এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৬711328
  • এবার উদয়ন দাস - ব্রাভো :-)
    পিটি আর সিএম এইরকমভাবে পার্টিবিরোধী কার্যকলাপ আর কতদিন চালিয়ে যাবেন?
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১১711329
  • ১) সিএম এর চিঠি দেখুন।
    ২) আপনি জানেন না মানে আর কেউ জানে না তা নয়। আপনি মিথ্যেবাদী অথবা বোকা। আপনার অভিরুচি অনুযায়ী বেছে নিন।
    ৩) কী আসে যায়? আখলাকের ফ্রিজের মাংসর পোস্টমর্টেম?
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৪711330
  • আমার কাছে ফেসবুক পোস্টের বিশ্বাসযোগ্যতা কম। সেই প্রসঙ্গে উদয়ন দাস, (সিলেক্টিভলি বিশ্বাস করার তত্ত্বে বিশ্বাসী নই। ) এই চালাক চালাক ভাবে গুলিয়ে দেওয়া আর কদিন চলবে?

    অস্টারিটি কি খালি বুদ্ধবাবুর জন্য/ দলের সদস্যদের জন্য নাকি সমর্থকেদের জন্যও খাটে? নাকি অস্টারিটি কোন ইস্যু নয়? চিঠিতে কোথাও চাকরি খাওয়ার গল্পই দেখছিনা সবই কি কল্পনা!
  • PT | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৭711331
  • রোবু
    দয়া করে এটাকে আর বাড়াবেন না। গোটা আলোচনাটাই চলেছে অর্ধসত্য আর অর্ধতথ্যের ভিত্তিতে। ঐ চিঠির কপি এখানে আছেঃ (whose authenticity could not be ascertained)
    https://www.wionews.com/south-asia/rajya-sabha-cpim-mp-writes-to-company-hr-to-take-action-against-person-questioning-his-lifestyle-12505

    The person allegedly wrote, “The Apple watch, which he flaunts, starts at $349 in the US which goes up to $1049! If I am not mistaken, the writing instrument is Mont Blanc meisterstuck (German word, English: Masterpiece) price of which in India, starts at Rs 30,000. How could this fellow afford such luxurious accessories??? Surely, the source of income is not the monthly wage of Rs.6,000 that he receives as a Communist Party whole-timer to carry a pen which is worth his 6 months income?!!!,”
    এই ব্যক্তি জানেন না যে সাংসদেরা ৩ লাখ টাকা পান ঐ সব গ্যাজেট কেনার জন্যে? তাই "ও কেন ছোট স্কার্ট পড়ে অন্ধকার জায়গা দিয়ে হাঁটছিল?"-র চাইতেও জরুরী প্রশ্ন হল ও কেন হোম-ওয়ার্ক না করে সোশাল মিডিয়ার রাস্তায় হাঁটছিল?

    আর চাকরী আছে না নেই সেটাও পরিষ্কার নয়ঃ
    No police complaint was filed by Banerjee till last reports came in.

    The person works with a Bangalore-based startup and according to sources in his organisation, he has been asked to quit the company. The two co-founders of the startup are in a fix over this issue, reveal sources.

    কিন্তু দলের হিতাকাঙ্ক্ষী বলে নিজেদের দাবী করেন এমন মানুষেরা কেন নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করার জন্যে মাঝে মাঝেই গুজবের ভিত্তিতে সোশাল মিডিয়াতে তক্কে নামেন?
  • robu | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪৪711332
  • "আমার কাছে ফেসবুক পোস্টের বিশ্বাসযোগ্যতা কম। সেই প্রসঙ্গে উদয়ন দাস, (সিলেক্টিভলি বিশ্বাস করার তত্ত্বে বিশ্বাসী নই। ) এই চালাক চালাক ভাবে গুলিয়ে দেওয়া আর কদিন চলবে?" -
    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কম: সীতারাম ইয়েচুরী জানিয়েছেন-
    "West Bengal state committee has disapproved the statement of Ritabrata Banerjee. Now state committee will discuss & decide on it. "
    কম: সেলিম জানিয়েছেন।
    "Ritobroto Banerjee's issue will be discussed in detail in WB State committee meeting of CPIM "
    এদের জিজ্ঞেস করুন, ফেসবুক পোস্ট বিশ্বাস করলেন কেন।

    "ও কেন হোম-ওয়ার্ক না করে সোশাল মিডিয়ার রাস্তায় হাঁটছিল?" - অতএব ওর অফিসের এইচআর কে চিঠি লেখ! অপূর্ব!

    আর চাকরী আছে না নেই সেটাও পরিষ্কার নয়ঃ
    No police complaint was filed by Banerjee till last reports came in.

    "The person works with a Bangalore-based startup and according to sources in his organisation, he has been asked to quit the company. The two co-founders of the startup are in a fix over this issue, reveal sources."
    --- চাকরি আছে কি নেই সেটা ইম্পরট্যান্ট, না সমালোচনা সহ্য করতে না পেরে ছেলেটির কোম্পানিতে মেল করা?

    সুধীন্দ্রনাথ দত্ত উটপাখি বলে একটা কবিতা লিখেলছিলেন। একজোড়া উটপাখি নাম দিলে ভালো হতো।

    যায় হোক, আপনাদের মোট ইনসেন্সিটিভি মিথ্যেবাদীদের সাথে কোথায় জড়িয়ে লাভ নেই।
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৩711335
  • * এইরূপ সাফল্যের সহিত
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৩711334
  • একটা গুজব (যেটা উদ্দেশ্যপ্রণোদিত কিনা সে বিষয়ে যেখানে কারু কোন ধারণা নেই) ভাইরাল হয়ে যাওয়াকে (After the post went viral) সমালোচনা বলে নাকি? ইদানীং কি সমালোচনা বলতে এই বোঝাচ্ছে! আমি জানতাম সমালোচনা হয় তথ্যের ভিত্তিতে।
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৩711333
  • রোবু বৃথাই ইয়েচুরি ও সেলিমসাহেবের নাম নিল। কে না জানে ওঁয়াদের ভোটের দায় রহিয়াছে, এই পাতার রেসিডেন্ট ধোনি* ও প্রতিদ্ধোনিবাউর সেরূপ কোনপ্রকার দায় নাই।

    * "দে ঘুমাকে" শট এইরূপ সাফল্যের এই পাতায় এক জনেই খেলতে পারেন
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৩711336
  • আমি দুটো ব্যপার বুঝিনা। প্রথম, আমরা এই ফেবু, টুইটার হ্যান ত্যানকে এতো গুরুত্ব দিই কেন? আমি পার্সোনালি তো ফেবু ব্যবহারই করি না, একটা প্রোফাইল আছে সেটাকে বিভিন্ন কোম্পানির অফার টফারের জন্য ইউস করি। টুইটার নেই, কারুর কোন টুইট ফলো করিনা। হোআটসঅ্যাপে শুধু পরিচিতদের সাথে মেসেজ আদানপ্রদান করি, আর অমুক ওষুধ খাবেন না, তমুক ফল খেয়ে দেখুব টাইপের মেসেজগুলো না পড়েই ডিলিট করে দি। অবশ্য এগুলো আমার নিজস্ব চিন্তা, অন্যরা অন্যরকম ভাবেন। সারা পৃথিবীতেই দেখি ফেব্য়্র মেসেজ বা টুইটারের মেসেজের ভিত্তিতে কতো লোককে অ্যারেস্ট করা হচ্ছে, কোর্টে ডাকছে, চাকরি চলে যাচ্ছে ইত্যাদি। এই খবরগুলো পড়ি আর অবাক হই।

    আর দ্বিতীয় ব্যাপারটা হলো, যদি লোকজন এতো গুরুত্ব দেয়ই তো ফেবুতে এতোসব কমেন্ট করেই বা কেন। যিনি একজন রাজ্যসভার এমপির জীবনযাপন নিয়ে ফেবুতে পোস্ট করলেন তিনি কি জানেন না রাজ্যসভার এমপি কি জিনিশ? রাজ্যসভার এমপির একটা ফোনে কি হতে পারে? আমি যদি ফেবু ব্যবহারই করতাম, তাহলে তো সমস্তরকম পলিটিশিয়ান, যোগগুরু, ফিলমস্টার এদের সবার থেকে একশো মাইল দূরে থাকতাম! এদের হাতে কিরকম ক্ষমতা থাকে, এদের কথায় কিভাবে পুলিশ থেকে তাবড় কোম্পানি ওঠেবসে সে কি আমরা জানিনা? এসব পড়ি আর অবাক হই।
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৫711338
  • না, সমালোচনা না। "সুযোগ " বলে। একজন যুবনেতা ঘেঁটি ধরা অত সহজ না গণতন্ত্রে। ঋতব্রত এট আল রা কী গুলি খিলাচ্ছেন তা ইয়েচুরি রা জানলেও কিছু করতে পারেন না যতক্ষণ না ঘেঁটি ধরার সুযোগ তৈরী হচ্ছে। এখন এই সুযোগ সুবর্ণময় না পচা শামুক ভেবে লাভ নেই, রাজনীতি এরকম ই, অনেকদিনের ঘোটালা সবাই জানে, এবার একটা থার্ড পার্টি ফিয়াস্কোর মধ্যে দিয়ে ধরা গ্যাছে, ধরে মটকে দেবে। দ্যাটস হাউ গেম ওয়ার্কস। বসে বসে নাইভ ভাট বকে যদি কোঁচা বাঁচাতে চান, ওয়েলকাম, তবে উড়িয়ে কিস্যু যায় আসবে না।
  • PT | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৭711339
  • "না সমালোচনা সহ্য করতে না পেরে ছেলেটির কোম্পানিতে মেল করা"
    যে সমালোচনা অর্থহীন, শুধু পাঁক ঘাঁটার তুল্য তা কেউ সহ্য করবে কেন?
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১১711340
  • সিএম বাবু যে চিঠিটা দিয়েছেন, সেটা যদি সত্যি লেখা হয়ে থাকে, তাহলে ক্লাসিক ক্ষমতা প্রদর্শন, আর এটাই প্রত্যাশিত। প্রথম লাইনেই লেখা আমি একজন রাজ্যসভার এমপি।

    আমি কোন স্টার্টাপ কোম্পানির মালিক হলে এই প্রথম লাইন পড়েই ব্যোমকে যেতাম। আমার মনে হতো, একে স্টার্টাপ নিয়ে হাজারটা ঝামেলায় ফেঁসে আছি, তার ওপর আবার এমপি আমায় চিঠি লেখে ক্যান? আর লাস্ট লাইনের ইঙ্গিতটাই স্পষ্ট বুঝতে পারতামঃ I believe you people will also look into the matter. এইসব ঝুটঝামেলার হাত থেকে বাঁচতে এমপ্লয়ীকে স্যাক করে এমপিকে চিঠি লিখে জানিয়ে দিতাম যে আপনি যা চেয়েছেন আমি তাই করেছি, আশা করি ভবিষ্যতে আর বিরক্ত করবেন না।

    কিন্তু কথা হলো, এগুলো তো এক্সপেকটেড চিঠি আর তার রিয়াকশান। যিনি ফেবুতে এমপিকে খোঁচাখুঁচি করেন তিনি কি বোঝেন না যে এর ফলে নিজের চাকরি জীবন অনায়াসে বিপন্ন হতে পারে? কি নাইভিটি!
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১২711341
  • আপনার এই ভাঁট বকা সহ্য করতে পাচ্ছি না। মেল আইডি দিন (কাজের জায়গার), কাকে দিয়ে চিঠি পাঠানো যায় দেখছি।
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৪711342
  • আচ্ছা, ডিসিবাবুর সাথে কথা বলা যাক।
    "যিনি ফেবুতে এমপিকে খোঁচাখুঁচি করেন তিনি কি বোঝেন না যে এর ফলে নিজের চাকরি জীবন অনায়াসে বিপন্ন হতে পারে? কি নাইভিটি!" - নাইভিটি? হতে পারে। আমি তো মোদির দশ লাখি সুট নিয়ে মাঝে মধ্যেই বলে থাকি। তো উনি প্রধানমন্ত্রী, ক্ষমতা আরো বেশি। সেসব তার মানে বলা উচিত না। গুজরাট দাঙ্গা নিয়ে তাহলে কথা বলা উচিত না। অম্বিকেশ এর তো তাহলে ঠিকই হয়েছে বলতে হয়। শিলাদিত্য-র ও।
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৫711343
  • আমার ১০:১২ ছাগল-সম্রাটের উদ্দেশ্যে।
  • d | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২০711344
  • @ডিসি, যদ্দুর মনে পড়ছে আমি এই ঋতব্রতকে মোদীর স্যুট নিয়ে কথা বলতে দেখেছি। তাহলে মোদী তো প্রধানমন্ত্রী, উচিৎ ছিল ঋতিব্রতকে আগেই জেলে ঢোকানো রাইট?

    এইটে তাহলে বলে দিই বিজেপী কলিগদের?
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২১711345
  • রোবুবাবু, মাইরি বলছি আমি ফেবু যদি ইউস করতাম তো এসব নিয়ে কোন কমেন্ট করতাম না। আমি ফেবু নানান কারনে ইউস করিনা। এক তো ভয়ানক নেশা ধরে যায়, সারাক্ষন মনে হয় ফেবু পড়ি আর কমেন্ট করি। অন্তত আমার এরকম হয়। আর দ্বিতীয় কারন, হাত ফসকে এরকম কোন কমেন্ট করে বসার ভয়। বুকে হাত দিয়ে বলতে পারি, আমার প্রথম দায়িত্ব আমার ফ্যামিলির প্রতি। এমন কোন রিস্ক নিতেই রাজি নই যে আমার কাজ নিয়ে টানাটানি হতে পারে, ইনকাম লস হতে পারে। রিতব্রত, মোদি, দিদি, যেই হোক না কেন, দূর থেকে ওনাদের নিয়ে দুয়েকটা কমেন্ট করাই আমার কাছে যথেষ্ট, তার থেকে এক পাও বেশী আগে বাড়ব না। আমার নামে একটা পুলিশ কেস হয়ে গেলে বা আমার কোম্পানিতে এক্জন এমপি একটা চিঠি পাঠিয়ে দিলে আমার কি হতে পারে সে আমার থেকে ভালো কেউ জানেনা। এমনকি গুরুতেও যে কমেন্ট করি, দেখবেন একটা লাইনের মধ্যে থাকি। ফালতু ঝামেলায় জড়িয়ে পড়লে কে দেখবে?
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২২711347
  • d, মোদি আর ঋতব্রত কি বলবেন আর কি করবেন সে ওনাদের ব্যপার, আমার কোন মন্তব্য নেই :p
  • সিকি | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২২711346
  • মানে, এই মর্মে তা হলে আমারও ফেসবুকে চুপ করে যাওয়া উচিত। কারণ আমি য সব বিষয় নিয়ে লেখালিখি করি, তাতে অনায়াসে আমার "চাকরি বিপন্ন" হয়ে যেতে পারে।

    ইতিমধ্যেই কেসচাদের কাছে মেমো পৌঁছে গেছে, কেউ যেন সোশাল মিডিয়াতে সরকারের সমালোচনা না করেন। ফলে আমার বন্দুক লিস্টে থাকা অনেক কেসচাই এখন ফেসবুকে নীরব, বা প্রায় নীরব। মাঝে মাঝে সাহিত্য সম্মাননা বা হিংয়ের কচুরির বাইরে আর বিশেষ পোস্ট পড়ে না।

    আমি চাকরিস্থলের বাইরে কী করব, কী লিখব, কী শ্লোগান দেব, কাকে টন্ট করব, কার সাথে বন্ধুত্ব করব, তাই দিয়ে নির্ধারিত হবে আমার চাকরি সুরক্ষিত, না বিপন্ন।

    ওয়াও। জাস্ট, ওয়াও।
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৩711349
  • পিটি এবং সিএমের যদি সিপিএম সম্পর্কে এতই চিন্তা থেকে থাকে, তাহলে আপাতত পার্টির স্টেটমেন্ট - যা গণশক্তি থেকে শুরু করে অনেকেই দিয়েছে - পড়ে কিছুদিন অপেক্ষা করুন। পার্টি তো আর স্পেকুলেশনের ভিত্তিতে স্টেটমেন্ট দেয়নি।
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৪711351
  • আচ্ছা সিকিকেও বলি, ওপরে যেগুলো লিখলাম সেগুলো সবই আমার পার্সোনাল ওপিনিয়ন। অন্যরা নিজেদের মতো আলাদা ভাবতে/করতে ই পারেন ঃ)
  • সিকি | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৪711350
  • ভাগ্যিস, আমি ডিসির মত ভাবি না। ডিসি, মাফ করবেন, আপনার বক্তব্যকে সম্মান জানিয়ে বলছি, আপনার চিন্তাধারার সঙ্গে একেবারেই সহমত নই। বরং উল্টোরকমই ভাবি। গণতন্ত্রের পরিসরের মধ্যে দাঁড়িয়ে যতটা যা করা যায় আমি করার চেষ্টা করি, এবং করে যাব।
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৫711352
  • এইজন্যই তো সিকিকে এতো ভালো লাগে!
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৭711353
  • আক্রমণবাবু, ওনারা পার্টি-বিরোধী। মোল। সিপিএমকে দুর্বল করতে এসেছেন, ভেক ধরে।
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৯711355
  • আর যারা ওই চিঠিতে চাকরি খাওয়ার কথা কোথায় বলা আছে নিয়ে চিন্তিত, তারা নিশ্চিন্ত থাকুন, বেসরকারি কোম্পানিতে ওটুকুই যথেষ্ট। বিশ্বাস না হলে কয়েকদিন ওরকম কোনো কোম্পানিতে কাটিয়ে আসুন।
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৯711354
  • "না, সমালোচনা না। "সুযোগ " বলে। " একদম ঠিক। অ্যাক্রোম্যান একেবারেই ঠিক বলেছেন, দেখা যাক ২২-২৩ কি সিদ্ধান্ত হয়, তবে ততক্ষণ কি খালি পিটি আর সিএমই চুপ থাকবে নাকি সিপিএম নিয়ে চিন্তিত সকলেই? সিমেট্রিতে টোল খেলনাতো?
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৫711357
  • আপনাদেরই বল্লাম, কারণ পার্টির স্টেটমেন্টও আপনাদের যথেষ্ট মনে হয়নি।
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৫711356
  • তাহলে ঋতব্রতর কি করণীয় ছিল সেটাতো বললেননা! ইগনোর করা?
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৬711358
  • বেসরকারি কোম্পানিতে কোন এমপি যদি চিঠি লিখে জানায় যে আপনার কোম্পানির এমপ্লয়ী আমার নামে হেট স্পিচ দিচ্ছে আর ম্যালাইন করছে, আমি লিগাল স্টেপ নেবো, তো ঠিক এটাই হবেঃ "he has been asked to quit the company"
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৭711360
  • ঠিক। প্রাইভেট কোম্পানিতে ঐটুকুই যথেষ্ট।

    আর ইন্টারনেটে কোনো নেতার কাছা ধরে টানলে বিপদ হবে এমন মোটেই না। ধরুন ওবামা -ট্রাম্প -মোদী এরা হলো সূর্যের মতো। সূর্যকে খিস্তি দিলে কিছুই হয়না কিন্তু ইলেকট্রিক সাপ্লাইকে দিলে লাইন কেটে দিতে পারে। ঠিক তেমন নিজের এলাকার এলসি কে ট্যাগ করে খিস্তি সচরাচর কেও দেয়না। বাঁশ হয়ে যাবে। সম্পর্ক যত দূরের টোটো সেফ। যত কাছের তত বিপদ। টেস্ট করার ইচ্ছে থাকলে অদ্দুর যাওয়ার দরকার নেই, নিজের হাউসিং সোসাইটির সেক্রেটারিকে খিস্তি দেখুন অনলাইনে, একঘরে হয়ে যাবেন। ঋতব্রত এখনো কাঁচা তাই এরকম করেছে, সুজন কে খেস্তালে পাত্তাও দিতোনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন