এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আলোকিত | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৪189480
  • এও দেখতে হবে যে তাদের শ্রেণীগত অবস্থানে হঠাৎ কোন পরিপর্তন হয়েছিল কিনা?
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২১189479
  • কিন্তু গন্ডগোলটা অন্য জায়গাতে। সেটা নিয়ে পরে ডিটেইলে লিখব।
    সবার আগে দেখতে হবে কৃষক সভাতে কারা? মানে মেম্বার নয়, মাথায় কারা? তারা গ্রাম এর কোন শ্রেণীকে রিপ্রেজেন্ট করে?
  • আলোকিত | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২০189478
  • আর চারিধারে বাদ্যি বজিয়ে কনফিউজ করার ব্যাপারটা বাদ যাচ্ছে নাকি? হেরেছে বেশ করেছে, দেখি এখন কেমন চলে?
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১৭189477
  • অপলিটিকাল না হয়েও বায়াসটা বাদ দেওয়া যেত। দেওয়া উচিত ছিল।
    রেজ্জাক তো সিপিয়েমের দিব্যি সমালোচনা করছেন, হেলে কেউটে ই:
    সেগুলোই তো কৃষক সভা থেকে আসা উচিত ছিল।
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১৩189475
  • কিন্তু কৃষক সভা কি apolitical ছিল? না হলে তো বায়াস হতে বাধ্য
  • আলোকিত | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১৩189476
  • অ মানুষ বুঝি শিল্প ছাড়া অন্য কিছু চেয়েছিল? কি করে সেটা বোঝা গেল? গ্রেফ্তার হওয়ার আগের দিন কুনাল ঘোষ কি সব বলছিলেন যেন।
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৯189474
  • না হানুদা, একেবারেই তাই বলিনি।
    কৃষক সভা শুড বি এবল টু টেক দেয়ার ঔন ডিসিশন। সো ইন আ সেন্স, সেটা হবে কৃষকদের একটা কালেকটিভ ডিসিশন। তার থেকেই দিব্যি বোঝা যাবে অনিচ্ছুক কারা, কেন? ইচ্ছুক কারা এবং কেন। তাদের ভালোটা তারাই বুঝুক না, পলিসিমেকার রা ডিসিশন নেওয়ার ক্ষমতা টুকু তাদের হাতে তুলে দিক। এটুকুই। কৃষকসভা সরকারের কাছে বিকোতে যাবে কেন? তার দায় তো পার্টির কাছে।

    (আমি বোধহয় বুঝতে পারছি পরের প্রশ্ন তা কী)
  • sosen | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৭189472
  • মাথা এমনিতেই ঝিমঝিম কচ্ছে, বেনারসের কি দরকার
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৭189473
  • এই "না" হয়ে যাওয়ার আইডিয়াটা পছন্দ হলো খুব ---- ক্ক
  • Quatre dans une rangée | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৩189471
  • বা মাঝে মাঝে হাওয়া বদলানোর জন্যে বেনারস যাওয়া, বা কেউ বেনারসে চেনাজানা থাকলে তাকে একটু বুঝেশুনে টাস্ক দেওয়া। "সব ঝিম হয়ে যাবে, বুঁদ হয়ে যাবে, ভোঁ হয়ে যাবে, তারপর না হয়ে যাবে।"
  • h | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০২189469
  • কিন্তু এর পরে আর নীরব না থাকাই ভালো ঃ-)

    কিন্তু রোবু, গুরু, কৃষক সভার কাজ যদি হয় সরকারের পলিসি কে ডিফেন্ড করা সেটা কি শিষ্টতা হবে ;-)
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০২189470
  • সেই চেষ্টাই করি হে -- মাঝে মাঝে ভুল হয়ে যায়। বিশেষ করে কিছু হাফ জ্ঞানী লোকজন যখন বিজ্ঞের মতো মন্তব্য করে তখন ভুল হয়ে যায় -- এই আর কি (এখানে কোনোটাই তুমি নও কিন্তু)
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৮189468
  • আমার মত নন্দলাল হয়ে যাওয়া।
    'দুচোখ বুঝে যাও, কিছু চেয়ে দেখো না'
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৭189467
  • হ্যাঁ এটা ঠিক - আমি মনে করি সেই ৭০ এর কমিউনিস্ট পার্টি থাকলে ঠিক তারা মানুষকে বোঝাতে সমর্থ্ হতো - যদি না পারতো তাহলে দলের নীতি বদল হত। বুদ্ধবাবু বা আর দু একজন ছাড়া বাকিরা কিন্তু শিল্পযাত্রায় সামিল হয়েছিলেন quick money র আশায় - ভাবেনও নি মানুষ কি চায় জানার দরকার

    সেই কথাটাই বলছি - এদেশের জলহাওয়া কমিউনিজমেও দুর্নীতির পচন ধরায়। তাহলে??? অল্টাররেন্টিভ কি?
  • spa | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৬189466
  • রোবু-র 4.47-এর উত্তর খুব পছন্দ হলো। আমি নী পা।
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৩189465
  • তা বলিনি, বোঝাতে ভুল হলো।
    বলতে চাইলাম সেই ২৩৫ - ৩৫ এর দম্ভে ভাবা হয়েছিল, আমরা যা খুশি করতে পারি, কে ঠেকাবে আমাদের? রাজ্য তো বিরোধীশুন্য। কাজেই 'কঠিন বিকল্পের কোনো পরিশ্রম নেই'।
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫১189464
  • না রোবু - এটা কখনোই শিল্পায়নের বিপক্ষে রেফারেন্ডাম না - ভোটকে আমি রেফারান্ডাম বলে বিশ্বাস করি না
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৭189463
  • ২৩৫ - ৩৫ :-(
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৬189462
  • রোবু - এটা তো আমার কাছে সবথেকে বিস্ময় যে বামফ্রন্টের মতো একটা সুগঠিত দল কেন শিল্পায়নের প্রয়োজনীয়তা নিয়ে stakeholder consultation করল না? সাধারণ মানুষের কাছে গিয়ে referendum এর পথে হাঁটলো না কেন? তাহলে কি সন্দেহ সাকসেস নিয়ে? জানতো কি এটাকে মানুষ দ্বিচারিতা হিসেবে ভাবতে পারে?
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৭189461
  • অবশ্যই stakeholder consultation করা উচিত। এবং সরকারের তরফে সেটা যদি না হয় কোনো কারণে, তখনই তো 'জনদরদী' পার্টি (প্রধানত: ভোটমুখী বামপন্থী দলগুলোর কাছেই এক্সপেক্টেশনটা থাকে) এবং পার্টির নেতা/ ক্যাডারদের সেই দায়িত্ব নেওয়া উচিত। একটা এগজাম্পল হলো সিঙ্গুর। ভালো কী খারাপ প্রকল্প তাতে আমি যাচ্ছি না, যদি ধরে নি বু ভ এবং সিপিয়েম আন্তরিক ভাবে (কোনো ব্যাকডোর দিয়ে নয়) মনে করে সিঙ্গুরে টাটা এলে উপকার হবে। তবে কৃষক সভা কেন বোঝাতে পারল না মানুষকে, যাদের জমি নেওয়া হবে? আর যদি বোঝাবার চেষ্টা করে না পারল, তখন হু হা করে বুক বাজিয়ে এগিয়ে গিয়ে আন্দোলনের স্পেস ডানপন্থী শক্তির হাতে তুলে দেওয়ার মানে কী? বরং এই আন্দোলন তো সেক্ষেত্রে তাদেরই করার কথা ছিল!
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৫189460
  • আমার বক্তব্য ছিল একটাই --মন্টেক, মনমোহন সবাই বিশ্বব্যাঙ্কের দালাল, সোনিয়া ইটালির দালাল, মোদি হিন্দুর দালাল - তো অল্টারনেটিভ মডেল কই? SUCI এর একজন প্রতিনিধিও তো এবার বিধানসভায় আছেন - এই ইস্যুগুলো নিয়ে তিনি কি কিছু বক্তব্য রেখেছেন???? জানতে ইচ্ছে করে?

    পার্লামেন্টারি ডেমোক্রাসিতে কেউ কি গরীবদের কথা ভাবে?
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৩০189459
  • নানা রোবু প্রশ্ন টা তোমাকে ব্যক্তিগত ভাবে একদমই না - ওটা জাস্ট ইন কোর্স অফ কনভার্সেশান। একদমই ব্যক্তিগত ভাবে ভাবার কারণ নেই। অসীম বর্মনের ঘটনাও একটা উদাহরণ মাত্র - এরকম অনেক ঘটনা আছে।

    আমার মন্টেককে গান্ডু বললেও কোনো আপত্তি ছিল না, বিশ্বব্যাঙ্কের দালাল বললেও নেই। কিন্তু জিজ্ঞাস্য হল এর অল্টারনেটিভ মডেল কি ? এইসব প্রান্তিক প্রজেক্টগুলোতে কিন্তু stakeholder consultation এ প্রচুর জোর দেওয়া হয়। আমাদের সরকার সেটা নিজেরা করে না কেন?
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:২৭189458
  • কেসিদার ৩:৪৭ কে ক দিলাম। এটাই সবচেয়ে বড় ব্যর্থতা।
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:২৩189457
  • সিপিয়েমের ক্যাডার তো বিশ্বব্যান্ক এর দালাল এর চেয়ে অনেক খারাপ গালি বলেই জানি। আর বিশ্বব্যান্ক এর দালাল কাউকে বলার পিছনে যে কারণটা সেটাও নিশ্চই জানেন?

    স্টেটাসটা আমি দিয়েছি মূলত: ফর্মটার জটিলতা নিয়ে। সেটা নিয়েই আমি বললাম পরের পোস্টে। এবং আপনি যেটা বললেন, জলকর সম্পর্কে, আমার মতামতও যে তাই, সেটা গাছের ডাল আর কাঠ-কুরুনির উদাহরন দেওয়া থেকেই বোঝা যাওয়ার কথা। অসীম বর্মন কার দালাল সে প্রশ্নের উত্তর আমার জানা নেই, জানতেও চাই না। ইন ফ্যাক্ট প্রশ্নটা আমাকে করা হলো কেন, তাও জানি না। যদিও মন্টেক সিংকে দালাল বলা হয়েছে বলে অসীম বর্মন এর প্রসঙ্গ এলো এমনটাও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ত্রিফলা আর কোলগেট এর মধ্যে তুলনা চলে না।
  • j | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:২০189456
  • আর সুরুচি সংঘে, একডালিয়া এভারগ্রিনে কারা বসে?
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:১৮189455
  • পার্টি অফিস নিয়ে এতো রাগ কেন আপ্নাদের? এখন ওখানে কারা বসে? যাদের ভাত ভিক্ষে কিচ্ছু জোটে না তারা। রেহাই দিন না তাদের
  • quark | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:১২189454
  • হুম! আমাদের আধার কার্ড আসছিল না। আমাদের মানে আমাদের গোটা পাড়ার। ইদিকে আশেপাশের অনেক অঞ্চলের লোক আমাদের পরে ছবি তুলিয়ে আগেই আধার কার্ড পেয়েছে সে খবর পেলাম। নিজের চোখে ব্যাঙ্কে লোকজনকে আধার কার্ড নিয়ে আসতে দেখলাম। লোক্যাল পার্টি আফিসে (দুই পার্টি) ব্যাপারটা জানালাম। তাঁরা "দেখতে" থাকলেন। তারপর একদিন UIDAI এর সাইটে গিয়ে চে্ক ক'রে জানলাম আমাদে কার্ড নাকি ২০১৩ সালের মার্চ মাসে পাঠানো হয়েছে। ঐ সাইটেই কমপ্লেইন করলাম। কাকতালীয় কিনা জানি না। তিন দিনের মধ্যে আমাদের আধার কার্ড এল। আশেপাশের লোকের এখনো আসেনি বলেই জানি।

    গল্পটা বললাম ঐ পার্টি অফিস, ইন্টারফেস ইত্যাদি দেখে।
  • j | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:০০189453
  • আহা ওটাকে আড্ডা মারার জায়গা হিসেবেই ধরা যাক না, একডালিয়া ক্লাব বা তরুণ সংঘে বসে গুলাতনি করা অপরাধ না হলে ওটাই বা হবে কেন?
  • sch | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৫189452
  • কিন্তু পার্টি অফিস কেন - সরকারের নিজের মেকানিজম থাকবে না কেন????? রাষ্ট্র ব্যবস্থা পার্টি নির্ভর হতে হবে কেন? তাহলেই তো আমার লোক ওদের লোক সৃষ্টি হবে
  • Quatre dans une rangée | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৩189451
  • সিপিয়েমের পার্টি আপিসে আধবুড়ো একটা বা দুটো লোক বসে মাছি তাড়ায়।
    আর তিনো পার্টি আপিসে গুচ্ছের লোক ভিড় করে টিভিতে দৈববাণী শোনে।

    কেশীকে বল্লাম - আজকালের হালহকিকৎ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত