এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:৫৩192720
  • যে দুটো গাড়িকে মেরেছে, তাদের মূল্য ধরলেও হত। হত না?
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:৫২192719
  • ইশশ, গাড়িটার একটা দরজা খুলে আনতে পারলেই আমার হোমলোন্সটা শোধ হয়ে যেত।
  • π | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:৪৪192716
  • *নাকি
  • π | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:৪৪192717
  • ওদিকে এটা নিয়ে কেউ কিছু জানে ? মুকেশ অম্বানির ছেলে নাই গাড়িতে দুজনকে চাপা দিয়েছে, zeenews এ সে খবর ফ্ল্যাশ করেছিল, তারপর তুলে নেয়। বাকিরাও চুপচাপ।

    এই সেই তুলে নেওয়া খবরের লিং।
    http://zeenews.india.com/news/maharashtra/mukesh-ambani-s-son-involved-in-aston-martin-crash_895942.html
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:৪৩192715
  • সিকি ঃ))))
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:৪০192714
  • একবার স্ন্যাক্স আর একবার লাঞ্চ পেলাম তো :-)
  • h | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:২৮192713
  • আমি আজকাল ইন্টারভিউ নি ই না। কারণ একটা হল শনি রবি আপিসে পোষায় না। অনসাইটে গেলে তাও লাঞ্চ ইন্টারভিউ পোশায়, খাওয়া দাওয়া টা থাকে বলে। আর পোঁয়াপাকা সায়েব দের রিজেক্ট করতে বেশ ভালো লাগে বলে ;-)

    তবে জেনুইন সমস্যা হল, দেশে, এই কলকাতায় বা বম্বে তে এখানেই আমি ম্যাক্স ইন্টারভিউ নিয়েছি যুবাকালে, আমার সবাই কে প্রচন্ড সম্ভাবনাময় বলে মনে হয়। মজা হল আমার অভিজ্ঞতায় যাদের গোটা কোম্পানী রিজেক্ট করেছে, এরকম কয়েকজন কে বেশি কিছু ভালো প্রজেক্ট নামিয়েছি বলেই হয়তো এই ধারণাটা বদ্ধমূল হয়েছে, এবং তারা এখন স্ব স্ব ক্ষেত্রে চাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত, যদিও অল্পবয়েসী ছেলেমেয়ে। আবার প্রচুর সিনিয়র এক কালে ভালো কাজ করেছে, এখন কেবলি বাতেলা, কনফিডেন্টলি ভুল অ্যাডভাইস দেয়, আপদমস্তক ছড়ু মাল প্রচুর দেখলাম, যুবনেতা গোছের ম্যানেজারের পেয়ারের মাল দেখলাম অনেক। অবশেষে যেটা দেখালাম, বছর পাঁচেক আগে, যাদের কে প্রচুর সাহায্য করেছি, উজাড় করে কোচিং করেছি, তারা একটা বড় অংশ, প্রচুর লাথ মারে পেছনে, তাই আমি মোটামুটি নিশ্চিত, আমার লোক কে জাজ করার ক্ষমতা নাই। যা ভালো বা মন্দ সব ই মানুষ গুলির কৃতকর্ম ইত্যাদি। তাই আজকাল আর ইনটারভিউ নি ই না।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:২৫192712
  • তুমি কি ফাঁকা ট্রেনে ইন্টারভিউ নিতে বসেছিলে নাকি?
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:১৭192711
  • মেয়ের দ্বারা কিঞ্চিৎ হ্যারাসড হবারও অভিজ্ঞতা আছে - ফাঁকা ট্রেনে। জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার। আমার এবং তারও। ঃ (
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:১২192710
  • না সে ভাগ্য আমার নয়। কালকে কারা যেন মেয়েদের দ্বারা ঝারিত/ ঝাড়িত হওয়ার গল্প করছিল। সেটা কী জিনিস আমি জানিই না :-)
    চরিত্রে এক ফোঁটা কালির দাগ নেই :-)
  • Sibu | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:১১192709
  • আমার ইন্টারভিউ থাগলে আজকাল বহুত মেজাজ গরম হয়। ইন্টারভিউ নেওয়া ঠিক আছে। কিন্তু তাপ্পর ঐ রিপোর্ট লিখতে ঝাঁট জ্বলে যায়।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:০৮192708
  • অফসাইট ইন্টারভিউ ভালো জিনিস। উইকডেতে আপিসে ইন্টারভিউ কাজ না থাকলে ভালো, কাজ থাগলে বাঁশ। উইকেন্ডে আপিসে রিক্রুটমেন্ট ড্রাইভের প্যানেলে নমিনেট হওয়া - শত্তুরেরো যেন না হয়। তাও দু-এক পিস সোনি কুড়ি উল্টোদিকে বসলে একটা দারুচিনি দ্বীপের ফিলিং আসে। তাও কালেভদ্রে।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:০৫192707
  • শালা Chamakh এত গোল করছে, জানুয়ারিতে ওকে ফিরিয়ে আনা হোক! ;-)
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:০১192706
  • শমখ গোল দিচ্ছে :-(
  • h | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৫৫192705
  • সিঁফো আমি কিনেছি। এখনো পড়িনি, ওল্টানো ছাড়া।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৪৯192704
  • কন্নাটকের রিমোটে ইন্টারভিউ নিতে যাবার জন্য একটা সাট্টিফিটি পেলাম বেশ ভালো দেখতে, আর ছশো জেমস পয়েন্ট পেলাম।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৩৬192703
  • আমি খেলা দেখিনি আসলে। মেয়ের একটা নাচের প্রোগ্রাম ছিল। মোবাইলে ম্যাচ ফলো করছিলাম।

    কাল মাঠে যাচ্ছি। দেখি বেঙ্গালুরুকে ঘরের মাঠে হারানো যায় কিনা। খুব টাফ যদিও।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৩৫192702
  • আমারো এরম দিন গেছে। এবারেরটা ৫০-৫০ চান্স। সিজনড হয়ে গেছি।

    ইন্টারভিউ নেওয়্টা একটা থ্যাংকলেস জব। নিলে কোন ক্রেডিট নেই (কারণ এটা পার্ট অফ দ্য জব), না নিলে কাটবে।
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৩১192701
  • তবে কী মোমেন্টে ভুলভাল ডিসিশন না পেলে কিন্তু এই স্কোর হত না। ওদের তো প্রথম চারটে চান্স থেকেই চারটে গোল। তারপর না হয় কিছু মিস করেছে। জিরু ওই সময় গোল গুলো করলে কী হত বল তো।
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৩০192699
  • ঠিক প্পনদা। ক।
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৩০192700
  • প্রোডাকশনে ইস্যু চলছে। তার মধ্যে আজ সারাদিন ইন্টারভ্যু। বকে বকে মাথা ধরে গ্যালো। ও, আপিসে আরো খারাপ যেটা এক্সপেক্ট করছি, সেটা হল বেল কার্ভ জনিত রেটিং।
    সেটা বাঁচাতেই তো আজ ইন্টারভ্যু নিতে এলাম। যাতে কোনোদিক দিয়েই কিছু বলতে না পারে :-) কিন্তু বাঁচবে কী না কে জানে। দেখা যাক।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:২৯192698
  • আজকের ম্যাচটা আমরা কম্প্রিহেন্সিভলি হেরেছি। এমনিতে আমাদের টিমের যা স্ট্রেংথ, তাতে চেলসি আর ম্যান্সিটির সাথে পয়েন্ট পাওয়া উচিত না।

    কিন্তু বাকি ম্যাচগুলিতে পয়েন্ট হারানো চলবে না। আল্টিমেটলি এটা লিগ, নক আউট টুর্নামেন্ট না।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:২৫192697
  • আপিসে কী হল? নাপোলির সাথে ম্যাচটা ড্র রাখা উচিত ছিল।
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:২২192696
  • এভারটনের সাথে ঘরে ৩, বাইরে ১ ধরেছিলাম।
    আমার তার থেকেও বাজে লাগছে নাপোলি-র সাথে হারাটা। আমার মতে, আজ তেমন খারাপ খ্যালেনি। সিটি-র সাথে বিশাল ডিফারেন্স ছিলো না।।
    সব মিলে সপ্তাহটা বাজে গ্যালো। ফুটবল আর আপিস মিলে।
    তবে মনে হচ্ছে আরো খারাপ দিন আসতে চলেছে। ফুটবল আর আপিসেই।।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:১৫192695
  • এটায় আমি ০ পয়েন্টই ধরেছিলাম। কিন্তু এভার্টন ম্যাচে ৩ পয়েন্ট ধরেছিলাম।

    চেলসির সাথে ম্যাচটাই পিভটাল।
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৪192694
  • বেশ কয়েকটা কী ডিসিশন এগেইন্সটে গ্যাছে। অফসাইড, হ্যান্ডবল :-(
  • Pallab Baran Pal | ১৪ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৩192693
  • ইচ্ছেভ্রমণ

    চিড়িয়াখানায়

    যাবো আলিপুর চিড়িয়াখানায় তুমি যদি থাকো সাথে
    গেরিলাযুদ্ধ কায়দা শিখতে গরিলার খাঁচাটাতে
    কান্না শিখবো কুমিরের কাছে, বাঁদরের বাঁদরামি
    বকের সামনে নতজানু হয়ে ধার্মিক হবো আমি
    কেউটে সাপের ল্যাজে খেলানোর মন্ত্রগুপ্তি শিখে
    গণ্ডারদের থেকে চামড়ার কেমিস্ট্রি নেবো লিখে
    হিংস্র থাবায় ধরবো তোমাকে - ভয় নেই, মরবে না
    আর যাই হোক, জন্তু কখনো ধর্ষণ করবে না
    নিয়মিত যাবো চিড়িয়াখানায় তুমি যদি থাকো সাথে
    বৃহৎ চিড়িয়াখানায় দু’জনে থাকবো দুধে ও ভাতে

    আকাশভ্রমণে

    মাঝে মাঝে যাবো আকাশ ভ্রমণে যদি সাথে থাকো তুমি
    স্বপ্নউড়ানপথিকের কাছে তুমি কর্ষণভূমি
    সৌরজগৎ পরিভ্রমণ সাত তারা তেরো গ্রহ
    দেখবো জানবো বেড়াবো শুনবো – উন্মাদ আগ্রহ
    মেঘের সঙ্গে নীল শয্যায় লণ্ডভন্ড রতি
    বোধবৃষ্টির ফোঁটা অক্ষরে কবিতার ইমারতি
    নিয়মিত যাবো আকাশ ভ্রমণে যদি সাথে থাকো তুমি
    তুমিই আকাশ আমি ভ্রামণিক সমীরণ মৌসুমি

    দোজখনরকে

    মাঝে মাঝে যাবো দোজখ্-নরকে তুমি সাথে থাকো যদি
    দেখবো পাপের জোয়ার-দেমাকি উষ্ণতোয়া জলধি
    সাতদিনে সাত পাতাল ঘুরবো, তপ্তকুণ্ডে স্নান
    যাচাই করবো পাশাপাশি মহানাগরিক খতিয়ান
    আমার শহর তুলনামূলক কার কাছাকাছি, কতো
    ভালোতর আছি – জেনে উচ্ছ্বাসে গোপন থাকবে ক্ষত
    নিয়মিত যাবো দোজখ্-নরকে তুমি সাথে থাকো যদি
    যুগ্ম পাতকী সাঁতার কাটবো বৈতরণীর নদী

    চন্দ্রাভিযানে

    মাঝে মাঝে যাবো চন্দ্রাভিযানে তুমি যদি হও সাথী
    অমাবস্যায় বুড়িমার ঘরে জ্বেলে দেবো মোমবাতি
    আজীবন আলো ধার করে চলা শোধহীন কিস্তিতে
    সেই রূপকথাকাহিনী শুনবো জ্যোত্‍স্নার বৃষ্টিতে
    ফিরে এসে লিখে ফেলবো ধারের ধারালো অর্থনীতি
    যদি তাতে ফেরে আমার দেশের অর্থের সম্প্রীতি
    নিয়মিত যাবো চন্দ্রাভিযানে তুমি যদি হও সাথী
    প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে হোক ওখানেই হাতাহাতি
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৫192692
  • এত মিস করলে হয়! ৩-৩ হয়ে যেত।
  • quark | ১৪ ডিসেম্বর ২০১৩ ১৯:২৪192691
  • কাকু তো বলছে ২৭ ডিসেম্বর রিলিজ হবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত