এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৬ ডিসেম্বর ২০১৩ ০৩:১৭192930
  • পিটার ও'টুল মারা গেছেন।
  • π | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৫৩192929
  • ওদিকে ত্রিপুরায় আরো ৬ মাসের জন্য আফস্পা বাড়লো !
  • daadu | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৫২192927
  • শুধু সমকামীতা কেন, রাষ্ট্র তো অনেক ব্যাপারেই** পার্সোনাল স্পেস ভায়োলেট করে ৷ আমি মনে করি, লড়াইগুলো আলাদা আলাদা না লড়ে একসঙ্গে লড়লে অনেক এফেক্টিভ হবে ৷

    ** সুইসাইড, ইউথেনেসিয়া, প্রস্টিটিউশন
  • π | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৫২192928
  • আরে ! কালকেই নিষিদ্ধ ইস্তেহার আবার শুনতে শুনতে এই কথাটাই মনে হচ্ছিল !!
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৫১192926
  • মনে হয়, দেবাশিস এর থেকেও, এই আন্দোলনের মুখ হতে পারে যে গানটা ঃ 'হাত থেকে হাতে মুখ থেকে মুখে করে দেব গোপনে পাচার, ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার'
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৪৫192925
  • সময়মত সরিয়েই যদি দেবে, তাহলে আর সিপিয়েম কেন? :-(
  • Blank | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৪৩192924
  • আর যদি না ই বলতে পারে, তো তাকে আর মুখপাত্র হিসেবে রাখা কেন !! ঃ(
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৪২192923
  • এবার কথাটা হচ্ছে, আরো ভালো ভাবে বলা যেত কী না।
    কিন্তু তাহলে আর বিমান বসু কেন!
  • π | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৪১192922
  • ইন্দোদা, তালে বড় তো হয়েইছি। অনেকদিন ! ঃ))

    প্রথম প্রশ্নটা ঠিক বুঝি নাই। রবীন্দ্রসঙ্গীতটা কোথা থেকে নেওয়া মানে ? পুরো তো তাড়ানাটার সুরে। দাদু ওখান থেকেই নিয়েছেন হবে।
    স্বাগতালক্ষ্মী এই শুনলুম। ঐ তো কনফার্মড, দুটোই এক রাগ।
  • Blank | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৩৯192921
  • যাগ্গে এই দেখুন, আসল Stradivarius ভায়োলিন। পার্লম্যান বাজাবার আগে নেড়ে চেড়ে দেখছেন
  • Blank | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৩৮192920
  • 'অগ্রাধিকারের ভিত্তি তে' এইটুকুতে আমারো সাপোর্ট আছে।
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৩৭192919
  • অনেকটা বিজেপির সুরেই বলেন - এটা বলাতে মানেটা পুরো উলটে যায়।
  • π | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৩২192918
  • যাই বলেন না কেন, এটা এমন কোনও জরুরি বিষয় নয়, দেশে কত বড় বড় সমস্যা রয়েছে ... এটার মানে তো আর বদলায় না।
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:৩০192917
  • ধুর, বোতিন্দার থেকে নামের লিস্টি পেলাম না। সারকাস্টিক কমেন্ট করে ব্যাক আউট করলে ভীরু বলে খ্যাপাবো।
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:২৬192916
  • বলেছে। কিন্তু এইটুকুতে কথাটা হাফ কোটেড।
    আবাপ এইভাবে লিখেছে ঃ - "সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু অনেকটা বিজেপির সুরেই বলেন, “আমার মত হল, এটা এমন কোনও জরুরি বিষয় নয়, যার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আদালতকে রায় দিতে হবে। দেশে কত বড় বড় সমস্যা রয়েছে!"
    পুরো মানেটাই পালটে যায় শুরুতে অনেকটা বিজেপির সুরে লেখাটার জন্য।
    কিন্তু আসলে সুপ্রিম কোর্টকে বিমান বসু ক্রিটিসাইজ করেছে এই রায় দেবার জন্য।

    প্রসঙ্গত বৃন্দা কারাতঃ The SC order is wrong. Sexual relations which are consensual cannot be criminal.
  • Blank | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:১৯192915
  • কোথায় এই বানী দিল?
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:১৫192914
  • 'এটা এত জরুরি বিষয় নয়, যার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আদালতকে রায় দিতে হবে!দেশে কত বড় বড় সমস্যা রয়েছে!'
    বিমান বসু
  • b | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:১৪192912
  • 'শুধু তোমার বাণী নয় গো হে প্রিয়,মাঝে মাঝে প্রানে তোমার পরশ খানি দিও'
  • Blank | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:১৪192913
  • সিসিডির চার্জ কফি টা কিনে আনুন যারা কড়া কফি পছন্দ করেন।। চিকোরি মেশানো অ্যারাবিয়ান কফি, ডার্ক রোস্টেড। মাঝ্রাতে খেয়ে সর্দি কমে গেলো।
  • Arpan | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:০৭192911
  • বিবো আবার কী বাণী দিয়েছেন? দেখিনি তো!
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:০৬192910
  • পাইদি না, বোতিন্দা।
    নামগুলো দিয়েই দাও...
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:০৫192909
  • দিয়ে দাও পাইদি। কী আর হবে?
    বাই দা ওয়ে, এই ইস্যুতে বিমান বোস মিসকোটেড।
  • I | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:০৩192907
  • আর প্রথম কোশ্নো?
    হ্যাঁ হে ইপিস্তো? তুমি যে শুনতে পাই মস্ত তালেবর হয়েচো!
  • kc | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:০৩192908
  • নটমল্লার জানিনে।
  • I | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:০২192906
  • ও কেশী, চলে যাবার আগে আমার কোশ্নের উত্তর দিয়া যান।
  • π | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:০১192905
  • একই রাগ মনে হল।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ০১:০০192904
  • রোবু র লিস্টি টে আরো দু এক টা নাম দেওয়ার ছিল। কিন্তু না থাক ঃ))
  • kc | ১৬ ডিসেম্বর ২০১৩ ০০:৫৯192903
  • মুখ সুরসুর করছে বেশ কিছুদিন ধরেই ধর্মাবতার, চারিদিকে লাখ লাখ টনটন লেখা আবেদন নিবেদন পড়ি। একই বিষয়ঃ যৌনতার অধিকার / যৌনতার পছন্দ এটসেট্রা। কিন্তু অতি কষ্ট করে আতস কাচ লাগিয়েও একটাও লেখা পাইনা ইনসেস্টের সমর্থনে। একটাও না। এরকম কেন মহারাজ? এরকম কেন ছায়াপিণ্ড?

    একথা জিগিয়ে যাব আমি চলে।
  • I | ১৬ ডিসেম্বর ২০১৩ ০০:৫৩192901
  • দেবাশিস কে?
    সুখহীন গানটি রাগ নটমল্লারে বাঁধা। এটি কোন গান থেকে নেওয়া? আসল গানটি স্বাগতালক্ষ্মী গেয়েছেন।
    আর একটা জিনিষ। অর্পিতার গলায় যে গানটি রয়েছে (ইউটিউবের এই লিংকে সুখহীনএর পরেই) সেটি যেন মনে হল একই রাগ। গাইয়েরা জানালে ভারি ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত