এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৮ জুন ২০১২ ০০:২০19260
  • এরপর লোকে স্যাটিসফেকশন দাবী করবে সেটা কি ভালো হবে?
  • Ishan | ২৮ জুন ২০১২ ০০:১৮19259
  • আমি চুমু পিছু একটি করে টিকিটের পক্ষে। এন্ট্রির সঙ্গে একটি ফ্রি। একবার টিকিট কেটে যত খুশি চুমু খেলে প্রফিট ম্যাক্সিমাইজড হবেনা।
  • pi | ২৮ জুন ২০১২ ০০:১৫19258
  • দ্রি কে একটা সাইট দেখানোর ছিল।
    http://www.dcjwj.org/
    মজার লোকজন। মুভমেন্ট কী করে করতে হবে, তার ট্রেনিং দ্যায়। রীতিমতন অ্যাসাইনমেন্ট, পেপার পড়া, প্রোজেক্ট সহ ঃ)
  • pi | ২৮ জুন ২০১২ ০০:১২19256
  • পুরানো একটা টইতে বাংলাদেশের একজনের লেখায় পড়ছিলাম, 'বাংলা মাধ্যম থেকে যারা বের হচ্ছে, তারাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, রাজনীতিতে আসে, প্রশাসনে যোগ দেয়, শিল্প সংস্কৃতির চর্চা ধরে রাখে। যদিও লোভনীয় মাল্টিন্যাশনালগুলোতে চাকরি-বাকরিতে সুবিধা পেতে অনেকে এখন ইংরেজি মাধ্যমের দিকে ঝুঁকছেন।'
    হ্যাঁ, প্রথম লাইনে বলা ব্যাপারগুলো আমাদের এদিকে ক্রমশঃ কমছে।
  • aka | ২৮ জুন ২০১২ ০০:১২19257
  • দ্রি, ভালো মন্দে মিশিয়ে, প্রায় বা মধ্য বয়সে পৌঁছে যেমন হয় আর কি। আপনি মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যান?
  • দ্রি | ২৮ জুন ২০১২ ০০:১০19255
  • আকাদা, কেমন আছেন?
  • সায়ন | ২৮ জুন ২০১২ ০০:০৬19254
  • মামী, শাস্তি পালন করা হয়ে গেছে, এবার গুটিগুটি খেলা দেখতে গেলাম।
  • pi | ২৮ জুন ২০১২ ০০:০৪19253
  • দ্রি, ঃ))

    হ্যাঁ, খুবই রিচ আলোচোনা হবে বটে ঃ)
  • aka | ২৮ জুন ২০১২ ০০:০৩19252
  • কোথায় ছিলেন দ্রি, এতদিন কোথায় ছিলেন? (মীরাক্কেল স্টাইলে)। ঃ)))
  • দ্রি | ২৮ জুন ২০১২ ০০:০২19251
  • আমার একটা বিজনেস প্রোপোজাল ছিল। একটা চুমুমেলার আয়োজন করব। সেখানে বিভিন্ন স্টলে বিভিন্ন প্রকার গোঁফদাড়ির পুরুষ বসে থাকবেন। অবশ্যই আমরা খুব ওয়াইড স্পেক্ট্রাম প্রোভাইড করব। মেয়েরা টিকিট কেটে ঢুকবেন। স্টলে স্টলে ঘুরবেন এবং যাকে খুশী, যতক্ষণ খুশী চুমু খাবেন। এ ব্যাপারে একেবারে নো প্রেশার এনভায়রনমেন্ট আমরা প্রোভাইড করব। বিশাল বিশাল চেহারার বাউন্সার রাখব।

    মেয়েরা ভা-লো করে চুমুটুমু খেয়ে এসে টই খুলে আচ্ছা করে হাত খুলে লিখুন অভিজ্ঞতার কথা। আমার মনে হয় তাহলে আলোচনাটা আরো রিচ হতে পারবে।

    বিজনেস প্রোপোজালটা খারাপ?
  • | ২৭ জুন ২০১২ ২৩:৫৮19250
  • একঘটি রক্ত দিয়ে এই ফিরে এলাম। এসে বোধির নজ্জা আর ইন্দো আর মুখপোড়ার ধ্যাষ্টামো দেখে অবা ক হয়ে গেলাম।
    আর সায়ন কে কান ধরে বাইরে দাঁড় করালাম।
  • pi | ২৭ জুন ২০১২ ২৩:৫৬19249
  • হ্যাঁ, সরকারি কাজকম্মো বাংলায় হতে পারাটা একটা আলাদা ব্যাপার ও সুবিধের বটে। তবে সেটা প্রাদেশিক ভাষা হিসেবেও আমরা করতে পারতাম। এখন সব ( অন্তত যা জানি) কেন্দ্রীয় সরকারি সংস্থায় হিন্দি অফিসার থাকেন। কাজকম্মোগুলো প্রাদেশিক ভাষায় করে প্রয়োজনমত কোন সর্বভারতীয় ভাষায় অনুবাদ করে রাখার বন্দোবস্ত করা যেতেই পারতো। সদিচ্ছা থাকলে।
  • Omni | ২৭ জুন ২০১২ ২৩:৫১19248
  • বড়াই, আছো? কাল কী একটা কইলাম, তুমি জবাব দিলে, কিন্তু আমি আর কিছু কইতে পাল্লুম না। ঃ-( পাছে তুমি না শোনো, হারিয়ে যায় ভাটের মাঠে!
    কইলে নতুন গল্প লিখছো না, টাকা রোজগার করছো। আহা টাকা তো রোজগার করবেই, অনেক করবে, নইলে কেনই বা এত সাধনা এত কষ্ট করে যোগ্য হয়ে ওঠা? মান সম্মানই বা থাকে কেমন করে ?
    কিন্তু আমাদের মনগরীবের কী দোষ? তাকেও চাট্টি ফুলবাতাসা আর কয় মুঠা মুড়ি তো দেবে!!!
  • Omni | ২৭ জুন ২০১২ ২৩:৪৭19247
  • হানু, টাইপো ছিলো। ঃ-)
  • Omni | ২৭ জুন ২০১২ ২৩:৪৬19246
  • হাবুর ও নজ্জা করছে!!! কী অবস্থা!!!! ঃ-)
  • Omni | ২৭ জুন ২০১২ ২৩:৪০19245
  • পাই, ভাষার ব্যাপারে ওপারের অবস্থা একদিক দিয়ে এপার থেকে বেশ আলাদা। এপারে এটা একটা আঞ্চলিক ভাষা, ওপারে ওটা জাতীয় ভাষা, একটা সার্বভৌম স্বাধীন দেশের ভাষা।
    আহা উতুবে ওপারের সিনেমাগুলো আসে, প্রথমেই বাংলায় আসে সেই একেবারে শুরুর পাতাটা যেখানে নানা আবশ্যকীয় তথ্য থাকে, সেটা বাংলা হরফে, দেখেও শান্তি হয়। কোলকাতায় বানানো সিনেমায়(বাংলা সিনেমা) ঐ হেডার পাতাটায় সব হিন্দি, দেবনাগরী হরফ।
  • সায়ন | ২৭ জুন ২০১২ ২৩:১৪19244
  • মামীর ন'টা একত্রিশ পড়ে সেই যে বিষম খেলাম এখনও তার প্রকোপ চলছে। খোলা পাতায় প্রশ্নের রেঞ্জ! ঃ-))
  • pi | ২৭ জুন ২০১২ ২৩:১২19243
  • অক্ষদা, ওপারের অবস্থাও তো খুব আলাদা নয়। কিছু সংখ্যক মানুষ ভাষা ধরে রাখার জন্য প্রচুর চেষ্টা করে যাচ্ছেন, এইটুকুনি আলাদা। ওঁরাও এনিয়ে যথেষ্ট চিন্তায়। পরের প্রজন্মের জন্য। ঐ গ্রুপে বেশ কয়েকবার এনিয়ে কথাবার্তা হয়েছে। যদ্দুর মনে পড়ছে, এখানেও কেউ কেউ লিখেছিলেন, টইতে।
  • I | ২৭ জুন ২০১২ ২২:৫৩19242
  • চুমুর কথা উঠতেই মেয়েগুনোর একদম নোলা সকসকিয়ে উঠেছে !
  • h | ২৭ জুন ২০১২ ২২:৪৭19241
  • সোমত্থ ছেলের দাড়ি নিয়ে এইসব অশৈরণ কথা শুনে, আমার এত নজ্জা করচে যে, যার প্রকাশেই অহংকার, সেই আমার শখের দাড়ি গুচ্ছটিকে, আন্ডার ইসের মত নুকিয়ে রাখতে ইচ্ছে করছে। বলি সিপিএম বলে কি বেম্মো নই?
  • a x | ২৭ জুন ২০১২ ২২:২৭19240
  • বাংলাদেশ থাকতে বাংলা ভাষা সংরক্ষিত ভাষার লিস্টে যাবে কোন দুঃখে?
  • Ishan | ২৭ জুন ২০১২ ২২:২০19239
  • এখন বিকেল
    গালে মাখো জেল
    রাত হবে ডার্ক
    খোঁচা খোঁচা দাড়ি দেবে
    নিউরোনে স্পার্ক।

    --কবি সৈকত
  • Omni | ২৭ জুন ২০১২ ২২:০০19238
  • অবশ্যই ক্লাসিফিকেশন আছে। নিউরোনের স্পার্ক সঞ্চারিত চতুষ্পার্শ্বে, দাড়িতে তার এফেক্ট পড়ে খুবই বেশি। ঃ-)
    হনুর নিউরোনের স্পার্ক আর মার্ক্সের নিউরোনের স্পার্কের আলাদা আলাদা বিশেষত্ব আছে। ঃ-)
  • pi | ২৭ জুন ২০১২ ২১:৫৫19237
  • মরা দাড়ি জ্যান্ত গালে ফেভিকল দিয়ে আটকে ফেভিকলের জোড় কত মজবুত সেই এক্ষপি ও করা যায়।
  • aka | ২৭ জুন ২০১২ ২১:৪৮19236
  • দাড়িরও ক্লাসিফিকেশন আছে। দাড়িদাদুর দাড়ি আর মার্ক্স কিংবা প্রফেসর চ্যালেঞ্জারের দাড়ি বা ওদিকে ঈশান বা এদিকে হানুর দাড়ির এফেক্ট এক হবে না। সমীক্ষার সময় মাথায় রাখতে বললাম।
  • Omni | ২৭ জুন ২০১২ ২১:৪১19235
  • কিন্তু উপড়ানো দাড়ি দিয়ে পুরো এক্ষপি হবে না, দুধের স্বাদ ঘোলে মেটানো হবে। ঐ দাড়ি জ্যান্ত গালে লাগানো থাকতে হবে, তবে না টেনে বোঝা যাবে কতটা শক্ত!
  • Omni | ২৭ জুন ২০১২ ২১:৩৮19233
  • উপেন্দ্রকিশোর আর দ্য ভিঞ্চিরও রাজকীয় দাড়ি, সেগুলোর এক্সপিও করার ইচ্ছে ছিলো, কিন্তু তা তো হবার নয় এক যদি না--
  • pi | ২৭ জুন ২০১২ ২১:৩৮19234
  • দাড়িদাদুর দাড়ি অনেকে উপড়েছিল না ? সেগুলো নিশ্চয় শোকেস বা কাশ্মীরী গহনার বাক্সে সংরক্ষিত আছে। স্যাম্পুল হিসেবে ওগুলৈ পাঠিয়ে দেওয়া যায়, অতি আগ্রহী বা এবিষয়ে এক্ষপি লাভ কাতে অতি উদগ্রীব জনতাকে।
  • aka | ২৭ জুন ২০১২ ২১:৩৭19232
  • এই প্রসঙ্গে অন্য একটু কোয়ান্ট শেয়ার করি।

    When we dream about peeing, we are actually peeing in real.

    চুমু সম্বন্ধে কোন রেজাল্ট পেলেই জানিয়ে দেব।
  • Omni | ২৭ জুন ২০১২ ২১:৩৬19231
  • দাড়িদাদুর তরুণ বয়সের দাড়ি আর বৃদ্ধ বয়সের দাড়ি ধরে টান দিয়ে দিয়ে দেখার আমার একটা সাধ ছিলো, কিন্তু সেতো টাইম মেশিন ছাড়া হবার নয়। হায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত