এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৭ জুন ২০১২ ০৮:১৫18990
  • দিল্লীর নেড়িরা যেমন আবার রুটি ছাড়া আর কিচ্ছু খায় না। ভাত দিলে শুঁকেটুকে চলে যায়।
  • একক | ২৭ জুন ২০১২ ০৮:১৪18989
  • কাঁচা ভাত কাক, বেড়াল, কুকুর কেও খায়না . শুধু মানুষ খায় ঠেলায় পড়লে . ইনফ্যাক্ট মানুষ ছাড়া সব্বার যতই খিদে পাক খাবারের রুচি পাল্টায় না.
  • Sibu | ২৭ জুন ২০১২ ০৮:১৩18988
  • কাকের মুখে হাসি ফুটত!!
  • একক | ২৭ জুন ২০১২ ০৮:১২18987
  • না, সেরকম কিচ্ছু না .
    স্টেক নেই অথচ মতামত আছে এটা বিরক্তিকর. সে দুসম্পক্কের জ্যাঠামশাই হন বা অরুন্ধতি বা পাড়ার পাঁচু দা .
  • pi | ২৭ জুন ২০১২ ০৮:১০18986
  • ভাত ছড়ালেও কাকের অভাব হয়, এ আপ্তবাক্য তো আমি সেই কোন ছোটোবেলায় বুঝে গেসলুম। আমাদের কাকেরা কোনদিন বিনা তরকারিতে ভাত খায়নি। সিকির মতন নিরামিষও খুব একটা খেতে চাইত না। মাছ বা মাংস ভাতের এঁটোকাঁটা হলে তবে তাদের মুখে হাসি ফুটতো।
  • pi | ২৭ জুন ২০১২ ০৮:০৮18985
  • কেন রে, সক্কাল সক্কাল অরুদিদির মুখ দেখলে দিন বাজে যায় বুঝি ? ঃ)
  • | ২৭ জুন ২০১২ ০৮:০৬18984
  • নিউ টাউনের কাকগুলোকে ফ্যানশুদ্দোল ভাত দিলে খায় না!!! মোটা হয়ে যাবার ভয়ে বোধহয়। অথচ এদিকে দেখো ডাল, তরকারি বা মাছ/মাংসের ঝোল দিয়ে ভাত মেখে দিলে দিব্বি খেয়ে যায়!
  • মিলা | ২৭ জুন ২০১২ ০৭:২০18983
  • বেনারস এ মোটামুটি ভালো থাকার জায়গা সম্পর্কে কেউ যদি আমাকে খোঁজ দিতে পারেন তাহলে খুব ভালো হয়, বাবা মা যাবেন, ঠিক ঠাক হোটেল জানলে নিশ্চিন্ত হতে পারি
  • একক | ২৭ জুন ২০১২ ০৬:৩২18982
  • সক্কাল সক্কাল অরুন্ধতী রয় :(
  • S | ২৭ জুন ২০১২ ০৪:৫৬18980
  • লাল ঝুঁটি কার্ডিনাল। রোজ সকালে ঘুম ভাঙায়। ভার্জিনিয়ার স্টেট বার্ড।
  • kk | ২৭ জুন ২০১২ ০৪:৪৫18979
  • পাই, হ্যাঁ, ওটা কার্ডিনালই।
  • একক | ২৭ জুন ২০১২ ০৪:৪৪18978
  • কন্ঠীঘুঘুর মাংস দিয়ে রুমালি রুটি খেতে .... আহা
  • Omni | ২৭ জুন ২০১২ ০৩:৪৭18977
  • আহা কেকে, টাফটেড টিটমাউসই দেখেছিলাম তবে। সেই যে কুশি কুশি দুই ভাই পাখি লড়ছিলো। আরেক দিদি পাখি এসে থামাচ্ছিলো। থ্যাংকু। ঃ-)

    লাল লাল কার্ডিনাল আর নীল নীল ব্লু জে তে ভর্তি এখানে, কিন্তু ছবি তোলা যায় না, পালায়। একদিন শুধু টিয়ারঙের পাতা ওয়ালা মস্ত গাছে বেশ অনেকক্ষণ বসেছিলো লালপাখি, তখন দূর থেকে তুলতে পেরেছিলাম একটা ছবি, কিন্তু দূর থেকে কি আর সেরকম বোঝা যায়?
    আর এই মস্ত মস্ত ছায়াওয়ালা গাছগুলো বড়ো মধুর এই গ্রীষ্মে, চারিদিকে কী রোদ্দুর, ছায়াতে গেলেই মধুর শান্তি, বেশ ঠান্ডাও। সাধে কী আর তেনারা কয়ে গেছেন, "ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা/ নমস্তস্মৈ নমস্তস্মৈ নমস্তস্মৈ নমো নমোহ।"

    আবার থ্যাংকু কেকে। ঃ-)
  • pi | ২৭ জুন ২০১২ ০৩:০৬18976
  • কার্ডিনাল অন্য সময়েও আসবে হয়ত, কিন্তু শীতে সব পাতাটাতা ঝরে গেলে আলাদা করে নজরে পড়ে, তাও হতে পারে। এখানে (https://picasaweb.google.com/118091747907922839948) ছবি আছে ওটার, দেখো তো ওটাই রেড কার্ডিনাল কিনা।

    ছোটবেলায় মাঝে মধ্যেই ভারি সুন্দর সুন্দর অচিন পাখিরা সব ভিসিট দিয়ে যেত। ফটিকজল তো বাড়িতেই বাস বেঁধেছিল। ইউক্যালিপটাস গাছে মাঝে মধ্যে আসতো একটা ভারি সুন্দর সবুজ পাখি। এক পিস সেলিম আলির বই ছিল। তাই মিলিয়ে মিলিয়ে দেখতুম তখন। আমার পাখপাখালির জ্ঞান সেখানেই স্তব্ধ। এখন মোটামুটি শূন্যে এসে ঠেকেছে ঃ(
    যদ্দুর মনে পড়ছে, ওটা বসন্তবৌরি ছিল।
    আর অমনি ন মাস ছ'মাসের ভিসিটর বলতে ছিল বেনেবউ। কোন হলদে পালক অবশ্য সে রেখে যায়নি।
  • | ২৭ জুন ২০১২ ০৩:০০18975
  • কালো চকচকে পাখিটার ঘাড়ের কাছের পালকগুলো যদি ঘননীলরঙা হয়, তাইলে ওটা ব্রিউয়ার ব্ল্যাকবার্ড।
  • pi | ২৭ জুন ২০১২ ০২:৫৭18974
  • আরিব্বাস ! এতো ভারি জমজমাট আর ক্যালোরব্যালোর করা সংসার !!
    এমনি অনেক অনেক পাখি আসতো আমাদের হাউসিং এ, ছোটবেলায়। মা বলে এখনো আসে কিছু কিছু। তবে মাছরাঙা রা আর আসে না। জলা জমি, কচুরিপানায় জমাট বেঁধে থাকা, সেসব আর কই !
    ওগুলো চকচকে কিনা তো ঠাহর করিনি, এমনিতেও তাদের দেখি খালি উঁচু উঁচু তারে। এবার দেখবো তো।
    আর একটা অনেকটা শালিখ শালিখ পাখি দেখলুম, এই সেদিন। মুখে কীসব নিয়ে রাস্তার মাঝে নাচনাচি করছিল। শালিখের চেয়ে হাল্কা রং। মাথাটাও মনে হয় অন্যরকম একটু। দাঁড়াও, ছবি তুলেছিলাম। আপলোড করে দেবো। আইডেন্টিফাই করে দিও ঃ)
  • kk | ২৭ জুন ২০১২ ০২:৪২18973
  • পাই, ঐ কালো পাখিগুলো কি চকচকে? তাহলে ওগুলো কমন গ্র্যাক্‌ল্‌। আমাদের এখানে প্রচুর পাখি। গুবলু গুবলু ঘুঘু। খুব মিষ্টি করে দাকে। সবাই মোর্নিং বলে বটে, কিন্তু আমার কেন জানিনা খুব আদুরে লাগে ডাকটা। আরো আছে টাফটেড টিটমাউস। ছাইরং,কালোকালো গুল্লু চোখ, মাথায় আবার ঝোঁটন আছে। ছোট্ট চিকাডি আছে, এদেরও কালো মাথা। পিঠটা ছাইরঙের। অনেকটা চড়াইয়ের মত দেখতে পাইন সিসকিন আছে, আবার চড়াইয়ের মতই কিন্তু ঠিক চড়াই নয় এমনি হাউস ফিঞ্চ গুলো আছে। এদের ছেলেগুলোর বুক আর মাথা সুন্দর লালচে। মেয়েগুলোর অত রংচং নেই। খুউব মিষ্টি করে ডাকে এগুলো। আর আছে ব্লু জে। একটু বড় পাখি, নীল ছাই, সাদায় চমৎকার দেখতে, মাথায় একটু খানি ঝুঁটি। এদের চোখগুলো একটু রাগী রাগী মত। কার্ডিনাল তো আছেই। শুধু শীত নয়, সবসময়েই আসে এখানে। ছেলেটা টুকটুকে লাল, মেয়েটা বাদামী পানা, কমলা ঠোঁট। আরেকটা পাখি আছে, ওর নাম হোয়াইট ব্রেস্টেড ন্যুথ্যাচ। সরু ঠোঁট, টানাটানা চোখ। ঐ টানাটানা চোখ বলতেই ক্যারোলাইনা রেনকেও মনে পড়লো। এগুলো বেজায় মিষ্টি দেখতে, এদেরও ঠোঁট লম্বা, ল্যাজটা তুলে খালি ছটফট করে বেড়ায়। আর কাঠঠোকরাও আছে, দু'রকম, বড় আর ছোট। আমাদের দেশের ভারুই পাখির মত দেখতে রুফাস সাইডেড টাওহী আছে। ছেলেটা কালো, পেটের দিকে গোলাপী লালচে, মেয়েটা খয়েরী। আর একজন আছে সাদার্ণ মকিংবার্ড। খুব স্লিম ট্রিম ফিগার, চাই রং, লম্বা ল্যাজ। এ যে কত রকম কথা বলে তা আর কি বলব! রবিন তো আছেই, ওরাও খুব গপ্প করে। তবে ওরা পোকাই খায়, আমার বারান্দায় ওঠেনা তাই। বললাম না, আমার পাখিজুখি নিয়েই সংসার?
  • Blank | ২৭ জুন ২০১২ ০১:৪৮18972
  • লাল ঝুঁটি লাল হলে কার্ডিনাল।
    পুরো লাল, কোত্থাও কালো নেই হলে সামার ট্যানেজার।
    কমলা হলে অনেক কিছু হয়। ঘুম চোখে লিস্টি দেওয়া চাপ
  • I | ২৭ জুন ২০১২ ০১:৩৯18971
  • চরাচরের পাখী সব।
  • pipi | ২৭ জুন ২০১২ ০১:৩৭18970
  • ঐ পুঁচকে গুলো যেগুলো সন্ধ্যেবেলায় সার দিয়ে তারে বসে থাকে ওগুলো হয় সোয়ালো অথবা মার্টিনস। ছোট লেজ হলে মার্টিনস। ঐটা তাহলে রেড কার্ডিনালই হবে। কিন্তু ওটা তো এই গরমেও দিব্যি ঝোপে ঝাড়ে ঘুরে বেড়ায়!
  • pi | ২৭ জুন ২০১২ ০১:৩৫18969
  • শুধু সন্ধে নামার সময় হলেই সারে সারে তারে বসে পড়ে। আমাদের কাকেদের মত। ঐ ছোট ছোট কালো পাখিগুলোর কী নাম কে জানে। সারাদিন থাকেই বা কোথায়, কে জানে।

    লাল ঝুঁটি লাল পাখি আসে একটা। রেড কার্ডিনাল। সে আসে আবার শীতকালে। বরফ শুকানো ডালে বসে থাকে।
  • pipi | ২৭ জুন ২০১২ ০১:৩১18968
  • এখানে লাল ঝুঁটি কমলা রঙের একটা পাখি দেখি। কি যে ভাল লাগে দেখ্তে কিন্তু কি পাখি জানি না। ছবি তোলার অনেক চেষ্টা করেছি। কিন্তু একটু কাছে যাবার চেষ্টা করলে কি ঘাস নড়লেই ফুড়ুৎ!
  • a x | ২৭ জুন ২০১২ ০১:৩০18967
  • এখানে আবার বেশ পাখি। পিকিউলিয়ার। শুধু পাখি কি! রোজ রাতে একটা ব্যাং ডাকে ঘোঁত ঘোঁত করে। পুরো অসহ্য! ইঁট কাঠের মধ্যে কোন গাছের গোড়ায় বসে ডেকে যায়।
  • pi | ২৭ জুন ২০১২ ০১:২৯18966
  • পাখি এখানে বেশ কম। রাস্তাঘাটে কুকুর, বিড়াল, পাখি, গরু,মানুষ, সবই কম। শুধু প্রচুর গাছপালা।
  • pipi | ২৭ জুন ২০১২ ০১:২৬18965
  • রবিন ছাড়া এখানে আর কিছু বিশেষ দেখি না। ব্রেশ লাগে রেড রবিন গুলোকে।
    তবে সময় ভরিয়ে রাখে কেঁদো কেঁদো লালচে কাঠবেড়ালীগুলো। গাছতলায় বসে থাকলে দিব্বি আশপাশে এসে ঘুরঘুর করে। বোধহয় দেখতে চায় কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। হাত ভর্তি বাদাম বাড়ালে দিব্বি টুকটুক করে হাত থেকে বাদাম খেয়ে যায়। দাঁতগুলো বড্ড ধারালো। ব্যাটারা মোট্টে ভয় পায় না। লিকলিকে খগ্গোশের দলও দৌড়ে বেড়ায় এদিক সেদিক। এগুলো মেঠো খরগোশ, দেখতে তেমন ভাল না। তবে কান খাড়া করে এক পা তুলে যখন ফ্রীজ শট দেয় হেব্বি লাগে। পুরো কন্ব মুনির আশ্রম টাইপ ব্যাপারঃ-)
  • pi | ২৭ জুন ২০১২ ০১:২২18964
  • আমার ঐ ফটিকজলজোড়ার জন্য খুব মন কেমন করে। কী সুন্দর যে দেখতে ছিল ! আমার ছোটোবেলার ছোটো বারান্দার মাথায় তোলা সেই হাত পা ছড়ানো উল্টানো চেয়ারে বাস বেঁধে কত ভাড়াটে যে এল আর গেল ! বেশিরভাগই ছানাপোনা সমেত। সবাই কি আর ঐ ঘুঘু বাবা মার মর নভিশ আর বুদ্ধুরাম নাকি !
  • I | ২৭ জুন ২০১২ ০১:১৯18963
  • হুঁ, ছাতারে।
    নাঃ ওমি। পয়সা রোজগার করছি।
  • kk | ২৭ জুন ২০১২ ০১:১৮18962
  • ও বাবা, এইসব পাখিরাই আবার আমার সংসার!
  • pi | ২৭ জুন ২০১২ ০১:১৫18961
  • ওঃ, ঝগড়া করতো বটে কানপুরের খুদে খুদে ঐ পাখিগুলো ! কমন ব্যাবলার। বাংলায় কী ? ছাতারে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত