এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৩ ০২:২৯190591
  • কোনো বদ্যিকেই ডরাই না, বাদ্যি তো কোন্‌ ছার! ঃ-)
  • Bhagidaar | ০৭ ডিসেম্বর ২০১৩ ০২:২২190589
  • হেঃ! আমার এখানে এখন একচুয়াল টেম্প মাইনাস ডবল ডিজিট ফ্যারেনহাইট! কোনো বাদ্যিকেই ডরাইনা আমি!
  • pipi | ০৭ ডিসেম্বর ২০১৩ ০২:১৭190588
  • উরে বাবা!! আমার তো দাঁতের ড্রাম বাদ্যি শুরু হয়ে গেল!
  • π | ০৭ ডিসেম্বর ২০১৩ ০২:০৮190587
  • মানুষের মাথায় কত বিচিত্র আইডিয়াই না আসে ! নিন, শুনুন। বরপ-বাদ্যি। ভাগীদার আর পিপির আজ থেকে নতুন বরফ সেসন না ? তাহলে ওদের জন্য ইস্পিশালি রইলো ঃ)

    http://www.alaskadispatch.com/video/video-ice-drumming-russias-lake-baikal
  • Sibu | ০৭ ডিসেম্বর ২০১৩ ০২:০৩190585
  • ঃ-)
  • সায়ন | ০৭ ডিসেম্বর ২০১৩ ০২:০৩190586
  • পুরনো হার্ড ড্রাইভগুলো খুঁজে দেখেছো ভালো করে? :-)
  • Sibu | ০৭ ডিসেম্বর ২০১৩ ০২:০১190584
  • নাঃ, বিটকয়েন নাই তো।
  • সায়ন | ০৭ ডিসেম্বর ২০১৩ ০২:০০190583
  • মামী, প্রাপ্তিস্বীকার করলাম। উত্তর দিয়েছি। আচ্ছা। :-)

    শিবুদা', বিটকয়েন আছে?
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:৫৭190582
  • সে,
    গরীবের সংসারে তো শাড়ীটার মূল্য আরো অনেক বেশী। নতুন একটা শাড়ী ওভাবে কুটি কুটি হয়ে গেলে ধনীদের কিছু যাবে আসবে না, তারা আরো পাঁচটা শাড়ী কিনে এনে ক্ষতি পুষিয়ে নিতে পারবে। কিন্তু গরীব সংসারে ঐভাবে নতুন শাড়ী কুটি কুটি হয়ে যাওয়া আরো অনেক বেশী ক্ষতির। আমও গেল ছালাও গেল এর মতন টাকাও গেল, শাড়ীও গেল।
  • Sibu | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:৪০190580
  • একটা ফ্রী ক্রোমকাস্ট পেলাম।
  • | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:৪০190581
  • সায়ন, মেইলবক্সে টোকা দিয়েছি দেখো।নাম্বার লিখে রাখলাম।
    বেড়িয়ে ফিরে এসো। কথা হবেঃ)
  • সে | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:২৭190578
  • "স্ত্রীর পত্র" অনেক আগের যুগের গল্প। তারও অনেক পরের যুগের গল্প "মহানগর"।
    এই সাম্প্রতিক ঘটনাটা অভাবের সংসারের। স্বামীটির মনে তখন নানারকম ক্ষোভ দুঃখ থাকতে পারে। এইভাবে সরলরৈখিক বিশ্লেষণ ঠিক না ও হতে পারে। শাড়ীটা কুটিকুটি করে ছিঁড়ে ফেলাটা অনেক বাষ্প অনেক ক্ষোভ বের করে দেবার আউটলেট হতে পারে। ঐ অবস্থার মধ্যে না থাকলে ঐ পরিস্থিতিকে বুঝতে পারা সহজ নয়। তা বলে আমি স্বামীটির পক্ষে ঝোল টেনে লিখছি না। হয়ত মেল ইগোতে খুব লেগেছিলো।
  • সায়ন | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:২৭190579
  • মামী, তোমার মেইল আইডি আমার কাছে নেই। আমার আইডি s a y a n t a n ডট d e অ্যাট জিমেইল / ফোং নং +৯১ ৯৬১১১০৫২৪৮
  • সায়ন | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:২৩190577
  • ঈশেন্দা, নেভার বিন বেটার :-)
  • | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:২০190574
  • সায়ন, আমি ঠিকঠাক। তোমার ফোন নং টা মেইল করবে প্লিজ।
  • সায়ন | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:২০190575
  • অক্ষদা, আমি দুখী মানুষ বাৎসরিক বেউ-বেউ করতে যাচ্ছি তাই আর কি।

    কুমুদি, বিশ্বাস করুন কখনও গামছা মাথায় দিয়ে গাড়ি চালানো কল্পনাও করিনি। আর আমি নিতান্তই গোবেচারা প্রকৃতির না-ঘর-কা-না-ঘাট-কা টাইপ। দেখলে মিলিয়ে নিয়েন'খন।

    গৌরমোহনবাবুকে বড্ডো মনে পড়ছে আজ। জ্যামিতির ক্লাস নিতেন ইস্কুলে। ছেলেপিলে থিওরেম করতে না পারলেই রেগে যেতেন খুব। রেগে একবার একটা ছেলের নাকে ডাস্টার ছুঁড়ে মেরেছিলেন। সে এক রক্তারক্তি কান্ড। পরে নিজেই নিয়ে গিয়ে ফার্স্ট-এইড করিয়ে আনেন।
  • pipi | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:২০190576
  • অক্ষদা,
    আমাদের সান্দা বিবেকানন্দের মত ভারতভ্রমণে বেরোচ্ছে।
  • ঈশান | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:১৭190573
  • সায়ন, ভালো?
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:১৬190571
  • "স্ত্রীর পত্র" মনে আছে? মেজো বৌ মৃণাল যখন আশ্রিতা বিন্দুকে তার উন্মাদ স্বামীর অত্যাচার থেকে বাঁচানোর জন্য তাকে নিজের কাছে রাখতে চাইলো, তখন তার স্বামী ও শ্বশুরবাড়ীর সবাই তার উপরে রুখে উঠে বললো, আমাদের একটি আধলাও ওর জন্যে খরচ করতে পারবো না আইনী ঝামেলা হলে। তখন মৃণাল বললো, "আমি আমার গয়না বেচে যা পারবো করবো।" এই স্পর্ধায় আরো রেগে গেল তারা, কারণ ও ওর নিজের অর্থে করতে চাইছে, নইলে যদি ওদের পায়ে পড়ে মিনতি করে বলা ছাড়া আর অন্য গতি না থাকতো, তাহলে বুঝি তারা অনেক নিশ্চিন্ত হতো। কারণ নিজেদের মতের বাইরের সমস্ত জিনিস তাহলে কত সহজেই এলিমিনেট করে দিতে পারতো!
  • Arpan | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:১৬190572
  • চলে আয়। কাল এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোস।
  • সায়ন | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:১২190570
  • কুপ্রীত, ঠ্যাঙানি-প্যাঁদানি খাবে?
  • সায়ন | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:১১190569
  • মামী কত্তদিন পর! এই যে এটা দেখো... রাস্তাঘাটে সাবধানে :-p
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:০৮190568
  • সে, সেটা তো আমিও আখ্ছার দেখেছি, অনেক সময় তো একটা নির্দিষ্ট টাকা মাসখরচের মতন ধরা থাকতো, ঘরের বৌদের শাড়ী কেনার জন্য। কোনো কোনো স্বামী হাতখরচা দিতেন, অথবা সংসার খরচের টাকা পুরোটাই বৌয়ের হাতে দিতেন, গৃহবধূ স্ত্রী বুঝে সুঝে খরচ চালিয়ে কিছু জমিয়ে তা থেকে শাড়ী গয়না অন্যন্য শখের জিনিস কিনতেন। খুবই স্বাভাবিক ব্যাপার ছিল।

    কিন্তু এখানে এই আগের কেসটা একটু আলাদা, স্বামীর টাকায় নয়, সেই বৌটি ঘরে থেকেই নিজে কিছু রোজগার করেন বিড়ি বেঁধে, সেই টাকা জমিয়ে কিনেছেন। এই স্পর্ধাতেই তো এত রাগ প্রভুটির! নইলে ওর টাকা থেকে সরিয়ে সরিয়েও যদি কিনতো, হয়তো কিছু বলতো না, কারণ সেখানে সে তো জিতে গেছে, সিকান্দার হয়ে গেছে!
  • Ekak | ০৭ ডিসেম্বর ২০১৩ ০১:০২190567
  • সবার জন্যে তো সব সমাধান না।
  • সে | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:৫৭190566
  • "name: Atoz IP Address : 161.141.84.239 (*) Date:07 Dec 2013 -- 12:38 AM"

    এর উল্টো কেস প্রচুর দেখেছি। গৃহবধুরা সংসারখরচের টাকা থেকে জমিয়ে সেই টাকায় শাড়ি কেনে। স্বামী জানেও না। স্বামীকে বলেও না। স্বামীর সঙ্গে সেই নতুন শাড়ি পরে বেড়াতে বেরোলে স্বামী শাড়ী দেখে চিনতেও পারে না।
    সার্ভে পার্কের অম্বুজার ফ্ল্যাটগুলোতে দুপুরে শাড়ী বিক্রি করতে যেতেন এক ভদ্রলোক। দিব্যি ইন্স্‌টলমেন্টে শাড়ী বেচতেন।
    নো হার্ড ফিলিংস্‌ -পুরোটাই ঠাট্টার ছলে লিখলাম।
  • Arpan | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:৪৩190565
  • উফ! বাঁচালে! ঃ)
  • | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:৩৮190563
  • অপ্পন, আমিও ঠাট্টা করেই কইলাম তোঃ(
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:৩৮190564
  • এই যে অলকার মায়ের কাহিনির টইতে যাবার মতন একটা লেখা,
    http://www.anandabazar.com/6edit3.html
    নিজের রোজগারের টাকায় শাড়ী কিনেছে বলে বৌয়ের শাড়ী কুচি কুচি করে কেটে ফেলেছে কীর্তিমান বর, সম্ভবত তার পরে বলেছে, "স্বামীর অনুমতি ছাড়া শাড়ী কেনা? বলি দুনিয়াটায় কি কলির চারপো পুরে গেল? সাপের পাঁচ পা দেখেছিস? এরপরে আর যদি এমন করিস, তবে তোকেও কাটবো।"
  • Arpan | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:৩৫190562
  • মামী, নির্দোষ লেগ পুলিং। তাও গুরুর পাতা থেকেই টুকলাম। ঃ(
  • Arpan | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:৩৪190561
  • ২, ৩, ১২, ১৩, ১৯ কমন পড়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত