এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:২৩189840
  • তাজে ঢুকে খেলে আগ্রার নোংরা দিকটা আর দেখা যায় না, খালি যমা, যমি না ওপার আর আগ্রা ফোর্ট। একেবারে ক্যামেরা বাদে সর্বস্ব (জুতো, ব্যাগ,জল) খুইয়ে, মুল ফাটকের ভেতর ঢুকলেই প্রথমবার তাজ দেখা যায়।
    খুব বেশী না হলেও মোটামুটি এশিয়া, মিশরের কয়েকটা ঐতিহাসিক জায়গায় গেছি, তবে তাজ তাজই ঃ)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:১৯189839
  • শিবু,
    এই মিরাকলগুলো কি বুদ্ধ দেখিয়েছেন তাঁর শিষ্যদের বা অনুগামীদের? মানে ঐ যে সহ্স্রবুদ্ধ হয়ে গেলেন, তারপরে আবার এক হলেন, শূন্য জলপাত্র পূর্ণ করে দিলেন, মত্তনস্তী বশ করলেন, সশিষ্য উড়ে চলে গেলেন একজায়গায়, সেখানে খুব মহামারী হচ্ছিল, উনি যেতেই সব কমে গেল---এইরকম ব্যাপারগুলো?
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:০৭189838
  • ভীড়ে ভীড়াক্কার তাজ, চতুর্দিকে খোলামেলা কমে গিয়ে ঘিঞ্জি হয়ে গেছে, জঞ্জাল ইত্যাদিও প্রচুর, দূষণের কারণে পাথরে দাগ--ঐ তাজ দেখার ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই। তার চেয়ে শাহজাহানের আমলের তাজ কল্পনা করে নেবো ঐ যমুনার ওপার থেকে উনি যেমন দেখতেন। ঃ-)
    ঈশ, আকবর বাদশাকে টাইম মেশিনে চড়িয়ে আনলে নাতির এই কীর্তি দেখে উনি আনন্দে গড়াগড়ি যেতেন। ঃ-)
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:০৩189837
  • ছোটাই, তাজে তো যাব না। পূর্ণিমা বলে আর কি হবে? ঃ-(

    জাতকের গল্প নেটে ভাল নেই আতস। আমি ভাবলাম ঈশান ঘোষের অনুবাদ যদি তোমার কাছে থেকে থাকে। অজন্তার একটা গোটা গুহা মোস্টলি শ্রাবস্তী মিরাকলস। সেটা মিরাকলগুলো না জেনে দেখা খুব বাজে। আমি পড়েছিলাম। কিন্তু ঐ দু-একটা বাদে আর কিছু মনে নেই এখন।
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৬:৫৩189836
  • নাহে আতজ, তাজ নিয়ে তোমার মত আমারও ধারণা ছিল। তাজ দেখা আর রেপ্লিকা দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাজের বিশালত্ব কল্পনা করা মুশকিল।
    আমি বোধহয় আট-নবার তাজ দেখেছি, এখনও 'এন' টাইমস যাওয়ার ইচ্ছে আছে।
    অজন্তা দেখিনি, তাই মতামত দিতে পারছিনা।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৫:৪৩189835
  • আরে জাতকের গল্প তো বই দূরের কথা নেটেও পাইনি। এদিকে অজন্তা অপরূপা বইটাও পাচ্ছি না নেটে। জাতকের গল্প বলতে মনে পড়ছে "চাঁদমামা"য় খুব নিয়মিত বেরোতো, "ব্রহ্মদত্ত যখন কাশীর রাজা ছিলেন তখন বোধিসত্ত্ব অমুকরূপে জন্মালেন---" এই বোধিসত্ত্ব আর ব্রহ্মদত্ত (দৈত্য না ঃ-) ) কন্স্ট্যান্ট থাকতেন, বাকী সব বদলে যেত।
  • i | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৫:৪২189834
  • শিবুদারে বলছি-

    শুধু সাদা মানুষ আর শুধু কালো মানুষ-মাঝে কিছু নাই, আর কোনো রং-ই নাই-তাই দ্বি-চারিতা।

    আর কি বলে, আপনাদের বেড়ানোর সময় পূর্ণিমা পড়বে? না হলে মেয়ের কাছে জ্যোৎস্না রাতটা ফোকাস করতে পারেন। বলতে পারেন তাজ দেখতে হলে চাঁদনি রাত মাস্ট।
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:৩৩189833
  • আরে না না, লোকে তক্কো করবে তাতে আমার কি? সে করুক গে। আমি এই দ্বিচারীতার শব্দতত্ত্ব নিয়ে চিন্তিত।

    কিন্তু দু-নম্বরীই বা খারাপ হবে কেন? বিশেষ করে সেখানে দুই যে একটা নম্বর সেটা তো পষ্ট করেই বলে দেওয়া হচ্ছে।

    আতসের অজন্তা দেখার যুক্তিটা বেশ। তবে অজন্তার ছবি-টবি, তাজের মত না হলেও, বেশ পাওয়া যায়। বিশেষতঃ ফ্রেস্কোগুলোর।

    আতসের তো জাতকের গল্পে ঝোঁক আছে। শ্রাবস্তী মিরাকলগুলো সব মনে আছে (বা হাতের কাছে বই আছে)? আমার কাছে ঈশান ঘোষ নেই। নেটেও পাচ্ছি না।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:২৭189832
  • যত তর্ক হবে, ততই ভালো। ঃ-)
    কারণ তাতে বেশ ডিটেলে অনেক কিছু আসে। এমনিতে হয়তো লোকে অনেক কিছু "আরে ও আর কি এমন" বলে টেকেন ফর গ্র্যান্টেড করে নেয়, তর্কের সময় সেইসব ডিটেলও দিব্যি জোরেসোরে এসে পড়ে। ঃ-)

    তবে আমাকে যদি কেউ দুটো চয়েস দেয়, তাজ আর অজন্তা, মাত্র একটা নিতে পারবো, নির্দ্বিধায় অজন্তা নেবো। করণ তাজ তো এত লোকে এতভাবে বর্ণনা করেছে, এতভাবে ছবি তুলেছে, এত রেপ্লিকা করেছে, যে ও না দেখলেও দেখা হয়ে যায়। বাকীটা কল্পনা করে নেবো, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে দিকদিগন্ত, চারিদিকে বাড়ীঘর কিছু নেই, শুধু আদিগন্ত প্রান্তর আর যমুনা, "তারই মাঝে প্রেম কেন বাঁধে খেলাঘর" স্টাইলে দাঁড়িয়ে আছে পাথরের শ্বেতপদ্মের মতন তাজ। বলি, আমার কল্পনার তাজ কি কম যায় কারুর থেকে? ঃ-)
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:২৬189831
  • এখানে দ্বি মানে বোধায় ২ - এই সংখ্যাটা নয়, দুনম্বরী অর্থাৎ খারাপ - এই টাইপের কিছু
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:২৩189830
  • এই তেহেলকা দেখে মনে একটা প্রশ্ন জাগছে। লোকে শুধু দ্বিচারীতা নিয়েই কথা বলে, ত্রি/চতুর/বহু-চারিতা বলে না কেন? উল্টো দিকে দ্বি-গমন বলে কিছু নেই (মানে থাকলেও জানি না)। কিন্তু বহুগমন নিন্দের ব্যাপার।
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:২০189829
  • আমার মেয়েও ভয়াবহ রকম তার্কিক - আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান আম্রিগান
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:১৮189827
  • এর চেয়ে জম্পেশ আর হতে পারে না, এতোজ-এর লেখাটা ভার্বাটিম কোট করলেই চলবে :-)
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:১৮189828
  • আতস এই বুদ্ধিটা ভাল দিয়েছে। চেষ্টা করা যেতে পারে। যদিও মেয়ে ভয়ানক তার্কিক। এক কথায় এসব মেনে নেবে কিনা সন্দেহ।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:১৭189826
  • একেবারে সেই "তামাম ঐতিহাসের দ্বান্দ্বিকতার মধ্য দিয়ে ঐকতানের" স্টাইলে বলুন। ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:১৫189824
  • বলুন তাজ হলো স্বৈরাচারী শাসকের বড়লোকীপনা, বিলাসব্যসন, দরিদ্রের রক্ত শোষণ দাসেদের উপরে অত্যাচার করে মালিকের নামে ঢোলডগর বাজানো---আরো জম্পেশ জমজমাট করে বলুন।
    আর অজন্তা হলো মানবাত্মার স্বতঃফূর্ত আর্তি, স্বাধীন মানুষ তার সর্বস্ব সর্বস্ব সমর্পণ করে আত্মাকে বিলিয়ে দিয়েছে যেখানে---আরো নানা অলংকার দিয়ে ভালো করে বুঝিয়ে বলুন। ঃ-)
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:১৫189825
  • মেয়ে কয়েছে বিবি কা মকবরা ডিসপ্রোপোরশনেটলি ঢ্যাঙা।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:১৪189823
  • অজন্তা ইলোরা বর্ষাকালে কী ভাল, কী ভাল !
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:১০189822
  • গ্রেস না গ্র্যান্ডিওর? যাগ্গে। আমি এবার ঘুমুতে যাই। গুড ডে।
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:০৮189821
  • বিবি-কা-মকবরার ফোটুক দেখে মেয়ে বলেছে ওটাতে তাজের গ্রেস কিছু নেই। ছেলেপিলে বড় হলে যে কি মুশ্কিল।
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:০৭189820
  • তাই বলেছি তাকে, তাজমহল পরের বার। কিন্তু বাপী এবারে তার কথা শোনেনি সেই পাপ যায় কোথায় ঃ-(
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:০৬189819
  • বিবি কা মকবরা তাজমহলেরই ক্লোন তো।
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:০২189818
  • তাজমহল পরের বার। অজন্তাও মাস্ট সি -মেয়েকে বল
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:০১189817
  • বড় মেয়ে তাজমহল দেখতে চেয়েছিল। গিন্নি অজন্তা দিয়ে সেটিকে ট্রাম্প করেছেন। সেই রাগে মেয়ে যাবে না বলেছে ঃ-)।
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৮189816
  • অজন্তা, ইলোরা - দারুণ তো। এখনও দেখা হয় নাই, কত জায়গায় যে যেতে হবে..
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৪৫189815
  • দেশে এবারে অজন্তা-ইলোরা দেখতে যাব। সেটাকে কি অনেক বলা যাবে? আমি একটু স্লো।

    এই রাজার গল্পটা খুব কমন। সখাদের সাথে মাল খেতে গেলেই বোঝা যায়।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৩৭189814
  • ঝট্ট অতিশয় সাংঘাতিক বস্তু। ঃ-)
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৩৫189813
  • ঝট্টের ক্ষমতা প্রত্যক্ষ করিয়া আপ প্রতীক হিসাবে উহা গ্রহণ করিলেন
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৩৩189812
  • পট্টমহিষী কিনা! ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৩২189811
  • ভট্টপল্লীতে এদিকে তখন বেতালভট্ট গল্প বলছেন, " মহারাজ অট্ট অট্ট হাস্য করিলেন। মহারাণী তখন খট্টাঙ্গে বসিয়া ছিলেন, শুনিতে পাইয়া বিশাল এক স্বর্ণঝট্ট হস্তে ছুট্টিয়া আসিলেন। তারপরে শট্ট শট্ট করিয়া ঝট্টপ্রহার দিয়া মহারাজকে কাবু করিয়া ফেলিলেন।" ঃ-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত