এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:২৯190559
  • অপ্পন, এমনি ঠেস দিয়ে কথা বলে না
    ছিঃ
  • Arpan | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:২৬190558
  • আঃ, অত জিগ্যেস করে না!

    (ঐ যে নৌকো ঠেলে দিয়ে যারা বলে আরেক বেলা থেকে গেলে হত না?)

    ঃ)
  • | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:২০190557
  • এই শান্তিপুর টা কি এবাংলা সংক্রান্ত;)
  • Arpan | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:১৭190556
  • কোনটাই না। শান্তিপুরের লোকেরা ভদ্রসভ্য ধুতি পরে, বুঝলা?
  • | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:১৫190555
  • সায়ন গামছা পরে বেড়াতে যাচ্ছে না লুঙ্গি?
    যা পরেই যাক, অনেক শুভেচ্ছাঃ)
  • Blank | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:১৪190554
  • কতকাল বেড়াতে যাওয়া হয় না
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৩190553
  • গামছা? আই থট ইট ওয়াজ আ রেড লুঙ্গি!
  • kumu | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৫১190551
  • অনেকদিনের একটা ধন্দ-সায়নকে দেখলেই একটা ছবি মনে আসে, একটা দস্যিছেলে মাথায় একটা লাল গামছা জড়িয়ে মাইলের পর মাইল গাড়ী চালাচ্ছে।এটা সত্যি কখনো হয়েছিল ??
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৫১190552
  • বেড়াতে বেরিয়ে গুরু ? কোনো সীন নেই। স্টেশন ছাড়ালেই খপরের কাগজ অবধি তাকানো এনার্জি নষ্ট :)
  • kumu | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৭190550
  • অ সায়ন গুরুতে লিখতে লিখতে যেয়ো।ভুলো না।
  • h | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪১190549
  • অক্ষ পোবোন্দো পেয়েছি, থ্যাংক্স।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৭190548
  • কিন্তু সায়ন চলল কোথায়, সবাই মিলে এমন জয়যাত্রার ধ্বনি দিচ্ছে ক্যান?
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩২190547
  • আমি একা, দোকা, বন্ধুদের সঙ্গে সবরকম এনজয় করি। সব ক্ষেত্রেই যখন ইচ্ছে একা হয়ে যাই। অভ্যেসটা পরিচিত দের জানা বলে অসুবিধে হয়না। তবে কিছু ক্ষেত্রে হাঁসের বন্ধুর বন্ধুরা খানিক অতিরিক্ত আগ্রহ প্রকাশ করে জ্বালায়, তাও যতক্ষণ না ধুস্তুরি রূপ দর্শন করচে। জঙ্গল ট্রেকিং একদম এটিকেতেদ পার্টনার না হলে নিশ্চিত একা।
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:২১190546
  • সায়ন,
    মাঝে মাঝে যান থামিয়ে নেমে নেমে স্থানীয় খাবার টাবার চেখে দেখো। আর গানবাজনা শুনলে তুলে নিও, গলায় না, রেকর্ড করে। আর ফটোর কথা তো বলাই বাহুল্য। ঃ-)
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১৮190545
  • থিঙ্কুজ এতজ, তোমাদেরও সফেদ বড়োদিন হোক :-)
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১৩190543
  • সায়ন,
    ব ভজ মানে ইয়ে হলো গিয়ে কি বঁ ভয়েজ। ঃ-)
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১৩190544
  • ঃ-)
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১২190542
  • পর্বে পর্বে ব্যাগ গুছিয়েই চলেছি... :-|
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১০190541
  • আর হ্যাঁ সমস্ত সফরসঙ্গীদের সাথে জাবর কাটা একেবারেই সম্ভব নয়। ঐটুকু কম্প্রোমাইজ করা যায় বাজেট ইত্যাদি কারণে। লোকে বলে বাথ্রুমই শেয়ার করে ফ্যালে ব্যাকপ্যাকিং করতে গিয়ে, আর দুয়েকজন উটকো লোকের সাথে ঘোরা যাবেনা?
    এখন অবশ্য এইসব ঝামেলা নেই। জিন্দেগি সেশ হয়ে এই একটা বিশাল সুবিধে হয়েছে।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৬190539
  • পিপি, ক্যানিয়ন আর স্ট্রিপ ক্লাব দুইই আছে এমন শহরের লোকেদেরই খালি এই সুবিধে আছে। নইলে বাজেটে টানাটানি পড়বে না? ঃ-)
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৬190540
  • আর সারাদিন ঘুরে হাক্লান্ত হয়ে হোটেলে ফিরে যদি ফের আমায় জাবর কাটতে বসতে হয় তো তাকেই ঐ দমদির ভাষায় 'বাপের বিয়ে খুড়োর নাচন' দেখিয়ে দেবঃ-))
  • hu | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৪190537
  • একা ঘুরতে হেবি খরচ। নইলে একা ঘোরার মত জিনিস হয়্না।
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৪190538
  • আমিও একটু ফুট কেটে যাই - আমি ক্যানিয়ন আর স্ট্রিপ ক্লাব দুইয়েই থাকতে চাইঃ-) ধর্ম অ্যাণ্ড জিরাফ আর কি।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:৫৬190536
  • ফুট কেটে যাই। একা আর দোকা দুইরকমই বেড়ানোর অভিজ্ঞতা আছে যখন, সত্যের পথ আর পীড় দুইই যখন অটুট ইত্যাদি।
    একা একা ঘুরতে খুব ভালো লেগেছে। কিন্তু তাতেও, যখন সারাদিন ঘুরে এসে সন্ধ্যের সময় হোটেলে বসলাম, তখন যদি গুচ্ছের ভালো ভালো অভিজ্ঞতা জাবর কাটাতেই না পারলাম তো খানিকটা ফাঁক থেকে যায় যেন। এমনকি একসময় যখন খুব একটা সমমনস্ক নই এরকম লোকেদের সাথেও গিয়েছি, তখনো অভিজ্ঞতা মোটের ওপর ঠিকঠাকই হয়েছে।
    আবার ধরুন, আমার বাবা বা মা'র সাথে যখন ঘুত্তাম, জেনারেশন গ্যাপ ইত্যাদি তো থাকেই, তার জন্য নিশ্চই শেয়ার করার আনন্দ সব সময় ভালো পাওয়া যায়না। অথচ সেক্ষেত্রেও দেখেছি, দিব্যি মজা করে বেড়ানো হয়েছে। বাবা নবারুণ পড়েনি আর মা ফেলিনির নাম জানেনা বলে তেমন অসুবিধে হয়নি। এই আর কি।
    ঘুরতে গিয়ে মোটের ওপর দ্রষ্টব্য জিনিসগুলো যদি একই থাকে ( মানে আমি ক্যানিয়ন দেখতে চাই আর সঙ্গী স্ট্রিপক্লাবে যেতে চায় এরম না হলে) অসুবিধের কিসু নাই। তো, এইটুকু ওয়েভলেংথ মনে হয় ম্যাচ করা কঠিন নয়। বাকি রইলো একলা ছবি তোলা। একলা হতে চাইলে কি আর অন্য লোকের উপস্থিতি বাদ সাধতে পারে কালিদা! ;-)
  • সায়ন | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:৩৮190535
  • থেঙ্কু সদাশ্রী আর বোতিন্দা :-)
    কুমুদি, ফোন করবো অতি অবশ্যই।

    হেঁহেঁ পিপি কি বচ্চি আমার সিদ্ধিলাভ আর ধ্যানের উপর ভিত্তি করে মন্দির না বানিয়ে... আশীর্ব্বাদ করি, নিজে ২০১৪'য় একটা ব্লকবাস্টার নামা, তারপর আর কী! লাভ হী লাভ :-)) :-p
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:৩০190534
  • ক্ষি কাণ্ড! বৌদি তো দেখছি সব বেমালুম ভুলে গেছে!
    আর্লি সামার হলে আছি, লেট সামার - মালুম নহি।
  • kumu | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:২৯190533
  • সায়ন খুব ভাল করে বেড়িও।শরীরের খেয়াল রেখো।এদিকে যখন আসবে ফোন করতে পারলে ভাল লাগবে।
  • শ্রী সদা | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:২৭190532
  • হ্যাপি জার্নি সান্দা। এনজয় ঃ)
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:২২190531
  • বাহ সায়ন, খুব ভালো করে ঘুরে এসো। খুব বড় আর ভালো একটা ছুটি তোমার পাওনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত