এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ১৬ ডিসেম্বর ২০১৩ ১২:২৪192991
  • IP Address : 177.124.70.1 (*) Date:16 Dec 2013 -- 10:41 AM

    পরের ১০০ টেস্ট চালিয়ে যাওয়াটাই বেশি চ্যালেঞ্জিং! দিল্লী বহোৎ দূর।
  • jhiki | ১৬ ডিসেম্বর ২০১৩ ১২:২২192989
  • আমাদের বাড়ীওয়ালা বাজারে গুচ্ছ ধার করে, আর সব জায়গাতে আমাদের ফ্ল্যাটের ল্যান্ডলাইন নং দেয়। চারবছর ধরে আমরা ইন্দোনেশিয়ান ভাষায় পাওনাদারদের বুঝিয়ে চলেছি যে মিঃ পুরাবায়ো এই বাড়ীতে থাকে না!!!
  • ন্যাড়া | ১৬ ডিসেম্বর ২০১৩ ১২:১৯192988
  • গভীর কর্মময় একটি দিনের প্রায়ান্তে মার্গরিটা সহযোগে রামনারায়নের দেশ একটি উত্তম প্রস্তাব।
  • h | ১৬ ডিসেম্বর ২০১৩ ১২:১৮192987
  • স্পার্স কে ৫ গোল দেবো এ আমি ভাবি নি। তবে ২-১ বা ৩-২ এ জিতবো ভেবেছিলাম। বেল চলে যাওয়ার পর, আমরা ওদের চেয়ে ভালো, প্লাস সুয়ারেজ ফর্মে আছে। ইত্যাদি।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ১২:১৩192986
  • একটু খেটেখুটে এমন কিছুর ওপরে একটা সাদা কাগজ বানাতে হবে।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১২:০৬192985
  • এগুলো নিয়ে এখন গুছিয়ে কাজ হচ্ছে। নন-ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মনিটরিং নিয়ে কাজ করে স্বপ্না বন্দ্যো প্রাইজ পেলেন তো এই কিছুদিন আগে।
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১৩ ১২:০১192983
  • আমাদের এখানে প্রায়ই ফোনে রং নম্বর আসে। ঠিক ফোনের থেকে ভুল ফোনই বেশি। কেউ বা কারা ফোন করে রাশানে কথা বলে যায়। এর আগে কয়েকবার ইংরিজিতে রং নম্বর বলে দেখেছি, বুঝতে পারেনা। তাই আজ ফোন ধরে বাংলায় কথা বললাম। ম্যাজিকের মত কজ হয়েছে।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৪192982
  • হ্যা হ্যা। আমি তাহলে ব্যাঙের ঐ হামানদিস্তার মধ্যে একটা স্পঞ্জের গদি `লাগিয়ে দিলাম, আর স্পঞ্জের দিস্তা দিলাম।
  • নেতাই | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৩192981
  • ব্যাংদিকে হ্যাপ্পি বার্থডে।
    উই মিস ইউ
  • sch | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪১192980
  • রোবু আর্জেন্ট মেল করেছি। প্লিজ - একটু দেখুন
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩৩192979
  • ব্যঙদিকে হ্যাপি বাড্ডে। আরো কারুর জন্মদিন গ্যালো, তাদেরও হ্যাপি বাড্ডে।

    ব্যাঙদিকে একটা স্পঞ্জের গদা দিলাম। এই পিথিবিকে মানুষের বাসযোগ্য রাখার তুচ্ছ প্রয়াস হিসেবে। ঃ-)
  • Bhagidaar | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩২192978
  • ও।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩১192977
  • লীলা মজুমদার।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৯192976
  • লীলা মজুমদারের বই।
  • Bhagidaar | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৮192975
  • লীম ই বা কি ?
  • Bhagidaar | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৭192973
  • লের্ম কি ?
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৭192974
  • লের্ম নয়, লীম।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৬192972
  • ব্যাং জন্মদিনে পায়েস, একসাজি ফুল, একটা সুন্দর শাল আর একটা লের্ম।
  • Ekak | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:২২192971
  • মোবাইল মানুষকে বিচ্ছিরি রকম দিপেন্দ্যান্ট করেছে। ট্রেকিং এ গেলে ফোনের সীন নেই এটা বোঝাতে বহুত বেগ পেতে হয়েছে। এখন আমাকে আর এই নিয়ে জ্বালানো হয়না। বউ কে ফোন করে বাড়ি থেকে জিগায় আমি ঠিক আছি কিনা। সে কোনভাবে সামলায়। বউ ক্রুজে বেরোলেও এক গল্প। "খবর" পেয়ে যে কী হাতির মাথা হয় কেজানে।
  • Arpan | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:২১192970
  • ব্যাংকে জন্মদিনে একটা সোনার জল করা হামানদিস্তা দিলাম। সুপুরি গুঁড়ো করার জন্য। ঃ)
  • Arpan | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৯192969
  • কাল লিভারপুল পুরো চ্যাম্পিয়ন হবার মতনই খেলেছে।

    তো, আমার মনে হয় এখন যারা টপ ফোরে আছে তারা সিজন সেশ অব্দি টপ ফোরে থাকবে। তবে অর্ডারটা পাল্টাবে নিশ্চয়।

    আর হ্যাঁ, চেলসির জায়গায় এভার্টন এলে খুশি হব।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৫192968
  • কিন্তু উব্যাকের লোকজনের রুকস্যাকের ভল্যুম নিয়ে বিশেষ ধারণা নেই। আমাকে বল্ল পঁয়তাল্লিশ লিটারে আরামসে সব ধরে যাবে। ঘন্টা। স্লিপিং ব্যাগ বাইরে ঝোলাতে হল, ম্যাট্রেস তো বাইরে ছাড়া উপায় নেই। অথচ ওদের লিস্টির থেকে একটা জিনিসও বেশি দিইনি। পঁয়ষট্টি লিটারের ব্যাগ ছিলো আমার, কিন্তু সেইটা দিলে তো হাঁটুর নীচে ঝুলবে বলে দেওয়া গেলো না।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:০৯192967
  • উদিকে ছেলে এই প্রথম একা একা বাড়ির বাইরে গেছে। একা মানে বাড়ির লোক ছাড়া। ইস্কুলের নেচার ক্যাম্পে, বরন্তি। আমি তো দিব্যি নিশ্চিন্ত হয়ে আছি, স্টেশনে তুলে দিয়ে এলুম শনিবার রাত্তিরে, জ্ঞানের মধ্যে বল্লুম "এনজয় করো কিন্তু বাহাদুরি দেখাতে গিয়ে গোলমাল পাকিও না"।

    উদিকে বাড়িতে বাকি সবাই প্রায় আধখানা হয়ে আছে। ছেলের মা শনিবার সন্ধ্যেবেলা কম্বল মুড়ি দিয়ে খানিক শুয়ে রইলো, নাকি মন খারাপ। কাল সকাল থেকে সবাই খোঁচাচ্ছে ফোং করে খোঁজ নে পৌঁছেছে কিনা। আরে ফোং তো সেই উব্যাকের তিনজনের কাছে, আর ওরা বলেই দিয়েছে যে ফোং বেশিদিন জীবিত থাকবে না, চার্জ করার উপায় নাই। আর আশিজনের প্রত্যেকের বাড়ি থেকে যদি জনে জনে খোঁজ নেয় তাইলে আরোই হয়েছে।

    আম্মো তো ইস্কুল থেকে আন্নামালাই রিজার্ভ ফরেস্ট গেসলুম, তখন মোবাইল তো ছিলোও না, বাড়িতেও ফোং ছিলো না। তখ্ন কেউ এত চিন্তা করেছে বলে শুনিনি। মোবাইল কেমন করে লোককে ডিপেন্ডেন্ট বানিয়েছে সেই নিয়ে পেপার লিখলে হয়। এইটা কেসস্টাডি।
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:০৭192966
  • সন্তদের সাথে ড্র করা তো খারাপ রেজাল্ট নয়। যদিও ঘরের মাঠে।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ১১:০৪192965
  • আজ থেকে খ্রীস্টমাস এম্বার্গো শুরু। কাজেই বেশ শান্তি শান্তি।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৮192964
  • আমাদের তো সেই গেম অফ টু হাভসঃ-(
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৫192963
  • গান্ধী নিশ্চই কলকাতায় ছিল। আজ খরগপুর ফিরে এসে লিখবে।
    উমেশদাও ০-২ ইবে নিয়ে লিখবে আপিসে এসে।
    আমি আর প্পনদা তো ভাটেই সেরে নি।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১০:৪৫192962
  • গান্ধী কই? কাল লিভারপুল তো স্পার্সকে নিয়ে ছেলেখেলা করেছে। ফার্স্ট হাফটা দেখছিলুম...
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ১০:৪৩192961
  • আরি ব্বাস যাতা তো!! রিয়েলি গুড। ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত