এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:১২190530
  • একচুয়ালি ডেট্রয়েট আর ন্যুইয়র্ক যাবার একটা ব্যাপার অনেকদিনই হচ্ছে। সেটা হয়তো ২০১৪ র সামারে মেটিরিয়ালাইজ করবে। ডেট্রয়েটে আমার পুরোনো ইউনিতে কিছু পেপারওয়ার্কসের ব্যাপার আছে যেটা ডাকে হওয়া শক্ত।

    নেমন্ত তদ্দিন ভ্যালিড থাকলে আমি আর গিন্নি ওদিকেও একটা ঢুঁ দেব। গিন্নি নেমন্ত শুনে ভ্রূ কুঁচকে জিজ্ঞেস করেছে এ কি সেই ইন্দুরাসের বন্ধু। অ্যাজ ইফ শুধু ইন্দুরের বন্ধু।
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:০০190529
  • হ্যাঁ সান্দা পুরো বিবেকানন্দের মত ভারত ভ্রমণে বেরোছে দেখলাম। ধ্যান আর সিদ্ধিলাভটা কোথায় হয় সেটাই দেখারঃ-) তারপর আমরা সেখানে গিয়ে মন্দির বানিয়ে দেব'খন। টু পাইস আসবে। মন্দিরের বিজনেস সব থেকে লাভজনক।
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৫৮190528
  • শিবুদা, এক কাজ করো। দক্ষিণে আকা-রিমি'র পুচকুটাকে দিয়ে শুরু কর। আর অভ্যু তো আছেই। সেখান থেকে মিড-ওয়েস্টে ছোটি সি ব্রেক মামু আর আমার কাছে। ব্রেক কে বাদ নিউ জার্সী-অরণ্যদা-লুঙ্গী অ্যাণ্ড স্কচ আর তারপর আপস্টেট ন্যুইয়র্কঃ-)
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৫২190527
  • অরণ্যদা, এইটা খুব দামী কথা লিখলেন - সেম ওয়েভলেংথের মানুষজন। ও না হলে ঘুরতে যাওয়া অনেকসময়েই যন্ত্রণাদায়ক হয়ে যায়। তারও এক্সপি আছে।
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৫১190526
  • থ্যাঙ্ক্যু অরণ্যদা'। খুব চাপ না থাকলে একবার বেরিয়ে পড়ো। উইথ বেসিক প্রিকশানস ইন প্লেস। দেখবে, খুব্যাক্টা মন্দ লাগছে না। উই আর অল অ্যালোন, ইফ নট লোনলি :-)
  • potke | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৫০190525
  • সান্দা, ভালো করে ঘুরে আয় ঃ) এসে ফোনাস।
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৪৯190524
  • থ্যাংকু, থ্যাংকু।

    প্রোপোজাল/নেমন্ত হায়ার অথরিটির কাছে ফরোয়ার্ডিত হল। ঃ-)
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৪৮190523
  • পরিবারের কথা শুধু বলছিলাম না, বন্ধু বান্ধব-ও, এক ওয়েভ লেংথের মানুষ জন, যেমন জঙ্গলে গেলে যারা জঙ্গল ভালবাসে তেমন বন্ধুরা সঙ্গে থাকলে ভাল লাগে
    বনে, পাহাড়ে একা ব্যাক প্যাক পিঠে হাঁটছে এমন মানুষ দেখেছি তো বটেই, তাদের আমি শ্রদ্ধা করি, প্রকৃতির প্রতি আন্তরিক টান না থাকলে একা বেড়ানো যায় না
    চিয়ার্স & হ্যাপি জার্নি। তোমার ভ্রমণ প্ল্যান দেখেছিলাম, কিছুদিন আগে ভাট পাতায়, ভারতের অনেকটাই কাভার করছ - দারুণ ব্যাপার
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৪৭190522
  • সান্দা ঃ-)) (কান এঁটো করা হাসির ইমো)
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৪৬190520
  • নেমন্ত খাবে তো এমনিই চলে এস না। তারজন্য বর্বরের সাধনা করতে হবে কেন?
    এস, এস খানিক বরফ মেখে যাওঃ-)
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৪৬190521
  • লুক্‌স লাইক পিপি'জ অল সেট টু মিঙ্গল :-P
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৪৫190519
  • পিপির ঘেঁটি ধরে নিয়ে যাবার লোক মানে পিপি যাকে ঘেঁটি ধরে নিয়ে যেতে পারে। যে পিপিকে ঘেঁটি ধরে নিয়ে যেতে পারে এই অর্থে নয়।

    অস্যার্থ পিপির একটি বর জুটুক। আমরা নেমন্ত খাই।
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৪৩190518
  • তাছাড়া একা বেরোলে অনেক সময়েই দিব্যি লোক্যাল লোকজনের সাথে আলাপ পরিচয় হয়ে যায়। এই ধর আমি যদি একটা নতুন জায়গায় গিয়ে পাবে যাই, আর যদি আমার সাথে তিন চার জন ক্যালরব্যালর করা সঙ্গী সাথী থাকে কিম্বা একখানা মুষকো জওয়ান - লোক্যাল লোকজন (পড় ছেলেপুলেরা) আর ঘেঁষবে আমার কাছে?
    ঃ-))
  • 74.5 | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৪০190517
  • শুনলাম আমাদের হীরকরাণী নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন 'ভরা থাক স্মৃতিসুধায়...'

    একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা গানের পুরো কথাগুলো না জেনে বা মানে না বুঝে চালিয়ে দিচ্ছে...
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৩৯190515
  • শিবুদা, পিপির পায়ের তলায় সর্ষে সদাই গড়াচ্ছে। ঘেঁটি ধরে নিয়ে যাবার দরকার নেইঃ-) আগে আগে বরং আমি'ই লোকজনকে বাইরে বের হবার জন্য জ্বালিয়ে মারতাম। হাল ছেড়ে দিয়ে বিরক্ত হয়েই এক সময় একা একা বেড়ানো শুরু করি। তারপর দেখলাম ভালই লাগতে শুরু করেছেঃ-)
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৩৯190516
  • পিপি অনেকটাই লিখে দিয়েছে। অরণ্যদা', ভালো দৃশ্য আমরা সবাই নিজের চোখ দিয়ে নিজের মত করে দেখি সুতরাং ওখানে "শেয়ার" করার মত কিছু থাকে না। হ্যাঁ, বলতে পারো, একই সূর্যাস্ত, একরকম আকাশ অন্য কোনও একজনের সঙ্গে দেখছ, অল অ্যাট দ্য সেম টাইম। এটা নিজের নিজের প্রেফারেন্স, যার মানে একজন পুরোদস্তুর পারিবারিক মানুষের কাছে খুব অভিপ্রেত। কিন্তু সবাই সেই একই ধাঁচের না-ও হতে পারে, তাই না? আর না হলেই যে ভালো লাগাটা কমে যায়, সেটাও আনলাইকলি। "একা" শব্দটা খুব মীনিংফুল। আমি এই শব্দটা খুব পজিটিভলি নিই :-)
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৩৪190512
  • বেড়াতে বেরোলে সব ফোকাস তাইতেই থাকে। তখন আড্ডা মারতে মনে থাকে না, মন চায়ও না। অনেকটা চুপচাপ অ্যাবসর্ব করার মত ব্যাপার। আর ভাল দৃশ্য সে তো ক্যামেরা/ফোন বন্দী থাকে। শেয়ার করার ইচ্ছে হলেও কোন চাপ নেইঃ-)
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৩৪190513
  • কখনো একটা ট্রাই করে দেখতে হবে - একলা বেড়ানো। সঙ্গী নির্ভরতা কাটাতে পারলে ভালই হয়
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৩৪190514
  • আকা রিটায়ার করতে চায় কেন? এ জীবন লইয়া কর্পো প্রফিট জেনারেশন ছাড়া আর কি করিব, কি করিতে হয়?

    পিপির চটপট একটি ঘেটি ধরে বেড়াতে নিয়ে যাবার লোক জুটুক।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৩১190511
  • আমারো একা ঘুরতে দিব্বি লাগে। ছবি তুলতেই সময় চলে যায়। ইন ফ্যাক্ট লোকজন থাকলেও ছবি তুলতে গিয়ে একা পড়ে যাই।
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:২৯190510
  • সঙ্গে আড্ডা মারার, ভাল দৃশ্য ইঃ শেয়ার করার কেউ না থাকলে বোর লাগে না?
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:২৭190509
  • একা বেড়াতে দিব্যি লাগে। ইউরোপে থাকতে আমার বেশীরভাগ টইটই একা একা। অনেকটা উঠলো বাই তো কটক যাই-এর মত। মন করল বেরোব, নেট ঘেঁটে ভাল ডিল পেয়ে গেলাম তো ব্যস, চলো এবার। বন্ধু-বান্ধব জুটোনোর ঝামেলি নেই, কার কখন কোন সময় সুবিধে সে সবের হিসেব নিকেশ নেই, কে কি খায় না খায় সেই বুঝে রেস্টুরেন্ট হোটেল খোঁজার জন্য মাথার চুল ছেঁড়া নেই - একা বেড়ানো অনেক সময়েই খুব রিওয়ার্ডিং।
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:১৭190508
  • একা বেড়াতে কেমন লাগে কে জানে, এক্সপি নাই। সায়ন, হ্যাপি বেড়ানো। এক মাস শুনে এট্টু হিংসে মত হচ্ছে বটে, তবে বন্ধু মানুষের নজর লাগে না
  • kk | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:১৩190507
  • অক্ষদা,

    বাঘু বেকার বেকার হয়নি তো। এই তো সামনেই অনেক প্ল্যান আছে( স্যুইট সফট প্রেটজেল, সোপাপিয়া চীজকেক, রাগালা ইত্যাদি)। তবে আর লেখেনা, সে কথা ঠিক। ইন্দোদার অনবরত বকুনি খেয়েও লেখা আসছেনা ঃ(।

    হু,

    থ্যাংকসগিভিং এর নেমন্ত করাই রইলো। এসে যেও যে বছর সুবিধা হয়। সপরিবারে।
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:১০190506
  • পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট সে তো এখন গাঁটের পয়সা থেকে যায়। কোম্পানি তাতে নামমাত্র কিছু দেয়। সহায় বলতে মেডিকেয়ার আর সোশাল সিকিউরিটি কিন্তু সে বোধহয় তদ্দিনে উঠে যাবে। কম পয়সা দিলাম না সেই খাতে এদ্দিন ধরে। কপালে ঐ বুড়ো বয়সে কনসাল্টিং নাচছে। এইচারের দিকে চলে যেতে হবে।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:০৭190505
  • ধুর, আপনাদের তো পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট আছে। এই পোড়া দেশে রিটায়ারমেন্টের পরে কাজ করেও ডাল রুটি জোগানো মুশকিল আছে।
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:০২190503
  • দাদা একটু সিনিয়র হয়ে চাকরি চেঞ্জ ও নতুন চাকরিতে নিজেকে ঠিকমতন প্লেস করা খুব শক্ত। তাই লোকে চায় না। একই কোম্পানিতে থাকার লাভও আছে। আমাকে শ্লা যদ্দিন বাঁচব কাজ করে যেতে হবে।
  • siki | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:০২190504
  • সান্দা, মেল চেক করিস।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৫৯190502
  • বিটুইন জবস হলেও চলত। হায়, আমাকে আর কেউ চাকরি দেবে না। ঃ(
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৫৮190501
  • :-))
    [শুধু লিখি, মুখ আর আঙুলের মধ্যে একটা ফিল্টার আছে, তাই কাউন্টারমন্তব্য করা থেকে নিজেকে অ্যাবস্টেইন করলাম]
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত