এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০১555421
  • ফার্স্ট হাফ ০-০
  • ঊমেশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৭555422
  • গ্যালারি তো পুরো খালি!!!!!!!!!!!
    ১০% লোক ভরেছে মনে হচ্ছে।
  • ঊমেশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২০555423
  • যাক, সেকেন্ড হাফে দুটো দলই মাঠে নেমেছে, খেলা শুরুও হয়েছে।
  • প্পন | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২১555424
  • গ্যারেথ বেল। গ্যারেথ বেল।

    এই মুহূর্তে সেরা ব্রিটিশ প্লেয়ার।
  • ঊমেশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৪555425
  • বেশ লড়ে ৩ পয়েন্ট পাওয়া গেলো।
    জেন্কিনসন কে আগেই তুলে নিলে ভালো করতো। বেশ রিস্কি ট্যাকেল করছিল।
  • ঊমেশ | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৬555426
  • গান্ধী নেই, তাই আমি একটু কলকাতা ডার্বি নিয়ে লিখি।
    খেলা দেখে মনে হলো, দুটো দলই জিততে চাইছে না।
    ড্র হলে ক্ষতি নেই, কিন্তু হারবো না, এই মনোভাব নিয়ে দুটো দল খেলতে নেমেছিল, তাই খুব একটা ভালো খেলা হলো না।

    মর্গ্যান বুঝে গেছে যে আই-লিগ না জিতলেও চলবে, কিন্তু ডার্বি হারলে আরো বেশী গালি খেতে হবে। তাই ঘর গুছিয়ে মাত্র একটা স্ট্রাইকার নিয়ে যেটুকু অ্যাটাকে যাওয়া যায় যেটুকু গেছে, কোনো ঝুকি নেই।

    ওদিকে করিম বুঝে গেছে কর্তারা আছেই, টিম নেমে গেলে ওরা আবার কিছু একটা করে টিম কে বাঁচিয়ে দেবে, কিন্তু ডার্বি হারলে আমাকে বাঁচাবে না। তাই ড্র খেলা খেলে গেলো।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৮555427
  • তাই খেলা ড্র হল? গোলশূন্য?
  • ঊমেশ | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১১555428
  • এবার ইংলিশ লিগ। আগের দিনের খেলা দেখে ভেবেছিলাম আজ অজ্জিদের টিম স্পার্স দের হারাবে, তাহলে আমরা স্পার্সদের প্রায় ধরে ফেলবো।

    আজ স্পার্স হারলে আমাদের সাথে মাত্র এক পয়েন্ট ডিফারেন্স হতো।
  • ঊমেশ | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০১555429
  • ইবে মোবাদের সাথে ড্র করে খুব একটা ক্ষতি হয়নি।
    চার-চিল ড্র করলো আর ডেম্পো হেরে গেলো।

    প্রয়াগ ইউনাইটেড আর এয়ার-ইন্ডিয়া কে ধন্যবাদ।
    মোবা যদি দুবার চার-চিল কে হারাতে পারে, তাহলে দারুন হয়।
  • কারিয়া পিরেত | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৯555431
  • গ্যারেথ বেলই ফারাকটা করে দিলো। আর গুফ্রানের ইনজিওরড হয়ে বেরিয়ে যাওয়াটা। বাই দ্য ওয়ে - কাইল ওয়াকারের কিন্তু এই ধরণের চ্যালেঞ্জের হিস্টরি আছে, কিন্তু কেউ কিসু বলে না।
  • গান্ধী | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১৯555432
  • এসেছি ফিরে

    এসেই প্রথম খবর পেলাম জেরার্ড পেনাল্টী মিস করেছেঃ(

    ইন্ডিয়া ব্যাটারা ১-১ এ ড্র করতে করতে ম্যাচটা হারল, একটা পয়েন্টও পেলোনা। র‌্যাঙ্কও এগলোনা

    আর ডার্বী?? দেখিনি। নো কমেন্ট্স। উমেশদা বলল ১০% গ্যালারী ভরেছে। খুব খুশী হলাম, এই কজনও মাঠে না গেলে খুশী হতাম, ব্যাটারা এখান থেকে ২কোটি তোলার প্ল্যানে আছে।

    কাল ব্যারেটো গোল দিয়েছে, হেব্বি খুশী হয়েছি
  • গান্ধী | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৬555433
  • সুনীল ছেত্রীকে লোনে নিল চার্চিল

    বাকি পৃথিবীতে ট্রান্সফার উইন্ডো শেষ হয় ৩১স্ট জানুতে, আর এদেশে ১৪ই ফেবঃ)
  • কারিয়া পিরেত | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৮555434
  • আজ খেলা কটার সময়? ম্যাচ কব্‌ হ্যায়? কব্‌ হ্যায় ম্যাচ?
  • প্পন | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪০555435
  • ১ঃ১৫ AM

    মেরা নসিব মে নাহি হ্যায় ঃ(
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪২555436
  • কাল কেলাস নাই। দেখি নসিবমে হ্যায় কিনা।
  • কৃশানু | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১১555438
  • এই সময়তেও একটা লেখা বেরিয়েছে কৃশানু-কে নিয়ে। খেলা দেখেছি বেশি বয়সের, বাকিদের থেকে আলাদা যে বোঝা যেত। কিন্তু কৃশানু বিকাশ জুটি ছেলেবেলার স্মৃতি-র মধ্যেই আছে, খেলা মনে নেই।
    কৃতজ্ঞতা ও কিছুটা একাত্মতা বোধ করি, কিন্তু কিছুতেই বুঝি না আমাদের ইবে বাড়ি তত্কালীন মোবা প্লেয়ার এর নাম ক্যান আমার নাম রাখল?
  • প্পন | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩৭555439
  • কৃশানুর নাম ও যশ তো ইবেতে খেলেই। দু-এক বছর অন্য টিমে খেলল তো কী হয়েছে?
  • কৃশানু | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৯555440
  • তা না, আমার যখন নামকরণ হয়, তখন তো সে মোবাতেই খেলত। সেজন্যই বললাম।
  • aranya | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৯555442
  • কৃশানুর বাঁ পায়ের ম্যাজিক। বাঙালী ফুটবলার-রা এককালে ভালই খেলত। নতুন কেউ আর ওঠে না :-(
  • প্পন | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪২555443
  • কিশানু বুঝছে না। আশির দশকে ইবে মানেই কৃশানু-বিকাশ, তার সাথে দেবাশিস রায়, মনা, ভাস্কর/দেবাশিস আর সুদীপ চ্যাটার্জি, তার সাথে চিমা। তবে ৮৫-৯০-এর কৃশানু অল টাইম ইলেভেনে যেকোন দিন হাসতে হাসতে ঢুকবে। মোবা ওকে সাইন করানোর জন্য অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু কার্টেসি পনি (ওর বউ), সে চেষ্টা ৯১-এর আগে কোনদিন সফল হয়নি। সে ছিল এক ফেনোমেনন। না দেখলে বলে বোঝানো যাবে না।
  • Tim | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১৩555444
  • হ। সে এক দিন আসিলো। প্লেয়ার হাইজ্যাক করা জলভাত ছিলো তখন। লুকোনো সব ডেরায় তুলে নিয়ে গিয়ে রেখে দেওয়া হত।
    দলবদলের দিনগুলো প্রচন্ড উত্তেজনা থাকতো।রোজ খবরের কাগজের বাইরেও অসংখ্য উড়ো খবরে লোকে জল্পনা করতো।
  • Tim | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:২৫555445
  • http://anandabazar.com/15khela6.html

    টোলগের পর এবার কার্লোস। এরা নিয়মের ধার ধারেনা, দায়বদ্ধতায় জিরো। অথচ সাসপেন্ড করলে পা থেকে বল কেড়ে নেবেন না ইঃ বলে কাঁদে।
  • aranya | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪১555446
  • কৃশানু - ভারতের মারাদোনা। পায়ের কি কাজ। গুরুর বাঁ পা-টা, আহা ..
  • b | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১১555447
  • কৃশানুর খেলা পষ্ট মনে আছে। পি এস ভি আইন্ডহোভেনের সাথে আই এফ এ একাদশের খেলাতে কৃশানুর ছোট্ট ভাঁজে ষাঁড়ের ডালনাখেগো গোটা তিনেক দৈত্যকে কুমড়োগড়ান গড়াতে দেখেছিলাম। আই এফ এ একাদশ অব্শ্য সেই ম্যাচ হারে ৪-০ গোলে।
  • ঊমেশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৪555448
  • খেলাটা আমিও মাঠে বসে দেখেছিলাম।
  • aranya | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৮555450
  • তবে কৃশানু স্লো ড্রিবল করত, যদ্দুর মনে পড়ে, মারাদোনার মত স্পিডে ড্রিবল করতে আর কাউকে দেখিনি।
  • প্পন | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৮555449
  • আম্মো।
  • aranya | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৩555451
  • চুনীরও নাকি পায়ে দারুণ কাজ ছিল। ঐ সময়কার প্লেয়ার-দের খেলার কিছু রেকর্ডিং থাকলে ভাল হত।
  • প্পন | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৮555453
  • ড্রিবলিং যদি বলেনই কত্তা, তালে এনার কাছে কেউ আসে না। নেহাত ওয়াল্ড কাপ খেলতে পেল না।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন