এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৪৩188699
  • সান্দার ওদিকে শিফট করে গেলে হত। ইদিকে লোকে এত মাছ খায় যে অত্যধিক দাম। ঃ(
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৪৩188700
  • সোসেন ১২ঃ৪০ - একমত।

    ঔরংজেবের কবর নিজাম মার্বেলে বাঁধিয়ে দিয়েছিলেন। শোনা যায় লর্ড কার্জনের হুকুমে।
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৪২188697
  • সোসেনদিকে যিনি আর তিনি-র অন্ত্যমিল গুলো খ্যাল করতে অনুরোধ করছি :-)
    বোতিন্দা, আমি খালি বলেছি, পলিটিক্যালি ম্যাচিওরড হয়েছেন
  • | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৪২188698
  • সায়্ন্দা কে বাংলা পেটাবো।ঃ)
  • | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৪১188695
  • আমি গিয়ে দেখেছি এই কবর টার সব থেকে হত-দরিদ্র অবস্থা। পর আবার কে যেন নতুন করে করেও দেন।
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৪১188696
  • শান্তিপুরের লোকজন নাকী নৌকা ঠেলে দিয়ে বলে আর একটা দিন থেকে গেলে হত না? :-D
  • sosen | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৪০188694
  • ক্যাশ টাকা অনুদান দেওয়া মানে অন্যান্য সাপোর্টিভ প্রজেক্ট থেকে হাত ঝেড়ে ফেলা না হয়, এইটুকুই দ্রষ্টব্য। স্কুলে মিড ডে মিলের একটা ভালো সুফল অলরেডি পাওয়া গেছে বলে মনে হয়, দেখা যাক এটাতে কিছু হয় কিনা। দ্বিতীয় কন্যাসন্তানে ভর্তুকি ইত্যাদিও প্রয়োজন।
  • সায়ন | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৩৯188693
  • আমাদের পাড়ার রিলায়্যান্স মার্টে রেড স্ন্যাপার মেলে, তার পাশে সীবাস ও থাকে। অনেকদিন চিতল গছানোর চেষ্টা করেছিল কিন্তু ওকে রান্না করা আমার দ্বারা হবে না। বেশ ভালো ট্যাংরা থাকে, পাবদা আর বোয়াল। রুই/কাতলাও মোটামুটি ফ্রেশ। লোকে কম খায় বলে দাম খুব কম। বাগদা চিংড়ি আর লবস্টার, নানা সাইজের কাঁকড়া। এখানকার নামকরা মাছ সীর, সেও। স্যামন/গুর্জালি আকছার মেলে। এছাড়া ছোট মাছ, তাকে ওরা ক্লীন করে দেবে না সুতরাং নেওয়ার প্রশ্ন নেই।

    রোবু, শান্তিপুরের লোকজনের নামে অপবাদটা কী বলে ফেলো।
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৩৮188692
  • বোতিন্দা ১২ঃ৩৩ কে ক।
    যূথিকা ম্যাডাম যখন ক্লাস নাইনে বলেছিলেন, থ হয়ে গিয়েছিলুম। তার আগে একে খালি পিতৃ-ভ্রাতৃ হত্যাকারী ভিলেইনই ভাবতুম।
    মনুষ্যচরিত্রের মাল্টিলেয়ার মাল্টিডাইমেনশন নিয়ে তখন প্রথম জ্ঞানউন্মেষ হয়।
  • | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৩৭188690
  • শিবু দা, তুমি কি আমাদের রোবু মমতা কে সার্টিফিকেট দিয়েছে, সেটা দেখেছো? ঃ)
  • sosen | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৩৭188691
  • শিবুদা, আমি একমত। ক্যাশ টাকা অনুদানের কোনো বিশেষ সুফল পাওয়া যাবে না। গ্রামদেশকে যেটুকু জানি, তাতে চার পাঁচ বছর পর বিয়ের ক্রাইটেরিয়াতে মেয়ের নামে কন্যাশ্রী আছে কিনা সেটা যোগ হবে। তবু, আশা।
  • | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৩৫188689
  • অভ্যু যাতা সব জায়গায় ঘুরছে। এদিকে আমি লাস্ট ঘুরতে গেছি সেই মে মাসে। ঃ(((
  • sosen | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৩৪188687
  • প্লিজ আমি সুমনের এই লেখা বা এই সুমনের লেখা পড়তে চাই না। মুখটা হাকুচ তেতো হয়ে গ্যালো
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৩৩188685
  • সোসেনকে।

    অবশ্যই কিছু না থাকার চেয়ে থাকা ভাল। কেন না টাকা ঢালা হলে তার একটা অংশ (যত ছোটই হোক) সুফল দেবে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হল আরওআই (রিটার্ন অন ইনভেস্টমেন্ট)। গিভেন আদার অপশনস, যদি কন্যাশ্রীর আরওআই সবচেয়ে বেশী বলে আপনাদের মনে হয় তো ঠিক আছে। মমতা সেক্ষেত্রে গুড স্টুয়ার্ড অফ পাবলিক মানি। যদি সেটা না হয় তো শি ইজ নট।

    আমার ব্যক্তিগত সন্দেহ কন্যাশ্রীর আরওআই খুব কম হবে। এমনকি কন্যাপনও মিডিয়াম টার্মে ঐ ২৫ হাজার বেড়ে যাবে বলেই মনে হয়। কাজেই সেদিক দিয়ে মেয়েদের বাড়ির কোন সুরাহা হওয়া আনলাইকলি। এক বন্ধু এই টাকাটার কেইনিসিয়ান মালটিপ্লায়ার এফেক্ট মনে করিয়ে দিল। সেটার জন্য অবশ্য কন্যাশ্রী করার দরকার ছিল না। যে কোন ভাবে ঐ টাকাটা ভর্তুকী দিলেই কাজ হত (মানে ভারতের মত হাই ইনফ্লেশন লো পোটেনশিয়াল ইকনমিতে সেটা যতটা হতে পারে আর কি)।
  • | ৩০ নভেম্বর ২০১৩ ১২:৩৩188686
  • উনি একমাত্র মুঘল সম্রাট যে টুপি সেলাই আর কোরান নকল করে নিজের কবর র পয়সা জোগাড় করেছিলেন। চরিত্রের এই দিন টাকে কুর্নিশ করতে ই হয়।
  • | ৩০ নভেম্বর ২০১৩ ১২:২৯188684
  • ভাগীদার বাবু আমি ও তো তাই বলছি। "ডাল - না" নয় "তরকারী"

    মানে টার্মিনোলজি তে কী যায় আসে। "গোলাপ কে যে নামে ডাকো.." ইত্যাদি ইত্যাদি ঃ)
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১২:২৮188683
  • সুমনই তো। আর কে :-(
  • | ৩০ নভেম্বর ২০১৩ ১২:২৬188682
  • পাই, শংকরের লেখা "রসবতী" বই টা পড়ো ফ্যালো। সব আছে ডিটেলস এ। কার কী নাম। কেন হল ইত্যাদি ইত্যাদি।
  • | ৩০ নভেম্বর ২০১৩ ১২:২৩188680
  • আমাদের এখানে আধার কার্ড র ফটো তোলা হয়ে গেছে। অনেক দিন। এই সপ্তাহে সকাল ৫ঃ৪৫ থেকে লাইন দিয়ে র‌্যাশন কার্ড ডিজিটালাইজড করর ব্যবস্থা করে এলাম। এক দিনে মাত্র ৩০ জন কে দেবে। তাই সক্কাল থেকে লাইন দিতে হয়।
  • sosen | ৩০ নভেম্বর ২০১৩ ১২:২৩188681
  • কিন্তু কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। আরো খুশি হব যদি গ্রামের দিকের স্কুলগুলোতে কিছু ভোকেশনাল ট্রেনিং, ভালো কেরিয়ার কাউন্সেলরদের ভিজিট ইত্যাদি বার্ষিক চালু করা যায়। একসময় সংখ্যালঘু নারীদের সাহায্য প্রকল্পে বেশ কিছু সেলাই মেশিন দেওয়া হয়েছিল, যেগুলো বেশ কিছু জামা বানানোর দোকানের জন্ম দিয়েছে আমাদের দিকে। অনেক মেয়েকে বেশ স্বনির্ভর হতে দেখেছি। ব্যাঙ্ক একাউন্ট এর পয়েন্ট টা খুব-ই ভ্যালিড। নিজের টাকা নিজে খরচ করার অভ্যেস দরকার। তবে বাচ্চারা তো অন্যদের দ্বারা চালিত, মেয়েরা তো আরোই, সারাজীবন।
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১২:২২188679
  • এটা কি সুমনের লেখা?
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১২:২১188678
  • তাই? তাহলে তো আর ঝামেলা করে যেতে হবে না।
  • Abhyu | ৩০ নভেম্বর ২০১৩ ১২:২০188677
  • আজকের ট্রিপ

    রাতের বেলা হরিণ আসে
  • | ৩০ নভেম্বর ২০১৩ ১২:১৯188676
  • শিবু দা বল্লে বিশ্বাস করবে না "বিবি কা মকবরার ঠিক পাশে ই ঔরংজেবের কবর। ঃ))
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১২:১৮188675
  • সুনন্দদার পাশে
    --------------
    ঠা ঠা রোদ্দুরে সুনন্দ সান্যাল
    স্ট্রিট কর্নারে একাই বক্তা যিনি
    সরকার পালটানোর অঙ্গীকার
    পালটালো তাই গ্রেফতার হন তিনি।

    ভূমি উচ্ছেদ প্রতিরোধে অবিচল
    সিঙ্গুর নন্দীগ্রামের পথিক যিনি
    তৃণমূল ছাপ স্বেচ্ছায় মেনে নেন
    পরিবর্তনে গ্রেফতার হন তিনি।

    কী গালাগাল না খেয়েছেন একদিন
    অসম্মানের চাঁদমারিটাই যিনি
    মমতার পাশে সৈনিক একরোখা
    মমতারই যুগে গ্রেফতার হন তিনি।

    আমি কতটুকু পারি, বড়জোর গান
    দুনিয়ার তাতে কিছুই কি যায় আসে
    বিবেকী মানুষ বিবেকেই বলীয়ান
    এ গান রইল সুনন্দদার পাশে।

    কার লেখা, বলবার জন্য নকুলদানা নেই।
  • sosen | ৩০ নভেম্বর ২০১৩ ১২:১৬188674
  • কে জানে, আমার কু-মন
    আশা করি ভালো হবে। থোক টাকা অনুদান বেশিরভাগ ক্ষেত্রেই জলে যায়।
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১২:১২188673
  • হ্যাঁ, এইগুলো ভালো পয়েন্ট। একদম ঠিক বলেছ।
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১২:০৮188672
  • বালিকাবিবাহ রুখতে পারলে মন্দ কি? তবে ঐ, আজ বিবাহ হল, দু'বছর বাদে রেজিস্ট্রি করে ২৫ হাজার। পাড়ার ইস্কুল থেকে বার চারেক ফেল করে ১৮ বছরে ক্লাস সিক্স-সেভেনে পড়ার সার্টিফিকেট (নাম লেখানো আছে, স্কুলে যাওয়া নেই)। এই সব আর কি।
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১২:০৩188671
  • কন্যাভ্রূণ হত্যা রোখা এই প্রকল্পের টার্গেট নয়। টার্গেট বালিকাবিবাহ রোখা। সেই দিক দিয়ে ঠিক আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত