এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৩ ০৫:১৫192180
  • btw, রাস্তায় একবার স্কিড করে বরফ-প্রেম কিঞ্চিৎ কমেছে, ঈশেন শুনে খুশী হবে
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৩ ০৫:১৩192178
  • আআপ স্টাইলে জনসংযোগ
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৩ ০৫:১৩192179
  • সই সংগ্রহ করে প্রধানমন্ত্রী, সাংসদ ইঃ-দের পাঠান যায়, ৩৭৭ বাতিল করার আবেদন করে
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৩ ০৫:১১192177
  • ডোর-টু-ডোর সিগনেচার ক্যাম্পেন করা যায়, সেই সুবাদে বাড়ীর মানুষজনের সাথে এ নিয়ে কথা বলার সুযোগ হবে - তার জন্য অবশ্য জনবল দরকার
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৯192175
  • আচ্ছা, দিল্লী, কলকাতা ছাড়া শিলিগুড়ি আর বহরমপুরেও হয়েছে। হয়তো নাগপুর আর বারানসীতেও। :)
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৭192172
  • বেশ তো, মেনে নিলাম, "এটাই যথেষ্ট, আর কিছু না হলেও চলবে" এরকম ভাবা হচ্ছেনা। কিন্তু কেন? শুধু এইগুলো করলে কোথায় আটকাবে? এইটা জানার দরকার।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৭192173
  • Name: pi

    IP Address : 118.12.169.134 (*) Date:12 Jul 2013 -- 06:32 PM

    "অনুষ্ঠিত হলো মধ্য বাংলার সংগ্রাম আয়োজিত রামধনু মিলন উৎসব

    বহরমপুরবাসী এক নতুন বিকেল দেখল গত ৮ই জুলাই (সোমবার)। মধ্য বাংলার সংগ্রামের বন্ধুগণ, বিশেষত সমকামী, রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের মানুষজন তাদের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণের জন্য ও তাদের মানবাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে পথে নামল। পদযাত্রায় হাঁটলেন সংগ্রামের সদস্যবৃন্দ ও সংগ্রামের কিছু শুভ চিন্তকেরা। পদযাত্রা ছাড়াও একটি পথনাটিকা এবং ছায়াছবি প্রদর্শন মিলিয়ে সমগ্র অনুষ্ঠানটির নাম ছিল রামধনু মিলন উৎসব। অনুষ্ঠানটি স্থানীয় অনেক মানুষ এবং গণমাধ্যমের নজর কাড়তে সক্ষম হয়। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত এবং কলকাতা থেকেও সংগ্রামের বন্ধুরা পদযাত্রায় যোগদান করেছিলেন; রামধনুর ন্যায় বৈচিত্রময় এবং গর্বিত পদচারণে তাঁরা অনুষ্ঠানটি সার্থক করে তোলেন। গন্তব্যস্থল ছিল টেক্সটাইল মোড় থেকে কালেকটারেট ক্লাব পর্যন্ত। কালেকটারেট ক্লাবের প্রাঙ্গনে এসে কলকাতা থেকে আগত একটি দল রূপান্তরকামী-মেয়েলি পুরুষ-কতি-হিজড়ে ন্যায় লিঙ্গ বৈষম্যের কারণে প্রান্তিক জনগোষ্ঠীদের সমস্যা ও অধিকার বিষয়ক একটি পথনাটিকা প্রদর্শন করেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী শক্তিনাথ ঝাঁ, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব অভিজিত সরকার, এবং দর্শকের ভূমিকায় অগণিত আম জনতা। নাটকের শেষে শ্রী অধ্যাপক শক্তিনাথ ঝাঁ ভারতীয় দর্শন ও সংস্কৃতিতে লিঙ্গ ও যৌনতা বিষয়ক মূল্যবান বক্তব্য রাখেন। কলকাতা থেকে আগত রায়না রায় এই জনগোষ্ঠির সদস্য হিসেবে অনেক অভিজ্ঞতার কথা বলেন। এর পরে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণে চিত্রাঙ্গদা ছায়াছবিটি প্রদর্শিত হয়। অরুনাভ নাথ, সংগ্রামের সম্পাদক সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এবং ঋতুপর্ণ ঘোষের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন। "

    কিছু ছবি ঃ

    https://www.facebook.com/arunava.nath/media_set?set=a.518762698190072.
    1073741830.100001690381953&type=1
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৭192174
  • Name: রেনবো

    IP Address : 24.99.90.6 (*) Date:08 Jul 2013 -- 12:42 PM

    ১৯৯৯'এ ১৫ জন হেঁটেছিল, এখন তা ১৫০০। অনেকে বলছে প্রায় ২২০০ জন ছিল। ৯০%'এর বেশী মাস্ক পরেনি... :)
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৪192171
  • বিটিডব্লু, বেশ কিছু লোক্যাল মিছিলও এখন হয়। গুরুতেই মাঝে মাঝে তার খবর পেয়েছি, দিয়েছি। সেই ট্রেণ্ড, সংখ্যাগুলোও বাড়ছে, বা বলা ভাল বাড়ছিলো।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৫২192170
  • এটাই যথেষ্ট, আর কিছু না হলেও চলবে, এরকম কোথায় ভাবা হচ্ছে, দেখিয়ে দাও। এগুলোতে তো আরো মানুষকেই এদিয়ে আসতে বলা হচ্ছে। তবে শুধু সমকামী নয়, বিষমকামীদেরও। শুধু সমকামীরা এগিয়ে এলেই হবে না, সেটা যথেষ্ট নয়। উভয়পক্ষের আসাটা জরুরি, দুজনের জন্যেই, সেটাই পয়েন্ট।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৫০192169
  • ২০১২ র তুলনায় ২০১৩ র কোলকাতা রামধনু মিছিলে ২০০ জন বেশি হেঁটেছেন। বৃদ্ধির সংখ্যাটা নেহাত কম না।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৪৮192168
  • মিছিল কি আর লোকালি হয়? কলকাতায় একটা হয়। দিল্লীতে আরেকটা। কিছু না হবার চেয়ে সেও ভালো। কিন্তু যথেষ্ট কি? কলকাতা শহরে একটা এলজিবিটি মিছিল হল, ফেসবুকে কিছু কমিউনিটি তৈরি হল, অ্যাকটিভিটি হিসেবে এইটাই যথেষ্ট, এর বাইরে স্থানীয় ভাবে আর কিছু না ঘটলেও চলবে, এরকম ভাবছি কি?
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৪৩192167
  • মিছিলগুলো ইন্টারনেটে হয়না। তবে সেখানে অ্যারেঞ্জড হয় অবশ্যই।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৪২192166
  • বেশি দূরে যেতে হবেনা। আমার মা। তিনি আমাকে বলেছেন, হ্যাঁ, ওরা (মানে সমকামীরা) কিছু আছে, ইন্টারনেটে আছে শুনেছি, কিন্তু এদিকে সেরকম নেই।

    জাস্ট পয়েন্টটা নোট করুন। "ইটারনেটে আছে"। যেন একটা ফরেন স্পেস। কিন্তু "এখানে নেই"। এই পারসেপশন তো দিগ্বিদিকে। এটা শুধু ফেসবুক করে যাবে কিকরে?
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৪০192165
  • অবস্থাটা তো বদলাচ্ছে। মামু এই ক'বছরে কোলকাতা ও দেশের নানা জায়গায় রামধনু মিছিলগুলোর খবর রাখে কি ? সেগুলোর ফ্রিকোয়েন্সি ও ইন্টেন্সিটি কীভাবে বেড়েছে ? বিশেষ করে হাইকোর্টের সেই রায়ের পর ?
    আর আবারো বলি, যাঁরা সমকমে, খবর দেবার দায় তাঁদের একার নয়, খবর নেবার দায় আমাদেরও আছে। এইসব মিছিলে হাঁটার দায় আমাদেরও আছে। এই মিছিলে গেলেই হয়তো অনেক চেনা মুখকেও পেয়ে যাবো, তাঁদের নতুন করে চিনবো, কে বলতে পারে ?

    তবে র‌্যাদার বলা ভালো, অবস্থাটা বদলাচ্চ্ছিলো। এধরণের রায়ের ফলে আবারো লোকজন, যাঁরা সাহস করে বেরোচ্ছিলেন, তাঁরা ক্লোজেটে ঢুকে যাবেন নাকি উল্টো এফেক্ট হয়ে খার খেয়ে গিয়ে জেদ ধরে আরো বেশি মাত্রায় বেরিয়ে আসেন, সেটাই দেখার। আর দ্বিতীয়টা হবার জন্য অন্যদেরও আরো বেশি করে পথে নামতে হবে। মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন, আলোচনা আরো জোরদার করতে হবে। আর সেটাও সবাই মিলেই।
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:৩৭192164
  • সবাই মেনে নেবে এটা খুব বেশি আশা। একজন গে পুরুষের সঙ্গে আরেকজন হেটেরোপুরুষ বা হেটেরো মহিলার সঙ্গে লেসবিয়ান মহিলা থাকতে গেলে কিছু বেসিক অন্দার্স্ত্যতান্দিং এর প্রবলেম হয়। এটা যারা থেকেছেন তাঁরা জানবেন। কিছুদিন বাদে সমস্যা কেটেও যায় বা বোঝা যায় এগুলো সমস্যা না কিন্তু সবার অত এদাপ্তিবিলিতি থাকেনা। কিছু লোক মনে নেবে, কিছু মেনে নেবে আর কিছু রেগেমেগে ফেক খুলবে, এই তো জী কা
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:২৮192163
  • সোসাল মিডিয়ার উত্থান, ইন্টারনেটের গুরুত্ব, এসব আমাকে আর নতুন করে বোঝানোর দরকার আছে কী? :)

    কিন্তু দুনিয়া মানেই সোসাল মিডিয়া না। আমার আপিস ফ্লোরের যে একশটা লোক, তাদের মধ্যে এই মুহূর্তে একজনও আমার ফেসবুক বন্ধু না। কলকাতা আপিসের ফ্লোরের বোধহয় দু-তিনজন ছিল। আমরা যারা নানাবিধ অ্যাকটিভিটি করি, তারা মাঝেমাঝেই ভুলে যাই, যে, এই ভার্চুয়াল জগৎটা অনেক সময় আড়ালেরও কাজ করে।

    গত তিরিশ বছরে আমি আমার পাড়ায়, আমার ভারতের আপিসে একজনও সমকামীকে দেখিনি। ট্রেনে দেখেছি, কলেজে দেখেছি, চুউটকো ছাটকা এদিক-সেদিক এক আধজনকে দেখেছি, কিন্তু পাড়ার বা আপিসের "সার্কল"এ একজনও নেই। আপিস বলতে অবশ্যই ভারতের কথা বলছি।

    তা, এই অবস্থাটা বদলানোর দরকার নেই? শুধু ফেসবুকে গে কমিনুনিটি বাড়ালেই হবে? গুরুতে অন্য যৌনতা বার করলেই হবে? এগুলো কোনোটাই খারাপ না। কিন্তু বাড়ির দরজা খুলে যাদের দেখি তাদের একজন গে হতেই পারে, এটা যদ্দিন না দেখব, যদ্দিন না মেনে নেব, তদ্দিন "সচেতনতা" কোথায়?
  • kk | ১২ ডিসেম্বর ২০১৩ ০৪:০৭192162
  • দিনের শেষে এসে পাই,ঋদ্ধি ও সে র সাথে সহমত জানিয়ে গেলাম।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৩ ০২:৪৯192161
  • ও হু, কী ভালো কাজই না তোমরা করছো! অনেক ধন্যবাদ রইলো।
    ভেরা চ্যাপলিনার আমাদের চিড়িয়াখানা পেয়ে গেলাম। ঃ-)
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০২:৪৫192160
  • না, আমিও পারছিলাম না।
  • riddhi | ১২ ডিসেম্বর ২০১৩ ০২:৪২192159
  • এখন করা যাচ্ছে দেখলাম। আমার সেটিংসে গোলমাল হবে।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০২:১৪192158
  • fb তে কি পোস্ট করা যাচ্ছে না ?
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ০১:৫৮192157
  • কপি পেস্ট করি নি। দেখে টাইপ করলাম।
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ০১:৫৫192156
  • While parting with the case we would like to make it clear that this court has merely pronounced on the correctness of the view taken by the Delhi High Court on the constitutionality of section 377 IPC and found that the said section does not suffer from any constitutional infirmity. Notwithstanding this verdict, the competent legislature shall be free to consider the desirability and propriety of deleting section 377 IPC from the statute book or amend the same as per the suggestion of the Attorney General.
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ০১:৩২192155
  • পাই এখনও টুইট পড়ছ। আমি তো রায়টা পুরো পড়ে নিলাম।
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০১:২৫192154
  • আচ্ছা সমকামী ও সাপোর্টার-দের চেনা জানার সুবিধের জন্য "সেফ পারসন, সেফ প্লেস" লেখা সাদা-গোলাপী কার্ড কে কে দেখেছে?
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০১:১৭192153
  • সারপ্রাইজিংলি, এটা বিজেপি র একজনের ট্যুইট।
    @pranavdesai12 In the modern age, every individual has the freedom of choice, and we should respect it... contd..

    .@pranavdesai12 .. There's nothing "unnatural" in these relationships and I hope the subject is reviewed / law amended at the earliest.
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০১:০৮192152
  • এটা শশী থারুরের ট্যুইট।

    The Supreme Court has urged Parliament to delete Section 377 from the statute book. As an MP, I am strongly in favour of doing so.
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:৫২192151
  • আমি তো কিন্তু খুব বেশী সমকামী কে দেখি নি আমার পরিচিত সার্কেলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত