত্মক আতঙ্ক হয়। অথচ এটা থাকলে রীতিমত অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়।
  • সায়ন | ২৮ নভেম্বর ২০১৩ ১০:০৫187976
  • হুচি তোর পোস্ট কাল দেরীতে দেখলাম। কেমন আছিস?
  • Bhagidaar | ২৮ নভেম্বর ২০১৩ ১০:০৪187975
  • তাহলে আগে ফজ্জি আর পাই এর কান গুলো ছিড়তে হবে
  • | ২৮ নভেম্বর ২০১৩ ১০:০২187974
  • এই আমি সকালে বাড়ী থেকে দেখতে গিয়েই ভাবছিলাম যে অভ্যুর কানটা আর কানে থাকতে দেওয়া উচিৎ নয়। এই হুটহাট দমাদ্দম অষ্টপদদের ছবি দিলে অনেকেরই ফোবিয়া ইত্যাদি শুরু হয়। তা সুষেণ দেখছি বলেই দিয়েছে।

    আমার এক মামাত বোনের এই টিকি, কুমীর আর অষ্টপদতে সাংঘাতিক আতঙ্ক। তো ছোটমামা কোত্থেকে একটা কি যেন বই নিয়ে এসে ইয়া পেল্লায় এক ছবি দেখিয়েছে, ব্যাস! বোন এক চিক্কুর ছেড়ে অজ্ঞান। তারপর ডাক্তার বদ্যি .... ডাক্তার এসে ছোটমামাকে পাক্কা ২২ মিনিট ধরে ঝেড়েছিলেন।

    তো, তাই বলছিলাম দুমদাম ছবি দিয়ে দিও না, যেহেতু ভিজ্যুয়াল এফেক্ট অনেক তীব্র হয়।
  • | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৫৮187973
  • আমিও। এমন কী আরশোলা কে কারা ভয় পায় সেটা নিয়ে ই কোন স্টেটমেন্ট করতে চাই না। ঃ)
  • Ekak | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৫৭187972
  • আমি হেব্বি ভিতু। লিস্ট করার চেষ্টাই করিনা তাই :(
  • sosen | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৫৬187971
  • আমি জানিনা হুচি। এই ফোবিয়ার জন্য খুব গাল খাই। আর অসুস্থ-ও হয়ে পড়ি। এখন কিছুটা কমেছে।
  • | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৫১187970
  • ওহে অভ্যু কুমার তোমার জীবনের দাবি টি কীঃ অ্যাঁ? আমি লিস্টি করাতে ক্ষান্ত দিয়েছি অনেক দিন। ঃ)
  • hu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৬187968
  • সোসেনের ফোবিয়াটা আমার আছে। সোসেন, এই ফোবিয়ার চিকিৎসা কি? কেনই বা হয়?
  • Bhagidaar | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৬187969
  • ভাগ্য ভালো, এর আগে গুরু দেখছিলাম ফোন থেকে, তাই কোনো ছবি দেখতে পাইনাই। এ এক বিতিকিচ্ছিরি somosya!
  • hu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৪187967
  • কেন? আর কিছু মনে নেই কেন? আমি যেন জানতাম সিকি টিটোটলার।
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৩৭187965
  • তো যা বলছিলাম। সিকিনীভাগ্যে কাল একটি বিয়ের নেমন্ত পাওনা হয়েছিল, দিল্লি ক্যান্টনমেন্টের কোন এক আর্মি অফিসার্স মেস। একে তো ক্যান্টনমেন্ট এলাকার রাস্তাঘাট গুগুল ম্যাপে দেখায় না, তাও অনেক কষ্টে ডাইভার্সনটা চিনতে পেরে মহারানাপ্রতাপ দুয়ার দিয়ে যেই গাড়ি ঢুকিয়েছি, এক গুঁপো মিলিটারি এসে আটকালো। বললাম, বিয়ে আছে, খেতে যাচ্ছি। বলে আইডি কার্ড আছে? আমি বললাম হ্যাঁ প্যান কার্ড আছে। :) গুঁপো ফ্যাক করে হেসে বলল, প্যানকার্ডে অ্যাড্রেস লেখা থাকে না, ওটা অ্যাড্রেস প্রুফ নয়।

    মিলিটারি মস্তিষ্কদের আমি এড়িয়ে চলি, তাই আর কথা বাড়ালাম না, ব্যাটা জানতে চাইল আইডি প্রুফ, এখন বলে অ্যাড্রেস প্রুফ, যাই হোক, আমাদের যেতে দিল কিছু না দেখেই, যাবার সময়ে হাল্কা করে বলে গেলাম, ড্রাইভিং লাইসেন্স আছে, অ্যাড্রেস প্রুফ।

    তো, যে নিয়ে কথা হচ্ছিল। মিলিটারিটি তামিল খোকা, কোন এক র‌্যাঙ্কে যেন আছে। সদ্যপরিচিত দুই ভদ্রলোক দেখলাম তাই নিয়ে খুব চিন্তিত, ও কার্নেল হ্যায় ইয়া লেফটেন্যান্ট? তুমুল বাছবিচার চলছে।

    সান্নু কী, আমার কাছে কর্নেলও যা, মিথ্যেতুমিদশপিঁপড়েও তাই।

    গল্প শুনলাম, বিয়ের আসল যা যা ঘটনা, সমস্ত কিছু দুই নয়, তিন তরফের রীতিনীতি মেনে করা হয়েছে। প্রথমে গুরদোয়ারা গিয়ে বে হয়েছে, তারপরে আর্য সমাজে, তার পরে আইয়াপ্পা টেম্পলে। কিন্তু আজ কি শাম, ধরমনিরপেক্‌ষ্‌তা কে নাম। ডান্স ফ্লোর নেই, সাইডে গাম্বাট বক্সে মিঠে সুরে কার যেন পিয়ানো বাজছে, মহম্মদ রফি, হেমন্তকুমার, কিশোরকুমার ইঃ।

    তখনও বর কনে আসেন্নি। হঠাৎ দেখি গান পাল্টে গিয়ে জোধা আকবরের সেই গানটা চালিয়েচে, হেভি বীট সমেতঃ আজীম ও শান শাহেনশা, তার মধ্যে দিয়েই শাহেনশার স্টাইলে একগাদা ক্যামেরা, ফ্ল্যাশ, ক্রেনসমেত ভিডিও ক্যামেরা ইত্যাদি নিয়ে বরকনে প্রবেশ করলেন। আমিও মাথা নেড়ে বললাম, মারহাবা, মারহাবা।

    তারপরে আর বিশেষ কিছু বলার নেই। ভেজ খাওয়া দাওয়া। ও হ্যাঁ, শেষে আলুর দম খাচ্ছিলাম যখন, তখন লুঙ্গি ডান্স বাজছিল।

    আর কিছু মনে নেই।
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৩৭187966
  • ব্রতীনগোপাল হাজিইইইইর?
  • sosen | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৩৩187964
  • কার কিসে ফোবিয়া লিস্টি হয়ে যাক।
  • Sibu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৩২187962
  • বেইজিং-এ ফরবিডেন সিটির পাশে একটা গলিতে ফুচকার গাড়ীর মত সারিসারি পোকার গাড়ী। কাঁচের বাক্সে পোকা দেখিয়ে দিলে টাটকা টাটকা ধরে বেসনে ভেজে কাঠিতে গেঁথে মশলা ছড়িয়ে সার্ভ করে। সেখানে একটু আগে লাফানো গঙ্গাফড়িং যে কি ভাল কি ভাল।
  • sosen | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৩২187963
  • ওই তো b -ও আছেন দলে।
    আমার এলার্জি হয় বলে স্টিংগিং ইনসেক্ট -এ ভয় পাই। তবে কিনা সে ফোবিয়া নয়।
    ভাবছি আম্মার কিসে ফোবিয়া। এক্সিডেন্ট-এর ফোবিয়া আছে। কেউ বাড়ি থেকে বাইরে বেরিয়ে সময় মত না ফিরলে, ফোং না তুললে প্যানিক এতক হয়।
  • | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:৩১187961
  • অভ্যু @৯ঃ২৮। আমার ও টি বড় প্রিয়।
  • sosen | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:২৮187958
  • সুস্বাদু বোলে তো চিংড়ি।
    শিবুদা টা কেমং যেন- গঙ্গাফড়িং কেউ খায়!
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:২৮187959
  • আমার প্রিয় পোকা
  • b | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:২৮187960
  • আমার বাড়ির দেওয়াল প্রায় দেড়তলা সমান, টপ ফ্লোর বলে। সেখানে দু দিন আগে এক অষ্টচরণ ষোলো হাঁটু দেখলাম। ডায়ামিটার দেখে মনে হল প্রায় সাত/আট ইঞ্চি মতন হবেন। একদিন লিভিং রুমের হুই কোনায়, পরের দিন অন্য একটা ঘরের উই কোনায়। তারপরে নিরুদ্দেশ। কোথায় আছেন জানি না।

    (বাড়িতে বৌ-ই এখন দেরাজ টেরাজ খুলছে।)
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:২৬187956
  • আমি পোকাপ্রিয় নই। উদাসীন। দেখলে আদরও করি না, ভয়ও পাই না। সে জোনাকি হোক বা গঙ্গাফড়িং।
  • kumu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:২৬187957
  • পিঁপড়ে জোনাকি।
  • Sibu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:২৫187954
  • প্রিয় পোকা বললে গঙ্গাফড়িং। দারুণ সুস্বাদু।
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:২৫187955
  • তাহলে কি সুধা মুখোপাধ্যায় বলে টই খুলব?
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:২৩187953
  • সিকির প্রিয় পোকা কি? কুমুদির প্রিয় পোকাই বা কি?
    (আমারটা পরে বলব)
  • kumu | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:২০187952
  • আমারো টিকিতে ফোবিয়াই বলা চলে।
    অ ভাগীদার ঠিক আছ তো।চলো কফি খেয়ে আসি।
  • sosen | ২৮ নভেম্বর ২০১৩ ০৯:১৮187951
  • পোকা ? জোনাকি, কাঁচপোকা, ফড়িং
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত