এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৭192031
  • পাইদি, আগে আআপ এর অফিসিয়াল মতটা জানা যাক :-)
    আশা করছি পজিটিভ হবে। অথবা, এখন জাস্ট চুপ করে যাবে :-)
    কিন্তু কারা আবার কালকে বকে গেলেন যে আআপ এর বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুতে নাক গলানোর দরকার নেই! একটা (তিনটে স্টেট এর একটা রেফারেন্স ও ছিল) রাজ্যে ক্ষমতা নিয়ে!
  • নেতাই | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৫192029
  • প্রশান্ত ভুষন তো অনেক স্টেটমেন্ট ই রাখছেন। আপ তো সব কেসেই পিছু হটে ক্ল্যারিফিকেশান নোট দিচ্ছে।

    আমার মনে হয়না আপ এই নিয়ে অফিসিয়াল কোনো বক্তব্য রাখবে
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৩192028
  • আমি কিছুই প্লেটোনিক এ নামাতে চাইছি না - কিন্তু আজ কেউ যখন বিষমকামী হয় - লোকে কি মাথা ঘামায় সে সেক্স করেছে না ভার্জিন এ সব নিয়ে? তাহলে যেই কেউ বলল সমকামী - সেটা নিয়ে কেন মাথা ঘামাতে হবে। সে তার সেম সেক্সের মানুষকে পছন্দ করে। তাতে সে ব্যাচেলর, ম্যারেড না দেজার্টেদ নিয়ে ভাবার কি দরকার। অনেক উভকামীই তাদের দ্বিতীয় সত্তাটা চরিতার্থ করার সুযোগ পায় না। তার মানে এই রায় অনুযায়ী সে একজন সমকামীর থেকে কম অপরাধী।

    সেই পুরনো প্রবাদ - virginity is lack of opportunity - অনেক সমকামীরই opportunity জোটে না এই তৃতীয় বিশ্বের দেশে। এবার সে প্লটনিক না অন্য কিছু ভাবা অবান্তর
  • forteresse violé | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৫২192026
  • নেহাত আমার হাতটা ওই ইনক্রেডিবলসের মেয়েটার মত লম্বা হয় না, নইলে কাজুর ডেল্টা কানমলার দরকার আছে।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৫২192027
  • যাক !

    Prashant Bhushan says he is sure AAP will support LGBT groups against #Sec377' (he also said it's a dark day for indian judiciary.. but it is his independent view which he will assert in AAP core committee meeting)
  • Kaju | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৫১192025
  • তা রাম ঐতিহাসিক চরিত্র নয়? রামমোহনের ওপর টীকা আসত ৫ নম্বরের। 'মোহন'-টা আস্তে বলেছিল, তাই শুনতে পাও নাই। ইতি গজ কেস।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৭192024
  • যারা সমকামী ব্যাচেলর তাদের লোকে স্বাগত জানালে তো মিটেই গেল। সবাই ভার্জিন থাকবে। নো প্রবলেম।
    বাই, হোমো, হেটেরো। ইটস অল এবাউট সেক্স। এটা প্লেটনিক লেভেলে নামিয়ে আনার কোনো মানে নেই তো।
  • forteresse violé | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৬192023
  • না না সে তো দেখবেই। কিন্তু আমি ওই দেখেশুনে জুডিশিয়ারি সম্পর্কে নিরাশাবাদী হয়ে গেছি, কাজেই খুব একটা অবাক হইনি। এই আর কী। মিটিন-মিছিল-ধর্মঘটের অধিকার বাদ্দাও, সেগুলো না হয় আমার "কাছের" ইস্যু। শালা যেদিন এলাহাবাদ হাইকোট রামকে ঐতিহাসিক চরিত্র বলে রায় দিলো, সেদিন থেকে কোর্টের ওপর আর কোনোই আস্থা রাখি না।
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৪192021
  • article 14 কিন্তু article 15 এর বিরোধী না। "discrimination on grounds of religion, race, caste, sex "
    - এখানে সেক্স মানে জেন্ডার - সমকামী, বিষমকামী এগুলো তো classification on the basis of sexual activities..
  • ম্যামি | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৪192022
  • কে জানে সুপ্রীম কোর্ট এরম সিদ্ধান্ত নিল কেন। না নিলেই খুশি হতাম। দেখা যাক। ইন্দিরা জয়সিং তো আইন টাইন ভালোই জানেন।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৩192020
  • যে কেউ অভিযোগ জানালেই অপরাধ। অভিযোগ না করলে কি করে অপরাধ হবে?
    দু:খের বিষয় সমকামীরা ভার্জিন হলেও সেইটে বোঝা মেডিক্যালি প্রায়ই মুশকিল। ছেলেদের ক্ষেত্রে আরো মুশকিল। কাজেই উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ খুব সোজাই হবে। ডিফেন্ড করার-ও বিশেষ কিছু থাকবে না।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৮192019
  • অজ্জিতের যুক্তি বুঝেছি। কিন্তু আমি কেস টু কেস বেসিসে দেখতে আগ্রহী। এই যেমন NOTA, বহুদিনের দাবি, কিন্তু আইনসভার প্রতিনিধিরা তাদের নিজেদের স্বার্থেই কখনো বিষয়টি উত্থাপন করেননি। তো কথা হল এই নিয়ে সুপ্রিম কোর্ট রুলিং দিলে তাকে স্বাগত জানাব না এটা সুপ্রিম কোর্টের এক্তিয়ারে পড়ে না বলে আপত্তি জানাব।
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৫192017
  • সোসেন দিদি - 5:08, একটা প্রশ্ন ছিল

    "ধর তুই পরিচিত সব সার্কল এ বলেছিস তুই সমকামী। তা তুই কি করে প্রমাণ করবি যে তুই সেক্স করিসনি?"

    কেউ সমকামী হলেই সে সেক্স করেছে? আজ কেউ বিষমকামী হলেই সে ভার্জিন নয়? সমকামী তো একটা মানসিক অবস্থান - এরকম মানে কেন দাঁড়াচ্ছে একটা লোক সমকামী মানেই সে ধরে ধরে করে বেড়াচ্ছে। বিষমকামী ব্যাচেলর হতে পারে আর সমকামী হতে পারে না? আর যারা বাই? উভকামী ? তাদের ক্ষেত্রে ঠিক কি প্রমাণ পাবে সে সেক্স করেছে কি না

    সুপ্রীম কোর্টের এই রুলিংযের একটাই ব্যাখ্যা হতে পারে - যে কেউ যদি এটা নিয়ে অভিযোগ জানায় তাহলে সেটা অপরাধ হতে পারে। ্যদি কেউ অভিযোগ না করে সেটা অপরাধ কি করে হয়
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৫192018
  • ম্যামিদী, পয়েন্টটা বুঝলাম।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৩192016
  • তা ছাড়া, ৩৭৭ =sexual activity "against the order of nature." তার মধ্যে homosexuality পড়ে কিনা কে decide করবে? অর্ডার অফ নেচার এস্টাবলিশ করতে গেলে রিলিজিওন কালচার সোসাইটির দোহাই দেওয়া চলে না।
  • ম্যামি | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৩১192015
  • না না তা কেন রোবু? পার্লামেন্টে পাস করতে হলে ধর্মীয় মৌলবাদীরা আপত্তি করবে, এটাই বলে চাইলাম। ভোট ব্যাঙ্ক। হাইকোর্টের জাজমেন্ট কারা কারা চ্যালেঞ্জ করেছিল --
    B P Singhal,
    All India Muslim Personal Law Board
    Utkal Christian Council
    Apostolic Churches Alliance.
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:২৯192014
  • বিরোধী তো বটেই
    Article 14 in The Constitution Of India 1949
    14. Equality before law :The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth।

    Article 15
    15. Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth
    (1) The State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them
    (2) No citizen shall, on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them, be subject to any disability, liability, restriction or condition with regard to
    (a) access to shops, public restaurants, hotels and palaces of public entertainment; or
    (b) the use of wells, tanks, bathing ghats, roads and places of public resort maintained wholly or partly out of State funds or dedicated to the use of the general public
    (3) Nothing in this article shall prevent the State from making any special provision for women and children
    (4) Nothing in this article or in clause ( 2 ) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes

    21. Protection of life and personal liberty : No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law।
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:২৭192013
  • কন্সটিটিউশনে সকলের সমান অধিকারের কথা বলা নেই?
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:২৬192012
  • 'সংবিধানে ছিল ধর্ম 'প্রোপাগেট' করার সমান অধিকার। এখন সেটা দাঁড়িয়েছে সরকারী প্যাট্রোনেজে।' - তার সাথে এই রায়-এর কি সম্পর্ক? নাকি ম্যামিদি বলতে চাইছে, যেহেতু ধর্মের ব্যাপারে সংবিধান পালিত হচ্ছে না, তাই এই ব্যাপারেও কিছু বলবার নেই।
  • সিকি | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:২২192011
  • "কোর্ট শুধু এক্সিস্টিং আইনের ব্যাখ্যা করতে পারে।"

    তা হলে কি ধরে নেব দিল্লি হাইকোর্ট গত বছরে আইন বহির্ভূত কাজ করেছিল? সুপ্রিম কোর্ট তাই তাকে বকে "রাজধর্ম" শিখিয়ে দিল?
  • ম্যাক্সিমিন | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:১৮192010
  • সোসেন, কন্সটিটিউশনের বিরোধী কিনা, সেটাই প্রশ্ন।
  • ম্যামি | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:১৭192009
  • সংবিধানে ছিল ধর্ম 'প্রোপাগেট' করার সমান অধিকার। এখন সেটা দাঁড়িয়েছে সরকারী প্যাট্রোনেজে।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:১৫192008
  • কেন ম্যামিদি, আইন রিপিল আর রিভিউ কোর্ট করতে পারে, পার্লামেন্টের ইনভলভমেন্ট ছাড়াই, তাকন্সটিটিউশনের বিরোধী হলে। দিল্লি হাইকোর্ট তো সেটাই করেছিল।

    রোবু, খুঁজে দিচ্ছি।
  • ম্যাক্সিমিন | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:১২192007
  • কোর্ট শুধু এগজিস্টিং আইনের ব্যাখ্যা করতে পারে। সুপ্রীম কোর্ট সেটাই করেছে। আইন সংশোধনের কাজ পার্লামেন্টে হয়ে থাকে। সেখানে অনেক গ্যাড়াকল। সবকটা ধর্মের 'ধর্মবাদী'রাই বিপক্ষে। আর আমাদের সেকিউলারিজম ধর্মবাদীদের রক্ষা করে। প্রোমোট করে।
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:০৯192005
  • হ্যা, বুঝলাম :-(

    যাই হোক, বিভূতি রচনাবলীটা পাঠিও।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:০৯192006
  • আচ্ছা।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:০৮192004
  • ধর তুই পরিচিত সব সার্কল এ বলেছিস তুই সমকামী। তা তুই কি করে প্রমাণ করবি যে তুই সেক্স করিসনি?
    জেলে তেড়ে গিয়ে ভরবে তা বলছি না। কিন্তু দুটি ছেলে বা মেয়ে একসাথে থাকে, দম্পতি, বিয়ে করেনি আইনসিদ্ধ নয় বলে, কিন্তু ২০০৯-২০১৩ অব্দি কারোর অভিযোগে তাদের জেলে পুরে দেওয়া যেত না। এখন যাবে।
  • forteresse violé | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:০৫192003
  • ধুস্‌স্‌স্‌স্‌ ঃ-(

    বলছিলাম যে জুডিশিয়ারি কিছুদিন ধরেই বেশ কিছু ব্যাপারে নাক গলিয়ে এমন এমন ডিসিশন দিচ্ছে যেগুলো যথেষ্ট বাজে। সেই কারণে আমার কোর্ট ফোর্টের ওপর বিশেষ আশাভরসা নাই। তাই আমি খুব একটা অবাক বা হতাশও নই।
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:০৩192002
  • সোসেন্দী - ' কিন্তু যারা গত চার বছরে আস্তে আস্তে নিজেদের আইডেনটিটি প্রকাশ করেছে তাদের আজ থেকে জেলে ভরা যায়।'? কেন?
    বলা হয়েছে সমকামী সেক্স ইল্লিগ্যাল। কেউ সমকামী হতেই পারে, সেক্স না করলেই হলো (মানে কেউ না জানলেই হলো)।
    জেলে কি করে ভরা যাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত