এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৭ জুন ২০১২ ২১:০৬19201
  • চুমু খাওয়ার সুবিধে অসুবিধে নিয়েও টই নেই, এও আশ্চর্যের ! এ কী করে সম্ভব ?
  • শ্রী সদা | ২৭ জুন ২০১২ ২১:০৫19197
  • অনেকদিন শেভ না করলে খাবার খাওয়ার সময় মুখে গোঁফ ঢুকে যায়।
    আমার এক স্যার বলতেন গোঁফ ডুবিয়ে চা খেলে নাকি চা এর টেস্ট বেড়ে যায় ঃ)
  • riddhi | ২৭ জুন ২০১২ ২১:০৫19198

  • পিপি, এইভাবে।
    1:40:12 থেকে। তবে ক্লিপের ভদ্রমহিলার গারহস্থ্য অভিজ্ঞতার ভিত্তিতে এই দাড়ি-চুমুতে অসুবিধে হবার কথা না।
  • a x | ২৭ জুন ২০১২ ২১:০৫19199
  • আরে সেতো চম্বলের ডাকু মার্কা গোঁফ থাকলে হবে। যাইহোক, পিপির অভিজ্ঞতা খুবই লিমিটেড এটা বোঝা গেল। যাও আগে পড়া করে এস।
  • kc | ২৭ জুন ২০১২ ২১:০২19196
  • চুমু খাও,
    খুদ জান যাও।
    --- কবি নেতাইএর নকল
  • pipi | ২৭ জুন ২০১২ ২১:০০19194
  • ল্লেহ! ঠোঁটের চারপাশে যদি জঙ্গল থাকে তো সে সব আগাছা মাঝখানে আসবে না!! গোঁপ দাড়ি যদি খাবার খেতে পারে তো চুমু কেন খেতে পারবে না?
  • pi | ২৭ জুন ২০১২ ২১:০০19195
  • সেই ! ঃ)
  • stoic | ২৭ জুন ২০১২ ২০:৫৯19193
  • ফেসিয়াল হেয়ার এর ওপর টই খোলা হয়নি এত বছরেও? এ কি করে সম্ভব?
    ঃ)
  • a x | ২৭ জুন ২০১২ ২০:৫৭19192
  • দাড়ি কি গ্রাভিটেশ্যান ডিফাই করে অ্যান্টেনার মত খাড়া হইয়া থাকে নাকি যে ঠোঁটের ওপরে থাকবা? :-O
  • pipi | ২৭ জুন ২০১২ ২০:৫৪19191
  • অক্ষদা, খোঁচা দাড়িতে গালে খোঁচা লাগার কথা বলছিলাম। লম্বা দাড়িতে খোঁচা লাগবে না ঠিক কিন্তুক... মানে এই কোচ্চেনটা আমার বেশ কিছুদিনের। নম্বা গোঁপ দাড়ি ওলা লোকজন চুমু খায় কি করে? মানে, সেই সময় কি হাত দিয়ে দাড়িটাকে যথাস্থানে ধরে রাখে যাতে দাড়ি এসে ঠোঁটের মাঝখান জটিলতা সৃষ্টি না করে?
  • কাজু | ২৭ জুন ২০১২ ২০:৪৮19189
  • আমি একটা কুইজ দিলাম, সেটা এই চক্করে ভোগে গেল। বাঃ ! কলিদি তো আসেও না আজকাল।
  • pi | ২৭ জুন ২০১২ ২০:৪৮19190
  • "...Why do you feel there’s no mass reaction in the polity to the plight of undertrials in jails, people booked under sedition or towards encounter killings? Are these a non-issue manufactured by few rights groups?
    Of course, they are not non-issues. This is a huge issue. Thousands of people are in jail, charged with sedition or under the UAPA, broadly they are either accused of being Maoists or Muslim ‘terrorists’. Shockingly, there are no official figures. All we have to go on is a sense you get from visiting places, from individual rights activists collating information in their separate areas. Torture has become completely acceptable to the government and police establishment. The nhrc came up with a report that mentioned 3,000 custodial deaths last year alone. You ask why there is no mass reaction? Well, because everybody who reacts is jailed! Or threatened or terrorised. Also, between the coopting and divisiveness of ngos and the reality of State repression and surveillance, I don’t know whether mass movements have a future. Yes, we keep looking to the Arab ‘spring’, but look a little harder and you see how even there, people are being manipulated and ‘played’. I think subversion will take precedence over mass resistance in the years to come. And unfortunately, terrorism is an extreme form of subversion...."
    একমত ?
  • Omni | ২৭ জুন ২০১২ ২০:৪২19188
  • খোঁচা লাগা ভালো, তাতে নিউরোনে স্পার্ক জাগে। বিশ্বাস না হয় বিপকে জিগান। ঃ-)
  • Nina | ২৭ জুন ২০১২ ২০:৪০19187
  • ঃ-)))))
  • a x | ২৭ জুন ২০১২ ২০:৩৮19186
  • কাছাকাছি।

    কিন্তু দাড়ি তো সদ্য উঠছে এমন হলে খোঁচা লাগে, একটু লম্বা হলে তো নরম নরম, তাতে গাল ঘষে যাবার ঠিক কতটা সম্ভাবনা?

    তবে গুরুর গেরস্থালী ও নট-সো-গেরস্থালী প্রেম দেখে আমি একেবারে মুগ্ধ। দিনের বেশিটা সময় গালে গালে ঘষাঘষি করেই কাটে ঠাওর হচ্ছে।
  • pi | ২৭ জুন ২০১২ ২০:৩৬19185
  • :D
  • Ishan | ২৭ জুন ২০১২ ২০:৩৩19184
  • যা বুঝলাম, অক্ষর বড়ো গোঁপ দাড়ি এবং চুল আছে। তাই অক্ষ স্কার্ট পরেনা।

    এতে আশ্চর্যের কি আছে? আমার ছোটো গোঁপ, দাড়ি আর চুল আছে, আমিই স্কার্ট পরিনা।
  • Omni | ২৭ জুন ২০১২ ২০:৩২19183
  • এটা উভয় দিকেরই হতে পারে। কোনো ছেলের হয়তো গার্লফ্রেন্ডের লম্বা চুল ভালো লাগে, সেই চুল নেড়েচেড়ে "অন্ধকার বিদিশার নিশা" কবিতা পড়তে ইচ্ছে হয়, এদিকে অন্য কারুর হয়তো লম্বা চুল দেখলেই ডিম আর ক্যাস্টরয়েলের গন্ধের ভয়ে প্রাণ উড়ে যায়। কবিতা তো দূরস্থান, প্রাণ বাঁচাতে তিনি টেনে দৌড় দ্যান। ঃ-)
  • Omni | ২৭ জুন ২০১২ ২০:২৯19182
  • কচি ঘাসের মতন দাড়িয়ালা নওলকিশোর বয়ফ্রেন্ড অনেক মেয়ের পছ্ন্দ হতেও পারে, দাড়িটাই হয়তো স্পেশাল অ্যাট্রাকশন। সেই দাড়িতে গাল রেখে তার গান গাইতে ইচ্ছে হতে পারে। ঃ-)
  • প্পন | ২৭ জুন ২০১২ ২০:২৮19181
  • আরে সে তো বর আর বয়ফ্রেন্ড লোকে বেছেই নেয়।

    আর, তাদের প্রতি আক্রোশের কারণেই বা পুরো জগতের প্রতি ফতোয়া দেগে দেওয়া কেন? ঃ)
  • | ২৭ জুন ২০১২ ২০:২৩19180
  • কিন্তু বর বা বয়ফ্রেন্ডের দাড়ির অভিঘাত তো সরাসরি মেয়েদের গালে এসে পড়ে!
  • a x | ২৭ জুন ২০১২ ২০:২২19179
  • আম্‌ বড় চুল বলতে লম্বা চুল বোঝাতে চেয়েছি।
  • pipi | ২৭ জুন ২০১২ ২০:২১19178
  • দুর ছাই! ঘেঁটে গেলঃ-(
  • pi | ২৭ জুন ২০১২ ২০:১৯19176
  • ঋদ্ধি, ম্যানেজমেন্ট আর তার কোর্স নিয়ে জোর হল্লা চলছে ফেবু গ্রুপে ঃ)
  • a x | ২৭ জুন ২০১২ ২০:১৮19175
  • আমাদের বাড়ির আবার সবারই বড় চুল, দাড়ি ও গোঁফ। বুঁচি একটু লেটে চলছে অবশ্য। এই সব শেভ ইত্যাদি ঝামেলার জন্য আমি স্কার্ট পরাই ছেড়ে দিলাম।
  • riddhi | ২৭ জুন ২০১২ ২০:১৬19174
  • যে লোকটাকে নিয়ে বলা হচ্ছিল সেই লোকটাই যে খুনী বেরল, সেটা মনে আছে। তবে তার দাড়ি আসলি না নকলি ছিল, সেটা ভুলে গেছি। আসল ছিল বোধহয়।
  • প্পন | ২৭ জুন ২০১২ ২০:১২19172
  • গালে বোলানোর মত বড় হবার কথা আসছে কোদ্দিয়ে?

    এমনি বুঝি আর তারিফ করা যায় না!
  • | ২৭ জুন ২০১২ ২০:১০19170
  • মেয়েদের গোঁফের রেখা গালে বোলানোর মত বড় হয় বলে কখনো দেখিনি- তুমি দেখেছো অপ্পন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত