এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:২৬189780
  • হ্যাঁ। " তোর ( তোমার) ঘুম পেয়েছে বাড়ি যা!! " ঃ))
  • jhiki | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:২৫189779
  • অপ্রকাশ আবার কি জিনিস? ওটা প্রকাশ।
    ঘুমোতেই যাই ঃ(
  • Sibu | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:২৪189777
  • এবারে সিপিএম আআপ-কে বৃহত্তম বিপদ বলে ডিক্লেয়ার করলেই পরের ইলেকশনে আআপ কেন্দ্রে ক্ষমতায়।
  • jhiki | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:২৪189778
  • BTW রোব্বার ইলেকশনের ফলাফল অপ্রকাশ আর টিভি চ্যানেল গুলোর TRP মধ্যে কি কোন সম্পর্ক আছে?
    সবই কী সার্কাস কালীদা???
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:২২189776
  • আমি এখন ছোলার ডাল দিয়ে রুটি খাচ্ছি। এর পরে শুতে যাবো।
  • jhiki | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:১৯189775
  • ঘুমোতে যাই। আজ অনেক টিভি দেখা হল। বাকী রোব্বারের ( ৮ তারিখ) জন্য তোলা থাক।
  • aranya | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:১০189774
  • হুম, চারটে স্টেটেই বিজেপি সুইপ করছে। দিল্লীতে আপের ভাল পারফরম্যান্স, তবে মেজরিটি পাবে না
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:০৪189773
  • আপাতত ক্লোজ ওয়াচ রাখছি, কেউ বেচছে না। নেটে লোয়েস্ট ডিল পাচ্ছি সাড়ে ছাব্বিশ। দিল্লির দোকানে গিয়ে দেখতে হবে।
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:০৩189772
  • ফোজ্জি, কিনি নি। সামনের মাসে কিনব, কিছু পহাকড়ি হাতে আসবে এ মাসের শেষে। তখনই ওখানে WTB পোস্ট করব।
  • রোবু | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:০১189768
  • মিসিয়ে গ্যাছেন। আলু তো আছে ডিডিদা!

    Name: রোবু

    IP Address : 213.147.88.10 (*) Date:27 Oct 2013 -- 01:42 PM

    চিকেন/মাটন রেসিপি। রুটি ভাত পাউরুটি সবের সাথে চলে।
    ছশো গ্রাম মাংসে একশো গ্রাম টক(বলতে হবে?) দই, তিনটে মাঝারি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, (ফ্রেশ না হলেও হবে), নুন মাখিয়ে আধ ঘন্টা ফ্রিজে রেখে ম্যারিনেড। তাড়া থাকলে, ভালো করে মেখে নিলেই হবে, ফ্রিজে রাখতে হবে না।
    আলু কেটে নুন হলুদ মাখানো।

    প্রেসার কুকারে সাদা তেল দিয়ে গরম করে দুটো তেজপাতা ফেলে দাও। হামানদিস্তায় পাঁচ-ছ কোয়া রসুন আর ছোটো এলাচ তিনটে থেঁতলে নাও। আলু দিয়ে দাও কুকারে। মিনিট দুয়েক নেড়ে চেড়ে এর মধ্যে ওই রসুন আর এলাচ থ্যাঁতলানোটা দিয়ে দাও। সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করবে। তার মধ্যে মাংস দিয়ে দাও। অল্প জল।

    চিকেন নরম চাইলে তিনটে সিটি(আমার পছন্দ)।
    একটু শক্ত চাইলে দুটো।
    মাটন নরম চাইলে পাঁচটা।
    শক্ত চাইলে চারটে।
    আলু বড় করে কাটতে হবে মাটন হলে, ছোট করে, চিকেন হলে। বোকা পাঁঠার গন্ধ পছন্দ না হলে, ম্যারিনেড করার সময় পঞ্চাশ গ্রাম দুধ দিয়ে মাখতে হবে।

    হয়ে গেলে, কুকারে দোষ মিনিট রেখে দাও। তারপর হাতা বা খুন্তির উলটো দিক দিয়ে স্টিম বার করে কুকার খুলে তাতে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো দিয়ে দাও। দানা দানা থাকে যেন। হামানদিস্তায় করতে হবে। নইলে আটা চাকী, তালা, বা হাতুড়ির সাহায্য নেওয়া যেতে পারে।

    এটা গেলে জেনেরিক পার্ট।
    ********************************************************************

    রুটির জন্য ওপরের রেসিপি, ইন টোটো। যদিও ভাত বা পাউরুটি দিয়েও খাওয়া যায়।

    শুধু ভাতের জন্য স্পেসিফিক হলে আলুতে অল্প লাল লঙ্কা গুঁড়ো মাখাও। মাংসে অল্প গরম মশলা মাখাও। আর সাদা তেলের বদলে সরষের তেলে রান্না কর।

    শুধু পাউরুটির জন্য হলে লাল লঙ্কা গুঁড়ো কোথাওই দেবে না। আর বাটারে রান্না হবে, তেলের বদলে।
    ডান।
  • 4z | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:০১189769
  • সিকি ৫১০০ কিনছে? ফেসবুকে ক্যামেরা বাই এন্ড সেল গ্রুপে জিগিয়েছিলে কারোর কাছে ৭০০০ বা ৭১০০ আছে কিনা বেচার জন্য উইথ কিট লেন্স?
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:০১189770
  • এনডিটিভি দ্যাখো না। আমি আর কী বলব।
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:৫৪189767
  • কলি,
    কর্ন ফ্রিটার্সের রেসিপি চাই। সর্ষেবাটার টইতে দিয়ে দিও প্লীজ।
  • রোবু | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:৫৩189766
  • ডিডিদা, আলু বলিনি? বাঙালি মাংস রান্না কক্ষুনো আলু ছাড়া করি না। বিগ মিস্টেক, যদি আলু না লিখে থাকি।
  • aranya | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:৪৩189765
  • দিল্লীর বাদশা সিকি, ঘরের কি খবর? আপ কটা সিট পাবে - এক্সিট পোল কিছু বলছে?
  • dd | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:৪০189763
  • ইয়েস।
    রোবুর সরোল গোলগাল মটন কারী হেব্বী হিট করেছে।

    আমার পাকামী ছিলো যৎসামান্য। রোবু বোধয় আলুর কথা ভুলে গেসিলো। আর আলুহীন মাংসো ভাবলেই আমার কান্না পায়। তাই চোখ টোখ মুছে বেশ কতকগুলো আলু দিয়েছিলাম।

    প্লাস, সবটাই প্যাঁজ মেরিনেডে দি' নি। আদ্দেক প্যাঁজ কুচি অল্পো আঁচে আচ্ছা করে ভেজে তারপর বাকীটা রেঁদেছিলেম। এইটুকুই।

    ওহো। ভ্যারার মাংসো বলে দু চামোচ দুদও অ্যাড করেছিলাম। পাঁটা হলে কত্তেম না। সত্যি বলছি।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:৪০189764
  • সিকি, এটা শোনো। জাতিস্মর গান থেকেই এই সিনেমার ভাবনা।
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:৩৭189762
  • শীলা দীক্ষিত হারলে খুব খুশী হবো।
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:৩২189761
  • হাঁটুর বয়েসী অর্পন, আমাকে ব্রতীন বলে ডাকে। এ কী "এক-চারিতা" ঃ))
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:২৭189760
  • David Busch's Nikon D5100 Guide to Digital SLR Photography

    বইটা কারুর কাছে নরম কপি আছে?
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:১০189759
  • পাল্লিন, চিন্তা করিস নি, গুরুর স্টল দেবার আগে আমি কলকাতার বইমেলা মাত্র একবারই দেখেছি, ইলেভেনে পড়ার সময়ে।

    আর পটাশম্যামরে জানাই, পাল্লিন আমাদের গুরুর আদিযুগের অন্যতম স্টার লিখিয়ে ছিল। পাল্লিনের দুগ্গাপুজোর গল্প পড়ে যে কত চোখেজ্জল নাকেজ্জল হয়েছি, তার ইয়ত্তা নেই। এখন খুব ঘ্যাম বেড়ে গেছে, তাই আর লেখে না।
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:০৯189758
  • এই আলোচনাটা খুব ভালো লাগল। একটা দেশজোড়া অনলাইন লাইব্রেরী নেটওয়ার্ক থাকলে বা তৈরী করা গেলে বেশ হত।

    http://www.sachalayatan.com/mahbub/50726
  • P | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:০৮189757
  • ল্লে, দমের কথার ই উত্তরে ঐ শকিং ইনফো দিলুম !

    ডাহলিং ডম, গালিরে পারো বামনী ডরায় ? আমাকে তুমি এখোনো চিনলে না
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:০০189756
  • আরিব্বাস !
    http://www.theguardian.com/society/2013/dec/01/why-sweden-closing-prisons?CMP=fb_gu

    The head of Sweden's prison and probation service, Nils Oberg, announced in November that four Swedish prisons are to be closed due to an "out of the ordinary" decline in prisoner numbers....

    "We certainly hope that the efforts we invest in rehabilitation and preventing relapse of crime has had an impact,"...

    the Swedes still managed to maintain a broadly humane approach to sentencing, even of the most serious offenders: jail terms rarely exceed 10 years; those who receive life imprisonment can still apply to the courts after a decade to have the sentence commuted to a fixed term, usually in the region of 18 to 25 years. Sweden was the first country in Europe to introduce the electronic tagging of convicted criminals and continues to strive to minimise short-term prison sentences wherever possible by using community-based measures – proven to be more effective at reducing reoffending.
  • P | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:৫০189755
  • কুমু, ইন্ডিরেক্ট আলাপ খুব হয়েছে। আমি তোমার কত কমেন্ট পড়ে গুবগুবিয়ে হেসেছি ইত্যাদি ....... আজকাল আমি নীপা কি না, শুদু সময়ের অভাব !
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:৪৩189754
  • *পাল্লিনরে
    **সম্ভাষণ
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:৪০189753
  • ওকিরে পল্লিনরে কটা বাছা বাছা আদুরে সম্ভাষ?ণ কল্লাম, তাকিয়ে দেখল নি! এবারে আচ্ছাসে গালি দেব নাকি?
  • kumu | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:৩৫189752
  • পাল্লিনের সাথে আলাপ হয় নাই।
    নমষ্কার।
  • cm | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:২৭189751
  • বামপন্থীদের (সি পি এম সাপোর্টারদের) নজর রাখতে হবে রাজস্থানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত