এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৬193199
  • বলব। আমারই বয়সী হবেন মিঃ ফার্নান্ডেজ। ঃ)
  • aranya | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৬193200
  • ব্যাং-কে অনেকদিন পর দেখে ভাল লাগল
    ওদিকে লক্ষী আর দিন্দা মিলে উঃ প্রঃ-কে শুইয়ে দিয়েছে, ব্রতীন নিস্চই ফলো করছে
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৫193198
  • ল্যাবারুদের অ্যান্টেনা সদাই সতর্ক থাকে।
  • aranya | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৩193196
  • ফুটকি, অভিনন্দন
    ব্যাং, জম্মোদিনের শুভেচ্ছা, এট্টু দেরীতে
  • sch | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৩193197
  • উফফ ভাগীবাবু - এসব এন্টেনা শুধু বৈজ্ঞানিক বিষইয় ডিটেক্ট করে
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪২193195
  • অর্পণ,এরপর প্রিন্সিপালের সাথে যখন দেখা হবে, বোলো একজন মা ওনাকে অভিনন্দন জানিয়েছেন।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪১193194
  • কেন অ্যান্টেনা সব সময় কাজ দেয় না? ;)
  • bhagidaar | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৪০193193
  • সোসেনের এন্টেনা দেখি এই গুরুতে অত্যাধিক সজাগ! হ্যারে অন্য সময়েও জিনিসপত্তর একটু তাড়াতাড়ি বুঝলে পারিস, গৃহস্থের একটু সুবিধে হয়!
  • phutki | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৯193192
  • ঃ)
  • Arpan | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৪193191
  • ফুটকি, কনগ্রা। খুব এনজয় করো এই সময়টা। ঃ)
  • Arpan | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৩193189
  • কুমুদি, আমার গল্পটা অন্য। বাস কোঅর্ডিনেটর ফোন ধরেননি। স্কুলের আপিসে কেউ ছিল না তখন। খালি প্রিন্সিপাল রয়ে গেছিলেন এরম কিছু হতে পারে ভেবে, কারণ ওটাই নতুন এজেন্সির ফার্স্ট ডে ছিল আর তার সাথে দু একজন সিনিয়র টিচার। ভদ্রলোক সেদিন আমাকে আর জয়িতার কাছে ক্ষমা চেয়ে নিয়ে ক্যান্টিনে নিয়ে আগে দুকাপ কফি খাওয়ালেন, ফোন ইত্যাদি করে বাস ড্রাইভারের সাথে কথাও বলিয়ে দিলেন। তারপরে বললেন অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন এইসব ড্রাইভার আর হেল্পারদের নেক্সাস ভাঙতে। আসলে এরা স্কুলের পেরোলে ছিল, কিন্তু দুর্ব্যবহার বা বাজে সার্ভিসের কম্প্লেন এলেও কিছু করা মুশকিল ছিল আর যেহেতু এটা সবচেয়ে পুরনো ব্রাঞ্চ তাই এখানেই এইসব ঝামেলা আছে - নতুন ব্রাঞ্চে সবই শুরু থেকে আউটসোর্স করা। তো, এদেরকে সামলে নিয়ে তিনি শিগ্গিরি বাস কোঅর্ডিনেটরটিকে নিয়ে পড়বেন, এই ভদ্রলোকও বহুত পুরনো পাপী আর এর বহুত ওপর অব্দি কানেকশন আছে।

    বলা বাহুল্য, তিনি ফাঁপা প্রতিশ্রুতি দেননি। তিন হপ্তার মধ্যে সব বাসে আয়া আসতে শুরু করল, ঠিক টাইমে বাস পিক-আপ আর ড্রপ আর সব স্কুলবাসের গায়ে স্কুলের নাম আর রুট নাম্বার লেখা। কোঅর্ডিনেটর ভদ্রলোকটি এখনো আছেন কিনা জানি না। এই হপ্তাতেই যেতে হবে স্কুলে, নতুন বছরে পরে স্কুল খুললে যাতে নতুন রুটে মেয়ের নাম এনরোল করে নেয়।
  • ঈশান | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৩193190
  • ওহো আমার দিক থেকেও কনগ্র্যা। অ্যাকদম সিরিয়াসলি।
  • ঈশান | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩২193188
  • কি জানি। তখনও বাচ্চা হারাত। কত পোস্টার দেখেছি ট্রেনে বাসে। কিন্তু এখনকার মতো এত খবর হতনা। এত বেশি ইনফরমেশন ভালো কিনা মাঝে মাঝে ভাবি।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩১193187
  • ব্রেশ ব্রেশ। আন্তরিক অভিনন্দন ঃ))
  • সিকি | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩০193186
  • কনগ্রা আমার তরফেও।
  • phutki | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:২৮193185
  • এত্ত শুভেচ্ছা নজ্জা নজ্জা মুখে নিয়েই গেলাম। ফাইন্যাল কনগ্রা গুলো তুলে রাখো সবাই। ভয়ে ভয়ে আছি। আমার হয়ে সবাই একটু প্রে করে নিও।
    (সোসেনকে একবার পাই )
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:২৪193184
  • কনগ্রা রেখে গেলাম।
  • সিকি | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:২১193183
  • দিনগুলো অন্যরকম ছিল। এত খারাপ ঘটনার খবর পাই এই দিল্লি নয়ডা জুড়ে, একটু এদিক ওদিক হলে হাত পা পেটে সেঁধিয়ে যায়, সত্যি সত্যি। অথচ আমরা একা একা সাইকেল নিয়ে টো টো করে ঘুরেছি, গঙ্গায় দাপিয়ে সাঁতার কেটেছি, বাড়িতে না বলে সাইকেল চালিয়ে কল্যাণী চলে গেছি, অবশ্যই একটু বড় বয়েসে, কিন্তু খারাপ ঘটনা তো বয়েস বুঝে আসে না।

    সময়টা অন্য ছিল। সে সময় পেরিয়ে এসেছি।

    মেয়ের ইশকুলটাও এ-ত দূরে, চাইলেই সেখানে দশ কুড়ি মিনিটে চলে যাওয়া যায় না।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১৯193182
  • সেটাই বোঝাবার চেষ্টা করলাম সিকি ১০ মিনিটে খবর পেল, থ্যাংকস টো সেলফোন অ্যান্ড অল আদার্স।কিন্তু ৯০ এর দশকে আমার ঘাম ছুটে যেত।অর্পণ, প্রিন্সি স্কুলে? ইসব তুচ্ছ প্রশ্নের তিনি জবাব দেবেন?ভাবা যেতনা।
  • ঈশান | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১৫193181
  • সিকির জায়গায় আমি থাকলে ইশকুলের চোদ্দোগুষ্টি উদ্ধার করে দিতাম। উফ।

    তবে আমরা আমাদের বাপমাদের চেয়ে একটু বেশিই ভাবি। দুনিয়া পাল্টেছে, বাইরে শুধু না, নিজেদের চিন্তার ধরণও বদলেছে।
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১১193180
  • ফুটকিকে সুখবরের জন্য শুভেচ্ছা জানাই। সুখবর না থাকলেও অগ্রিম শুভেচ্ছাঃ)
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১০193179
  • বলছো?
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৯193177
  • ঘটনা না 'পরে', ঘটনা 'পড়লে' মনে হয় বেশি ভালো লাগবে
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৯193178
  • অতো জানি না বাছা। আমি, ইকবাল আর অমিতাভ গিয়েছিলাম রাবাংলা তে। ওখানে চেষ্টা টা করা হয়েছিল। ও ই বাঁশের মতো একট জিনিসে ই দিয়েছিল।
  • 4z | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৮193176
  • আহা বেচারা মুখ ফসকে না হয় সুখবরটা দিয়েই ফেলেছে :))

    আর নতুন টইএর কি আছে,এক্সিসটিং টইতেই লিস্ট বাড়ানো যেতে পারে তো।

    আর ইয়ে কনগ্রা :) (আমাকেও খুন করে ফেলার আগেই পালাই)
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৭193174
  • স্কুল থেকে না ফিরে যাবে কোথায়- এই ছিলো আমাদের শৈশব কৈশোরের চিত্র। নিজে মা হয়ে এখন হাতপা সেঁধিয়ে যায়!
    পৃথিবীটা অন্যরকম ছিলো নাকি বাবামা অন্যরকম - কে জানে? অবশ্য তখন পাড়াতুতো অভিভাবক ছিলো প্রচুর। স্কুলে না গিয়ে রাস্তায় খেলা হচ্ছে - বলে লোকে ধমক্ধামক দিতো আকছার।
    এ অবশ্য আমাদের শহরতলির গল্প। সেই সব দিন কোথায় গেলো?
  • h | ১৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৭193175
  • সিকির ঘটনাটা পরে ভাবছি, এই কো-অপারেশন টা ভালো দিক, কিন্তু সিকির কি গেছে, সেটা আমি ভালো-ই বুঝতে পারছি। আমার মেয়ে একদিন পাড়ার কুকুর ছানাদের স্বার্থে এর মধ্যে অ্যাবাউট এক ঘন্টা নিখোঁজ ছিলেন। পরে দেখা গেল, একটিকে কোলে নিয়ে তিনি অন্য এক বিল্ডিং এর সিঁড়িতে ঘুমিয়ে পড়েছেন। সেই ছানাটাও ঘুমুচ্ছে। কি চাপ গেছে সেদিন, আর এ পুঁচকে টা তো বাড়ির একেবারে বাইরে ছিল। বাবা, একদম বগলে করে রাখো, ঝাড়া দু দিন।

    কিন্তু এই সব যখন চিন্তা করি, ভাবি, আমি যে দিনের পর দিন কলেজে, রাত এক দুটো য় বাড়ি আসতাম, অনেক দিন আস্তাম ও না, দেশোদ্ধার করতাম। স্কুল শেষ হওয়ার পরে, ইচ্ছে করে বাস মিস করে, তার পরে সরল মুখে বড় বড় ম্যাচ খেলে দুপুর গড়িয়ে বিকেলে বাড়ি ফিরতাম, তখন মা বাবার মনের মধ্যে কি হত।
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ২২:৫৪193173
  • ছাং ছি বা তোম্বা। ইস্ট আর সাউথ সিকিমে নাম ছাং, নরথে ছি, আর ওয়েস্টে তোম্বা। তবে, এখন প্রায় সব জায়গায় ছাং নামেই চলে, গ্যাংটক যেহেতু ইস্ট সিকিমে, ওখানকার নামটাই প্রচলিত হয়ে গ্যাছে। একই জিনিস।
    একটা বাঁশের দুটো পর্বের মাঝের জায়গাটাকে একটা পাত্র বানিয়ে তাতে মিলেট ভরে দেয়, ইস্ট মেশায়। ওপরে দশ বারোটা চাল দিয়ে গারনিশ করে। তারপর গরম জল ঢেলে দেয়। একটা বাঁশের সরু কঞ্চি দিয়ে চুকচুক করে টেনে খেতে হয়।
    আমার দিব্যি লাগে। ফুরিয়ে গেলে ওইপাত্রেই আবার গরম জল ঢেলে দশ মিনিট অপেক্ষা করে আবার খাওয় যায়। আমার সুন্দর একটা ভাব আসে :-)
  • | ১৬ ডিসেম্বর ২০১৩ ২২:৫২193172
  • ফুটকি, ঝেড়ে কাশো বাছা? ঃ)
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৩ ২২:৫০193170
  • আমার ছেলেরা দিল্লীর একটি বিখ্যাত স্কুলে পড়ত।।এরকম ঘটনা বেশ কয়েকবার হয়েছে।
    সিকি যে কো অপারেশন পেয়েছে তা তখন চিন্তার অতীত ছিল। বাস কোঅর্ডিনেটর কক্ষনো ফোন ধরতেন না।স্কুলে ফোনালে কেউ ধরত না।উদ্বেগে আধখানা হয়ে আমি স্কুলে দৌড়েছি এদিকে ছেলে বাড়ী ফিরে এসেছে এমন হয়েছে।
    সবচেয়ে আস্চর্য অন্য মা বাবাদের বিন্দুমাত্র তাপউত্তাপ ছিল না।বাড়ী ফিরবেই, যাবে কোথায়।স্কুলে বলতে গেলে জবাব পেতাম অত আতুপুতু করবেন না।

    সেই সব দিন---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত