এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:১৯192599
  • দেখো ভালো করে।
  • pipi | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:১৪192598
  • মামী, দেখছি তো অনেক, কিন্তু কোনোটাই যে পছন্দ হচ্ছে না। সব যে বড্ড হিজিবিজি আর জ্যাবড়াজোবড়া।
  • aranya | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:১৩192597
  • আমার এক আত্মীয় গুরুচন্ডালি-কে বলেন উড়নচন্ডী
  • | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:১২192596
  • মা পিপি, সেই ছবি খুঁজে পেলে? পাঠাও।
  • | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:১০192595
  • অনেক কাল এক পত্রিকার নাম ছিলো ঝোরা- একবন্ধুর মা পড়াশোনা লাটে তুলে সারাদিন পুত্রের সেই নিয়ে মাতামাতি দেখে খুব বিরক্ত ছিলেন। একদিন তার বাড়িতে গেছি। মাসিমা ও বাড়ি আছে বলামাত্র ঘর থেকে মেসোর গলা ভেসে এলো, নাঃ ঐ ঝোড়ো করে করে উনি ঝরে পড়ে গেছেনঃ)
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৮192594
  • ধুর টিনটিন খালি গ্যাংনাম (নাকি গ্যাঙ্গাম কে জানে) স্টাইল দেখায়।
  • pipi | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৫192592
  • অ মামু, চিকেন্ডান্সের লিং তোমার কেন লাগবে? টিনটিনকে বললেই লাইভ শো দেখিয়ে দেবে।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৫192593
  • তিন মিনিট আগে জন্মদিন ফুরিয়ে গেছে। :)
  • aranya | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:০২192591
  • হায়, সেই সব ঝারির জন্যই আবার জন্মাতে হবে
  • aranya | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:০১192590
  • ফরিদার জন্মদিন বুঝি, হ্যাবাড্ডে কবিসম্রাট, খুব আনন্দে থাকুন :-)
  • | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৬192588
  • ফরিদা জন্মদিনের অনেক শুভেচ্ছা। ক্ষীরকদম্ব দিলাম পোস্তভরা :)
    রসেবশে থাকো অনেক লেখো।
  • ঈশান | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৬192589
  • পাই অবশ্য বলেছে আমার ণ তে টাল আছে। প্রুফ দেখে নাকি হাত ব্যথা হয়। সেটা অবশ্য পরিবেশজনিত নয়। জৈনিকই হবে।
  • I | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৪192587
  • সেই সব যুবতীরা!
    এখন শুধু বিবাহিতারা ঝারি করে। একটি যুবতী অব্শ্য ফোন করে শুধিয়েছিল-আপনি কি বিবাহিত?
  • aranya | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫২192586
  • সান্ধ্যভাষা বড় ভাল ছিল বটে। তবে সবুজ বাঘের কোন একটা চটি মাথার ওপর দিয়ে গেছে
  • ঈশান | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫১192585
  • আরে সান্ধ্যভাষা হয় তো। সান্ধভাষা আর সান্ধ্যভাষা অবশ্য আলাদা। সেই চর্যাপদ পড়ো নি? যেটায় নাকি দূরবীন লাগিয়েও কাব্য খুঁজে পাওয়া যায়না? :)
  • সিকি | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫০192584
  • আমাকে একটা মেয়ে, এই সোসাইটিরই, কিশোরীবেলায় গুচ্ছ ঝারি করত। পরে যুবতী হয়ে যাবার পরে আর আমার দিকে ফিরেও তাকায় না। সে কি সে যুবতী হয়ে গেছে বলে? নাকি আমি বুড়ো হয়ে গেছি বলে? কে দেবে উত্তর?
  • সিকি | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৮192583
  • ইশানের কি কী-এর কনসেপ্ট প্রায় ছ বছর ধরেই ঘাঁটা। তারপরে কত করে বললাম, "সান্ধ্যভাষা" কথাটা ভুল, ওটা "সন্ধ্যাভাষা" হবে। তা ইশান শুনলই না, ভুলভাল বাংলা লিখে দিব্যি বইটা বেস্টসেলার বানিয়ে দিল।
  • Sibu | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪২192582
  • এনিওয়ে, দূরে দেখে নারী, করো সবে ঝারি। আমি এখন কাজে যাই।
  • ঈশান | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪১192579
  • ফরিদার জন্মদিন ছিল? তাহলে ফরিদাকে কবিতা প্রেজেন্ট করা উচিত তো।
  • | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪১192580
  • ঃ))))
  • ঈশান | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪১192581
  • আমার জীবনের সব্বোনাশের দুই কারণ হল গুরু আর আবাপ। এর আগে আমি বাংলা বানান দেখলে মোটামুটি বলতে পারতাম ঠিক না ভুল। মানে ধরুন, "কাহিনি" দেখলেই চোখে অস্বস্তি হত। বলতে পারতাম "কাহিনী" বানানটা ঠিক।

    এই সুখের স্বর্গে প্রথম বিপর্যয় এল আবাপর হাত ধরে। গাওস্কর দিয়ে শুরু। তারপর "কাহিনি", "বাহিনি", এইসব। তারপর এলেন বুনানবাবু, যিনি বই পরেন আবার আকাশ থেকেও পরেন। তারপর ডিডিদা। কি, কী এর সঙ্গে ক্কী" আর ক্ষীঃ। এইভাবে এখন জিন্দেগি সেশ। সব বানানই সম্ভাব্য বানান মনে হয়।
  • | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪০192578
  • জন্মদিনের নাতিদীর্ঘ বর্ননা দাও (৩)
  • ফরিদা | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৯192575
  • বিরাট থ্যাঙ্কুশ সব্বাইকে...............

    এইবারের জন্মদিন সবচাইতে ভালো হল।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৯192576
  • ঐযে বাদশা আকবরের শখ হলো দুধপুকুর বানাবেন। গ্রীষ্মকালে পুকুর কাটিয়ে সব সভাসদ-পাত্র-মিত্র-অমাত্যমন্ত্রীদের বললেন রাত্রে সবাই যেন এক কলসী করে দুধ ঢেলে আসে। শেষে দেখা গেল সবাই এক কলসী করে জল ঢেলে এসেছে। ঃ-)
  • | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৯192577
  • বীরবলের গল্প টা মনে হচ্ছে।

    আচ্ছ অফ লাইনে জিগিয়ে নিচ্ছি শিবু দ। ঃ)

    তোমার আবার কী হল হে ইশেন?
  • | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৭192573
  • হ্যাঁ সেটাও সত্যি। ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপের সময় ছেলে রা যখন সেই সব নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন নাকি ঝারি মারার রেট বিপদজনক ভাবে কমে যায়। সেই নিয়ে মেয়ে রা নিজেদের মধ্যে দুঃখ প্রকাশ করে। কার একটা লেখা তে পড়েছি।ঃ))
  • Sibu | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৭192574
  • কিন্তু আমি যে কখনোই বাচ্চা ছেলে ছিলাম না। বিশ্বাস না হয় বৌদিকে জিগাস।
  • Sibu | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৫192570
  • আকবেরের পুকুর কি ব্যাপার?
  • ঈশান | ১৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৫192571
  • উঃ আপনারা ঝারিতে আটকে যাবেন না। ওচ্চেয়ে অনেক বড়ো বিপজ্জয় অমার জীবনে ঘটেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত