এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৮193079
  • পার্সি জ্যাকসনের কোনটা পড়ছে? নতুন সিরিজ টা নাকি পুরনো?
  • Kaju | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৮193080
  • বাঃ কী ধৈর্য নিয়ে বসে বসে চন্দ্রবিন্দু বসালে সবার মাথায় !
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৭193077
  • পারী পাগলি কে? কী মজার নাম! কোন পাতায় তাকে পাব?
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৭193078
  • হু ইজ "আমার পারি পাগলী"?
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৬193076
  • লিখতে বলায় বলল "তুঁমি নাঁ থাঁকলেঁ আঁমাঁর একাঁ একাঁ লিঁখতে ভাঁল্লাগেঁ নাঁ।
  • Kaju | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৫193074
  • এইত্তো কুমুদি, ঠান্ডায় কান মাথা চাপা না দিলে গলা তো ভাঙবেই। ওদিকে আপনার পারি পাগলীরও নাকি গলা ভেঙেছে আইসকিরিম খে'।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৫193075
  • আহা আমি লুরু থাকলে ব্যাংএর এইসব কাজ করেদিতুম।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৪193073
  • হ্যাঁ ব্যাং, তুমি না থাকায় এরা বড় বাড় বেড়েচে।
    কিন্তু আমরা সবাই তোমায় মিসিয়েচি।বিশেষ করে টইতে।আমার গলা ভাঙা।জোড়া লাগলেই তোমায় ফোনাব।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩২193072
  • কুমুদি বসে বসে লীম পড়া আজ আর হবে না। আমাকে হুড়্মুড়িয়ে বাড়ি গিয়েই "মধু আনতে বাঘের মুখে"র জ্ঞানমূলক প্রশ্ন আর বোধমূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। মোট ২০টা প্রশ্নের উত্তর। হতচ্ছাড়ার কাল বাংলা পরীক্ষা। আর তিনি নাকি সারা দুপুর পার্সি জ্যাকসন পড়ে এখন খেলতে যাচ্ছেন।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:৩১193071
  • পিশাচিনী
    'পিশাচিনীর চোখে ঘুম নেই' সায়ন্তনীর পরের গপ্পো হবেখন
    :-D
  • phutki | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:২৬193069
  • byaangদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।

    আরো বেশি বেশি আড্ডা দিতে এসো।
  • phutki | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:২৬193070
  • byaangদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।

    আরো বেশি বেশি আড্ডা দিতে এসো।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:২৪193068
  • নরমুন্ডের মালা কীসের রে? সবাই মিলে এমন করছিস, যেন আমি একটা পিশাচ!!!
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:২১193067
  • ব্যাং ও খাঁড়া ঈঃ তুলে রাখো (বলা যায় না কখন কোনটা--) তুমি বসে বসে পায়েস খাও আর লীম পড়ো।

    বিভীষণ কেমন আছেন?
  • Arpan | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:১৭193066
  • নরমুণ্ডের মালাটা ভুলে গেছে নাকি? ঃ P
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:১০193064
  • দু এসেই চলে গেলে নাকি?
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:১০193065
  • দু এসেই চলে গেলে নাকি?
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:০৬193063
  • দে আমাকে খাঁড়া দিলে!!! অ্যাঁ, একটা খাঁড়া! শেষ অব্দি একটা খাঁড়া!!
    কী দিন্কাল!!!
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:০৩193062
  • দুপুর থেকে তিন নং পেপার রিজেক্ট করলুম। ধুর মাইরি, দেখেশুনে হতাশ হয়ে যাচ্ছিঃ-(
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:০২193061
  • আমায় গত হপ্তায় হাঙ্গার গেমস দেখতে হয়েছে বাধ্য হয়ে। দেখে ইস্তক মাথাটা কেমন আউলিয়ে গেছে। এদিকে কালকেই নাকি হবিট দেখতে যেতে হবে।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৮193060
  • আমার এক কলেজ লাইফের বন্ধু -- আমায় ফেবুতে দেখে তার বিস্ময়ের ঘোর আর কাটছেই না, কাতছেই না। :-))
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৩193058
  • এমনকি সিনেমায় সাঁওতাল নাচটাও সত্যজিত রায়ের সিনেমায় যেমন হওয়া উচিত তেমন নয় একেবারেই। বাইরে থেকে চাপিয়ে দেওয়া।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৩193059
  • দেখিনি, পরের উইকেন্ডে দেখবো। ঋক বাড়ি নেই তো, কী করে দেখে আসি?
  • Blank | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫২193056
  • হবিট ২ টা কি দেখলে অজ্জিত দা?
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫২193057
  • হুঁ, তাই হবে। শেষের ওই "বোঝো"-টাও মনে আছে।
  • Blank | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫০193055
  • হু গল্পটা অতিথি। শেষ টা বেশ অন্যরকম। বই টা নাকি রয়ালটির চেক টা, হাতে পেয়ে ভাগ্নী বলবে 'বোঝো'
  • Kaju | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৭193054
  • না গল্পটার নাম 'অতিথি'। 'আগন্তুক' বলে কোনো গল্প 'গল্প ১০১'-এ নেই।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৪193053
  • আগন্তুকের গল্পটার নামও আগন্তুক। কিন্তু সেখানে ভদ্রলোকের ডেসক্রিপশনটা অমন চোখের কোণে কালি পড়া উৎপল দত্তর মত ছিলো না। তিনি সাঁওতাল গ্রামে গিয়ে ঠ্যাং ছাড়িয়ে মহুয়াও খাননি। গল্পটা ছোটদের চোখ দিয়ে দেখা অনেক সুন্দর।

    @ব্ল্যাংকি - নাঃ, আপাততঃ বৌ চাই না, ১৫-৮৫ হলেই চলবে।
  • Kaju | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:২৮193052
  • ব্যাঙদিদিকে ব্যাঙ্গদিদি বলে ব্যঙ্গ করা? পয়েন্ট টু বি নোটেড।
  • sosen | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:২৪193051
  • এখানে নেট ফেট আসেনেকো। কোনোমতে ব্যাঙ্গদিদিকে কোটিখানেক ঝাড়ন দিয়ে গেলুম। শুভ জন্মদিন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত