এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০৭191552
  • আর আমাকে কেউ রেখোনা প্লিজ। আমার কাজ করতেও ভাল্লাগেনা, ভাবতেও।
  • sosen | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০৬191548
  • ইউ এস এ মোবাইল মেডিক্যাল অ্যাপ রিলিজ করতে এফ ডি এ র অনুমোদন লাগে। দ্যাশে কি অমনি কিছু আছে?
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০৬191549
  • চাঁদের পাহাড় এর ট্রেইলার দেখলুম। হেব্বি সিনেম্যাটোগ্রাফি। কিন্তু দেব দিব্যি দাঁত কেলাছে।
    আহা, এই রোলটা যদি কম বয়সী অঞ্জন দত্ত কে দিয়ে করানো যেত :-(

    আরণ্যক আছে কারুর কাছে?
    আর মির্জা গালিব?
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০৪191546
  • অজ্জিতের পোস্ট মিসিয়ে গেছিলাম।

    হ্যাঁ, ব্রড লেভেলে হোক না শুরুতে। পরে ফাইন টিউন করা যাবে।
  • kumu | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০৪191547
  • সোসেন আমারে রাখবেই।
  • Blank | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০৩191544
  • সেই জন্যই আমি আর আপিসের আরো কয়েকজন শুধু ভেবেই চলেছি ঃ)
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০৩191545
  • অ্যাপ্রিভড আনবিলডকে আমরা শ্যাডো রিসোর্স বলি।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০২191541
  • সিকি মনে হয় অ্যাপ্রুভড আনবিলড।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০২191542
  • ব্ল্যাঙ্কি, বাঙালি ভাবে বেশি, করে কম। ঃ)

    তবে ঐ আর কী, কিছু একটা চেষ্টা করাই যায়। আকবা ...
  • forteresse violé | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০২191543
  • সেই অফলাইন কনফারেন্সে আমারেও রেখো।
  • sosen | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০১191537
  • আমি কাপড়ের ব্যবসা করব না। কিছুতেই না।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০১191538
  • হুঁ। ইউজার বেসের কথা মাথায় রেখে ভাবাটাই আসল। ওইটা সবচেয়ে টাফ পার্ট।
  • Blank | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০১191539
  • প্পন দা কি প্যারালাল কিছু চালাবার কথা ভাবছো?
  • forteresse violé | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০১191540
  • সেটা কেং কোয়ে বলবে? মানে রান্নাটা ঘি দিয়ে না ডালডা দিয়ে সেইটা তো ছবিতে আসবে না। খুব ব্রড লেভেলে বলতে পারবে হয়তো।
  • sosen | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০০191535
  • হুম। এট্টু ভাবি। দেশী প্যাটার্ন-এ ভাবতে হবে।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৬:০০191536
  • এদিকে পাইয়ের ইশকুলের এক সিনিয়ার কাল ফেবুতে আমায় একখান ড্রেস মেটেরিয়াল বেচে দিল। আমি একখানা শাড়িতে লাইক মেরেছিলাম, সেইথেকে। তো, দেখলাম লোকজন দিব্বি বিজনেস করছে।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৯191531
  • সোসেন, পরে এই নিয়ে কথা বলার ইচ্ছে রইল। অফলাইন।
  • forteresse violé | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৯191532
  • সার্ভিস খুঁজে পাওয়ার মধ্যে নভেলটি নাই। সে তো গুগুল ম্যাপ আর লোকেশন ডেটা দিয়ে করাই যায়।
  • kabya | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৯191533
  • কি প্রচন্ড ঘুম ঘুম ভাব।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৯191534
  • ধুর, অত হাইফাইও এখন না। আরো সিম্পল ভাবো।

    এই ধর, লোকে মিল নেবে। একটা ছবি তুলল। অ্যাপ বলে দেবে কত কিলোক্যালোরি ঢুকল।

    এইরকম আরো ভাবা যায়।
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৮191530
  • ঐ আর কি। ফুলি অ্যালোকেটেড।
  • sosen | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৭191528
  • হেলথকেয়ার অ্যাপ বোলে তো সার্ভিস খুঁজে পাবার জন্যি, না মনিটরিং?
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৭191529
  • কিন্তু কস্ট সেন্টারে কাজ করে সিকি ফুলি বিলেবল হয় কী করে? নাকি ফুলি অ্যালোকেট বোঝাতে চাইল?

    (ক্ষী কনফিউশন)
  • forteresse violé | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৬191527
  • হেল্‌থকেয়ার অ্যাপ এখনো আমাদের দ্যাশে ইউজ করে না, কিন্তু বাইরে হুহা করে। পকেটে ফোন নিয়ে হাঁটতে বেরলো, কতটা হাঁটলো, তাতে কত ক্যালরি খচ্চা হল সেসব হিসেব দিয়ে দেবে, সেগুলো ফেবু-তে আপডেট হয়ে যাবে। বিলেতে আমার এক্স কোলীগ কয়েকজনই তো দেখি ব্যাভার করে।

    প্রেশার/টেম্পারেচার/সুগার/হার্টরেট/SPO2 ইঃ তো হই হই করে চলবে। বানাও না একটা ছুঁচ না ফুটিয়ে গ্লুকোজ লেভেল দেখানোর অ্যাপ। কেজিপির স্বপ্না বন্দ্যো-রা এই নিয়ে কিছু কাজ করে অ্যাওয়ার্ড পেয়েছেন।
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৫191526
  • ইয়ে, কস্ট সেন্টারে কিন্তু আমিও। তবে ভয় নেই। কাজ করছি না এমন তো নয়। কাজ তো চলছে।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৩191524
  • সে যাক, এ নিয়ে কোন তক্কে যাবো না। ঃ)
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৩191525
  • নারায়ণমূর্তি আসায় ইনফি আপাতত বেঁচে গেল। পেরেন্ট কোম্পানি বাঁচলে তবে তো ইনোভেশন। মনে হয় মার্জিন ইঃ ইমপ্রুভ করে আবার ওতে টাকা ঢালবে।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫২191523
  • বেশ খানিক টা রিসার্চ তো চাই। বড় কোম্পানী গুলো ও কি এই রকম "ধর তক্তা মার পেরেক" করবে? ঃ((
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫১191522
  • ইমার্জিং মার্কেট। দেখাই যাক না চেষ্টা করে। স্মার্টফোন ডিভাইসের জন্য বানানোই যায়।
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ১৫:৫০191519
  • আমাশা হলে নিয়ারেস্ট হাগুর দোকান খুঁজে পাবার একটা ইউটিলিটি বানিয়ে ফ্যাল।
    তাতে বিভিন্ন শপিং মল ই: যেন থাকে। আর তাতে সব চেয়ে কম দামী জিনিসের দাম। একেবারে নির্লজ্জের মত কাজ সেরে বেরিয়ে এলে কি ভালো দেখায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত