এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:২০191790
  • ওহো! ১০।৫৪ মিসিয়ে গিয়েছিলাম। বাহ! খুব ভালো খবর। গুরুতে কোন্নগর/নবগ্রামের লোকসংখ্যা দিন-দিন ভারী হচ্ছে দেখছিঃ-)
  • pipi | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:১৮191789
  • অরণ্যদা, বাক্স দেখুন, পৌঁছে গেছে মনে হয়।
  • aranya | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:১৭191788
  • পিপি, তোমায় একটি মেল ভেজেছি, ভায়া পাই, এদিকপানে আসতে চাইলে জানিও। নিউ জার্সীকে এট্টু টেনে খেলানোর চেষ্টা করছিলুম বটে, তবে শীতে এদিকেও বেড়ানোর তেমন কোন স্কোপ নাই, বরফ ইঃ, শুধু ভোজন ও আড্ডা
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:১৬191786
  • আমি নিজেই তো উত্তর দিলাম। কী মুশকিল!
  • kumu | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:১৬191787
  • পিপি ১০ ৫৪ দেখো।
  • ম্যামি | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:১৩191785
  • একটা কথা জানার ছিল। কোন উদয়ন ঘোষ মারা গেছেন?
  • pipi | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:১২191784
  • আমি চেন্নাই স্টাইল বিরিয়ানি খেয়েছি। উইথ এগ কারি। সে দুঃস্বপ্নের কথা মনেও করতে চাই না।
    কেউ কি নেই রোবুর বে সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দেয়। আমার এদিকে পেট ফেটে যাবার জোগাড়!
  • aranya | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:০৬191783
  • উইন্টার ওয়ান্ডারল্যান্ড - জঙ্গলের সব গাছ বরফে সাদা, টুপটাপ জল ঝরছে, ঘরের জানলা দিয়ে দেখতে ঘ্যামা লাগে
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:০৩191782
  • লক্ষ্য স্থির রাখতে হবে। বাঘ মারতে গিয়ে দুটো শেয়াল পাওয়া যাচ্ছে বলে শেয়াল মেরে আসবো এটা কাজের কথা নয় ঃ)
  • potke | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:০১191781
  • হাসান গেলে সাকলেশপুরা ঘুরে আসুন আর র‌্যাডক্লিফ বাংলোয় থাকুন।
  • potke | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৫৯191780
  • ভেনু তো ঠিক আছে, মেল চেকাও।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৫৫191779
  • ঃ))

    পুঃ টিকিট পাঠিয়ে দিয়েছি। পোস্ট ম্যাচ ভেনুটা ঠিক করে একককে জানিয়ে দিও। অ্যারাউন্ড ফাইভিশ।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৫৪191777
  • হাসান যাও। ওখনে থেকে বেলুর হ্যালোবিদ আর শ্রবনবেলগোলা সব কাছে। হাসান ব্যাঙ্গালুরু থেকে ২০০ কিমি মতো।
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৫৪191778
  • হ্যাঁ। ২৬ সে ফেব্রুয়ারী। কোন্নগরের নবগ্রামে। জানি না। একবার লিখেছিল, মাঝে মাঝে নীপা হয়ে গল্প পড়ে যায়।
  • potke | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৫৩191776
  • বিজাপুর-গুলবর্গা-বিদর ডিঃ-জাঃ ছাড়া যেও না হে প্পন, হাতে হারিকেন হয়ে যাবে।

    হ্যালোবিদ অবিশ্যি যেতি পারো, যদিও জানিনা সেটা কোথায় ঃ)
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৫২191775
  • হায়দ্রাবাদি বিরিয়ানি আমারো এমন কিছু লাগে না। কিন্তু হালিম মিস কোরো না। নেভার।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৫১191773
  • বাদামির সাথে আইহোলও জুড়তে হবে।
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৫১191774
  • এগুলো লিখেছিলাম তো
    *************************

    IP Address : 213.147.88.10 (*) Date:21 Mar 2013 -- 01:19 AM
    :-)
    দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ ঘরানা বাদ দিয়েও তিন ঘরানার বিরিয়ানি হয়। এই বিরিয়ানি গুলো সোস্যাল অস্মসিস এর জ্যান্ত উদাহরণ। মালাবার বিরিয়ানি, দিন্দিগাল বিরিয়ানি আর থালাপাকাত্তু বিরিয়ানি। খেতে আমার খুব একটা ভালো না লাগলেও ঐতিহাসিক এবং ভৌগলিক গুরুত্ব অপরিসীম।

    ***********************************

    IP Address : 213.147.88.10 (*) Date:21 Mar 2013 -- 01:29 AM

    একটু বিকি করে দেখলাম আরো অন্তত তিনরকম দক্ষিণী বিরিয়ানি আছে। সেগুলো খাই নি। অম্বুর, ভানিয়াম্বারি, আর ভাত্কালি।

    ****************************

    IP Address : 213.147.88.10 (*) Date:14 Aug 2013 -- 01:13 AM

    ডিন্ডিগাল/ থালাপাকাত্তু বিরিয়ানি আর মাদুরাই বিরিয়ানি (যেটা ঐশিক খেয়েছে) খুব কাছাকাছি। মোটেও সাজেস্টেড না, যদি না আপনি দীর্ঘদিন ধরে চেন্নাই শহরে বাস করে আপনার টেস্টবাডটিকে ধীরে ধীরে সইয়ে ন্যান।
    আমার টেস্ট এক্যুয়ার করার ক্ষমতা অন্যদের থেকে বেশী, তাই আমার খারাপ লাগত না, কিন্তু কলকাত্তাই বা আওধি বিরিয়ানি ছাড়া যাদের পছন্দ না, তারা ওয়াক-থু করবেন, গ্যারান্টি। চিকেন বিরিয়ানি-ই প্রধান। অনেকটা অন্ধ্রা বিরিয়ানি স্টাইলে রান্না হয়। ছোট চালের রান্না, ভাত জরামড়ি করে পড়ে থাকে। কোথাও কারিপাতা দেয়, কোথাও দেয় না। থালাপাকাতু-র উদ্ভব সম্বন্ধে এই যে পড়ুন।
    http://www.spicytasty.com/rice-dishes/dindugal-thalappakatti-chicken-b
    iriyani/

    এই বিরিয়ানি আমি বহু জায়গায় খেয়েছি, অজ্জিনাল থালাপাকাতু-র দোকানে একাধিকবার, ডিন্ডিগাল শহরের বিভিন্ন রেকমেন্ডেড দোকানে একাধিকবার। ঐ যা বললাম, আমার খারাপ লাগে নি তেমন, কিন্তু সিরাজ আরসানাল এর সাথে ভুলেও তুলনায় আসেনা, এ অন্য কিসিমের জিনিস।

    একটা কথা, হায়দ্রাবাদ বাদেও দক্ষিণ ভারতে একাধিক বিরিয়ানি স্টাইল আছে, আরকট এর নবাব দের স্টাইল, মালাবার স্টাইল, ডিন্ডিগাল স্টাইল। আমাদের সাথে মেলে না, বলে আমাদের ভালো লাগে না। কিন্তু কেরালাতে বিরিয়ানি বলতে মালাবার বিরিয়ানি (ফিস বিরিয়ানি মুখ্যত) আর চেন্নাইতে আরকট আর ডিন্ডিগাল (চিকেন) বোঝায়। ভালো না লাগলেও, এই স্টাইল গুলিকে অস্বীকার করবেননা, বহু বহু বছরের ইতিহাস জড়িয়ে আছে কিন্তু।
    বছর পাঁচেক আএ আমি আর সমর্থ একটা বিরিয়ানি পিল্গ্রিমেজে বেরব ঠিক করেছিলাম, মাস দুয়েকের ছুটি নিয়ে। মাদুরাই, ডিন্ডিগাল, মালাবার, হায়দ্রাবাদ, চেন্নাই(আরকট বিরিয়ানি-র জন্য), কলকাতা, লখনউ, দিল্লী। সে আর হয়ে ওঠেনি। তখন কিছু পড়াশুনো করেছিলাম ট্রিপ প্ল্যান করার জন্য। খুঁজে পেতে সে রিসোর্স দিতে পারি। শর্ট রেফারেন্স এর জন্য উইকি দেখুনঃ http://en.wikipedia.org/wiki/Biryani

    ভানিয়াম্বাডি বিরিয়ানি, থালাসারই বিরিয়ানি আর ডিন্ডিগাল বিরিয়ানি অংশ গুলো মন দিয়ে দেখবেন।
    আপনাদের অজ্ঞানতার অন্ধকার দূর করতে করতে আমার জেবন গেলো।
  • pipi | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৯191772
  • হায়দ্রাবাদি বিরিয়ানি খাই নি। কিন্তু মা-বাবা বেড়াতে গিয়ে সে জিনিস খেয়ে এসেছিল। কি যে খুব নামকরা এক দোকান আছে হায়দ্রাবাদে প্যারডাইস না কি যেন, সেইখানে গিয়ে। তাদের কাছে ঐ বিরিয়ানির বর্ণনা শুনে অবধি আমার আর ও জিনিস চাখারও ইচ্ছে নেই। তবে আমার স্যম্পল সাইজ খুব-ই ছোট।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৭191769
  • হ্যাঁ, বেলুর আর হালেবিডু বাদ গেছে।
  • pipi | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৭191770
  • রোবু, আগে নীচের প্রশ্ন গুলোর সঠিক উত্তর দাও।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৬191766
  • না না পিপি, অন্ধ্র আর হয়দ্রাবাদি বিরিয়ানি দুটি আলাদা জঁর। প্রথমটা যদিও বিরিয়ানির নামে নিকষ ধাপ্পা।
  • pipi | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৬191767
  • হালেবিডু টা?
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৬191768
  • আবার? উফফ। অন্ধ্রা বিরিয়ানি আর হায়দ্রাবাদি বিরিয়ানি আলাদা।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৫191763
  • হাম্পি - বাদামী - বিজাপুর - গুলবর্গা - মাইসোর - শ্রীরঙ্গপত্তনম - হাসান - শ্রবণবেলগোলা।
  • pipi | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৫191764
  • অন্ধ্রা স্টাইল বিরিয়ানি বলে সম্বার মশলাগুঁড়ো দেওয়া বিষাক্ত ঝাল মাংস ভাত খাওয়ায়। উহা মোট্টেও ভাল জিনিস না।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৫191765
  • বিজাপুর আমি ও যাই নি।

    সোমনাথপুরা আছে।হ্যালোবিদ আছে।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৩191760
  • হায়্দ্রাবাদী টা মন্দ লাগে না। আগে আলি বাবা টা ভালো করতো। এখন জঘন্য। ঃ((
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৩191761
  • হাম্পি বিজয়নগর বুড়ো বয়সে খারাপ হবে না। আর কী যেন? বেলুড়? আরেকটা? শ্রবণবেলগোলা? আর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত