এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৫৭190499
  • আর্লি রিটায়ারমেন্ট? এক লটারিই পারে আমাকে দিতে। নিদেন পক্ষে ১০ মিলিয়ন ডলার চাই।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৫৭190500
  • শান্তিপুরে আদি বাড়ি নাকি?
  • siki | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৫৬190498
  • কীরকম আঁতেলের মতন সারমন ঝাড়চে। হাতের কাছে পেলে একবার ...
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৫৩190497
  • কুপ্রীত কঙ্গো! ও কোনও ব্যাপার নয়। একবার পুরনো ঘরের চালে কি আর উঠতে দেবে না? ঠিক উঠে যাবো। চাই কি, জলের পাইপ বাওয়াও পের‍্যাকটিস আছে ;-)

    সিকি। তুই একটুও পজেসিভ নোস তো! নতুন নক্ষীকে এমন হুটহাট কাউকে দেখাতে নেই :-p

    একক, সার্টেইনলি :-)

    পটকেদা, একটু ক্ষমা-ঘেন্না করে দিও মাইরি তোমার ফোঙ্কল রিটার্ন করতে পারি নি টাইমে :-(
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৫১190496
  • ওফ, পোচুর হিংসে। গাড়ি নিয়ে এক মাসের একটা হাইওয়ে ট্রিপ করে কালিঝুলি মেখে যদি ফেরা যেত।

    লোকে এইজন্যই পোচুর পয়সা জমিয়ে আর্লি রিটায়ারমেন্ট নেয়।
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৮190495
  • আসলে একটু মুশকোমত ক্যামেরা হলে তাকে ফেলে যাওয়া একটু টাফ। ওরকম ক্ষীণ তন্বী ছিলিম ক্যামেরা যারা নির্দ্বিধায় পাছুপকেটে সেঁধিয়ে যায় তাদের আগে থেকে হ্যান্ডব্যাগবন্দী করে রাখিস্না কেন! কিছু চারকোল পেন্সিল আর হ্যান্ডমেড পেপার নিয়ে যাবো ভেবেছিলাম কিন্তু এখন আর তাদের দেখা মিলবে না জানি। ক্যামেরা ভুলিনি এখনও তবে ফিলি থেকে ও'হেয়ার যাওয়ার সময় ফোং ট্রে'তে চাপিয়ে এক্ষরে করে সেখানেই ছেড়ে এসেছিলাম, সীটে বসে তারপর মনে পড়ে ফোং উদ্ধার করতে হ্যাঁপার একশেষ। তেমনটা যেন শত্তুরেরও না হয় :-(
  • siki | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৫190494
  • দিল্লির দিকে এলে অবশ্যই যোগাযোগ করিস। আমার বাইকটা দেখে যাবি।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৪190493
  • ক্যাল দিলাম এই জন্য যে সেই চাঁদনি রাতে লেকের জলছবি আর দেখা হবে না। এই মান্থের সেশে বাড়ি শিফট করছি।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৩190491
  • হ্যা, দেখা হবে। ঝোলা ভর্তি গপ্প নিয়ে ফিরো।
  • siki | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৩190492
  • সান্দা, ওটা ক্লাস ইলেভেনের হাতেল্লেখা। আমি তিন চার রকমের স্টাইলে বাংলা লিখতে পারি। আমার অ্যানালিসিস করা সহজ নয়।
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪২190489
  • কুপ্রীত হুঁ... সোলো ট্রীপ ভালো মানে কী জানি না তবে এলোমেলো ঘোরা এইটুকুই। সমস্ত ক্যাল পিঠ পেতে নিলাম :-)
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪২190490
  • হ্যাঃ আমার মত কত্তে পারিস তো বুঝি। গ্র্যাণ্ড ক্যানিয়ন, ব্রাইস, জায়ন ঘুরে এলাম ক্যামেরা ছাড়াইঃ-) মানে উদ্দেশ্য সৎ ছিল, ক্যামেরা বার করে তাকে চার্জে বসিয়ে ব্যাগ গুছোচ্ছিলাম। তারপরে এয়ারপোর্টে সিকিউরিটি চেক-ইনে দেখলাম ক্যামেরা নেই! তখন মনে পড়ল সে বাড়ীতে টেবিলেই বসে আছে ঠায়ঃ-)
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৩৮190488
  • আহা আহা এই সিনেমাটা... এই গানটা... এর কাছেপিঠের ডায়লগগুলো, গেঁথে গেছে মনে :-p
    থিঙ্কুজ একক, ফিরেই দেখা হচ্ছে :-)
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৩৭190487
  • সান্দা, অনেক ক্যাল প্রাপ্তি হৈল। ভালো করে ঘুরিস। মন যাতে জুড়িয়ে যায়।
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৩৫190485
  • সিকি CD slant'এ লেখে দেখে বেশ পুলকিত হলাম। সিকি আমাকে একপাতা ইঞ্জিরি লেখা দিবি তোর? মেইল করে পাঠাস তো। হ্যান্ডরাইটিং অ্যানালিসিস একটু রিভাইজ করা দরকার।

    পাই, অনেক সময় শুনতেই :-( এখনও ম্যাগী বানানো বাকি, ব্যাগ রার করে ঝেড়েঝুড়ে সেটা দৃশ্যনন্দন করে তোলা, এটা ওটা সেটা... বাস-ট্রেন-হোটেল মিলিয়ে চব্বিশটা টিকিট/ভাউচার হয়েছে। আমি শিওর কিছু না কিছু ফেলে বেরোবোই। প্রতিবারই ভুলি। এবারেও অন্যথা হবে না। তাও এখনও হেলান দিয়ে বসে গুরু করছি :-D
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৩৫190486
  • ওসব ঠিক খুঁজে পাওয়া যাবে। হুলিয়ে এনজয় করো বেড়ানো। আরবিট ভুলভাল ভালোভালো যেমন খুশি চরে বেড়াও। এই গান টা রইলো :

  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৩০190484
  • আরে বারো ঘঃ তো অনে-এ-এ-ক সময় ! খুব ভাল করে ঘুরে এসো, ছবি দিও, লিখো।
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:২৭190483
  • আর বারো ঘন্টা বাকি এদিকে একটা কিচ্ছু গোছানো হয়নি। ব্যাগটাও যে কোথায়। ক্যামেরার ব্যাটারিতে চার্জ নেই। ফোনের চার্জারটাই বা কই! আগামী তিরিশ দিনের জন্য লুরুছাড়া হচ্ছি! সব্বাইকে অগ্রীম হ্যাপী হলিডেজ :-)
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:২৫190480
  • মাঝে মাঝে আমিও বুঝিনা ঃ(
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:২৫190481
  • আমার হাতের লেখাও ঃ(
  • একক | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:২১190479
  • সিকির লেখা দিব্য পড়া যায়। গুছুনে ব্যাপার আচে। আমার হাতের লেখা লিটেরালি আমি ছাড়া কেও বোজেনা :|
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:১৮190478
  • সিকির হাতের লেখার সাথে দেখছি আমার হাতের লেখার ভালই মিল! ক্ষি সাঙ্ঘাতিক!
  • h | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:০২190477
  • তুই আমাকে এই বিষয়ে যা পাবি, ইনবক্স বা মেল করে দিশ, ভুলিস না।
  • h | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৮190476
  • আমি নতুন কিসু বলতে পারব না। লোক শিক্ষে করে কি হবে, লোকে পড়ার হলে পড়ে নেবে। সাউথ আফ্রিকান নিউজপেপার তো ইংরেজি তেও আছে। আফ্রিকান্স জানলে একটু বেশি খবর পেতাম, কিন্তু জানি না তো বাল।
  • h | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৬190475
  • হ্যাঁ তবে, একটা কথা জোড়া দরকার, ব্রিফলি, কেপ টাউন ইউনিভার্সিটি ভিত্তিক টুসকি-হোয়াইট লিবেরেল মুভমেন্ট, বা রাগবি/ক্রিকেট টিমে কালো ঢোকা ইত্যাদি হয়েছে ঠিক ই, কিন্তু সাদা বড়লোকেদের জীবন সম্পূর্ণ গেটেড, আর গরীব সাধা লোকেদের সামনে ভিক্টিমহুডের স্লোগান বেচা এখন সহজতর হয়েছে। এবং এই ব্যাক গ্রাউন্ড টার জন্যই, কি বলব, আমার লিবেরেল কোয়েটজি বা আন্দ্রে ব্রিংক দের লেখা অতটা ভালো লাগে না, এবং আমার নিজের একটু লজ্জাই হয়, এঁরা ইউরোপ এ জন্মালে, আমি হয়তো এক ই বা কাছা কাছি লেখা ভালো বাসতাম। বিভূতি তারাশংকর কে ক্ষমা করেছি, কিন্তু কোয়েটজি দের তেমন পোসালো না। এটা এক ধরণের ছাগলামো, কিন্তু কি করব। বুড়ো হলে কোয়েটজি আবার পড়ব।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৩190474
  • সময় থাকলে, ম্যান্ডেলার লেগাসি নিয়ে একটু বড় করে লেখ না।
  • h | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৬190473
  • হ্যাঁ। এই একটা দেশ, যার উপরে কিসু বেরোলে, নজরে পড়লে আমি পড়ি। ঘটনা হল, ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন করে দেশের পোটেনশিয়ালি ভায়োলেন্ট সিচুয়েশন কে ম্যানেজ করা গেছিল, এমনকি ইন্টার ব্ল্যাক কমিউনিটি ঝামেলা, বুথালেজি ভার্সাস উইনি ঝামেলা, সেগুলো বন্ধ করা গেছিল। কিন্তু করতে গিয়ে ল্যান্ড রিফর্ম হয় নি। প্লাস কোনো ইনডাস্ট্রির ন্যাশনালাইজেশন হয় নি, প্লাস মাইন বা মেটালওয়ার্ক্স গুলো তে শ্রমিক সুরক্ষা বিশেষ কিসুই হয় নি। ইতিমধ্যে গভরনেন্স এ কোরাপ্ট ব্ল্যাক মিডল ক্লাস তৈরি হয়েছে। কল্পনা করা যায় না, এ এন সি র জমানায়, ব্ল্যাক টেম্পোরারি ওয়ার্কার দের উপরে গুলি চলেছে। মাবেকির উদারনীতি একটু বেশি আগেই এসেছে ওখানে। যাই হোক ইন রেট্রোসপেক্ট অনেক কিছু বলা সোজা। এখন জ্যাকব জুমা যে আছে, সে ভুল ভাল, হি ইজ অল অ্যাবাউট পাওয়ার অ্যাবিউজ অ্যান্ড নাথিং এল্স।
    তবু আমার মনে হয়, অলিভার ট্যাম্বো বা সিসুলু রাষ্ট্রপতি হলে কিংবা স্টিভ বিকো রাষ্ট্রপতি হলে পিসফুল ট্রানসিশন এর একটা যে সামান্য সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা হত না। তবে, জো স্লোভো কে দরকার ছিল, ট্রেড ইউনিয়ন কংগ্রেস টাকে অ্যাপারথাইড মুক্ত করার জন্য, সেটা বিশেষ হয় নি।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৬190472
  • চাট্টি আলুর চপ আর বেগুনী নিয়ে এই বসলুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত