এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ২৮ জুন ২০১২ ১৫:৫২19380
  • বড় স্টেশনই তো। অসুবিধে হওয়ার কথা নয়।
    আমি অনেককাল ওদিক দিয়ে যাতায়াত করিনি, শেষ গেছিলাম এফ সি আর আই তে একটা সেমিনারে, সে অনেককাল হলেও, অনেক বদলাবার মত কাল নয়.....
    তবু একবার ননদিনী কে জিজ্ঞেস করে জানিয়ে দেব, সে প্রায়ই যায়, ট্রেনিং ইত্যাদিতে, তবে অত রাতে, বাইরে না থেকে ওয়েটিং রুমে চলে যাস, বড় স্টেশন তবে বিশাল বড় কিছু নয়, ওয়েটিং রুম কাছে পিঠেই হবে।
  • kiki | ২৮ জুন ২০১২ ১৫:৪৯19379
  • হ্যাঁ, ছেলে হবার সময় একবার সে দুর্দিন এসেছিলো বটে। কিন্তু সে তো দেখি নাই। অনেক দুরে রেখে ঢাকা বন্ধ করে দিয়েচি। এমনকি সে কৌট ওষুধের দোকানে টেষ্টের জন্য যখন দিতে গেছি, ভুল করে ঐ যে ডেস্কের উপর দিয়ে ওষুধ দেয় তারুপর রেখেছিলুম, তো ভানুদার সেকি ওয়াকের ঘটা। ওদিকে মোটেই সে কৌট দিয়ে কিছু দেখাও যায় না, গন্ধ ও ছিলো না।:(
  • kumu | ২৮ জুন ২০১২ ১৫:৪৭19378
  • শ্রাবণী,"কোনো এক গাঁয়ের কথা" লেখো।
  • kiki | ২৮ জুন ২০১২ ১৫:৪৫19375
  • হুম্ম! অজ্জিতের কি বুদ্ধি।

    ওয়াআআআআআআআআক!
  • প্পন | ২৮ জুন ২০১২ ১৫:৪৫19376
  • কিকি কি কখনো নিজের হাগুর স্যাম্পল কালেক্ট করে স্টুল টেস্টের জন্য পাঠায় নাই? ;-)
  • kiki | ২৮ জুন ২০১২ ১৫:৪৫19377
  • আজ আমার ছেলের বাপ দীর্ঘ দশমাস পর আবার বিদেয় হচ্ছে। এদিকে দুঃখু হচ্ছে না হাঁপ ছাড়ছি এটা ঠিক কেউ ই বুঝে উঠতে পারছি না, তাই চাট্টি গুরু পড়ে গেলুম।
  • Toba Tek Singh | ২৮ জুন ২০১২ ১৫:৪৪19374
  • একটা কাঁচের প্লেটের ওপর ***, তাপ্পর প্লেটের তলা থেকে দেখুন;-)
  • kiki | ২৮ জুন ২০১২ ১৫:৪২19372
  • হাগুর ওপিঠ কেমন করে দেখা যায়?
  • প্পন | ২৮ জুন ২০১২ ১৫:৪২19373
  • * ভোর রাতে
  • প্পন | ২৮ জুন ২০১২ ১৫:৪১19371
  • শ্রাবণীদি, পালঘাট জংশন মোটামুটি বড় স্টেশন তো? রাতে দু' ঘন্টা স্টেশনে কাটাতে হবে কানেক্টিং ট্রেন ধরতে।
  • | ২৮ জুন ২০১২ ১৫:৩৩19370
  • ওহো অজ্জিত প্রায় খানিকটা বলেই দিয়েছে।
  • Toba Tek Singh | ২৮ জুন ২০১২ ১৫:৩২19368
  • আমি অবশ্য এখনো ফারাক পাই - দশ বছর আগের চেয়ে অনেক কম হলেও। আর আমার ধারণা ফারাকটা আবার বাড়তে শুরু করবে;-)
  • কাজু | ২৮ জুন ২০১২ ১৫:৩২19369
  • আমিও খুব ফোঁসফোঁস করছি। বেজায় সর্দি হয়েছে।
  • | ২৮ জুন ২০১২ ১৫:৩০19367
  • নাহে অক্ষ চামড়া তো বলতে নেই বেশ তেরপলের মতই হয়ে গেছে। কোনও আলোচনাতেই সিরিয়াসলি অংশ নিই না তাও প্রায় বছর দুয়েক তো হবেই। তবে ঐ আর কি ঠাকুর বলেছেন 'ওরে খেঁদি মাঝে মধ্যে একটু ফোঁস করবি'।

    আর সত্যের খাতিরে বলতেই হবে শুদু সিপিএম নয়, আমি কেবলই গুয়ের এপিঠ আর ওপিঠ দেখি। আর দুটো পিঠে ফারাক বিশেষ পাই না।
  • Toba Tek Singh | ২৮ জুন ২০১২ ১৫:২৩19366
  • আমি মাঝেমাঝে চোখ বোলাই। রেগুলার পড়ি ফুটবল আর বেড়ানোর টইগুলো।
  • kc | ২৮ জুন ২০১২ ১৫:২০19365
  • আমি টইপত্তর সেগমেন্টটা দিনে দুবার পড়ি। পলিটিক্যাল টইগুলো মাঝেমাঝেই স্কিপ করে যাই।
  • Toba Tek Singh | ২৮ জুন ২০১২ ১৫:১০19364
  • অ। আমি আর অত মন দিয়ে পড়ি না এখন। তায় হোমওয়ার্ক করছি। পরশুর মধ্যে একগাদা ভিডিও লেকচার দেখে দুটো কোশ্চেন সেট আর একটা পুরো প্রোগ্রামিং এক্সারসাইজ শেষ করে জমা দিতে হবে হবে। নইলে নম্বর কাটবে।
  • a x | ২৮ জুন ২০১২ ১৫:০৭19363
  • নাহঃ আমি খালি হার্মাদের বাণীতেই পুলকিত হইনি। আরো বিবিধ মণিমুক্তো ছড়িয়ে আছে ঐ টইতেই।
  • Toba Tek Singh | ২৮ জুন ২০১২ ১৪:৫৯19362
  • ফ্র্যাঙ্কলি স্পিকিং - এগুলো সিপিএম-অসিপিএম ট্যাগিং-এর কেস নয়। একটা বিরাট অংশের আম-পাবলিক এই রকম ভাবে এবং বলে। উদা এইখানেই আছে। এক বছর আগে লালগড় নিয়ে চোখের জল ফেলার পর সেই একই জায়গায় পুলিশ বা এনকাউন্টারকে জোর গলায় সাপোর্ট করা লোকজন।
  • a x | ২৮ জুন ২০১২ ১৪:৫৬19361
  • আমাকে নেমন্ত করতে হবেনা। ছাঁদাটা পাঠিয়ে দিলেই হবে।
  • | ২৮ জুন ২০১২ ১৪:৫৫19360
  • না না আমি তো উভয়পক্ষ। বরের ঘরের দিদি কনের ঘরের দিদি।
  • a x | ২৮ জুন ২০১২ ১৪:৫৪19359
  • দমু হে দমু, এদ্দিন গুরু করেও চামড়া মোটা হলনা? আমারে দেখে শেখ!
    তবে গুরু বড় ভালো জিনিস। মাঝে মাঝে সিপিএমের ওপর রাগটা একটু ফিকে হয়ে আসে, তখন একটু গুরুর পাতায় চোখ বুলালেই আর স্ট্রাগল অফ মেমরি এগেইন্স্ট ফরগেটিং ইত্যাদির দরকার পড়েনা।
  • কাজু | ২৮ জুন ২০১২ ১৪:৫১19358
  • ৫ নম্বরের টীকার জন্যে ৫ মিনিট ধার্য ছিল। ৭-এ ২ পেলেন। ২৮%। ফেল।

    ননাসটা কেমন যেন ন্যাসপাতি ন্যাসপাতি শুনতে। ভাগ্যিস ননাশ নয়, তাইলে সমাস হত -

    যে ননদ সব নাশ করে !

    এমনিতেই প্রবাদ আছে, কারা যেন রায়বাঘিনী।
  • শ্রাবণী | ২৮ জুন ২০১২ ১৪:৪৯19357
  • ননাস শুনতে তেমন ভালো লাগল না, ননদটাই ভালো, কিন্তু সবাই বরপক্ষ?
  • a x | ২৮ জুন ২০১২ ১৪:৪৫19356
  • ননাস শব্দটা আমি এই প্রথম শুনলাম।
  • kumu | ২৮ জুন ২০১২ ১৪:৪০19355
  • ননাস-বড় দিদি।
  • | ২৮ জুন ২০১২ ১৪:৩৯19354
  • ননাস হল গিয়ে বরের দিদি আর ননদ হল গিয়ে বরের বোন। তো তেমনিভাবে দেখতে গেলে সক্কলেই ননাস। তবে কিনা আমি একটু বদলে নিয়েছি সংজ্ঞাটা। অনেক বড় আর অল্প বড় এইভাবে ভাগ করেছি।
  • কাজু | ২৮ জুন ২০১২ ১৪:৩৭19353
  • ১) ননাসের ব্যাসবাক্যসহ সমাস লিখ। (২)
    ২) হংসেশ্বরীর উপর টীকা লিখ। (৫)
  • Toba Tek Singh | ২৮ জুন ২০১২ ১৪:৩৬19352
  • ননাস আবার কী?
  • | ২৮ জুন ২০১২ ১৪:৩৩19351
  • আহা আমি, কুমু আমরা হলাম গিয়ে ননাস আর মিঠু ব্যাঙ ইত্যাদি হল গিয়ে ননদ। তো তাতে অসুবিস্তা কী?

    সত্যি শ্যামলবাবুর কি অবিশ্বাস্য ধৈর্য্য ছিল। কোনওদিন কাউকে একটাও কটুকথা বলেন নি। ওনার আর যাই হোক না কেন, ঐ গুণটাকে আমি খুব সম্মান করি। কিন্তু ভদ্রলোককে হংসেশ্বরী পড়তে বলেছিলাম বলে একটু রেগে গেছিলেন। :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত