এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:২৬192211
  • "যাদের সামনে বেরোনো সেফ মনে করছেন তাদের সামনে বেরোচ্ছেন।"

    এইজন্যই জিগাছিলাম যে গোলাপী-সাদা "সেফ পারসন সেফ প্লেস" কার্ড ব্যবহার হতে আমেরিকায় (এটলিস্ট একাডেমিয়া-তে) আর কেউ দেখেছে কি?

    আমার আগের ইউনিভার্সিটি-তে মেল-রুমে এই কার্ড রাখা থাকত, কেউ ইচ্ছে হলে সেটা নিজের অফিসের দরজায় লাগিয়ে দিতে পারত, হুইচ বেসিকালি টেলস দা আদার পারসন "ইট ইস সেফ টু টক টু মি"।
  • hu | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:১৯192208
  • একসময় তো মেয়েদের ভোটাধিকার ছিল না, লেখাপড়ার শেখার অধিকারও ছিল না। তখন তাদের হয়ে ছেলেরা আন্দোলন করেছে। তাতে ক্ষতিটা কি? যাঁরা বেরোতে চাইছেন না তাঁরা সঙ্গত কারনেই বেরোচ্ছেন না। যাদের সামনে বেরোনো সেফ মনে করছেন তাদের সামনে বেরোচ্ছেন। এলজিবিটিরা ক্লোজেট থেকে না বেরোলে এই আন্দোলন বৈধতা পায় না এইসব কূটতর্কে ঢুকলে আসল কাজটারই অনেক দেরী হয়ে যাবে না তো?
  • sosen | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:১৯192209
  • "সমকামী দেখা " কয়েনেজটা ভালো। প্রভিন্সটাউন এ গিয়েছিলাম, অনেক সমকামী দেখলাম একসাথে। সবাইকে বেশ মানুষ মানুষ দেখতে। লেজ কারোর দেখিনাই।
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:১৭192207
  • "কী মুশকিল, আমি একজন পুরুষ, কথা বলে আমার হেবি মন মজল আরেকটি পুরুষের সঙ্গে। তারপর দেখলাম সে স্ট্রেট। জানা না থাকলে এরকম তো চলতেই থাকবে।"

    আজকাল তো জিজ্ঞেস করে : বিবাহিত কিনা, গে কিনা :)
    এনিওয়ে, "জানা" কিকরে থাকবে ? একেবারে একপাক্ষিক মন মজিয়ে থাকলে আলাদা কথা, কিন্তু গ্র্যদুয়াল সম্পর্কের মধ্যে দিয়ে গেলে একটা মানুষের সেক্সুয়াল প্রেফারেন্স বোঝা যায় তো। মানে "আমি স্ট্রেট ", "আমি হোমোসেক্সুয়াল " ইটা জানার উপায় উদ্দিষ্ট ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন। আর সেই অবধি না গেলে এমনকি এটাও হতে পারে সে স্ট্রেট বাট নট ইন্তারেস্তেদ। সেক্ষেত্রে যা হয় এখানেও তাই হবে। প্রো একটিভলি "জানাবার " দায় একজন স্ট্রেট বা হোমো বা বাই কারো নেই।
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:০২192206
  • গুগুল সার্চ করে পেলাম তো চার-পাঁচটা।
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:০০192205
  • ১। সমকামী দেখিনি তো দেখিনি, তাতে কান্নাকাটির কী হল?

    ২। পাইকে এই প্রশ্নটা করা হয়েছিলঃ "এলজিবিটি আন্দোলনের নেতৃত্ব ও মূল চালিকাশক্তি পোটেনশিয়ালি এলজিবিটিরা নন, অন্য কেউও হতে পারেন? (এটা প্রশ্ন, অস্বীকার করছে কিনা জানতে চাইছি)"

    এটা প্রশ্ন ছিল। কোনো স্টেটমেন্ট ছিলনা। উত্তর চেয়েছিলাম, এখনো চাইছি। এর উত্তরে "দেখানো হোক" টা কোথা থেকে এল?
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৯192204
  • অর্কুট একটা বিশাল সাপোর্ট ছিল। এখন ফেসবুক।
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৫192202
  • ধুর ডেটিং সাইটই বা ভারতে কোথায়? তবে এখন মনে হয় ফেসবুক সাপোর্ট আছে খানিক।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৫২192201
  • মামু কী নিয়ে তক্কো করছে সেটাও মামু জানে কি ? ঃ)

    ১।'কামিং আউট' হচ্ছে না বলে অবশ্যই কান্নাকাটি করা হয়েছে।
    'বললে বিশ্বাস করবেন না, বইমেলা ছাড়া আমি একজনও "সমকামী" দেখিনি। '
    'বৃহত্তর জীবনে লিটল ম্যাগও নেই, সমকামীরাও নেই।'

    ২। বিষমকামীদের সমর্থনের অসুবিধার কথাই তো বলা হচ্ছিল।

    'এইবার সমস্যাটা বুঝুন। ডে-টু-ডে লাইফে আমি পাশে দাঁড়াবটা কার? কিছু অদৃশ্য মানুষের তো না?'

    আর,
    বিষমকামীরাই আন্দোলনের চালিকাশক্তি হবেন, সমকামীদের হয়ে তাঁরাই আন্দোলনটা লড়ে দেবেন এ কথা কোথায় বললাম, দেখানো হোক।
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৫192200
  • ভারতবর্ষের কথা বলছিলামনা স্পেসিফিকালি। যাহ আমার বলা সব উপায় গেল!
    গে ডেটিং সাইট-টা তাও কোনরকমে টিঁকে আছে যাহোক।

    কিন্তু দেশের বন্ধুদের কাছে যা দেখেছি/শুনেছি, কলকাতার কথা জানিনা, কিন্তু বম্বে বা লুরুতে পরিচিত যারা আছে তাদের দেখেছি ডেটিং-এ কোনো অসুবিধে দেখিনি।
  • hu | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৪192199
  • সমস্যা হচ্ছে প্রিন্ট মিডিয়াগুলো আজ যেভাবে ফলাও করে লিখেছে সুপ্রিম কোর্টের রায়ে সমকামীতা শাস্তিযোগ্য অপরাধ তাতে বিপদ বাড়ল। যারা কাগজ পড়বে তারা সেকশন ৩৭৭ খুঁটিয়ে পড়বে বলে মনে হয়্না। ফলে যেকোন সমকামী কাপল সম্পর্কে পাবলিক পারসেপশন হবে ওরা অপরাধী। গ্রামগঞ্জে-মফস্বলে এই ধারনা মারাত্মক আকার নিতে পারে। সুপ্রিম কোর্ট এবং মিডিয়া চুড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল।
  • cm | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৪২192198
  • কলেজে জীবনে সফলপ্রেম আর কটা হয়? সবাই তো বুকে ব্যাথা নিয়ে ঘোরে।
  • cm | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৪০192197
  • আমি একজন পুরুষ কথা বলে হেবি মন মজল এক মহিলায় কথা বলে জানলাম তিনি লেসবিয়ান।
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৩192196
  • কী মুশকিল, আমি একজন পুরুষ, কথা বলে আমার হেবি মন মজল আরেকটি পুরুষের সঙ্গে। তারপর দেখলাম সে স্ট্রেট। জানা না থাকলে এরকম তো চলতেই থাকবে।
  • jhiki | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৩২192195
  • বিবেক দেবরায় কি অলরেডি ভাজপার (মোদী) পে রোলে? আবাপতে তো বেশ টেনে খেলিয়েছে।
  • cm | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:৩০192194
  • সাথী খোঁজার জন্য একটিই রাস্তা যে মন মজাল তার সাথে কথা বলা,মন দেওয়া নেওয়া এর আবার সম অসম কি?
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:২৪192193
  • গে বার? ক্যাম্পাসে ক্যাম্পাসে এলজিবিটি গ্রুপ? ভাগী কি ভারতবর্ষের কথা কইছে?

    এগুলো হলে সইত্যই কী ভালই না হত, কিন্তু কেউ ক্লোসেটের বাইরে না বেরোলে এগুলো বানাবে কে? এটাই তো সেই সাইক্লিক প্রবলেম।
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:২০192192
  • ক্লোসেট থেকে বেরিয়ে এলে যদি আত্মীয়-পরিজন হারাবার ভয় থাকে, চাকরি হারাবার ভয় থাকে, বাসস্থান হারাবার ভয় থাকে, প্রাণ হারাবার ভয় থাকে, যেগুলো কোনটাই শুধুমাত্র বিষমকামী হবার জন্য হয়না, পুরো ব্যাপারটাই অসম কিনা? তাই মনে হয় ওনাদের একটু ছাড় দেওয়াই যেতে পারে।
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:১৬192191
  • পার্টনার খোঁজা ক্লোসেট-এ থেকে দিব্বি করা যায়! গে ডেটিং সাইটে খুঁজলেই হলো, গে বার গেলেই হলো, LGBT-স্পেসিফিক ভলান্টিয়ারইং সাইট আছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে LGBTগ্রুপ আছে।
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৩ ০৮:১২192190
  • বুঝিনি তো। আমার বোঝার বিশেষ দরকারও নেই। যদি সমকামীরা মনে করেন, আইডেন্টিটি এবং তৎসংলগ্ন অধিকার চাই, তাহলে বোঝার দরকার আছে। যেমন ধরুন "অমুক আমার বর/বৌ/পার্টনার", কথাবার্তায় হোক, প্রকাশ্যে হোক, সামাজিকভাবে হোক, এটা বিষমকামী লোকেরা চেপে রাখেনা বা বেশিরভাগ ক্ষেত্রেই চেপে রাখতে পারেনা (কারণ বিয়ে একটা সামাজিক ব্যাপার)।

    সমকামীরা যদি অনুরূপ অধিকার চান, সেটা আইডেন্টিটির প্রকাশ্যে আসারই স্বীকৃতি (সেটা বিয়ে হোক বা অন্য কিছু)। তখন সেটা না বোঝার কোনো উপায়ও নেই। এবার সমকামীরা সেটা চাইবেন কিনা, তাঁদের ঠিক করতে হবে।

    আমি মতামত দেবার কেউ না, তবু একান্তই আমার মতামত যদি চান, আমি বলব, যৌন আইডেন্টিটির স্বীকৃতি প্রয়োজন। কারণ,
    এক, এটা কোনো লজ্জার ব্যাপার নয়। বিষমকামিতার মতই সমকামিতা জাস্ট একটা যৌন প্রকার। এইটার স্বীকৃতি দরকার।
    দুই, পার্টনার খুঁজতে গেলে দরকার। পরিচিতি না জানলে সেটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এটা খুব ভাইটাল ব্যাপার। সমকামীরা কিকরে ব্যাপারটা ম্যানেজ করেন জানিনা। (একেবারে জানিনা তা নয়, কিন্তু সেটা বেশ কঠিন ও অসম্মানজনক মনে হয়)
  • cm | ১২ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৩192189
  • পাই কেন উত্তর দেবে? প্রশ্ন করিচি আপনাকে। আপনি বলছেন সমকামী দেখি নাই, তা কিরূপে বোঝা গেল যে কে সমকামী আর কে নয়। আমার অ্যাজেন্ডা অতি সরল, অকারণে কাউরে ঘাঁটানো চলবেনা।
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৩ ০৭:২৯192188
  • ন্যান, পাই চান্দু মিয়াকে উত্তর দিন। দিতে দিতে মনে হতে বাধ্য, যে, এর উত্তর একজন সমকামী দিলে ক্কী ভাল হত, আমি কেন দিচ্ছি। :)
  • cm | ১২ ডিসেম্বর ২০১৩ ০৭:২৭192187
  • আচ্ছা সমকামী বা বিসমকামীদের কারু কি নেজ আছে? দেখে আপনারা কাউকেই কি করে চেনেন? আর সেটাই পয়েন্ট যে চেনার দরকার নেই যে যার মতন থাকুক।
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৩ ০৭:২৬192186
  • আর আপিসের প্রশ্নটা খুব প্র্যাকটিকাল। দুটো কারণে। আমি যদি আজকে সিঙ্গুর বাজারে "এলজিবিটি র‌্যালি" করতে যাই, তাহলে জাস্ট সেটা অরগানাইজ করতে পারবনা। ওটা করতে গেলে প্রাথমিকভাবে সিঙ্গুরের এলজিবিটিদেরই এগিয়ে আসতে হবে। যাবতীয় ট্যাবু ইত্যাদি ভেঙে। আমি বড়োজোর সঙ্গে হাঁটতে পারি।

    পৃথিবীর সবলোক ফেসবুক করেনা। করলেও সবাই ফেসবুকে এলজিবিটি কমিউনিটিতে গিয়ে যোগদান করেনা। কলকাতা শহরে গিয়ে মিছিল দেখেও আসেননা, এলেও তার সঙ্গে নিজেদের রিলেট করতে পারেন না। তাদের এক্সপোজারের জন্য লোকাল মিটিং মিছিল (আরও নানাপ্রকার জনসংযোগ) দরকার। তার খানিকটা এই গুরুর বইটই দিয়ে করতে পারি। সেগুলো সবই ইনডায়রেক্ট। সরাসরি এক্সপোজার দেওয়াটা, স্রেফ যৌনপরিচয়ের কারণেই বিষমকামীদের পক্ষে সম্ভব নয়। সংখ্যালঘু যৌনতার মানুষের স্বীকৃতি যদি আদায় করতে হয়, তাহলে সেই সেগমেন্টের লোকজনের অগ্রণী ভূমিকাটা দরকার। নচেৎ হওয়া মুশকিল। প্র্যাকটিকাল কারণেই।

    এটা শুধু সংখ্যালঘু যৌনতার জন্য না, বাকি সব জিনিসের জন্যই সত্য। যেমন, কালো মানুষদের লড়াই সাদারা লড়ে দিতে পারেনা। লড়াইয়ের যন্ত্রণার বেশিটা তাঁদেরই বইতে হবে বা হয়েছে, এ যেমন ঠিক, কিন্তু সেটা ছাড়া উপায়ও নেই সেটাও ঠিক। লেসবিয়ানদের মিছিল ডাকলে স্যাফোকেই ডাকতে হবে, আমি পারবনা (আমাকে বোধহয় ওরা সদস্যও করবেনা ;-)। আমি ন্যাজে ন্যাজে হাঁটতে পারি বড়জোর। স্যাফোর মতো সংগঠন, এলজিবিটিদের নিজেদের সোচ্চার হয়ে ওঠাটা এখানে অত্যাবশ্যক, এইটা বুঝতে হবে।
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৩ ০৭:১২192185
  • পাই কী নিয়ে তক্কো করছে জানে কি? :)
    ১। কোথাও দেখাতে পারবে, কামিং আউট কেন হচ্ছেনা বলে "কান্নাকাটি" কি?
    ২। কোথাও কি বলেছি বিষমকামীদের সমর্থনের দরকার নেই?

    পয়েন্টটা একটাই। এলজিবিটিদের আন্দোলন "প্রাথমিকভাবে" এলজিবিটিদেরই আন্দোলন। সেটায় নেতৃত্ব তাঁরাই দিতে পারেন, প্রাথমিকভাবে মূল চালিকাশক্তিও তাঁরাই। বাকিরা নিশ্চয়ই সাপোর্ট টাপোর্ট করতে পারেন।

    পাই কি এইটা অস্বীকার করছে? যে, এলজিবিটি আন্দোলনের নেতৃত্ব ও মূল চালিকাশক্তি পোটেনশিয়ালি এলজিবিটিরা নন, অন্য কেউও হতে পারেন? (এটা প্রশ্ন, অস্বীকার করছে কিনা জানতে চাইছি)।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৬:২১192184
  • সেই অংশগ্রহণের জন্য আমার আপিস কি পাড়াতেই আমার পরিচিত সমকামী থাকতে হবে, এই পূর্বশর্তটা থাকা জরুরি, সেটা মনে করিনা। বা এটা হলেও সেটা ভাঙ্গাও প্রয়োজন বলে মনে করি। সমকামীদের যেমন বেশি করে বেরিয়ে আসতে হবে, তেমনি বিষমকামীদেরও সেটা নিরপেক্ষ ভাবেই এগুলোতে এগিয়ে আসতে হবে।
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৩ ০৫:৩৫192183
  • আর কামিং আউটের 'দাবি' তো করা যায় না - প্রচুর ঝুঁকি রয়েছে, দিনের শেষে ব্যক্তিগত সিদ্ধান্ত। কামিং আউট যত বাড়ে ততই ভাল, এই অব্দি বলা যায়
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৩ ০৫:৩০192182
  • বিসমকামীদের অংশগ্রহণ জরুরি তো বটেই - নো ব্রেইনার
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৫:২৫192181
  • যে কামিং আউটের দাবি করা হচ্ছে, সেটাও ক্রমশ ঃ বাড়ছে, বক্তব্য এটাই। বা, বাড়ছিল। যেটা হচ্ছিল, (সে কোথাও আস্তে, কোথাও অপেক্ষাকৃত জোরগতিতে হলেও) সেটা কেন হচ্ছে না বলে কান্নাকাটি করার কারণ দেখিনা। বরং এটুকু জানি যে, অনেক ক্ষেত্রেই তাঁরা সবাইকে জানাতে চান না, ভয় পান, সামাজিকভাবে আইসোলেটেড, লিঞ্চড হবার ভয়ে, আর তার থেকেও বড় ভয় কর্মক্ষেত্রে যদি কোন প্রভাব পড়ে। সমকামী হবার জন্য চাকরি যাওয়া থেকে আত্মহত্যা করা এসব ঘটনাই যেখানে ঘটেছে, সেখানে কর্মক্ষেত্রে জানাতে চাইবেন না, এটা খুব কিছু অস্বাভাবিক নয়। এসব সত্ত্বেও অনেকেই প্রকাশ করছিলেন। যে ট্রেণ্ডটা স্পষ্টতঃ ঊর্ধ্বমুখী হতে দেখেছি, সেটা তো হচ্ছে না এমন বলতে পারি না। কিন্তু এই রায়টা, আবারো ভয় করে, সেটাকেই আবার ফ্ল্যাট বা নিম্নমুখী করে দেবে। যদি না এই নিয়ে এই ইস্যুকে কেন্দ্র করেই একটা হাইপ মতন তৈরি করা যায়।
    ইতিমধ্যেই অনেকে 'ডিসওবেডিয়েন্স' এর কথা বলতে শুরু করেছেন, সেগুলো যত বেশি করে হয়, যত হাওয়া তোলা যায়, ভাল। আর আবারো বলছি, তার জন্য বিষমকামীদের অংশগ্রহণ জরুরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত