এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২০190289
  • বাঘু বেকার ফুলকপির কেক শিখিয়েছে তো! কি সোন্দর রেসিপি!
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২০190290
  • আরে কলকাতাকে মুম্বাই, পুণে, ব্যাঙালোরের সাথে তুলনা করলেই ভাগীর আর আপত্তি হবে না, আমাদেরও আপত্তি না। :-)
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৯190285
  • @পিপি ঃ))
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৯190286
  • এই তোমরা দিল্লীর এত নিন্দে কোরো না। দিল্লী কিন্তু ভালো লাগবে, শুধু সেইটা খুঁজে নিতে হয়।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৯190287
  • আচ্ছা সেই যে এক বাঘু বেকার ছিল, সেকি এখন একেবারেই বেকার? সে আজকাল আর ভাবেনা কাল কী বানাই কী বানাই? টুয়েলভ ডে গোণার সময় যে এসে গেল প্রায়!
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৯190288
  • ভাগীর ১০ঃ১৭ কে বড় করে ক।
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৮190284
  • আম্রিগান হতে গেলে আগে ঘটি হতে হবে। সে তো হবার নয়।
  • Bhagidaar | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৭190283
  • কি জানি বাপু, আমার তো দশ বছর হলো কলকাতা ছাড়া।

    সব জায়গারই দোষ গুন আছে, এবং হয়ত অন্য অনেক শহরই কলকাতার থেকে ভালো। সেটা আমি একবার অস্বীকার করছিনা। যদিও দেশে কলকাতার বাইরে কোথাও থাকিনি। কলকাতার অনেকই খারাপ দিক আছে, কিন্তু নিজের সন্তানের সব দোষ না ধরার মত কলকাতার অনেক দোষ একটু হালকা নিই, সেটাই বক্তব্য। এস্পেসিয়ালি দিল্লির সঙ্গে অসম তুলনা পছন্দ হয়না।

    আর শহরের লোক, ব্যবহার ইত্যাদি যদি ধরা হয় তো আমার কাছে অস্টেনটেশিয়াস, প্রিটেনশিয়াস দিল্লির থেকে কলকাতা অনেক প্রিয়। হয়ত স্মৃতি ইত্যাদির জন্যই।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৬190280
  • ওঃ ঝিকির এইটা আর এমন কী?

    এইত্তো সেদিন দুবাইতেও একই জিনিস হল। বোর্ডিং পাসে এক নম্বর, বোর্ডিং টাইমের দশ মিনিট আগে অ্যানাউন্স করলো অন্য গেট, সেও গুচ্ছ দূরে। দৌড়ে দৌড়ে গিয়ে দেখলুম পেল্লায় লম্বা লাইন। ডেলি প্যাসেঞ্জাররা যেমন আগে থেকেই প্ল্যাটফর্মের নং জানে সেই রকম রেগুলার লোকজন পৌঁছে বিশ্রী লম্বা লাইন বানিয়েছে। সবার হাতে পেল্লায় বড় বড় বস্তা...

    দুবাইয়ের চেয়ে বাজে এয়ারপোর্ট খুব কমই থাকবে পৃথিবীতে। তিতীয় বিস্বের পুঁচকে বিনা ফেসিলিটির এয়ারপোর্ট ধরেই বল্লাম।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৬190281
  • বরং বেইজিং এর বুলেট ট্রেন স্টেশনকে ১০০ তে ১০০ দেব।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৬190282
  • যাঃ। পিপি টা ও আমেরিকান হয়ে গেল গা!! ঃ))
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৫190278
  • আমার তো বাপু এখনো ভুল ছাপে নি।
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৫190279
  • উফ! ধরি ধরি করেও কিছুতেই এই শব্দটা ধরতে পারছিলাম। না। ছিঁচকেপনা! ঠিক! ঠিক!
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৪190277
  • বোর্ডিং পাসে ভুল গেট নম্বর তো হামেশা ছাপে। আবার বলে দেয়, মনিটরে চেক করে নেবেন। একবার এলএ-তে ভুল গেটে বসে প্রায় ফ্লাইট মিস করছিলাম (অ্যানাউন্স করে নি)। তারপর নালিশ করতে বলল আমার মনিটর চেক করার কথা ছিল।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৩190276
  • আজকে কি এয়ারপোর্ট? ইস্‌ আর টপিক পেলো না।
  • T | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১২190273
  • নেলসন ম্যান্ডেলা চলে গেলেন।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১২190274
  • এত ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছি, কোথাও বোর্ডিং পাসে ভুল গেট নং ছাপে নি। ফ্লাইট টাইমের মিনিট ১৫ আগে পড়ি কি মরি করে দৌড় করায় নি। তার্পর নতুন গেটে আসার পর জানায় নি ফ্লাইট ঘন্টাখানেক লেট!
    আর এই তো বোধহয় ২১ ডিগ্রীর কম ঠান্ডা করে না।
    সবমিলিয়ে ০ আউট অফ ১০০।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১২190275
  • আর কলকাতা এয়ারপোর্টে কেউ আমার ট্রলির ধারে ঘীঁষছে দেখলেই আমি হাঁইহাঁই করে চেঁচাই। কিছুতেই হাত লাগাতে দিই না। তাতেও মাঝে মাঝে এসে গাড়ী খুঁজে দিতে চায়
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১১190272
  • সিকি-র মত অভিজ্ঞতা আমার বেশ কয়েকবার হয়েছে, দমদম এয়ারপোর্টের বাইরে লোকে লাগেজ টানাটানি করে। মানুষ আরও কাজকম্মো, চাগ্রি-বাগ্রি পেলে হয়ত কমবে। এটা তেমন কিছু বদার করে না, ক্রাইম-টা কম থাকলেই হল
  • গুরুচন্ডালি | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০৯190271
  • তেস্ত
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০৮190270
  • কলকাতার একটা প্রচন্ড ছিঁচকেপনা আছে, যেটা অন্যান্য জায়গায় বেশ কিছুদিন থাকলে আর সহ্য হতে চায় না।

    দিল্লীর পেছনে স্পেশ্যাল অ্যাটেনশান আছে ঠিক্কথা। কিন্তু অন্য শহরগুলো মুম্বাই, পুণে, নাগপুর, ব্যাঙালোর ইত্যাদিও অনেক বিষয়েই কলকাতার চেয়ে অনেক বেশী কম্ফোর্টেবল।
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০৭190268
  • কেন কেন? বেইজিং শুনে কান্না পাচ্ছে কেন?
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০৭190269
  • পরমা সিনেমায় 'আমার শহর' বলে একটা কবিতা আবৃত্তি করছিল রাহুল, কোন একটা বিল্ডিং-এ ওপর থেকে, কার লেখা ভুলে গেছি, প্রেমেন মিত্রের?
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০৬190267
  • শিবু বেইজিং
    কান্না পাচ্ছে শুনে।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০৪190266
  • আমার কলকাতা, দিল্লী কোন এয়ারপোর্টে হ্যারাসমেন্ট হয় নি।
    তবে একবার কলকাতায় ১০০ টাকা দিয়ে ট্রলি নিতে হয়েছিল, নইলে কোথাও ট্রলি পাওয়া যাচ্ছিল না।
    আর একবার আমাদের দাঁড় করিয়ে রেখে দুই ইমিগ্রেশন অফিসার নিজেদের কোন পর্সোনাল ইস্যু নিয়ে ঝগড়া করছিল ঃ)
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০৩190265
  • বেইজিং এয়ারপোর্ট সত্যি খুব সুন্দর এবং এফিসিয়েন্ট। আম্রিকার এয়ারপোর্টে কনভেয়র বেল্ট একটা জঘন্য ব্যাপার। বাক্সের ওপর বাক্স ফেলে। বুড়ো বা অসুস্থ লোক হলে নিজের বাক্স টেনে নিতে বেশ ঝামেলা হয়। বেইজিং এর কনভেয়র বেল্টে সেন্সর আছে। একটা বাক্সের ওপর আর একটা ফেলে না। অপেক্ষা করে।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০০190263
  • ২০০১ এ ল্যাপটপের জন্যে হালকা পয়সা নিয়েছিল। বললো এই ঘরে চলে আসুন। এক জন পুলিশ কে টাকা দিতে ই সে পাসপোর্ট ফেরত দিল। মুম্বাই এয়ারপোর্ট।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০০190264
  • অ্যাকচুয়ালি টানার কিছু নেই, এগিয়েই আছে।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৯190262
  • আমি বেজিং এয়ারপোর্ট-কে টেনে খেলাবো।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৮190260
  • এই বার দে এসে মুম্বাই কে "টেনে খেলাবে"। ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত