এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ০৬ মার্চ ২০১৪ ২২:৪৯486561
  • ভদ্রমহিলা ক্রীশ্চান মিশনারী বলে তাঁর কথার গুরুত্ব কম, তা ঠিক নয়।

    ভদ্রমহিলার বেসিক বক্তব্য আমার ঠিক লাগে নি। ওনার বেসিক বক্তব্য ছিল, ক্রিমিয়ার প্রো-রাশিয়া সেন্টিমেন্ট একটা মিথ। নিউজ রিপোর্ট, ছবি, ভিডিও ফুটেজ, আমি অন্তত যা দেখেছি তার সাথে এটা আমি মেলাতে পারি নি। তাই ওনার প্রোফাইল চেক করি, এবং সেটা লিখে রাখি।

    একটা ব্যাপার নোট করতে বলব। ওনাকে ঠিক 'নিরপেক্ষ ইনসাইডার' বলা যায় না। ওনার একটা মিশান আছে। সেই মিশান হয়ত অনেক সময়ই স্টেটের মিশানের পরিপন্থী, বিশেষ করে ঐ পার্ট অফ দা ওয়ার্ল্ডে। তো এখানে সম্ভবত পুতিনের সাথে ওনার স্ট্রেট অ্যায়য়ে একটা ইডিওলজিকাল কনফ্লিক্ট রয়েছে। এরকম ক্ষেত্রে বিরোধিতা অনেক সময় ফ্যাক্ট বেস্‌ড না হয়ে হ্যাবিচুয়াল হয়ে যায়।

    ক্রিমিয়ান পার্লামেন্টে এম পি রা ওভারহোয়েল্‌মিং ভাবে রাশিয়ার পক্ষে। এই কেসে অন্তত ভদ্রমহিলার কথা মিলল না। দেশবাসীর ক্ষেত্রে সত্যি কিনা সেটা জানা যাবে দিন দশেকের মধ্যে।
  • ম্যামি | ০৬ মার্চ ২০১৪ ২৩:০২486562
  • ভাগ হওয়ায় অখুশি হইনি। তবে পশ্চিম ইউক্রেন নিয়ে দুঃখ করে কী লাভ? পশ্চিম ইউক্রেনে আগেও ইন্ডাসট্রি কিছুই হয়নি।
  • নী-পা | ০৬ মার্চ ২০১৪ ২৩:০৬486563
  • .

    " যেভাবে ক্যু হয়েছে সেটা আনকশানানস্টিচিউল।" --- কনস্টিটিউশনাল ক্যু কিভাবে হয় ??

    1994 ( নাকি, 1992 ) Budapest agreement টাও একটা গুরুত্ব দাবী করে।
  • ম্যামি | ০৬ মার্চ ২০১৪ ২৩:১১486564
  • নী পা একটু শুনি। এখানে যারা লিখছিলাম ও শুনছিলাম, তাদের মত ইত্যাদি কিছুই মেলে না। তাও আলোচনা করি। এমনি করেই শিখি।
  • দ্রি | ০৬ মার্চ ২০১৪ ২৩:২৭486565
  • ভাগ এখনও হয় নি। তবে এর রিজলিউশান কনফ্লিক্ট ছাড়া কিভাবে সম্ভব বুঝছি না।
  • দ্রি | ০৬ মার্চ ২০১৪ ২৩:৩৭486566
  • তবে ম্যাক্সিদি কি যাদের ইন্ডাস্ট্রি নেই তাদের নিয়ে দুঃখ করেন না?
  • maximin | ০৬ মার্চ ২০১৪ ২৩:৪৩486567
  • না বলছি যে এতদিনও অর্থনৈতিক দুর্দশাতেই ছিল।
  • দ্রি | ০৬ মার্চ ২০১৪ ২৩:৫১486568
  • কিন্তু গ্যাস ট্রান্সপোর্ট করে তো প্রচুর পয়সা। ওটার সিংহভাগ অলিগার্কদের হাতে চলে গেছে। ওটা আরেকটু ইকুইটেব্‌লি ভাগ হলে হয়ত একটু বেটার হত।

    বশ্য তেলের পয়সা যাদেরই আছে, মিড্‌ল ইস্টি ধরুন, সেখানেও অলিগার্ক ভর্তি। কিন্তু পপুলেশান বোধ হয় কম। তার সামলানো রিলেটিভলি সোজা?
  • দ্রি | ০৬ মার্চ ২০১৪ ২৩:৫৯486569
  • তবে ঐ স্টেটের গ্যাস ট্রান্সপোর্টের বিজনেসটাও যখন প্রাইভেটাইজ্‌ড হয়ে যাবে, তখন ইনকামের সোর্স আর কী থাকবে? ঐ কোম্পানীগুলোকে ট্যাক্স করা?

    ট্যাক্সটা যেন ঠিকমত দেয়। গুপিগাপা করে ট্যাক্স ফাঁকি দিলে কিন্তু শ্যামও যাবে, কুলও যাবে।
  • দ্রি | ০৭ মার্চ ২০১৪ ০০:৩৩486573
  • নীপা, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছিনা। কারণ, প্রশ্নটা অকারণ ইনফ্লেমেটরি। এই ধরণের প্রশ্নের উত্তর দিতে গেলে অবান্তর কথাই বেশী বলা হয়।

    আর অ্যাজ ফর বুদাপেস্ট এগ্রিমেন্ট, ঐ এগ্রিমেন্ট এখনও ভাঙে নি (যদিও ভাঙার একটা সম্ভাবনা রয়েছে)। রাশিয়ার ক্রিমিয়ার মাটিতে সৈন্য রাখার চুক্তি আছে। আগে ফুল ক্যাপাসিটির চেয়ে কম ছিল। এখন সেটা বাড়িয়েছে। অ্যাগ্রেশানের কোন চিহ্ন আপাতত নেই। যেই অঞ্চলে সৈন্য রয়েছে সেখানে প্রো-রাশিয়ান ফিলিং যথেষ্ট।

    এবং এই কনফ্লিক্ট এনার্জি পাইপলাইন দখলের কনফ্লিক্ট। এই কনফ্লিক্ট মিলিটারী বেস টেকওভারের কনফ্লিক্ট। ওয়েস্টের ইঞ্জিনিয়ার্ড ক্যু এটা। রাশিয়া সেটা ভালোই বোঝে। অ্যান্ড দে উইল প্লে দা সেম গেম। ওয়েস্ট যেমন এমন ভাবে সাজালো যেন বিপ্লবটা ইন্ডিজেনাস, রাশিয়াও এমন একটা ভাব করবে যেন সিসেসহানিস্ট মুভমেন্টটা হোম-গ্রোন। ব্যাস। তখন স্টেলমেট অবস্থা হবে।

    তবে সত্যি, আমেরিকার ঐসব বুদাপেস্ট এগ্রিমেন্ট দেখানো শোভা পায় না। রিয়েলি। আজকের খবরঃ
    NATO airstrike 'accidentally' kills 5 Afghan soldiers। কার পার্মিশান নিয়ে আমেরিকা নিয়মিত পাকিস্তানে আর আফঘানিস্তানে বোম মারে?
  • ম্যামি | ০৭ মার্চ ২০১৪ ০০:৪৬486574
  • দুর্বল ও শক্তিমান। দুর্বল কখনো জেতে? তারা গরীবই থাকে। রাশিয়া তবু নিকিতা ক্রুশ্চেভের জন্মভূমিকে নিজের দেশ ভাবতেও পারে।
  • ম্যামি | ০৭ মার্চ ২০১৪ ০০:৫৩486575
  • Kalinovka দেখছি রাশিয়াতেই।
  • দ্রি | ০৭ মার্চ ২০১৪ ০০:৫৪486576
  • দুর্বল ও শক্তিমান এখানে ইউক্রেন ও রাশিয়া, না ইউক্রেন ও আই এম এফ?

    এনি কেস, শক্তিমানই জিতবে। দ্যাটস ফর শিওর।

    এটা আসলে ওয়েস্ট আর রাশিয়ার লড়াই। ইউক্রেন হল একটি আনফরচুনেট উলুখাগড়া।
  • Sibu | ০৭ মার্চ ২০১৪ ০১:৩৪486577
  • কিয়েভ ডেমনস্ট্রেশনে স্নাইপারদের আইডেন্টিটি নিয়ে সন্দেহের খবর সিএনএন ছাপল।

    http://www.cnn.com/2014/03/05/world/europe/ukraine-leaked-audio-recording/

    In the recording, which was posted to YouTube and picked up by Russian media, Paet talks about his recent visit to Ukraine. He says a doctor named "Olga" told him opponents of Ukraine's ousted President may have been responsible for deadly sniper fire.
    ...
    CNN could not immediately reach the Ukrainian government for comment, nor could it confirm the identity of "Olga."
    Russia's state-news agency RIA-Novosti said she was Olga Bogomolets, chief coordinator of medical aid at the main protest camp in Independence Square.
  • S | ০৭ মার্চ ২০১৪ ০২:২২486578
  • ক্রিমিয়া তো মনে হয় রাশিয়া আর ছাড়বে না। এখন আবার রেফারান্ডাম। এখানে দেখছি সিএনেন লোকেদের খুব বোঝানোর চেস্টা করছে যে ওটা আসলেই রাশিয়ার। তার মানে এরাও বুঝেছে যে ইউক্রেন ভাগ হয়ে গেছে।

    দুদিন আগে আবার দেখলাম রাশিয়ার বিদেশমন্ত্রী নাকি স্বিকার করেছেন যে ইউক্রেনের ইউর সাথেই যাওয়া উচিত। কিন্তু রাশিয়া যদি বলে যে ঠিক আছে ইউর সাথে যাও, কিন্তু ন্যাটোর মেম্বার হতে পারবে না ফর নেক্স্ট ২০-৩০ বছর, তখন আবার অন্য খেলা শুরু হয়ে যাবে।
  • ম্যামি | ০৭ মার্চ ২০১৪ ০২:২৬486579
  • পুরোনো খবর এখন ছাপছে সিএনেন।
  • ম্যামি | ০৭ মার্চ ২০১৪ ০২:৩৮486580
  • দুর্বল ও শক্তিমান -- বেকার ও ব্যবসায়ী-সরকার নেক্সাস।
  • sujoy | ০৭ মার্চ ২০১৪ ০৫:৩৫486581
  • Russia is controlling Crimea, but Kerry is in Kiev to control Ukraine. 62% of Russian natural gas export is done through the pipelines in Ukraine.
    What is remaining now is a slight sanction on Russia. US is already ahead in the game.
  • S | ০৭ মার্চ ২০১৪ ০৫:৪৪486583
  • এইটা তো বুঝলাম না। এমনকি এখানকার ওয়েবসাইটগুলো তো অন্যরকম বলছে। আর রাশিয়া ক্রিমিয়া কন্ট্রোল করছে না, ক্রিমিয়া নিয়ে নিয়েছে।
  • sujoy | ০৭ মার্চ ২০১৪ ০৬:৪৫486584
  • Yes, Russia "took" Cremia. And there is not many pipelines through Crimea which is a peninsula, mostly surrounded by water.
    Now, Russia is loosing economic control on Ukraine and US is gaining control which they never had like now. Actually, Russia's aggression to Cremia made it easy for US.
  • sujoy | ০৭ মার্চ ২০১৪ ০৬:৪৯486585
  • phone theke Bangla likhte parchhi naa... sedin ekta post likhlam...
  • S | ০৭ মার্চ ২০১৪ ০৬:৫৭486586
  • ক্রাইমিয়ার সিগনিফিক্যান্স অন্য জায়্গায় - স্ট্র্যাটেজিক। আর ইউক্রেনের তেমন কোনো ইকনমিক সিগনিফিকেন্স নেই - আছে স্ট্র্যাটেজিক। কিন্তু ক্রাইমিয়াতে রাশিয়ান সেনা থাকলে ন্যাটো ইউক্রেনে ঢুকবে কিনা সন্দেহ। ইউএসের পক্ষে এই মুহূর্তে কিছুই ইজি মনে হচ্ছে না। আর সেটা একটা প্রচন্ড মাথাব্যথার কারণ।
  • ম্যামি | ০৭ মার্চ ২০১৪ ১১:৪২486587
  • ওয়েস্ট আর রাশিয়ার লড়াই বলে পুটিনই ভাবছেন। ওয়েস্ট নিজেই ডিভাইডেড।
  • lcm | ০৭ মার্চ ২০১৪ ১২:১৮486588
  • ইউএসএ GDP - ১৬ ট্রিলিয়ন ডলার
    রাশিয়া GDP - ২ ট্রিলিয়ন ডলার

    ইউএস পার ক্যাপিটা - ৫১,০০০ ডলার
    রাশিয়া পার ক্যাপিটা - ১৭,০০০ ডলার

    কিন্তু,
    ২০১২ ন্যাচারাল গ্যাস প্রোডাকশন
    ইউএস - ৬৮১ বিলিয়ন কিউবিক মিটার
    রাশিয়া - ৬৭৩ বিলিয়ন কিউবিক মিটার

    এই চার্টে টপ ৫ টা দেশের প্রোডাকশন আছে -

    ন্যাচারাল গ্যাস প্রোডাকশনে রাশিয়া চিরকালই টপে ছিল, রিজার্ভে এখনও টপে। কিছুদিন হল ইউএস রাশিয়া প্রায় গায়ে গায়ে লড়ছে। ২০০৯ এ প্রথম ইউএস প্রোডাকশনে রাশিয়াকে টপকে যায়। ২০১১-তে আবার রাশিয়া ইউএস-কে টপকে যায়। ২০১২ তে আবার ইউএস বাড়ায় প্রোডাকশন। ইউএসএ-তে ফ্র্যাকিং ক্রেজ শুরু হয়েছে।
    ন্যাচারাল গ্যাসের দখল, মার্কেট নিয়ে লড়াই বাড়ছে। আমেরিকা রাশিয়ার মার্কেটে থাবা বসাতে চায়, বিশেষ করে Gazprom-এর যে ডোমিনেশন আছে ইউরোপে সেইখানে। রাশিয়াকে গ্যাসের প্রোডাকশন বাড়াতে গেলে, আরো দুর্গম জায়্গায় গিয়ে ড্রিল করতে হবে, টাকা চাই, সেই টাকা গ্যাস বেচেই আনতে হবে। এই জায়গাটা নিয়ে মারপিট। কাস্পিয়ান সাগরে যে বিশাল ন্যাচারাল গ্যাস রিজার্ভ পাবার সম্ভাবনা আছে সেটা নিয়ে রাশিয়া, চায়না, ইরান, অন্য এক্স-সোভিয়েত দেশগুলোর মধ্যে লড়াই।

    তাই এই যুদ্ধকে অনেকে অলরেডি গ্যাস-ওয়ার বলতে আরম্ভ করেছে। একবিংশ শতাব্দীর লড়াই হল গ্যাসোয়ার।
  • ম্যামি | ০৭ মার্চ ২০১৪ ১২:৩১486589
  • গ্যাস ব্যাপারটা কঠিন লাগে। সময় পেলে একটু বুঝিয়ে লিখবে এলসিএম? পড়ি ও শিখি?
  • lcm | ০৭ মার্চ ২০১৪ ১২:৫২486592
  • আগের লিংক্টা এই থ্রেডেই পেলাম।
  • ম্যামি | ০৭ মার্চ ২০১৪ ১২:৫৩486594
  • তা তো জানি। গ্যাজপ্রম ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন