এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১২:০২188670
  • হুঁ। সেটা ঠিক। তবুও যেটুকু আশার আলো দেখা যায়।
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৫৮188669
  • কন্যাপণে আমার অ্যাজ সাচ কোন আপত্তি নেই। কন্যাপণে সাবসিডিতেও না। তবে আঠেরো বছর বাদে ২৫ হাজার টাকার লোভে কন্যাভ্রূণ হত্যা কমবে এতটা অপটিমিস্টিক হওয়া একটু কঠিন।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৫৭188668
  • হ্যাঁ, এইবার গেলে মেহিকো ঘুরে আসতেই হবে। গেল বারে এক মেহিকান ট্যাক্সিওলা আমাকে নেমন্ত করে রেখেছিল। ;-)
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৫৬188666
  • কু কোথায়? আমি তো ভালই বললাম।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৫৬188667
  • টাকাটা তো মেয়ের অ্যাকাউন্টে যাবে। তারপরে কন্যাপণে গেলে যাবে। মেয়ে সাহস করে ওই টাকায় নিজে কিছু করতে শুরু করলে তাও ভালো। সময়ও তো পাল্টাবে।

    কন্যাভ্রূণ হত্যার থেকে তো ভালো।
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৫৫188665
  • স্যান দিয়েগো-ও বেশ জায়গা। একটু গাড়ি চালিয়ে গেলেই মেহিকো। রবিশঙ্কর, মিট রমনি এদের সব স্যান দিয়েহোতে বাড়ি।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৫৪188663
  • যাই, বউয়ের জন্মদিনের পেন্ডিং খাওয়াটা খেয়ে আসি। দু মাস পেরিয়ে গেছে তো কী হয়েছে!
  • kc | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৫৪188664
  • উফ, শিবুদা এত কু দেখলে চলবেনা।
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৫২188662
  • গ্রেট।

    এই কন্যাশ্রী প্রকল্পটা বেশ তো। ধর্ষণ-ভাতার চেয়ে কন্যাপনে সাবসিডি দেওয়া অনেক ভাল।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৫০188661
  • ১৮ বছর অব্দি মেয়ের বিয়ে না হওয়া চলবে না, এইটাও ভালো ক্লজ।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৪৯188658
  • এ বছর না। নেক্সট ইয়ারে ট্রাই করব ভাবছি। হ্যাঁ, হয় ওখানে, নয় সান ডিয়েগো।
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৪৯188659
  • বেলকাম, বেলকাম। এবারে কি এলএ?
  • kc | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৪৯188660
  • টাকাটা কম। সে ঠিক আছে, গরীব সরকারের আর কবেই বা টাকা বেশী থেকেছে? কিন্তু টাকাটা থ্রু ব্যাঙ্ক দেওয়া হবে। লোকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এম্পাওয়ারমেন্টের পথে মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায়।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৪৭188657
  • ওকে, তালে এইবারও দেখা হবে না। যদি নেক্ষট টাইম হাম্পি-বাদামি-গোকর্ণ প্ল্যান কর, তালে দেখা হতে পারে।

    আর যদি তোমাদের ওখানে যাই, তালেও দেখা হতে পারে। তবে শিগগিরি কিছু না। এখন আমার ভিসাই নেই।
  • aranya | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৪৬188656
  • অফকোর্স, স্কলারশিপ অ্যামাউন্ট-টা ৫০০ টাকার থেকে আরও বাড়ানো গেলে ভাল
  • aranya | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৪৪188655
  • আচ্ছা, ৫০০ টাকাটা বার্ষিক স্কলারশিপ, আর ১৮ বছর বয়স অব্দি বিয়ের চক্করে না গিয়ে পড়া চালিয়ে যেতে পারলে এককালীন ২৫০০০ - এটাও তো ভাল প্রজেক্ট বলেই মনে হচ্ছে।
  • sosen | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৪১188654
  • অনেক দিন পর কেসিদা
    কিন্তু ৫০০ টাকায় কি সত্যি কোনো উপকার হবে? আমার সন্দ আছে
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৪০188653
  • আসিনি এখনো। ডিসেম্বরে আসবো। তখন অজন্তা, ইলোরা, দৌলতাবাদ ফোর্ট (এটা স্পেশাল অ্যাট্রাকশন, মহম্মদ বিন তুঘলক কানেকশনের জন্য), বিবি কা মকবরা, ঔরঙ্গাবাদ কেভ, ঔরংজেবের কবর, পিতলখোরা কেভ, পৈঠানী শাড়ির দোকান, সময়ে কুলোলে এলিফ্যান্টা, এই সব প্ল্যান হচ্ছে।
  • kc | ৩০ নভেম্বর ২০১৩ ১১:৩৫188652
  • কন্যাশ্রী প্রকল্পটা খুব ভালো। চালাতে পারলে অনেক লোকের উপকার হবে।
  • aranya | ৩০ নভেম্বর ২০১৩ ১১:২৮188649
  • কন্যাশ্রী-তে জাস্ট ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে না?
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:২৮188650
  • না।

    (মধ্যপ্রাচ্যেও জলধরবাবুরা থাকেন দেখছি)
  • kc | ৩০ নভেম্বর ২০১৩ ১১:২৬188648
  • ওহো। সব জায়গায় একসঙ্গে চালু করার কথা নয়? এটা আবাজ না।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:২৫188646
  • শিবুদা, কবে এলে কবে গেলে? বিবি কা মকবরা দেখলে?
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১১:২৫188647
  • পারসোনালি, এই হেলিকপ্টার ইঃ তে আমার উৎসাহ নেই, কবে ময়দানের হট এয়ার বেলুন এর মতো বন্ধ হয় যাবে সাত দিন চলে, না হলে অবশ্যই খুসি হব।।
    কন্যাশ্রীতে যা টাকা দেওয়া হবে, সে তো খুবই কম। তাও দেওয়া হচ্ছে, এটাই বড় কথা। কিন্তু তার অ্যাডে খরচ কত হয়েছে? কলকাতা শহরে প্রতি দশপা অন্তর অন্তর ফ্লেক্স।
  • aranya | ৩০ নভেম্বর ২০১৩ ১১:২৪188644
  • হেলি-পরিষেবা - হ্যাঁ, এটা তো ভাল ব্যাপার-ই মনে হচ্ছে
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:২৪188645
  • আবাজ কিসের? সল্লেক তো এমনিতেই নৌবহিনীর অধীনে থাকা উচিত।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:২২188643
  • ফালতু আবাজ দিয়ে লাভ কী? ঃ(

    বহরমপুরে চালু করার কথা থাকলে বহরমপুরে হয়েছে, জঙ্গিপুরে চালু করার কথা না থাকলে চালু হয়নি। সিম্পিল।
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:২১188642
  • দিল্লি এবারেও হলনা। বৌ অজন্তা দেখতে চাইল। সামনের বার দিল্লি যাবই। মেয়েও তাজমহল দেখবে বলে বায়না ধরেছে।
  • kc | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১৯188640
  • প্পন, গ্যাসে আধার কার্ড তো বহরমপুরেও চালু হয়েছে। অবিশ্যি সল্লেকতো কলকাতাও নয় পবঙ্গও নয়। সল্লেক হল সল্লেক। সল্লেকের কথা আলাদা। সেখেনে না হতেই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত