এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:০৯192060
  • গত এক বছরে বেশ কয়েকজন এলজিবিটি কাপল বিয়ে করেছেন প্রকাশ্যে। ধরে নিচ্ছি তাদের কেউ কেউ রেজিস্ট্রিও করেছেন।

    তা হলে বর্তমান পরিস্থিতিতে কি তাদের বিয়ের রেজিস্ট্রেশনও বাতিল?
  • ম্যামি | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:৫২192059
  • টাইপো এরর -- *ইম্পর্ট্যান্ট।
  • cm | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:৪৮192058
  • আপনারা কেউ ই সমস্যার গভীরে যাচ্ছেন না। মূল সমস্যা হল পরচুলা। যবে থেকে বিচারপতিরা ওটির ব্যবহার কমিয়েছেন ওনাদের বুদ্ধিশুদ্ধি অনেকটাই এভাপোরেট করে যাচ্ছে। বিচারপতিদের মাথায় ২৪ ঘন্টা পরচুলা বাধ্যতামূলক করলেই দেখবেন ঠিকঠাক রুলিং আসছে।
  • ম্যামি | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:৪৩192057
  • তার চেয়ে ভালো ছিল ৩৭৭ রিপীল। সেটা পার্লামেন্টকে করতে হয়।
  • ম্যামি | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:৪০192056
  • একটু অসুবিধে হচ্ছে। আপনারা বুঝিয়ে বললে উপকৃত হই।

    প্রথমত ৩৭৭ এ হোমোসেক্সুয়ালদের কথা ছিল না। ছিল এই:
    ------------------------
    377. Unnatural offences: Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for term which may extend to ten years, and shall also be liable to fine.

    Explanation: Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offense described in this section.
    ----------------------------

    The ambit of Section 377 extends to any sexual union involving penile insertion. Thus even consensual heterosexual acts such as fellatio and penetration may be a punishable offense under this law.

    কার্নাল কথাটা ইম্প্ররট্যান্ট। নন-প্রক্রিয়েটিভ।

    এবারে অভিযোগ এল যে এই আইনকে হোমোসেক্সুয়ালদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। (ব্যবহার করা হচ্ছিল এটা নিশ্চিত। শুধু হোমোসেক্সুয়ালদের বিরুদ্ধেই নয়, সেক্স ওয়ার্কারদের বিরুদ্ধেও ব্যবহার করা হচ্ছিল। তাদের কনসেন্সুয়াল সেক্সও নন-প্রক্রিয়েটিভ।) হাইকোর্টে পিটিশন করা হল। আইনকে পাল্টাতে বলা হল। হাই কোর্ট আইন করে বলল কনসেনসুয়াল হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটি বে-আইনী নয়। শুধুমাত্র হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটিকেই আইনের আওতা থেকে বার করে আনা হল। বাকি অন্য কার্নাল ( নন-প্রক্রিয়েটিভ) কাজকে সংশোধন থেকে বাদ দেওয়া হল। আইন সংশোধন হল। অসম্পূর্ণ সংশোধন। হাই কোর্টের এই রায় আইনগতভাবে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, সেটা সুপ্রীম কোর্টকে ভাবতে হয়েছে।
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:২৮192055
  • এরপরে কোন্‌ দিন দেখা যাবে আস্তে আস্তে সবই খাপ এর মতন হয়ে যাচ্ছে! উচ্চবর্ণে নিম্নবর্ণে বিয়ে করলে গুলি করে মেরে ভাসিয়ে দেওয়া, প্রথম সন্তান কন্যা জানতে পারলেই এলিমিনেট করে দেওয়া, সমকামী জানতে পারলেই ধরে নিয়ে ছাদে তুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে মেরে ফেলা, কোনো মহিলা রেপড হলে তাকে বাজারে নিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলা---এইসব কোনদিন দেখা যাবে আস্তে আস্তে লিগাল হয়ে যাচ্ছে। ঃ-(((
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:২১192054
  • শেষে খাপ পঞ্চায়েত এর মতন কান্ড হচ্ছে একেবারে খোদ কোর্টে! ঃ-( ঃ-( ঃ-(
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:১৩192053
  • আচ্ছা।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:১২192051
  • আর উনি স্পষ্ট লিখেও দিয়েছেন, যা বলছেন, তা ওঁর ব্যক্তিগত মতামত। আআপ এর সাথে এর কিছু সম্পর্ক নেই।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:১২192052
  • না।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:১০192050
  • পাই আছ? সুশোভন মাইতি কি আআপর মুখপাত্র?
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:০৮192049
  • হালকা দিবা নিদ্রা দিয়ে ৭ঃ১৫ তে উঠলাম। ৪-৭ঃ১৫।
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:০৬192048
  • হমম। ব্যাক লগ ক্লিয়ার হল।
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৬192047
  • সিনেমার গল্পের মধ্যেই সেটা। সিনেমার ভিতরে সিনেমা। ঘরের ভিতর ঘর। ঃ-)
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৩ ১৯:৩০192046
  • ইউটিউবে যেটুকু পাওয়া যায় সেটুকু দেখছিলাম "আরেকটি প্রেমের গল্প" সিনেমাটা। ঋতুপর্ণ ঘোষ নিজেও অভিনয় করেছেন যেটায়। ওরে বাবা ওখানে একজন গে ভদ্রলোককে(ইনি যাত্রায় মহিলা চরিত্রে অভিনয় করতেন ) নিয়ে ডকু ফিল্ম বানাতে গিয়ে কী প্রচন্ড ঝামেলা!!! প্রায় গোটা পাড়া মারতে আসে ফিল্ম ইউনিটকে।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৯:০৩192045
  • আমার কানের কাছে রানারা চলছে। বালক আবার জন্মালো, নাকি?
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:৫৭192044
  • jnu তো জানি। ইম্প্যাক্টের জন্য না, আমিও এবিষয়ে বামপার্টিদের স্ট্যাণ্ড টাই জানতে চাই।
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:২৫192042
  • আরে অত নির্বিবাদ নয় ব্যপারটা স্চ। এখন বেরোচ্ছি আপিস থেকে পরে লিখব ঝামেলাটা কোথায় কোথায় হবে এবং হতে পারে, যদি না তার আগেই কেউ লিখে দেয়।
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:২১192041
  • একজ্যাকটলি। দমুদি আমি এই কথাটাই বলছিলাম। আজ কি বাড়ীওয়ালাকে কেউ বলে আমি সমকামী - কেউ কি জিগেস করে তোমার সঙ্গের ছেলেটাই কি তোমার পার্টনার?
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:১৮192040
  • একটা মজার ব্যপার হল, কলকাতায় একটা ছেলে আর একটা মেয়ে বাড়ীভাড়া নিতে গেলে বেশীরভাগ জায়গাতেই বাড়ীওলা জিগ্যেস করে নেয় বিবাহিত কিনা। অর্থাৎ অবিবাহিত ছেলে-মেয়েরা একসাথে থাকার জন্য মোটেও ওয়েলকাম নয়। কিন্তু দুটো মেয়ে বা দুটো ছেলে ভাড়া নিতে গেলে কিন্তু নির্বিবাদে দিয়ে দেয়।
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:০৯192039
  • আমি নেটে ঘেঁটে আম আদমী পার্টির কোনো জেনেরাল ম্যানিফেস্টো পেলাম না - এদের ফরেন পলিসি কি কোথাও বলেছে ?? পাকিস্থান বিষয়ে কি স্টাণ্ড
  • forteresse violé | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:০৫192038
  • এই ব্যাপারে আমি অতটা নিরাশাবাদী নই। বক্তব্য একটা রাখবে, তবে দু একদিন সময় লাগাবে। ইন্ডিভিজুয়ালি অনেককেই দেখছি ফেবু-তে বক্তব্য রাখতে - এরা মোস্টলি লো-লেভেল অ্যাক্টিভিস্ট।
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:০৪192037
  • আআপ এর ইমপ্যাক্ট এর জন্য ওদের বক্তব্য জানার দরকার নেই তো, ওদের স্ট্যান্ডটা জানা দরকার।
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:০৩192036
  • উফফ - আমি তা বলি নি -- বললাম কেউ সমকামী বললেই সে সেক্স করেছে কি না এই নিয়ে মাথা ঘামানোর কি প্রয়োজন - এটা তার মানসিক অবস্থান ধরে নিলেই তো হয়। তাহলেই তো আর সুপ্রীম কোর্টের নাক গলানোর সুযোগ নেই।
    গে ম্যারেজের লিগ্যালিটি মনে হয় আগেও ছিল না ( ভুল বললাম কি?)।
    আর হ্যাঁ কারো প্রতিবেশী যদি উঁকি মেরে কিছু দেখে আদালতে ছোটে - তাহলে একটাই কথা প্রুভ ইট। একটা প্রুভ করতে গেলেই হেজে যাবে।
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:০০192034
  • বাম পার্টিগুলোর কি বা ক্ষমতা, শেষই হয়ে গ্যাছে তো।
    বাই দা ওয়ে, এস এফ আই যে এন ইউ এর লিংক তোমাকে দিয়েছিলাম :-)
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৮:০০192035
  • এই ছোট্ট ভোট ব্যাঙ্কের জন্য কেউ বক্তব্য রাখবে বলে মনে হয়না।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৯192033
  • বুঝলাম না। সমকামিতা ক্রিমিনাল একটিভিটি, পিরিয়ড, ছমাসের জেল, সাতদিনের ফাঁসি। এই তো বক্তব্য। বিষমকামিতা নয়, বিষমকামিতার জন্য উলু, শঙ্খ, শুভেচ্ছা। সমকামিতার জন্য ভয়, ফিসফাস, হাসিঠাট্টা, গণধোলাই।
    এটাই তো ডিসক্রিমিনেশন।
    মাথা ঘামাবো না বলছেন? বেশ।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৮192032
  • বাম পার্টিগুলো কোন আফিসিয়াল বক্তব্য রেখেছে ?
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৭192030
  • আপের ইম্প্যাক্ট কি এত্ত বেশী যে ওরা বক্তব্য রাখলেই এর কিছু চেঞ্জ হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত