এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৭ জুন ২০১২ ২০:১০19171
  • রিদ্ধি, শেষমেশ আসলি খুনির দাড়ি ছিল কি ছিলনা, সেইটা ভুলে গেছি ঃ(
  • প্পন | ২৭ জুন ২০১২ ২০:০৮19169
  • এই যাঃ, তোমাকে কই নাই কিন্তু! ঃ(
  • pipi | ২৭ জুন ২০১২ ২০:০৭19168
  • কই আমি তো চটি না। আমার গালে হাল্কা হাল্কা লোম আছে বলে কালেজে সব্বাই বলতে এবার ছাগল গরু চরাটাই বাকী আছে। আমি বলতাম - ছাগল গরু কতটা ইন্টারেস্টিং আর হ্যাণ্ডু সেই বুঝে চরতে দেওয়া হবেঃ-)
    আমার পিসিরও গোঁপ আছে। ঠাকমারও ছিল। কেউ তারা চটে না/চটত নাঃ-)
  • riddhi | ২৭ জুন ২০১২ ২০:০৬19167
  • পাই, ঐ দাড়ির ডায়ালগ টা হানাবাড়িতে ছিল। অদ্ভুত ! দাড়ি নিয়ে আলোচনার শুরু হতেই আমারো প্রথমেই ওটা মনে পড়ল!
  • pipi | ২৭ জুন ২০১২ ২০:০৪19166
  • খাবার খেতে পারে এমন ঝুল্লু গোঁপের কথা তো বলি নি। আর গায়ে বিয়ার পড়লে লোকে সেটা টিস্যু কি ন্যাপকিন দিয়ে মুছেও নেয়। দাড়িওলারা জাস্ট বিন্দাস অমনি বসে থাকে!
  • প্পন | ২৭ জুন ২০১২ ২০:০২19165
  • না না, এই ধরো কোন মেয়ের গোঁপের রেখা দেখে তারিফ করলে তারও চটে যাওয়া উচিত নয়! ;-)
  • pipi | ২৭ জুন ২০১২ ২০:০১19163
  • জীবণের আধ্ধেকের বেশি বাড়ির লোকের কথামত কোমর ছাপানো চুল রেখে ছিলাম তো। সে যতই অসুবিধা হোক, তাই নিয়েই বাস করেছি। কে বলে মেয়েরা চুল বড় ছোট করা নিয়ে অন্যের কথা শোনে না? এখনো তো চুল কাটতে গেলে সেলুনে যেমনটি বলে আমি মাথা পেতে মেনে নেই। তব্বে? বল্লে হবে?
  • pi | ২৭ জুন ২০১২ ২০:০১19164
  • ধুর ! অমনি বিয়ার তো গায়ের কত অংশেই পড়ে যায় ! বরম সেদিন দিয়ে দেখতে গেলে গোঁফ অনেক বেশি খাবার খায়।
  • pipi | ২৭ জুন ২০১২ ১৯:৫৯19162
  • ঠিক আছে, তুলে রাখঃ-) আমি জায়গা ছেড়ে নড়ছি না। গোঁফ ইন (উইথ সাম কনসিডারেশন) দাড়ি আউটঃ-))
  • একক | ২৭ জুন ২০১২ ১৯:৫৮19161
  • তাহলে মেয়েদের চুল ছোটো বা বড় রাখা নিয়ে ছেলেরা মতামত দিলে হক্কলে এমন তেড়ে আসে ক্যানো ?
  • Ishan | ২৭ জুন ২০১২ ১৯:৫৭19160
  • মেয়েরা মতামত কেন দেবেনা? মতামত একশবার দেবে। আমিও অমেরিকার পররাশ্ট্র নীতি সম্পর্কে কত্তো মতামত দিই। :)
  • প্পন | ২৭ জুন ২০১২ ১৯:৫৬19159
  • পয়েন নোটেড। জবাব দিচ্ছি না। ভবিষ্যতের জন্য তুলে রাখলাম যখন সময় আসবে। তখন মুখপোড়া ছেলেগুলো কী বুঝবে অ্যাঁ এইসব বলে কান্নাকাটি জুড়লে হবে না। ঃ)
  • pipi | ২৭ জুন ২০১২ ১৯:৫৩19158
  • কেন মতামত দেবে না? আফটার অল মেয়েদেরকে তো ডাইরেকট্লি অ্যাফেক্ট করে দাড়ি। ১। ঐ মামী যেমন বলল - বাথরুম খালি পাওয়া যায় না। ২। খোঁচাখোঁচা দাড়ি হলে গালে গাল ঘষা যায় না, খোঁচা তো লাগেই, তেমন নরম গাল হলে গাল ছড়েও যায়, জ্বালা করে। ৩। বড় দাড়ি হলে ঐ যা দেখলাম - যা খাবে তার আদ্ধেক দাড়িও খাবে! ম্যাগো!
    এর পরেও বলবে মেয়েরা কেন মতামত দেবে না?
  • Lama | ২৭ জুন ২০১২ ১৯:৫২19157
  • খনিতে চাকরি করার সময় ম্যানেজারের নির্দেশে একটা পুরুষ্টু গোঁফ রেখেছিনু। না রাখলে নাকি লোকজন কথা শুনবে না।
  • pi | ২৭ জুন ২০১২ ১৯:৫১19156
  • তাহলে তো ঠোঁট ও নোংরা ঃ)
  • pipi | ২৭ জুন ২০১২ ১৯:৪৯19155
  • কে বল্ল যারা দাড়ি রাখে তারা সর্বদা পরিষ্কার রাখে? এই গেল উইকেণ্ডে গ্রীল পার্টিতে গিয়ে এক মক্কেল কে দেখ্লুম। য়্যাব্বড় দাড়ি! মাঝখানে একগোছা আবার সাদা। তো বিয়ার বোতল গলায় ঢালছে, মাঝে মাঝে তার কিঞ্চিদধিক দাড়িতে মিশছে! মাঝে মাঝে আবার সেই দাড়ি দিয়ে সে ঠোঁটও মুছে নিছে! হাইট কেস হল যখন পষট দেখলাম একটা মাছি সেই দাড়িতে আটকে পড়ে পরিত্রাণ পাবার জন্য আকুল ঝটপট শুরু কল্ল!!! আমি ক্যামেরা বাগিয়ে সেই অভূতপূর্ব দৃশ্যটিকে বন্দী করার জন্য এগোতেই মক্কেল দাড়ি নেড়ে সেটাকে উড়িয়ে দিয়ে আমার দিকে ফিরে ফিক করে ফিচেল হাসি দিয়ে বল্ল - মাঝে মাঝে অমনি হয়!!
  • pi | ২৭ জুন ২০১২ ১৯:৪৮19153
  • প্পন | ২৭ জুন ২০১২ ১৯:৪৮19154
  • সেই জার্নালিস্টদের মত, যারা যে জিনিসটা কোনদিন নিজে করে দেখলেন না অথচ নিজের ব্লগে দু'কলম মতামত দেওয়া চাই-ই। ঃ)
  • | ২৭ জুন ২০১২ ১৯:৪৬19152
  • একশোবার দেবে- মতামত দেওয়াটা উভয়ত সত্যিঃ)
  • একক | ২৭ জুন ২০১২ ১৯:৪৫19151
  • প্পন
    বিবেকানন্দের খোঁচা খোঁচা দাড়িওয়ালা অনেক ছবি আছে . সন্ন্যাসী রা মোটামুটি ৭ দিনে একবার কামান কখনো তাও কাটিয়ে দেন . মঠে যেতে হলে টুক করে সেভ করে নেন . আমরা এই নিয়ে মহারাজ কে আওয়াজ দিতুম "কী ব্যাপার, আজ এত্তো স্টাইল ? " হেসে বলতেন "আর বলিস না, মঠে ডেকেছে " .
  • একক | ২৭ জুন ২০১২ ১৯:৪০19148
  • @কুমু
    পরিস্কার মানে কী ? উকুন নেই, ময়লা নেই তাই তো ? দাড়ি যারা রাখে তাড়া সবাই সেই অর্থে পরিস্কার ই রাখে .
    আসলে যারা দাড়ি পছন্দ করেনা তাদের কাছে দাড়ি থাকাটাই একটা অপরিস্কার ব্যাপার . আমি প্রথমদিকে চাকরি করতে গিয়ে অপিসে শুনেছি "কাল মিটিং আছে, মুখটা পরিস্কার করে এসো " . যে বলছে তার চুলে এদিকে খুশকি, পরিস্কার দেখতে পাচ্ছি . কত লোক আমাকে মুসলমান বলেছে দাড়ি দেখে . অদ্ভুত সব মেনটাল সেটাপ.
    আবার মাঝে মাঝে নেড়া হয়ে দাড়ি রাখি তখন আবার জনগণ বিপুল ঘাবড়ে যায়. বাঙালি আজব জীব :(
  • | ২৭ জুন ২০১২ ১৯:৪০19149
  • আর কারু যদি কিছুটা দাড়ি থাকে, তাইলে তাদের বাড়ির লোকের দুঃখে বনের পশুপাখি,অবধি কাঁদে।রোজই প্রায় ঐ দাড়িহীন অংশের পরিচর্যায় ঘন্টাটেক সময় যায়- তখন মাথায় বজ্রাঘাত হলেও বাথরুম থেকে কচকচ কিম্বা খ্যাসখ্যাস ছাড়া অন্য আওয়াজ শোনা যায় না।
  • প্পন | ২৭ জুন ২০১২ ১৯:৪০19150
  • বোঝো, ছেলেরা দাড়ি না গোঁপ না জুলপি কী রাখবে সেই নিয়ে মেয়েরা মতামত দেবে কেন!
  • প্পন | ২৭ জুন ২০১২ ১৯:৩৯19146
  • হুঁ, আমার সব দাড়ি পেকে গেলেই ঘ্যাম দেখতে একটা ফ্রেঞ্চ কাট রাখব।
  • pipi | ২৭ জুন ২০১২ ১৯:৩৯19147
  • গোঁপে আপত্তি নাই (যদি না ঝুল্লু মার্কা গুম্ফেশ হয়) তবে দাড়িতে হরগীz আছে।
  • Ishan | ২৭ জুন ২০১২ ১৯:৩৮19144
  • বিদ্যেসাগরের দাড়ি গজাতনা।
  • aka | ২৭ জুন ২০১২ ১৯:৩৮19145
  • আগামী দশ বছর আমি দাড়ি গোঁফ রাখব না। তারপরে হানুর মতন একটা গোঁফ আর ফ্রেঞ্চ কাট। মানে গুরুর মতনও বটে।
  • প্পন | ২৭ জুন ২০১২ ১৯:৩৫19143
  • হ্যাঁ, গোঁপ রাখতেন।

    তবে ব্যতিক্রমও আছেন। বিদ্যেসাগর, বঙ্কিম আর বিবেকানন্দ এই তিন স্টলওয়ার্ড ক্লিন শেভেন ছিলেন।
  • aka | ২৭ জুন ২০১২ ১৯:৩৪19142
  • কেসি দেখি মানে এই বিশ্বকাপ দেখি। এখন ইউরো নিয়ে হুজুগ চড়েছে এট্টু দেখছি। ফুটবল ভালই লাগে কিন্তু বড় ম্যাচ ছাড়া দেখার ইসে নেই।
  • | ২৭ জুন ২০১২ ১৯:৩২19140
  • একক, দাড়ি নয়, আগে বাঙালি হিন্দু পুরুষদের প্রায় সকলেই গোঁফ রাখতেন। গোঁফ ছিলো পৌরুষের প্রতীকঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত