এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arindam | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩৫190321
  • শ্রাবণীর লেখাটা বেশ লাগল। কলকাতার ভিতর অন্য কলকাতা...
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩৪190319
  • ঝিকি কাম্বোডিয়া বলল বলে মনে এল। সামনের বছর বোরো বুদুর আর আংকোর যাব মতলব করছি। ভাল ওয়েব সাইট, বই কি আছে?

    বউ ভয় দেখাচ্ছে ঠিক করে প্ল্যান না করলে রোমে নিয়ে গিয়ে আমার ক্যামেরা চুরি করাবে।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩২190318
  • জাভা, বোর্ণিও, থাইল্যান্ড তাপ্পরেই বোতিনের কলকাতা। মাঝখানে সিঙ্গাপুরে চত্ব করে টোল দিতে দাঁড়াতে হয়।

    এই তো।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩১190316
  • কারেকশন -

    "নাকিসো সিকেন্দে আফ্রিকা
    জাগো কালো আফ্রিকা"
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩১190317
  • আর গরম ও দমবন্ধ করা এয়ারপোর্ট তাও কি সবজায়্গাতে হয়?
    আমার ব্যক্তিগত পছন্দ বাগডোগরা আর কম্বোডিয়ার সিয়েম রিপ। ছোট্ট মিষ্টি এয়ারপোর্ট ঃ)
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩০190313
  • পুণেও আমার বেশ পছন্দ হয়েছিল। ঐ পঞ্চবটীর উপর থেকে বসে বসে শহরের সাঁঝবাতির ছবি দেখা। আর হপ্তান্ত হলেই ক্লাসিকাল মিউজিকের ঘরোয়া অনুষ্ঠান।
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩০190314
  • লাভ জিহাদ কি জিনিষ?
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩০190315
  • চেন্নাই বাদে দক্ষিণের শহর গুলো, শুধু শহর কেন গ্রামগুলোও বড় ভাল লাগে। আর ওদিকে মুম্বাই। ভারী ভাল লেগেছিল। অবশ্য কোন জায়গাতেই বেশিদিন থাকি নি তাই লং টার্ম কেমন বলা সম্ভব নয়। দিল্লী বুড়িছোঁয়া করে গিয়েছিলাম। যেটুকু দেখেছিলাম ভালই লেগেছিল।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৯190311
  • আমি ম্যান্ডেলাকে দেখেছি। ইডেন গার্ডেনে। সেদিন অজিত পান্‌ডের গানে স্টেডিয়াম ভেসে যাচ্ছিলো, আর অত হাজার লোক একসাথে গানের তালে তালে ঢেউ তুলছিলো, তাদের সাথে আমিও ছিলাম ঢেউয়ের মধ্যে।

    বেঞ্জামিন মালোজের লেখা - "মায়ে বুয়ে, মায়ে বুয়ে, মায়ে বুয়ে আফ্রিকা..."
  • শ্রাবণী | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৯190312
  • শহরও মানুষের মত একটার সঙ্গে আরেকটাকে মেলানো যায়না, ভালো খারাপ কিছুতেই নয়। দিল্লী, নয়ডা, কলকাতা এরা সবই আমার বেশ প্রিয়, ভালো খারাপ মিলিয়ে।
    তবে কলকাতার একটা অন্য ব্যাপার আছে যা আর কোথাও নেই, অথচ আমার সে শহরের সঙ্গে সত্যিকারের জানাচেনা অনেক বড়বেলায়, কলেজবেলায়, যেখানে দিল্লীর সঙ্গে পরিচয় ছোটো থেকেই। যেকোনো ফাঁকা দুপুরে অথবা ভিড় সন্ধ্যায়, কলকাতার কোনো রাস্তা, অপরিস্কার ফুটপাথ ধরে হেঁটে যাওয়া, অথবা ভিড় বাসে, মেট্রোয় একা হয়ে যাওয়া, সবেতেই এক অদ্ভুত রোমাঞ্চ, এটা সবার হয়না যাদের হয় কলকাতা কেমন তাদের শিরায় শিরায় মিশে থাকে। আমার তো মনে হয় আমি বাস করতে গেলেও, দৈনন্দিন শত অসুবিধে বিরক্তিতেও কলকাতা আমার কাছে এমনিই থাকবে!
    দিল্লী নয়ডাতে এরকম একাকীত্ব আমি উপভোগ করিনা, এখানে আমার বন্ধু স্বজন ঘিরে না থাকলে ভালো লাগেনা, কাজ না থাকলে মনে হয় বেরিয়ে পড়ি..............সুযোগ সুবিধে, বিলাসিতা, রাজধানীর গা ঘেঁসে থাকা, ভালো লাগে.......ইতিহাস ছড়িয়ে চারিদিকে কিন্তু আমার চিরকাল ইতিহাসের সাথে একলা হতে ভালো লাগে যা এখানে অসম্ভব!
    তবে আমি যত লোককে চিনি কেউ দিল্লী বা নয়ডায় চিরদিন থাকবে ভাবেনা, সবাই ভাবে কাজ শেষ হলে চলে যাবে। তারা মীরাট মথুরা আগ্রা পাটনা চন্ডীগড় কলকাতা চলে যাবে, একদিন না একদিন ঠিক যাবে। অন্তত সবাই এরকম স্বপ্ন দেখে, অনেকেরই শেষমেশ যাওয়া হয়না তবুও স্বপ্ন দেখে এমনটাই, অনেকে আবার যায়ও। আর বাস্তব হল দিল্লী বা এন সি আর একেবারে সিনিয়র সিটিজেন ফ্রেন্ডলি না, কলকাতার মত শহরও হয়ত নয়!
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৮190310
  • সিকি আর অন্য কলকেতাহেটিরা বোতিন্দার কাছে শিখতে পারে তো। বালি মেশানো কলকেতাকেও ক্ষি পোসোংসা করছে।

    যাই চাট্টি জ্ঞান দিয়ে আসি।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৬190307
  • টিমি,ইয়ার্কি করো না। দু তিন টে জেলা পেরিয়ে আমাদের কলকাতা যেতে হয় ঃ)

    বাহ। স্যান এটা ভালো বলেছো।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৬190308
  • ভাঘু আবার কে!
  • san | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৫190305
  • * আমার কাছে, অবশ্যই।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৫190306
  • হ্যাঁরে বাপু, তিনবছর থেকে এলাম তো। সে আমিও দুচাট্টে ভাল লোক পাই নি এমন নয়। তবে ওভার অল এক্ষপি ঐ লোকজন বড় বেশী ছিঁচকে।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৪190299
  • না না ফুলকপির কেকের রেসিপি তো কলি দিয়েছে, বাঘু বেকার থোড়ি না দিয়েছে, ভাঘু বেকারের মত করে বানাতে, লিখতে হবে, তবে না?
  • Bhagidaar | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৪190300
  • দিল্লির সম্পর্কে ওই এক্জেক্তিভ দুটো দিল্লিপ্রেমী সিকিও মনে হয় স্বীকার করবে (হাতে চিনেবাদাম, পকেটে কাজুবাদাম ইঃ)।
  • san | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৪190301
  • দিল্লি দিল্লির মতো ভাল, আর কলকাতা কলকাতার মত। লুরু লুরুর মত ইত্যাদি। এই আমার সুচিন্তিত মন্তব্য দিয়ে যাবার আগে অক্ষদিকে ক দিয়ে যাই, সবকিছুর শেষে কলকাতা হল ঐ পরে পরে গায়ের চামড়া বানিয়ে ফেলা ( এটা আমার মা বলত ) লংস্কার্ট। ওর থেকে কম্ফর্টেবল কিছু জাস্ট হয়না।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৪190302
  • কলকাতা সবার শহর কেন হতে যাবে। কলকাতা তো বোতিন্দার শহর। বালির সাথে ফ্রিতে পেয়েছে।
  • hu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৪190303
  • আমার কলকাতার সাথে একটা লাভ-হেট রিলেশনশিপ আছে। ঠিক যতটাই অসহ্য লাগে, ততটাই মিসও করি।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৪190304
  • আর সইত্যের খাতিরে বলতেই হবে দিল্লীর ক্লোকেদের কাছেও আমি দিব্বি আন্তরিকতা পেয়েছি, আমার গুরগাঁওয়ের বাড়ীওয়ালা আঙ্কল আন্টি, সরিতা বিহারের অটোওয়ালা রাকেশ আরো আছে কিছু। পুণেতে তো লোকজন, মানে আদত মারাঠীরা খুবই আন্তরিক টাইপের।

    আমিও ঝিকির মতন দিল্লীতে একা একা থেকেছি,ম ঘুরে বেরিয়েছি।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৩190296
  • উফ্ফ আজ কেলাস সেশ। কাল থেকে ছুটি। মাইরি ফাইনালের আগের উইকটা স্টুডেন্ট অবস্থায় কি জঘইন্য লাগতো, আর এখন কি মনোরমই না লাগে। শ্রেণীশত্রু হয়ে গেচি পুরো।
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৩190297
  • অরিজিত, মেজরিটি। হ্যাঁ, হেল্পফুল লোকও প্রচুর প্রচুর পেয়েছি দিল্লিতে। ওভার দা টাইম সব ধরণের লোকের সাথেই দেখা হয়ে যায় একটা শহরে। কিন্তু মেজরিটি খুব অসৎ হয়। দিল্লির লোকেদের ক্ষেত্রে খারাপ লোকেদের সাথে এনকাউন্টারের পাল্লাটা একটু বেশি ভারি আমার।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৩190298
  • একি আমরা কেন ভিডিও দেখতে পেলাম না?!
  • hu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২২190292
  • আর আমি ঠিক করেছি জীবনে অন্তত একবার বাঘু বেকারের বাড়ি থ্যাঙ্কসগিভিং-এর নেমন্ত নেবই নেব।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২২190293
  • দমু বুঝলাম কলকাতায় একেবারেই থাকেনি। না সে থাকার কথা বলছিনা।
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২২190294
  • ভাগীদার, খারাপ লেগে থাকলে দুঃখিত।

    আমি সারা জীবনই কলকাতা ছাড়া। এক বছর পেয়িং গেস্ট ছিলাম সল্লেকের কিনারায় সুকান্তনগরে। এর বাইরে কলকাতায় একটি দিনও থাকি নি। কলকাতাকে আমি নিজের জায়গা বলে ভাবতেই পারি না। ভাবার কোনও কারণও নেই,
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২২190295
  • হতে পারে দিল্লীতে আমি যা কিছু দেখেছি সেগুলো সবই জাস্ট ঘটনাক্রমে। ওয়ান ইন আ মিলিয়ন। কিন্তু দিল্লীর লোক প্রিটেনশাস বা হেল্পফুল নয় - এইটা মানতে আপত্তি আছে।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২১190291
  • কাল বাঘু বেকারের ভিডিও দেখলাম। ধন্যযোগের ডিনার প্রেজেন্টেশন। অসা হয়েছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত