এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৪189301
  • ভালো আছি ঝিকি? তুমি কেমন?

    হনু, আবেগাপ্লুত টাইট হাগ দিলামঃ))
    (নুমালের খুঁটে অশ্রু ও নাকের জল মোছন)

    ব্রতীন, শিগ্গির দেখা হবে আশা করছিঃ)
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৩189299
  • আকা, তাই? সর্ষে টা এমন ইউনিভার্সাল নাকি? ( চিন্তাশীল ইমো!!) ঃ))
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৫১189297
  • ওহো। তাহলে আমি এই মাছ টা খাই নি।ঃ((
  • aka | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৫১189298
  • ইন ফ্যাক্ট বোয়াল আর শুঁটকি বাদে যেকোন মাছই সর্ষে দিয়ে রাঁধা যায়।
  • a x | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৫০189296
  • খয়রা মাছ তো সর্ষে দিয়ে রাঁধে। প্রচুর কাঁটা।
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৭189295
  • আচ্ছা সর্ষে দিয়ে খয়রা মাছ রাঁধলে কেউ কি মামলা করতে পারে? ( জাস্ট কিউরিয়াস) ঃ))
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৪189294
  • আরে মিঠু যে, ওয়েল কাম ব্যাক। ঃ))
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৪২189293
  • আহ, এইসব দেখলেই সেই সিক্স থাউজ্যান্ড বিসির ভদ্রলোককে মনে পড়ে। ঃ-)
    গেলেন কোথা ভদ্দরলোক?????
  • siki | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৩০189291
  • নাঃ, ইলেকশন কমিশন ক্লিনচিট দিয়ে দিয়েছিল বোধ হয়।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:২৭189290
  • আআপ নিয়ে ভুলভাল সেই স্টিং এর প্রভাব বেশি পড়েনি তো?
  • siki | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:২৪189288
  • দামামা বাজা সেশ। কালি প্রাতে আরম্ভ হইবে মহারণ। দিল্লিতে ভোট।
  • h | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:২৪189289
  • ম কে ফিরে আসার জন্য শুভেচ্ছা।
  • jhiki | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:১৮189287
  • আরে মিঠু কেমন আছ?
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:০০189286
  • যাদের জন্মদিন গেলো, সবাই কে শুভেচ্ছা।

    রোবুকে বিয়ের শুভেচ্ছা।
  • aka | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:৫৪189284
  • চাকাটা আবিষ্কার হলেই ্কটু খবর দিয়ে দিয়েন। তারপরেই গুগুলটা আবিষ্কার করে ফেলব।
  • Bhagidaar | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:১৮189283
  • কেন? ওগুলো ও নেবনা!
    আমি শুধু রোবের্তো বাজ্জিয়র পেনাল্টি মিস করার দায়টা নিতে পারি।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:১৬189282
  • 'ও অভিযোগটা এত দিন পরে কেন করল? কেন এক মাস বা এক বছর পরে করেনি? প্রথমেই ও কেন ওই গাইড বা ওই ল্যাবরেটরি ছেড়ে দিল না, কীসের আশায় এত দিন সহ্য করে গেল এই অবাঞ্ছিত আচরণ?'

    এই প্রশ্নগুলো তো আমার সেরকম আপত্তিকর মনে হয়নি ! আর এই প্রশ্ন করা মানেই এই ' যার মধ্যে একটা ইঙ্গিত লুকিয়ে থাকল যে, সে এই অসভ্যতা সহ্য করেছে কিছুর আশায়। ', এটাও মনে হয়নি।
    প্রথমদিকে গাইড বদল অনেকেই করে। অন্য নানা কারণেও। মেয়েটি হয়তো মনের জোর করে উঠতে পারেনি, সেটা করা জন্য, কিন্তু সেই নিয়ে প্রশ্ন ওঠা খুব অস্বাভাবিক বা প্রশ্ন ওঠা মানেই সে কোন সুযোগ নিচ্ছে, এমন ইঙ্গিত করা হচ্ছে,এমনটাও না হতে পারে।
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৫০189281
  • ভাগী, না না সবার না, শুধু নীরো আর ক্যালিগুলার দায় নিলেই হবে। ঃ-)
  • Bhagidaar | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৪৬189280
  • আমি জুলিয়াস সিজারের ভাষায় ডাকে সাড়া দিলাম মানেই সমস্ত রোমানের কুকর্মের দ্বায়িত্ব আমার? এ তো ভারী অন্যায় আবদার!
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৩৭189279
  • এই লেখাটা সদ্য পড়লাম, সাধারণত আমি খবরের কাগজের লিংক দিই না, আজ মনে হলো দিয়েই দিই। ঃ-)

    http://www.anandabazar.com/3edit4.html
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৩৫189278
  • টইয়ে সার্কাস দেখতে গিয়ে আবার মনে পড়ে গেল "বাপেরও বাপ আছে,---"ফাদার অলসো হ্যাজ আ ফাদার।"
    ঃ-)
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:০৪189277
  • সত্যি ছোটাই, পড়া হয় নি। আলাঝিলা মনে পড়ে জয়ন্ত মাণিক সুন্দরবাবুর একটিমাত্র কাহিনী লাইব্রেরী থেকে এনে পড়েছিলাম। গল্পের আখ্যানভাগ প্রায় কিছুই মনে নেই শুধু সুন্দরবাবু একবার জলে পড়ে গেলেন এইটুকু ছাড়া।
    আসলে মনে হয় ঐ ধরণের গল্পে ইন্টারেস্ট না থাকায় পড়া হয় নি, বরং ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য, সংকর্ষণ রায়, সমরজিৎ কর, এনাক্ষী চট্টোপাধ্যায়-এঁদের লেখা পড়েছি।
  • i | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:০০189276
  • এ টু জেড হেমেনবাবু পড়েন নি একি করে সম্ভব? দেড়শো খোকার কান্ড, যখের ধন, আবার যখের ধন, জয়ন্ত মাণিক সুন্দরবাবুর নানা গল্প- আরও কত.. বসুমতী সাহিত্য সংসদ থেকে হেমেনবাবুর সংকলন বের করেছিল। আরও প্রকাশক নিশ্চৈ আছে, নেটে খুঁজলেই পাওয়া যাবে মনে হয়।
    হেমেনবাবুর বয়স কত হত-আন্দাজে বলছি-রবীন্দ্রনাথের থেকে বছর ৩০ ছোটো হবেন হয়্তো।

    আর দস্যু মোহনের স্রষ্টা শশধর দত্ত।
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৮189275
  • আমি আবার পাকামো করে হেমেন্দ্রনাথ রায়, রাইটার দিয়ে সার্চ দিয়েছিলাম, ঠিক হেমেন্দ্রকুমার রায় এসে পড়েছে। ঃ-)
    জ্জীও গুগল!!! ঃ-)
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৩:৪২189273
  • দুটো কথা বলি-বলি করছি, বলতে পারছি না। বলেই ফেলি। ঃ-)
    ১। হেমেন রায়ের লেখা প্রায় পড়িই নি। ওনার লেখার কোনো লিস্ট দিতে পারেন? (ভদ্রলোকের লেখার মোটামুটি সময়কালের রেঞ্জ কত? )
    ২। দস্যু মোহন-এই চরিত্র কোন লেখকের? কোন সময়ের? আমি কেবল শুনেছি প্রায়ই অনেকে বলেন, "মোহনের দুই হাতে দুই উদ্যত রিভলবার আর ডানহাতে একটা টর্চ।" আবার কেউ বলেন, "কী হইতে কী হইয়া গেল, দস্যুর পিস্তল মোহনের হাতে।" আর একটা শুনেছি আরো সরেস, "মোহন একটি সাইক্লোট্রন আনিয়া রাখিল, তাহাতে কড়র্মড়র করিয়া অ্যাটম ভাঙিয়া দিব্য গোলালো এক অ্যাটম বোম তৈয়ারী হইলো। মোহন সেইটি লইয়া যাত্রা করিল। "
    ঃ-)
  • aka | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৩:৪২189274
  • সুমনের শরীর মনে হয় খুবই খারাপ। স্ট্রোক এবং আরও কি কি যেন হয়েছে গত কয়েক বছরে।
  • 4z | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৩:২৮189272
  • বাজা তোরা রাজা যায় ঃ)
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৩:২৫189271
  • নিচের এইসব প্রশ্নগুলো সব আপনাকে, ভাগী রাজা। ঃ-)
    হু হু বাবা, রাজা হওয়া সোজা কথা না! ঃ-) এ কথা নক্ষত্ররায়কে বলেছিল গোবিন্দমাণিক্য, তখন কেউ বিশ্বাস করে নি। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত