এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Marveaux | 131.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৪০517787
  • এই আমি মুখে কুলুপ দিলাম।
  • Marveaux | 131.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৪৩517788
  • রিজাইন আর করবে কী? আজকের তারানন্দ-নিয়েলসেন সমীক্ষা বলছে এখনি লোকসভা ভোট হলে মনুদার ভরাডুবি হবে, বিজেপি জিততে পারে। আর পঃবঙ্গে মোম্‌ টাডি ডি একাই ৫২% ভোট পাবেন।

    তথাগতবাবুদের মনে হয় এবার ফিস্টিতে ডাকবেন;-)
  • Ishan | 60.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৪৭517789
  • রেগে যাইনি তো। তবে বাজে বাওয়াল করলে ছেড়ে দেবার কোনো প্রশ্নই নেই। আমি মাইক্রোসফট নই, আমার রোলমডেলও তারা নয়, আমার হারানোর কিসুই নাই। দুনিয়ার মজদুর ইত্যাদি... :)
  • san | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৪৮517790
  • পেপার প্রেজেন্ট করতে গিয়ে রিভিউআরের প্রশ্ন শুনে অবশ্য প্রেজেন্টারদেরও কোথাও 'তুমি সালা সিপিএমের শুনে শুনে বলছ', 'তুমি সালা আমার পেপার ভণ্ডুল করতে চাও' বলে রিঅ্যাকট করতে শোনা যায় না। করলে খিস্তিই খেত।

    কে আর এইসব তুচ্ছতার ঊর্ধে?
  • j | 230.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৪৯517791
  • ৫২ % ঠিকই আছে, আরো বেশিও হতে পারে
  • Marveaux | 131.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৫০517792
  • বড় বড় সম্পাদকেরা কি রেগে যান?

    ;-)
  • | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৫৩517793
  • কিন্তু, fevi কোথায়? উনিই দেখি এই পুরো ক্যাঁচোর ক্যাঁচোর শুরু করে দিয়ে হাওয়া। এই নিকটা বেশ ইন্টারেস্টিং। মাঝেমধ্যে এসে আউট অফ নাথিং একটা পিন মেরে কোথায় হাওয়া হয়ে যান।
  • Marveaux | 131.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৫৪517794
  • বেশি পাওয়া অস্বাভাবিক নয়। এই ফ্রীডম অফ এক্সপ্রেশন ইত্যাদি নিয়ে চাট্টি শহুরে এলিট ছাড়া কেউ মাথা ঘামায় না। আর এই শহুরে এলিটরাও অল্প কয়েকদিনই এগুলো মনে রাখে। কবে যেন আবাপ-তে উঃসঃ ছিলো এই নিয়েই।

    তবে যে যে জায়গাগুলো সবার আগে সবুজ হয়েছিলো, সেই গুলোই আগে ঘুরবে আবার।
  • lcm | 34.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৫৬517797
  • একি! দ কার কথা বলছে। আমি তো জানতাম এরকম শুধু আমিই করি।
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৫৭517799
  • না না তোয়াজ, থুড়ি, খসড়া নিয়ে গালাগাল চলুক। ইন ফ্যাক্ট খসড়া জমা দেওয়ার এতদিন পরেও দুখেকে মন্ত্রী করা হল না কেন এ নিয়ে আমিই তো গালাগাল দেব ভাবছিলাম। দুখের দেওয়া খসড়াভর্তি তেল কি বৃথা গেল? ক্ষমতার কাছাকাছি আর কবে যাব?
  • Du | 127.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৫৭517798
  • বলেই যাই, আমি কারোকেই আলাদা করে ঠুকি নি। যা লিখেছি সেটাই বক্তব্য ছিল। যেখানে টিভি দেখে খবরের কাগজ পড়ে নিত্য অসহ্য লাগে ( আজকের বাণী এইমস করা যাবে না কিন্তু তিনি সুপারস্পেশ্যালটি হাসপাতাল খুলবেন ( আরো একটা মিথ্যে, মোস্ট প্রব্যাবলি)), সরকারের নেতা পুলিশকে চড় মারে (আবার কালকেই মেরেছে), নিজের অভিজ্ঞতাতেও স্বস্তি নেই (পুরসভার লোক এসে বেছে বেছে কাউন্সিলরদের সাথে ঝাড় থাকা ( আমার সেই মামীশাশুড়ি) বাড়িতে গিয়ে লাথি মেরে শুকনো টব উল্টে ফেলে), আর গুরুতে এসে দেখি টইতে অকারণ কালক্ষেপ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভার অনুমতি না দেবার খবর কেন সিপিএম সমর্থক্দের কোন খুনের খবরও কেউ দেয়না মানে দি~ই না আমরাই, কেন দেয়না সেটা বোঝা কঠিন নয়। কিন্তু বাকি খবরগুলো নিয়ে তো মতভেদ নেই (আশা করি) তবে সেইগুলো কেন আসে না ততটা তৎপরতায় যতটা আশা করি। এখানে এক্সপেক্টেশন একটা রয়েইছে আর কে না জানে সেটা থাকা মানেই কিছু পজিটিভ করার জায়গা রয়েছে। বাকী ব্যপারগুলোতে খুব কিছু বেরিয়ে আসার নেই, তাই সেগুলো আর টেনে খুব কিছু লাভ নেই হলেও অন্য টইতেই হওয়া ভালো।
  • | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১০:৫৯517800
  • আরে বললাম তো fevi।
  • san | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:০২517801
  • দুখে মন্ত্রী হলে ভাষণগুলো সব ওয়ান-লাইনার হবে ঃ-)
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:০৪517802
  • সেই জন্যই তো জনস্বার্থে মন্ত্রী হতে চাই। শ্রোতারা তাড়াতাড়ি ভাষণমুক্ত হয়ে বরাদ্দ জিলিপি খেয়ে বাড়ি ফিরতে পারবে। চাই কি ম্যাটিনি শোও মিস করবে না।
  • Ishan | 60.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:০৮517803
  • স্যানের এই কমেন্টটাও নিশ্চয়ই "উপর উপর" পড়ে করা। উপর-উপর পড়ে করা গম্ভীর মন্তব্যকে কি আখ্যা দেওয়া যায়? উপরচালাকি? :)
  • Ishan | 60.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:১১517804
  • এবং খসড়া সংক্রান্ত "আলোচনা"য় খুব কনসিস্টেন্টলি এই হাঠাৎ ঝাঁপিয়ে পড়ে মহৎ মতামত দেবার প্রবণতাটি আমি দেখে চলেছি এবং মুগ্ধ হচ্ছি। সে থেকে নানাপ্রকার ধারণাও করছি নিশ্চয়ই। কারণ কেউই তো সেসব তুচ্ছতার ঊর্ধ্বে নয়। :)
  • j | 230.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:১৫517805
  • ক্ষমতা, ঔদ্ধত্য আর একাধিপত্যের সুর এরকমই হয়
  • Ishan | 60.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:১৬517806
  • আপনার মতো বিনয়ী লোক যখন বলেছেন, তখন তাইই হবে নিশ্চ্যই। :)
  • PT | 213.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:১৯517809
  • @aranya & Ishan
    "খসরা নিয়ে আমারও কোন বক্তব্য নাই" -লিখেছিলাম Date:29 Aug 2012 -- 11:30 AM পোস্টিং-এ। শুধু জানতে চেয়েছিলাম যে আর কোন কোন সম্পাদক বা সম্পাদকমণ্ডলীর কাছে নতুন সরকার খসড়া চেয়ে পাঠিয়েছে। তালিকাটি পেলে গুরুর সঙ্গে নতুন সরকারের সম্পর্কের গভীরতা প্রসঙ্গে নিজ সিদ্ধান্তে উপনীত হতে পারতাম।
  • j | 230.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:১৯517808
  • যাঃ ত্তারা আমি তো দুদির পোস্টের প্রেক্ষিতে বল্লাম

    এত গায়ে পড়ে ইরিটেটেড হচ্ছেন ক্যানো ? এনি পোবলেম
  • Ishan | 60.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:২০517812
  • এইটায় রিয়েলি সরি। মিসফায়ার হয়ে গেছে। :)
  • san | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:২০517811
  • আমি সিপিএমও নই, আমি তৃণমূলও নই, কোনো আখ্যা কোনো মতামতেই আমার কিচ্ছু হারাবার নাই ঃ-)
  • j | 230.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:২০517810
  • পড়ল কথা .....

    ...... বাজে
  • bb | 127.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:২১517813
  • নাঃ, বোঝা যাচ্ছে সত্যি সত্যি লোকে প্রশ্ন সহ্য করতে পারে না। এই ভাষাটা ই কিন্তু এখনকার সরকারও বলছেন। ১০ বছর কিছু প্রশ্ন করবেন না, আমরা ৫ বছরের কাজ ১ বছরে করেছি।
  • san | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:২২517814
  • বাই দ্য ওয়ে আমি খসড়া নিয়ে আলোচনা করছিনা। মানবচরিত্র নিয়ে করছি। কতো টই এ কতো ভুলভাল দিকে কথা চলে যায়। ও কিছু না।
  • Ishan | 60.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:২৫517815
  • হ্যাঁ, অ্যাকচুয়ালি মানবচরিত্র নিয়েও এখানে রিভিউ হচ্ছে তো। তাই সকলের মতামত গ্রহণ করতেই হবে। বিশেষ করে প্যাপার প্রেজেন্ট যখন আমি করছি। :)
  • lcm | 34.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:২৮517816
  • অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আমার কোচ্চেন ছিল যে, কি যেন ছিল। হ্যাঁ, বিশেষজ্ঞ রা বাজে কেন? ওরা অনেক কিছু জানে। নইলে শহরের ঢাল কোন দিকে, এখন কোন দিকে এক্সপানশন হলে ২০৭০ সালে শহরের সুবিধে হবে - তা তো আমি জানি না, এক্সপার্টরা জানে।
  • Ishan | 60.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৩৪517819
  • পিটি। তালিকার জন্য আরটিআই অ্যাক্ট মোতাবেক পঃবঃ সরকারের কাছে আবেদন করুন।
  • aranya | 78.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৩৪517817
  • মানবচরিত্র 'নিয়েও' নয়, 'নিয়েই', মানে শুধু মানবচরিত্র নিয়েই রিসার্চ হচ্ছে গত কদিন ধরে।

    চরিত্রটি কি নিরপেক্ষ না ঘাসফুলের দিকে ঝুঁকেছে, ঝুঁকলে কত ডিগ্রী, ক্ষমতার অলিন্দে পায়ের বুড়ো আঙুলটি কি ঠেকাতে পেরেছে, পাঁচজনের নিরন্তর খোঁচানিতে চরিত্রটি কি রেগে যায়, সে কি নিস্ফল আক্রোশে মধ্যমা উত্তোলন করে - বিবিধ প্রশ্ন, আলোচনা।

    খসড়ার কন্টেন্ট নিয়ে লোকে মাথা ঘামাবে কেন, নীরস ব্যাপার, একগাদা কচকচি, সেখানে কোন মজা নেই।
  • san | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৩৯517821
  • মানবচরিত্র নিয়ে আলোচনাটা হোয়াইট নয়েজ। কে কখন ঝাঁপিয়ে পড়ে। কে মধ্যমা তোলে। কে হাই তোলে। এইসব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন