এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ০২:৪৫191820
  • টিনটিন বলল, "আমি খুব স্মার্ট"।

    আর যারা বরফ ভালোবাসে তারা মানুষ নয় (এটা আমি বললাম)।
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৩ ০২:৪০191819
  • আমি কিনা আজ ওফ্রহো, তাই বরফ দিব্য লাগছে, বড়ই সৌন্দর্য্য হয়েছে সব গাছ বরফে ঢেকে গিয়ে
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৩ ০২:৩১191818
  • এটা ইস্তান্বুলের ছবি। এইমাত্র বরফের দাপটে একটা আস্ত ফুটবল ম্যাচ ক্যান্সেল হয়ে গেল।

  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ০২:১৯191817
  • ঃ))
  • Ekak | ১১ ডিসেম্বর ২০১৩ ০১:৫৪191816
  • পুরো ব্যাপারটায় টিনটিনের কোনো ওয়ান লাইনার নেই ? :)
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ০১:৪৩191815
  • তাহলে আপনাদের কালকের গল্প বলি।

    টিনটিনের ইশকুলের গানের দল, তার আবার কায়দার, নাম হারমোনিক্স, তারা কাল বৃদ্ধাবাসের বুড়ো দাদু-দিদাদের ক্রিসমাসের গান শোনাতে গেল। আম্মো গেলাম অবভিয়াসলি। নইলে আর একা যাবে কিকরে। সন্ধ্যে ছটা নাগাদ বৃদ্ধাবাসের সামনে গিয়ে দেখি পার্কিং বহু দূরে।ওদিকে তাপমান ফারেনহাইটে শুন্য ছুঁই ছুঁই। তিনি আবার চুলের ছাঁট নষ্ট হয়ে যাবে বলে মাথা ঢাকেননি। কোনো রকমে পার্ক করে দ্দেদ্দৌড়। কপাল ভালো ঠিকানা ধরে খুঁজতে হলনা। কচিকাঁচারা কোন দরজা দিয়ে ঢুকছে আড়চোখে দেখে নিয়ে পিছন-পিছন ঢুকে পড়া গেল।

    ঢুকে দেখি অব্যবস্থার চূড়ান্ত। মানে আমেরিকায় যতটা অগোছালো হওয়া যায় আর কি। পিয়ানো, গাইবার জায়গা সবই ঠিকঠাক আছে। কিন্তু বসার জায়গা খালি। চেয়ার ছড়ানো ছিটানো। দাদু-দিদারাও খুব গান শুনতে চান বলে মনে হলনা। এক আধজন এদিক-সেদিক ভুরু কুঁচকে ঘুরে বেড়াচ্ছেন, এই অব্দি। শ্রোতা প্রায় কেউই নেই।

    যাই হোক, ঘড়ি মিলিয়ে অনুষ্ঠান শুরু হল। প্রথম গানের মাঝখানে একজন দাদু খুব অবাক বিস্ময়ে আমাকে এসে বললেন, কী হচ্ছে কেসটা? আমি ছবি তুলতে তুলতে যতটা পারা যায় বললাম। দাদু বললেন, ওমা, এইসব কান্ড হচ্ছে, আমাকে কেউ বলেনি তো।

    কেন বলেনি সে বোঝা গেল দুটি গান হবার পরে। সঞ্চালিকা কাম শিক্ষিকা, উঠে দাঁড়িয়ে খুব লজ্জার সঙ্গে জানালেন, "খুবই লজ্জার কথা। তবে এইমাত্র টের পেলাম, আমরা ভুল জায়গায় গান শোনাতে চলে এসেছি। রাস্তার ওপারের বৃদ্ধশ্রমের দাদুরা আমাদের জন্য অপেক্ষা করছেন"।

    শুনে মহিলারা মুখে রুমাল চাপা দিলেন। কেউ কেউ জোরে জোরে হাসল। আমার পাশের দাদু এক গাল হেসে বললেন, "এইবার বুঝেছি"। আমরা রাস্তায় শূন্য ফারেনহাইটে কোয়ার্টার মাইল হেঁটে পাশের বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা হলাম।
  • Ekak | ১১ ডিসেম্বর ২০১৩ ০১:৩৮191814
  • ভালই লাগলো। একচুয়ালি যেগুলো সুমনের নিজের গান সেগুলো বেশি ভালো লেগেছে। অনেকদিন বাদে ঢেলে দিয়েছেন। কবি গানে সুরের পরীক্ষা নিরীক্ষা নটিসেব্ল কিন্তু কাউন্তেবল লাগলনা।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ০১:১০191813
  • একক, সহসা এলে কি কেমন লাগলো ? আমি সবে শুনতে শুরু করেছি। বেশ লাগলো।
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ০০:৩২191812
  • আমাদের ইতিহাসে ছিলেন "কেমন " বাবু। কথার আগে পিছে কেমন বলতেন। মাঝে মাঝে চার ও মারতেন।ঃ)
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ০০:০৬191811
  • প্পনদা, ১১ঃ৩৮ - আবার দুঃখ দেওয়া কেন? এটা তো সিপিয়েমের কাছে দাবী!
    আর রাজস্থানে করেওছিল।
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৯191810
  • কুমুদি, সি ব্লকে এককালে হপ্তায় দুইদিন যেতাম। সেখানে আমাদের সেই পাগলা স্যর থাকেন যিনি বলতেন "ইতিহাসের মিছিল নগরীতে আজ পর্যন্ত যত বিদ্রোহ বিপ্লব সংঘটিত হয়েছে, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে তামাম ঐতিহাসিকদের দ্বান্দ্ব্বিকতার মধ্য দিয়ে ঐকতানের সুর রণিত হয় নি। " ঃ-)
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৭191809
  • একক, মেল দেখো।
  • S | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৫191808
  • একজ্যাক্টলি। আপাততঃ দিল্লি সামলাক। পরে না হয় দিল্লি থেকে সামলাবে। তখন সব শিখে নেবে। এনিওয়ে যাসব বিদেশ নীতির নমুনা, আছে বলেই তো মনে হয় না।
  • Ekak | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৩191807
  • আরে এবার তো ওদের পাঠানও হচ্ছেনা। পরে থাকুক আরও পাঁচবছর। পড়াশোনা করুক। তদ্দিন টিঁকলে বাকি সিলেবাস আয়ত্ব করে নেবে।
  • kumu | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪২191806
  • হায় কোন্নগর।রোবুনী নিশ্চই সি ব্লক চিনবেন!
  • ম্যামি | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪০191804
  • ভ্যালিড দাবি কীভাবে হল সেটাও বুঝছি না।
  • S | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪০191805
  • মুশকিল হোলো তিনটে স্টেটে শক্তি নিয়ে ইন্টারন্যাশনাল ইশ্যুতে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিজের পারে কুড়োল মারাটাও কতটা সঙ্গত সেটাও ভেবে দেখতে হবে।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮191799
  • * একসাথে জড়ো করে
  • pipi | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮191800
  • হুঁ অরণ্যদা দেখলাম। এয়ারপোর্টের ব্যাপারটা আমাকে একটু জানান, তারপর দেখছি।
  • maximin | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮191801
  • ম্যানিফেস্টোতে ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে কোনও বক্তব্য পাই নি। আমি কি কিছু মিসালাম?
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮191802
  • সে ঠিক আছে। কিন্তু ওই বস্তির বাড়িতে বাড়িতে গিয়ে নিবিড় জনসংযোগ, মহল্লার লোককে একসাথে জনসভা - এসব কি আর সিপিয়েমের দ্বারা হবে?
  • S | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮191803
  • লেট্স স্ক্রু আপ আআপ
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৫191798
  • পোটকে, মেল দেখলাম। থ্যাংকু।
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৪191797
  • কিন্তু এটা তো ভ্যালিড দাবিই। আর এটা ওরা করছেও।
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৩191795
  • বেশ সংগত দাবী।
  • aranya | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৩191796
  • পিপি, মেল পাইলাম এবং উত্তর পাঠাইলাম
  • maximin | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩১191794
  • They expect AAP to come up with a vision document on national and international issues in the coming days so that their ideological paradigm is fully revealed.

    কী সব দাবি!
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:২৯191793
  • বলব? বলেই ফেলি। নিজের পায় কুড়ুল মারলো :-)
    আআপ আর লেফট একই সাথে টিকতে পারে। দুটোর স্পেস আলাদা। অতো গেল গেল করে হাত ধরার দরকার ছিল না।
  • Bhagidaar | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:২৩191791
  • অভ্যুকে এখানে দেখা গেলে কেউ একটু খোঁজ নেবে প্যাকেটটা পৌছল কিনা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত