এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৬190410
  • ও, আচ্ছা, সরি। ভুল জানতাম।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:৩২190409
  • মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাসী ছিলেন সেটা উনি নিজে বলে থাকলে আলাদা কথা। কিন্তু শুরুর দিকে MK বলে যেটা প্রতিষ্ঠানটির ফাউন্ডেশন করেন সেটি ছিল বেসিক্যালি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস-এর আর্ম্‌ড উইং।। সাউথ আফ্রিকার সাদা বর্ণবিদ্বেষী সরকারএর বিরুদ্ধে একটা গেরিলা অ্যাটাক-ও লঞ্চ করে MK।
    পরে অবশ্য দীর্ঘদিন জেল থেকে বেরিয়ে টোটাল নন-ভায়োলেন্ট অপশন বেছে নেন।
    সুতরাং, মহাত্মা গান্ধীর রেফারেন্সটা ঠিক...
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:১৯190407
  • বিখ্যাত লোকেরা মাডিবা সম্বন্ধে অনেক কিছুই বলছে কিন্তু তিনি যে মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাসী ছিলেন সেই পয়েন্টটা কেউ উল্লেখ করল না। মনমোহন সিং অবধি ভারতের একটা বিরাট ক্ষতি হল অবধি বলে থেমে গেলেন।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:১৯190408
  • এই সুচ -সুতোর উদাহরণ টা রেপ কেস বোঝাতে গিয়ে অনেক ক্লাসেই দেখানো হয়। অনেকেই অভাবে দেখান। আ টিপিক্যাল এক্সাম্পল অফ কন্ত্রায়ভ্দ এপিস্তেমলোজি। হাত তা ভালো করে মুচড়ে দিয়ে সুচে সুতো পরিয়ে দেখিয়ে দিলে তবে শিক্ষা হয় এদের। আমার এক উকিল বন্ধুকে দেখিয়েও ছিলুম। তারপর অনেকদিন কথা বলেনি সে আলাদা কথা। লজিকের নামে ধ্যাম্নামি নিউরনে নিউরনে ছড়িয়ে আছে সমাজের। সামহয়ার ইউ নিড তু শো পাওয়ার তু দেমন্স্ত্রেত হাও পাওয়ার ম্যাটারস। নৈলে বৃথা বাক যুদ্ধ।
  • cb | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:১৬190406
  • নেলসন ম্যান্ডেলা আর নেই। ছোটবেলা থেকে বিভিন্ন বইপত্র পড়ে এনাকে প্রায় রুপকথার হিরো মনে হত। ঘ্যামা লোকগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে
  • kumu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:০২190405
  • কলকাতা কলকাতাই।
    যেথা একদিন ছিল তোর গেহ--
  • sch | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:২৩190404
  • healthkart.com - দমুদি'র থেকে সম্ভবতঃ খোঁজ পেয়েছিলাম
  • cm | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:১৬190403
  • কোথা থেকে কিনলেন বলুন তো?
  • sch | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:১৩190402
  • san - pepper spray ওনলাইন কিনেছি। বোনের জন্যে। খুব ইজি দেলিভারি একবার তার অফিসের একটা ছেলে বুঝতে না পেরে অল্প স্প্রে করে দেখতে গেছিল - গোটা রুম ভর্তি লোক হেঁচে কেশে অস্থির। খুবই ভালো অস্ত্র।
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:০৯190401
  • থ্যাংকু কেসি।

    আমি ভাবছি কোর্টে কোন মেয়েকে যদি প্রশ্ন করা হয় - আপনি বাধা দিলে এক মিনিটের মধ্যে ডিজিটাল পেনিট্রেশন হয় কি করে, তাহলে সেই মেয়েটির কি অবস্থা হয়।

    কোথাও একটা পড়েছিলাম একটি এরকম কেসে আসামীর উকিল মেয়েটিকে একটা সুতো দিয়ে নিজে একটি ছুঁচ ধরে মেয়েটিকে ছুঁচে সুতো পড়াতে বলেছিল। উকিল অবশ্য ছুঁচ নাড়িয়ে যাচ্ছিল। মেয়েটি সেটা নিয়ে কমপ্লেন করলে উকিলে উত্তর ছিল - দেখতেই পাচ্ছেন ছুঁচ নাড়ালে সুতো পড়ানো যায় না। তার পরের অংশটা আমি পাবলিক ফোরামে বলতে পারছি না।
  • kc | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:০৩190400
  • শিবুদা, আমার দেওয়া লিঙেরটা কিনতে হবেনা। আমার কাছে আছে। খুঁজে পেতে পাঠিয়ে দেব। কোথায় আছে আপাতত মনে পড়ছেনা।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:০০190399
  • কোলাঘাটে একবার এরকম হঠাৎ করে বেলার দিকে গেছিলাম কয়েকজন। কি চমৎকার মাছভাত কি চমৎকার শীতের দুপুরে নদীর ধার.. যদিও অদূরেই লোকে ক্যাও করছে পিকনিকে এসে, সে বেজায় বাওয়াল। তবু, কম বয়সের জন্য হয়ত ভারি মিষ্টি আর সুন্দর লেগেছিলো কোলাঘাট।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫৫190397
  • সামনে শুক্রবার ছেলেকে স্কুলে ফেভারিট বুক ক্যারেকটার সেজে যেতে হবে। আমি 'মোঙ্গলি' সাজেস্ট করেছি। সে তুমুল খচে গেছে :)))
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫৫190398
  • শ্রাবণী বড় ভাল লেখেন। এক্ষুণি রূপনারাণের তীরে যেতে ইচ্ছে করছে ...
  • san | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫৪190396
  • আমাকে তো ঝিকিই বলল বইটার কথাকদিন আগে।

    আহা পেপার স্প্রে দিল্লিতে/গুরগাঁও তে কোথায় পাওয়া যায় ? মানে কি ধরণের দোকানে খোঁজ করতে হবে ?
  • শ্রাবণী | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫২190394
  • *ট্যুরিস্ট অ্যাট্রাকশন, নামকরা......একটু এদিক ওদিক ঘুরেই মনে হয়, চল ফিরি, হল, অনেক, হয়ে গেল তো....আর কী দেখার আছে!
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫২190395
  • দুটো বইই কিনে ফেলি ভাবছি।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫১190392
  • পেপার স্প্রে এক বিটকেল জিনিস !!!
    মোহরের পেপার স্প্রের বোতল টা নিয়ে হালকা পরীক্ষা -নীরিক্ষা কচ্চিলুম। টানা আধ ঘন্টা শুধু কেশেছি আর হেঁচে ছি :|
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫১190393
  • শ্রাবনীকে ঐ জন্য খুব ভয় পাই। কথা দিয়ে কিছু একটা বানিয়ে ছেড়ে দেবে। এবারে পয়সা পরিশ্রম খচ্চা করে সেখানে গিয়ে দেখব কথাশরীরের কিছুই নেই। ঃ-(
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫০190391
  • আমিই স্যানকে দিনকয়েক আগে বইটার ডিটেল ভাটে লিখে দিয়েছিলাম।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৯190389
  • বম্বে তে দোকানে পাওয়া যায় জানি। কলকাতাতেও নিশ্চই চাঁদনী বানিউমার্কেত এ থাকবে।
  • শ্রাবণী | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৯190390
  • আমার কিন্তু বঙ্গে কলকাতা ছাড়াও যেসব জায়গা দেখেছি সবই ভালো লাগে.............আমার গ্রাম, ঘাটাল, কাঁসাই শিলাই ....রূপনারায়ণ তীরের কোলাঘাট, দুর্গাপুর......গঙ্গা ফরাক্কা, নদীর ধারের অশুত্থ তলায় ঝুপড়ি দোকানে তীব্র রসুনের গন্ধযুক্ত লাল মাছের ঝোল্মাখা দুপুর বেলা, দেখলেই মনে হয় বাবু হয়ে বসি দুদন্ড, নদীর হাওয়ায় চুল উড়ে যাক এলোমেলো......ন্যাতানো ছাপা শাড়ি তুলে পড়া, কালো শক্ত খেটে খাওয়া বাজুতে শাঁখায় ময়লা জমা একটা রিং......নাকে গিলটির নাকছবি লেপটানো সিঁদুর, ভাতের ফ্যান গালছে, একপাশে, মাটি মাখানো বিশাল হাঁড়ির তলা পুড়ে কালো......ওদিকে খালি গায়ে, গলায় কন্ঠি ঘরে কাচা ধুতি, ঠোঁটে বোস্টুমে মৃদু হাসি, আস্তে ধীরে বয়ামে হাত ঢুকিয়ে, সামনে দাঁড়ানো খদ্দের..............ঘাটে ডিঙিনৌকো দাঁড়িয়ে, মাছরাঙা, ডানামেলা বক...........অলস একটা মেঠো পথ একদিকে, অন্যদিকে একটু দুরে গলানো পিচের কালো বাসরাস্তা........শহরের হাতছানি, সেই সুদুরের অপেক্ষার ফাঁকে চোখে পড়ে ...গামছা গায়ে,খুঁটটা দাঁতের ফাঁকে গোঁজা, ঝোড়া হাতে কারুর বা.......কেউ আবার এক আঁটি শাক, দুটো বেগুন আঁচলে বেঁধে ঢোলা জামা প্যান্টের আর লম্বা ঝুলের ঢিলে ফ্রকের কচিকাঁচা দুটিকে ধাক্কা মারে সোজা পথে টেনে নিয়ে যায় মেঠো পথের দিকে......তখন লোভ হয় নিয়মের বাইরে গিয়ে হাঁটা দিই ওই অজানা পথে, গিয়ে দেখি শেষে কী আছে.........গতানুগতিকের বাইরে যাই কোনোভাবে.........এই বাংলা কখনো পুরনো হয়না, শহর গ্রাম মফস্বল সবকিছু প্রতি দেখায় নতুন হয়ে ফিরে আসে বার বার, প্রথম ভালোবাসার চমকের মত...................
    (একেবারে সত্যি...............দেখে দেখে আশ মেটেনা। অথচ অনেক জায়গা, তাবড় ট্যুরিস্ট অ্যাট
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৮190388
  • ছবি না, লেখা, তবে ছবিও আছে।
  • h | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪১190386
  • তবে আমি শীঘ্রই আমি একটু লন্ডন যাব হয়তো, মানে পয়শা যোগাড় করতে পারলে, আমার প্রিয় বন্ধুর ক্যান্সার হয়েছে। সেরে যাবে, কিন্তু আমার খুব মন খারাপ করছে, গত তিনচারদিন হল শুনেছি।
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪১190387
  • স্যান/ঝিকি যেটা বলেছে সেটা মনে হয় মূলতঃ ছবির বই। আর কেসিরটা ছবি + লেখা।
  • san | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩৭190385
  • ভাল কথা, পেপার স্প্রে কোন ধরনের দোকানে কিনতে পাওয়া যায় ? ( অনলাইন ছাড়া)
  • h | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩৬190384
  • লন্ডন শহর টা আমার কলকাতার থেকে একটা ইসুতে প্রচন্ড ভালো লাগে, বইয়ের দোকানে গিয়ে অনেকঅন বই নাড়াচাড়া করলে, আস্ত উপন্যাস শেষ করে ফেললে কেউ কিসু বলে না। ছোটো বড় সব দোকানেই। আরেকটা হল নানাদেশের বিচিত্র লোকজন, অসংখ্য ধরণের খাবার, অসাধারণ বইয়ের দোকান, মানে কল্পনা করা যায় না। শুধু নাটকের বই আর স্ক্রিপ্ট এর দোকান, শুধু গ্রাফিক নভেল এর দোকান, শুধু আরবী ফারসী উর্দু বইয়ের দোকান, শুধু আফ্রিকান ওয়েস্ট ইন্ডিয়ান অথর দের বইয়ের দোকান, শুধু ক্রাইম থ্রিলার এর বইয়ের দোকান, শুধু দাবা ব্রিজ এর বই য়ের দোকান, শুধু কবিতার বইয়ের দোকান, কল্পনা করা যায় না।

    কলকাতা শহর টার বেটার দিক দিল, মিছিল মিটিং করতে বিশেষ পারমিশন লাগে না, বা নমো নমো একটা পারমিশন নিলেও, বেশি রেস্ট্রিকশন নেই। লন্ডনে বাল মিছিল করার বহুত হ্যাপা, অসংখ্যা বাজে লোকের অসংখ্য পারমিশন নিতে হয়। আমাদের ইউনির ইউনিয়ন টা ধুম করে বে - আইনি ঘোষণা করে দি্যেছে বলা নেই কওয়া নেই। স্টেট রিপ্রেশন ফর্ম টা অর্গানাইজ্ড ও ভয়ংকর। এম্নিতে তে যে পুলিশ থানায় ডাকাতি বা রেপ রিপোর্ট করতে গিয়ে নিজে মার খেয়ে যাব তা না, কিন্তু যেই শ্লা ইজরায়েল এম্বাসির সামনে প্রোটেস্ট করেছো, ওম্নি ছবি তুলে আরকাইভ করে নেবে পুলিশ, তার পরে সেই ডেটা নিয়ে যা খুশি হতে পারে।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৯190382
  • হ্যাঁ স্যান, এই বইটাই।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৮190381
  • না এই বার একটু চায়ের সন্ধানে যেতে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত