এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৭189449
  • অসীম বর্মণের কথা শুনে অনেকে হয়তো কষ্ট পাবেন - ভাববেন আমার রাজনৈতিক পক্ষপাতিত্ব আছে। এখনকার সময়ের উদাহরণ দি? সম্প্রতি পশ্চিমবংগ সরকারের এক মন্ত্রী জানিয়েছেন যে সব বাম পরিচালিত পুর বোর্ড জলকর বসিয়েছে তাদের শাস্তি দেওয়া হবে। কলকাতায় তারা এই ঝামেলা কবেই মিটিয়ে দিয়েছেন

    যে কোনো এক্সটার্নালি ফাণ্ডেদ প্রজেক্ট কিন্তু সবসময় জলকর promote করে, বিশেষ করে নগরাঞ্চলে। কেন জানেন? যাতে যে সব মানুষের সামর্থ্য আছে তাদের থেকে পয়সা নিয়ে ভালো সার্ভিস দেওয়া আর বস্তির মানুষদের, প্রান্তিক মানুষদের নামমাত্র মূল্যে ভালো সার্ভিস দেওয়া। এই মডেল কিন্তু পৃথিবীর অনেক দেশে স্বীকৃত। এটার উদ্দেশ্য সহজ যাদের আছে তাদের অপচয় করতে না দিয়ে যাদের নেই তাদের দেওয়া আর তারা অপচয় করতে গেলে তাদের পয়সা দিতে বাধ্য করা। এটা কি capitalist মডেল নাকি জনমুখী। তাহলে মানুষের সরকার বলে যারা গলাবাজী করেন তাদের অসুবিধা কি হল এতে?
  • kc | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৭189450
  • সবকিছু সরকারী মেশিনারির নির্ভর করলে তো তাই হবে। "নিবিড় জনসংযোগ" এর জন্য পার্টির আপিস গুলো আছে কি ছিঁড়তে? দিনভর রাজাউজির মেরে পাজামায় হাওয়া না খেলিয়ে সরকারী মেশিনারি আর জনতার মধ্যেকার ইন্টার্ফেসের কাজ করাই তো পার্টি আপিসগুলোর কাজ ছিল এককালে।

    রোবুকে বললাম 02:47 PM এর প্রসঙ্গে।
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৯189447
  • ইকোনমিক্স নিয়ে আমার জ্ঞান হিব্রু ভাষা নিয়ে আমার জ্ঞানের থেকেও কম। কিন্তু এইটুকু জানি যে বিদেশী ব্যাঙ্কের যে প্রজেক্টগুলো হয় তাতে কিন্তু পাতি জালি আটকানোর খুব ভালো কিছু measures থাকে। আজ সরকারের একটা প্রজেক্টে যে ভাবে কন্ট্রাকটররা নিম্ন মানের কাজ করে পার পেয়ে যেতে পারেন, বা টাকার খেলা যেভাবে হতে পারে সেটা এই ধরণের exteranlly funded project এ অনেক কঠিন (অসম্ভব বলিনি - কারণ আমাদের দেশে সব সম্ভব)। SJDB - র মতো ঘটনা কিন্তু এরকম ফান্ডেড প্রজেক্টে হোয়া খুব কঠিন
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৩২189446
  • আর এই বিশ্বব্যাঙ্কের দালাল কথাটা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি। শুনতে বেশ লাগে। অনেকটা "খানকির বাচ্ছা" "শুয়োরের ছেলে" টাইপের। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে এর থেকে <<xxx>> পার্টির নেতা বা ক্যাডার অনেক খারাপ গালি হওয়া উচিত।

    আমার সীমিত জ্ঞানে খুব সহজ একটা উদাহরণ দি? বিশ্ব ব্যাঙ্ক বা এসিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকে ঋণ না নিলে কিন্তু আমাদের দেশের অনেক জায়গায় বেসিক ইনফ্রাশ্ত্রাকচারের কোনো উন্নতিই সম্ভব হত না। যারা এই দালাল টালাল বাণীগুলো দেন তারা একটা বাস্তববাদী alternative economic model বাতলালে খুশী হতাম ভীষণ। আর সো-কলড বামপন্থীদের কথা শুনবেন ??
    ১১২০ কোটি টাকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের লোনের আলোচনা হচ্ছে কলকাতা মুনিসিপ্যালিটিতে, অসীম বর্মণ কমিশনার। তাকে ADB র প্রতিনিধিরা জিগেস করলেন আপনারা কি ভাবছেন কল্কাতার নিকাশী নালার পাশে অস্থায়ী বসবাসকারী মানুষদের পুনর্বাসনের বিষয়ে??? অসীম বর্মন জানিয়েছিলেন no problem. we will bulldoze them. কাগজ গুটিয়ে চলে গেছিলেন ADB র লোকজন, অনেক হাতে পায়ে ধরে ফিরিয়ে আনেন চিফ সেক্রেটারী এবং সরকারের প্রতিনিধিরা

    এই বর্মন সাহেবের মতো লোকেরা কার দালাল রোবু?
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৩০189445
  • সচদা, সেটা অস্বীকার একেবারেই করছি না। আমরা তো অতি অবশ্যই উদাসীন।
    একটা কথা বছর খানেক কসু বলেছিলেন। গভর্মেন্ট তাদের কাছেই সব চেয়ে কম পৌঁছয় যাদের গভর্মেন্টকে সবচেয়ে বেশি দরকার। আমার কটা কাজে লাগে গভর্মেন্টকে? রাশন কার্ড? না হলেও চলত। রাশনের জিনিস্ট তুলি না। গ্যাসে ভর্তুকি না হলেও চলে, ওই কটা টাকা বেশি খরচ করার ক্ষমতা আমার আছে, নাইকের বদলে একশন স্পোর্টস সু কিনতে হবে তার জন্য। এ বাদে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। সবই আমার হয়ে যাবে। আমার ইন্টারনেট আছে, দু পয়সা ঘুস দেবার ক্ষমতা আছে।
    আমার ট্যাক্সের টাকায় আমার রান্নার গ্যাসের ভর্তুকি হচ্ছে। আর যে কাঠ কুড়িয়ে রান্না চাপায়? বৃষ্টির দিনে যার ঘরে চুলো জ্বলে না? তাকে কে ভর্তুকি দিচ্ছে? হাজারটা কার্ডের ফাঁদে পরে নাভিশ্বাস ওঠে, একেকটা কার্ড করাতে সদরে হানা দিতে হয় বাসে মুরগিগাদা হয়ে, একটা কাজের দিন যায় বরবাদ। কে দেবে এর ভর্তুকি?
  • Quatre dans une rangée | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:২৩189444
  • এই অনলাইনের চক্কর তো জয়েন্টেও, গত দু বছর ধরে। ফর্ম ফিলাপ অনলাইন, কলেজের চয়েজ দেওয়া অনলাইন, কাউন্সেলিং অনলাইন - কটা লোকের এই অনলাইনের সুযোগ আছে? সুযোগ পেয়ে সাইবার ক্যাফেগুলো হুলিয়ে ব্যবসা করে নেয় এই জয়েন্টের কাউন্সেলিং-এর সময়।

    পাসপোর্টেও এক অবস্থা।
  • Quatre dans une rangée | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:২১189443
  • পাব্লিক খাবে না বলে মিডিয়া চেপে দেয়, নাকি মিডিয়ায় আসে না বলে পাব্লিক জানে না - এইটা চিকেন/এগ প্রবলেম। তবে পাব্লিক একেবারে খায় না তা নয়, উদাসীনতার সিংহভাগ মিডিয়ার ঘাড়েই চাপা উচিত, কারণ মিডিয়া প্রধাণত টিআরপি-র পিছনে দৌড়য়। এই ফর্মটা তো কাগজেই থাকা উচিত ছিলো - যেমন করে অনেক পরীক্ষার ফর্ম কাগজে ছাপা হত আগে।

    আজ সকালে মীর রেডিও মির্চিতে গাছ নিয়ে বকছিলো। বাইপাস দিয়ে রোজ আসতে আসতে বলাবলি করি নিজেরা - যে বাইপাসকে চেনা যায় না। রাস্তা চওড়া করার জন্যে গড়িয়া থেকে চিংড়িঘাটা অবধি বাইপাসের দুইধার থেকে সমস্ত গাছ কেটে উড়িয়ে দিয়েছে। যদিও, আমার ব্যক্তিগত মত হল বাইপাসে ট্রাফিক জটের কারণ বাইপাসের প্রস্থ যতটা তার চেয়ে ঢের বেশি জঘন্য ড্রাইভিং আর ট্রাফিক আইনের ইমপ্লিমেন্টেশন না থাকা। আজ রেডিও-তে গাছের কথাটা উঠলো বলে গাদাগাদা লোক ফোন-ইন করলো। অন্য কোথাও জানানোর সুযোগ থাকলে এরা কি জানাতো না?
  • Ekak | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:১৬189442
  • আপনারা একটা ফোরাম ওপেন করতে পারেন। বহু অফিসে মেয়েরা এগুলো নিয়ে জানেই না। ইন্টারনেট এ ওপেন ফোরামে আলোচনা করার সুযোগ পেলে মনে হয় আখেরে ভালো হবে।
  • quark | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:১৪189441
  • কিছুদিন আগেই লিখেছিলাম। গত বছর একটা দরকারে পঞ্চায়েত অফিসে যেতে হয়েছিল। সেখানে একটা টেবলে দুই মহিলা আসেন বিপিএলের দরখাস্ত করতে। তাদের বলা হয় এখন এসব "অনলাইন" এ করতে হবে। তাঁরা জানতে চান তার মানে কী? তখন অত্যন্ত বিরক্ত মুখে সেই টেবলের অন্যদিকে বসা ভদ্রলোক তাঁদের (হাত দিয়ে দিক দেখিয়ে) "কম্পিউটারের দোকান" এ যেতে বলেন।
  • শ্রাবণী | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:১২189440
  • কুমুদি, তুমি এসে বলে যাও, ঝাজ্জরের ওপর দিয়ে যাওয়া আর ঝাজ্জর যাওয়ার মধ্যে কী তফাত। নটায় পৌঁছনোর জন্যে বাড়ি থেকে পাঁচটায় বেরোতে হয়, আর ফেরা রাত বারোটার আগে নয়। ঝাজ্জরের নাম শুনলেই আমার গায়ে জ্বর আসে!

    কিন্তু আপাতত আমার এক সিনিয়র দিদি ওখানে মেনটেনান্সে এজিএম, এবং আমাদের ওপরের ফ্ল্যাটের বাসিন্দা জুনিয়র বোন ওখানে এইচ আরে আছে। তার ফলে ওরা ওখানে হই হই করে মেয়েদের জন্যে গ্রিভ্যান্স সেল খুলেছে ও মেয়েদের সমস্যা নিয়ে রেগুলার মিটিং করে কর্তৃপক্ষের সাথে, নিজেদের মধ্যে, একজন বদমাস বসকে ট্রান্সফারও করিয়েছে। সে হিসেবে ঝাজ্জর মন্দ নয়!:)
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:১০189439
  • কিন্তু একটা কথা বলো তো রোবু। এই ফর্মটা তো হঠাৎ করে আসে নি - বেশ কিছু দিন ধরে চলে আসছে - ফেসবুকে এই লেখাটা পড়ার আগে আমরা কি জানতাম BPL ফরমে কি কি থাকে, সেটা কতটা জটিল ? কাগজে পোসেঞ্জিতের টয়লেট ডিটেলস বের হয়, আমির খানের বাচ্চার সদ্দির খবর বের হয় কিন্তু এই সমস্যাটা নিয়ে কি কিছু বের হয়? কেন হয় না? কারণ পাব্লিক খাবে না। অর্থাৎ আমরা সব্বাই উদাসীন - অতএব এইভাবেই চলুক। মন্টেক কে একা দোষী ঠাউরে কি লাভ
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৭189438
  • শুদ্ধদা ফেসবুকে লিখেছেন:
    বিপিএল এর ফর্ম নিয়ে মহড়ায় দেখা করতে এলেন একজন। ফর্মটা দেখেই আঁতকে উঠলাম। ঠোস ইংরেজীতে বোনা ফর্ম। সত্যি, কি উন্নত বিপিএল (দারিদ্রসীমার নীচে)- এর মানুষরা! আরো চমক বাকী ছিল। দেখতে গিয়ে দেখলাম নিজের পরিচয়ের জন্য যা যা দিতে হবে তাতে প্যান কার্ডও আছে। আহ, এই না হলে সরকারী ফর্ম! এই না হলে হলে সরকারী ঢ্যামনামি! এই না হলে ওই মন্টেক বলে বিশ্বব্যাঙ্কের দালালটা বলতে সাহস পায় শহরে দৈনিক ২৮ টাকা আর গ্রামে ২২.৫০ টাকার নীচে আয়ের লোকেরা দরিদ্র! কটা লোক ওই ফর্ম ভরতি করে জমা দিয়ে বিলো পভার্টি লেভেল-এর সার্টিফিকেট পাবে? যার প্যান কার্ড থাকবে তাকে বলবে প্যান কার্ড থাকলে কি করে দরিদ্র হও? আর না থাকলে চোখের আড়ালে বলবে ওটা লাগবেই লাগবে। যদিও ফর্মে প্যান কার্ডের বিকল্প আছে, কিন্তু যারা এই ফর্ম জমা নেবে এবং ব্যাপারটা দেখবে তারা মোটেই সাহায্য করতে উৎসাহী না। দারিদ্রসীমার নীচের লোক ইংরেজী পড়ে সব বুঝে নিজের অধিকার চাইবে? ঢ্যামনামো হচ্ছে? টিপসই দিয়ে যার জীবন চলে সে তো বাংলাতে লেখা ফর্মও পড়তে পারবে না। এই ব্যবস্থা তার জন্য? এই করে বছরে বছরে দেশে দারিদ্রসীমার নীচে থাকা মানুষের সংখ্যা সংখ্যাতত্ত্বের জাদুমন্ত্রে কমে যাবে। আর ভারতের আশি শতাংশ ক্রমে ক্রমে নেই হয়ে যাবে। দারিদ্রের ব্যবসার থেকে বড় ব্যবসা এ দেশে আর কিছুই নেই। অনেক পতাকা উড়লো ১৫ তে আর ২৬ শে, তাতে কিসুই বদলালো না!!!!
  • jhiki | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৪:১৫189437
  • মথুরা রোড ধরে বহুবার আগ্রা গেছি। কোন রোড ধরেই মানেসর যাইনি।
  • সিকি | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৫189436
  • এদিকে ফেবুতে এই পিটিশনটা পেলাম।

    http://nirbhayadiwas.org/
  • সিকি | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৪189435
  • মানেসারের তো স্পেসিফিক কোনও রুট নেই, আখাম্বা এন এইচ এইট, গুড়গাঁওয়ের পরেই মানেসার, তারপরেই আরাবল্লীর পাহাড়ের সিল্যুয়েট, তারপরে দেখতে দেখতে রাজস্থান এসে যায়।
  • jhiki | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৫২189434
  • ঠিক বলেছে সিকি। বারবার মনে হছিল আমিও ঝজ্জরের ওপর দিয়ে গেছি! এদিকে আমি কস্মিনকালেও মানেসর যাইনি।
  • সিকি | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৮189433
  • কিন্তু ভোটের গরমেই কি দিল্লিতে ঠাণ্ডা পড়ছে না? কী ঝামেলা, ডিসেম্বারের তিন্তারিখ, এখনও দুপুরে গায়ে সোয়েটার রাখা যাচ্ছে না, রাতে চাদর চাপা দিলেই কাজ চলে যাচ্ছে।

    শীতকাল কবে আসবে, সুপর্ণাআআআআআআ?
  • সিকি | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৬189432
  • ঝজ্জরের ওপর দিয়ে আমিও গেছি। ফরিদাবাদ হয়ে আগ্রা ফতেপুর সিক্রি যেতে হলে বাহাদুরগড়ের পরেই ঝজ্জর পড়ে। মানেসারের রুটে নয়।
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৫189431
  • শুনেই মনে হচ্ছে ঝরঝরে জায়গা।
  • ভবঘুরে | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৮189430
  • কেউ যায়নি কেন? গুগলম্যাপে সে জায়গা নেই?
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৬189429
  • আমি গেছি কুমু। মানে ওপরে দিয়ে গেছি। মানেসর যাবার সময় মনে হচ্ছে।
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৩০189428
  • না ঃ((
  • kc | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:২৪189427
  • আমি সতীশ শ্রাবণী আর কুমুদি ছাড়া কেউ ঝজ্জড় যায় নি?
  • kumu | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩189426
  • আমি সতীশ আর শ্রাবণী ছাড়া কেউ ঝজ্জড় যায় নি?
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:০৯189425
  • কবি একে আলফা টেস্টিং নামে অভিহিত করছেন। মানে একটা চলতে পারে এমন রেসিপি মার্কেটে ছেড়ে দিন। নিজে করার দরকার নেই। কিছু কিছু লোক নিশ্চয় ই চাপ নিয়ে রেসিপি টা নামাবে। তাতে তাদের যেখানে যেখানে চাপ নামবে ( টেকনিক্যালি ডিফেক্ট) সেই গুলো মডিফাই করে "উন্নততর" ভার্সান টা বাজারে ছেড়ে দিন ঃ))
  • Quatre dans une rangée | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:০৬189424
  • খ্যা খ্যা
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০১৩ ১২:৫৯189423
  • ল্লেপঃ।
  • শ্রাবণী | ০৩ ডিসেম্বর ২০১৩ ১২:৫৫189422
  • বাড়ির চারিদিকের বারান্দায় অনেক রোদ্দুর, কমলালেবুর গন্ধ জড়ানো হিমেল হাওয়া, টবে গাঁদা আর চন্দ্রমল্লিকার কুঁড়ি, মল্লি আর কারিপাতার ঝরা পাতা.......এমনি আরো অন্য দিনগুলো এমনিই চলে যায়, অফিসের চার দেওয়ালের মধ্যে কৃত্রিম আলো হাওয়ায়..... প্রথম শীতের এই সুন্দর দিনগুলো......ভাবতেই মন খারাপ করে উঠল
  • kc | ০৩ ডিসেম্বর ২০১৩ ১২:৪৬189421
  • তুমি বললা বলে তোমাকে হিনী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত