এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৩189870
  • হ্যাঁ, শাক্য রাজকুমারেরা অনেকেই সংঘে যোগ দেয়। তার মধ্যে বুদ্ধের নিজের ছেলে রাহুল, ভাইপো আনন্দ, নন্দ এরা ওয়েল নোন। শোনা যায় শুদ্ধোদন মৃত্যুর সময় উত্তরাধিকারী খুঁজে বের করতে মুশকিলে পড়েছিলেন। তাই নাকি উনি বুদ্ধকে দিয়ে শপথ করিয়ে নেন বাবা-মার অনুমতি ছাড়া সংঘ কাউকে প্রব্রজ্যা দেবে না।

    দেবদত্তের সাথে বুদ্ধের পুরনো টক্করের গল্পটা কতটা সত্যি কে জানে। দেবদত্ত তো প্রব্রজ্যা নিয়েছিলেন। পুরনো টক্কর থাকলে কি সেটা হত?

    বুদ্ধ মানুষ হিসেবে কেমন সেটা পুরোটা জানার কোন উপায় মনে হয় নেই। তবে বুদ্ধের শিষ্যরা অনুগামীরা কেমনভাবে ওনাকে দেখতেন সেটা জাতক, ত্রিপিটক থেকে কিছুটা জানা যায়। বিশেষতঃ ত্রিপিটক তো অনেকটা হাদিসের মত। সাক্ষাৎ শিষ্যদের মুখের থেকে নেওয়া।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৩২189869
  • শিবু, আর এই মির‌্যাকলের ব্যাপারে তো দেখি যীশুরও প্রচুর মিরাকল, হাজার হাজার লোক খাইয়ে দেওয়া মাত্র কয়েকটা রূটি থেকে, প্যারালাইজ্ড রোগীকে সারিয়ে দেওয়া, অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া, আরো বহু ক্রনিক রোগীকে ভালো করে দেওয়া, ভুতেধরা রোগী সারিয়ে দেওয়া---নিউ টেস্টামেন্টের থেকে দিব্যি দারুণ গদগদভাবে বলেন ও পড়েন ম্যাটার অব ফ্যাক্টের দেশের ধুরন্ধর প্র্যাক্টিকাল লোকজনেরা! এই ব্যাপারটা কী বলতে পারেন? এটা কি মানুষের সুপ্ত বাসনা যে কোনো সুপারম্যান তাদের জন্য ওরকম সব করবেন????
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:২৬189867
  • শিবু, বুদ্ধের আর দেবদত্তের মধ্যে আড়াই আড়াই টক্কর তো আগে থেকেই, দেবদত্ত তো কুমার সিদ্ধার্থের কীরকম যেন জ্ঞাতিভাই নাকি ঐরকম কোনো আত্মীয় ছিল। তবে লক্ষ্যণীয় হলো, এই সব ভাইটাইরা অনেকেই সংঘে ঢুকে পড়েছিল, মনে হয় বুদ্ধের প্রভাবের কারণে। ঠিক বলেছেন, অনেকটা আমাদের কালের বামপন্থী প্রভাবের মতন, তখন কত অল্পবয়সী ছেলেমেয়েরা যোগ দিয়েছিল।

    ঠিকমতন পড়তে ইচ্ছে করে, ব্যাপারটা আসলে কীরকম। "মৈত্রেয় জাতক" খানিকটা এনেছে বুদ্ধের সময়ের মানুষগুলোকে মানুষরূপে, কিন্তু লেখক নিজের অ্যাজেন্ডা থেকে বেরোতে পারেন নি বলে ঠিকমতন বুঝে ওঠা যায় না।মানুষ বুদ্ধকে কেউ সেভাবে দেখান নি।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৯189866
  • আমি গেছি লুরে। চার বার।
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৮189865
  • যাহ! আমি তো এই সবে দুদিন আগে বন্ধুনি কথাটা শিখলাম অতজের কাছে, সেদিন গোলাপী ছাতার পোস্টে প্রথমবার ব্যবহার করলাম!
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৬189863
  • অমরনাথও তো কেভ, তাই নয়? কিন্তু ওখানে তো শুনেছি রীতিমতন পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করে তবে যেতে পারা যায়। ঃ-)
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৬189864
  • আম্রিকান কেভের মধ্যে ম্যামথ আর কার্লসব্যাড স্পেশাল। এগুলো শুধু ন্যাশনাল পার্কই না, ইউনেস্কো হেরিটেজ সাইট।
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৪189861
  • লুরে ক্যাভার্ন গেছে কেউ?
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৪189862
  • শিবু, অবশ্যই মনে রাখবো নিউমেক্সিকোর ঐ গুহার কথাটা। সুযোগ পেলেই--- ঃ-)
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৩189859
  • না কেভ নিয়ে কথা হচ্ছে ভাবলাম এটা তো ন্যাশনাল পার্ক/মনুমেন্ট কিন্তু খুব একটা নাম শুনিনি, কারুর ফার্স্ট হ্যান্ড এক্সপি আছে কিনা।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৩189860
  • নাহ, শুনে টুনে কাটিয়েই দিলাম। রোবু ফড়িংএর লিংক দিল সেটাও দেখা হয়নি।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১২189856
  • ঝিকি, ঠিকই তো, বন্ধুর আবার জেন্ডার কী! কিন্তু বান্ধবী কথাটাও তো আছে কিনা, তাই কনফুশন হয়। ঃ-) বন্ধু, বান্ধবী, বান্ধব, বন্ধুনি, ছেলেবন্ধু, মেয়েবন্ধু সবকিছুই তো দেখছি চলে, সেই জন্যেই ব্যাপক ঘেঁটে আছি। ঃ-))))
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১২189857
  • নাঃ জুয়েল কেভ দেখি নাই। সাউথ ডাকোটা যাবে নাকি?
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১২189858
  • অক্ষদা গ্র্যাভিটি দেখলেন?
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:০৪189854
  • আতস, আম্রিকায় যদি গুহা দেখতে চাও তো নিউ মেক্সিকোতে কার্লসব্যাড কেভার্ন। এত সুন্দর গুহা আমি আর দেখিনি। গ্রেট হলের চারধারে একচক্কর মারলে মাইল দেড়েক হাঁটা হয়। হলের মধ্যে শহীদ মিনার দাঁড় করিয়ে দেওয়া যায়। আর পুরো গুহা ভরা স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটের জঙ্গল। এবং এটা কার্লসব্যাডের একটা ছোট অংশ।

    ম্যামথ কেভ খুব বড়, তবে সৌন্দর্য্যে অনেক অনেক পিছনে। বাইবেল বেল্টে এবিশ্যি একটা খুব সুন্দর কেভ আছে। ক্যাথিড্রাল কেভার্ণ, হান্টসভিলের কাছে। কার্লসব্যাড দেখার আগে অবধি ধারনা ছিল ঐটেই আম্রিকার সবচেয়ে সুন্দর কেভ।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:০০189853
  • তার চেয়েও চিন্তার ব্যপার হচ্ছে ডিসেম্বরের চার তারিখে সাঁই সাঁই করে পাখা চলছে।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৬189852
  • না না, অভ্যু সেদিন নুন নেবু মাখানো যোয়ান পুঁততে বলেছিলো না, এও সেরকম কেস হবে, মশলামাখা বাদাম পুঁতেছিল কেউ, তাতে ফলেছে।
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৫189851
  • আতজ, বন্ধুনি লেখার কি প্রয়োজন? বন্ধু বললে হয় না? বন্ধুত্বের জেন্ডার থাকে কি?
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৩189850
  • এদের ব্যাপারটা যদি আমার মত অনধিকারীকে জিজ্ঞেস কর তো ভারী বিপদ হবে। ভারতীয় দর্শন ব্যাপারটা সম্পর্কে আমার ধারণা খুব স্পষ্ট নয়। এগুলো শিবাংশু, ডিডিদা এদের জিজ্ঞেস করাই ভাল।

    আমার মত যদি জানতে চাও তো বলি। এরা মোটামুটি নাস্তিক দর্শনের অন্তর্ভুক্ত (অর্থাৎ বেদকে প্রমান বলে স্বীকার করে না), খুঁটিনাটিতে তফাৎ। আসল ব্যাপারটা হল শিষ্য, প্রতিপত্তি ইত্যাদির ভাগ নিয়ে মারামারি। ঐ যেমন দেখ পাড়ায় পাড়ায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এ টু জেড বানিয়ে আর্কেন থিওরী নিয়ে তর্ক করে, আসল ব্যাপার হল কাকে কজন দাদা বলে। জাতক পড়লে এই পলিটিকস অনেক দেখতে পাবে। যেমন দেবদত্ত আর বুদ্ধের ঝগড়া। বিষয় হল ভিক্ষেতে বেরিয়ে কেউ মাংস দিলে সেটা খাওয়া যাবে কিনা। বুদ্ধ বলেন যাবে, দেবদত্ত বলে যাবে না। তাই নিয়ে দেবদত্ত সংঘ ভেঙে বেরিয়ে গেলেন। তারপর অজাতশত্রুর সাথে সাঁট করে বুদ্ধের ওপর হাতী (নীলগিরি) লেলিয়ে দিলেন। সেই হাতি নাকি বুদ্ধের পায়ের কাছে এসে বসে পড়ল। বৌদ্ধরাও কম যায় না। জাতকে এই দেবদত্ত আর তার শিষ্যদের অজস্ত্র গালাগালি করা হয়েছে। পড়লে একেবারে ঐ CPI-XX দের পোলেমিকস পড়ছি মনে হয়।

    শ্রাবস্তী মিরাকলও ঐ রকম ব্যাপার। এই ছয়জন গিয়ে রাজার কাছে নালিশ করে যে শ্রমন গৌতমের কোন অলৌকিক ক্ষমতা নেই। তাহলে কেন ওর কথা শোনেন। লেগে গেল লাগ লাগ ঝটাপট। বৌদ্ধদের আবার প্রাতিহার্য্য নিষেধ। কিন্তু বুদ্ধ বললেন ওসব শিষ্যদের জন্য। উনি নিজে এক্সেম্পট। ঐ যেমন সাধারন মুসলমানের চারটে বউ, প্রফেট একেম্পট। এই সব অনেক ব্যাপার।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৫১189849
  • অক্ষ, বাদামগাছকে জেনেটিকালি মডিফাই করেছে, মশল্লাওয়ালা বাদাম হয়েছে। ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৬189848
  • এক বন্ধুনির সঙ্গে ব্রিস্টল গুহা দেখতে গেলাম গত গ্রীষ্মে, সে আগে কেন্টাকির ম্যামথ গুহা দেখেছে, সেখানে খুব ভয় ভয় লেগেছিল তার। কিন্তু এই ব্রিস্টলগুহার কাছে পৌঁছেও কোনো উঁচুনিচু কিছু দেখা যায় না দেখে আমাদের সন্দেহ হতে লাগলো গুহা কোথা? আমরা ভেবেছিলাম পাহাড়ে গুহা বুঝি! কিন্তু দেখা গেল মাটির তলায় বিশাল কেভ সিস্টেম, সেখানে দেয়ালে দেয়ালে সব ন্যাচেরাল আর্টওয়ার্ক, আবার কিছু কিছু পাথর আস্তে আস্তে নিচ থেকে বেড়ে উঠছে, আর কিছু উপর থেকে পর্দার মতন নামছে। আর সারা বচ্ছর তাপমাত্রা একই থাকে, খুব ঠান্ডাও না খুব গরমও না। আরামদায়ক। তখন সেই বন্ধুনি নিশ্বাস ফেলে বললো "ওহ, এতদিনে চিন্তা মিটলো। তাই তো বলি আইস এজে মানুষ রক্ষা পেল কী করে? এইসব গুহারা বাঁচিয়েছে। " ঃ-)
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৪২189847
  • কিন্তু প্রশ্ন হচ্ছে খোলা শুদ্ধু চিনেবাদাম এর ভেতরে বাদাম এত মশলাদার হল কি করে?
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৩৫189846
  • শিবু, আগ্রা গেলে তাজমহল আর ফতেপুর সিক্রি মাস্ট। আগ্রা ফোর্ট সময় কম থাকলে বাদ দিয়ে দেওয়া যায়।
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৩২189845
  • ক্যামেরা বাদে বললাম তো!
    আজকাল জুতো পরেও ঢুকতে দেয়, একটা শু কভার পরে নিতে হয়। তবে আমার খালি পায়েই ভাল লাগে।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৩০189844
  • শিবু, ব্যাপারটা দারুণ তো! মিরাকলের কম্পিটিশন হচ্ছিল??? ওরে বাবা! ঃ-)
    আচ্ছা, এই অজিত কেশকম্বলি, মকখলি গোসাল---ইত্যাদি এনারা সবাই কি ভিন্ন ভিন্ন লাইনের দর্শন প্রচার করেছেন? নাকি মোটামুটি একই রকমের দর্শন? জিগ্গেস করছি এই কারণে, যে বুদ্ধ আর মহাবীর এদের নাম আর কাজ যেমন স্কুলকাল থেকেই শুনে আসছি, বাকীরা কিন্তু সেরকম নন, মানে হয়তো গবেষকরা জানেন, কিন্তু সর্বজনপ্রসিদ্ধ নন। কোথাও একটা কিছু তফাৎ নিশ্চয় ছিল!

    গুহাচিত্র ইত্যাদি ব্যাপারগুলোর মধ্যেই একটা অদ্ভুত রহস্যময় উত্তেজনা আছে। ঃ-)
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:২৯189843
  • যমুনা আবার যমা হল কবে থেকে?
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:২৬189842
  • তাজে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না?
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:২৪189841
  • ইয়ুপ, এইগুলোই। মক্‌খলী গোসাল, অজিত কেশকম্বলী ইত্যাদি ছয় প্রতিযোগীর বিরুদ্ধে মিরাকলের প্রতিযোগিতায়। এগুলোর আবার নামও আছে। যমকপ্রাতিহার্য্য, মূলপ্রাতিহার্য্য এই সব।

    অজন্তার ২৬ নম্বর কেভে এই মিরাকলগুলো রিলিফে করা আছে। কেভটা ইন্টারেস্টিং। স্পিংক বলছেন ওটা অশ্মকদের তৈরী, এবং শেষ গুহা। এরপর আর কোন বড় কাজ অজন্তায় হয় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত