এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৪৮193981
  • সবাইকে জল নিয়ে যেতে দেওয়া উচিত। আমি গ্র্যাভিটি দেখতে গিয়ে ঝামেলা করেছিলাম। কিন্তু কত আর করা যায়।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৪৪193979
  • সঙ্গে বাচ্চা থাকলে আর তার খাওয়ার জল বললে নিতে দেয়, কিন্তু খেয়ে দেখাতে হয়।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৪২193978
  • সিটি সেন্টারের আইনক্সে, লুরুর পিভিআরে সিনেমা দেখতে গেলে এয়ারপোর্টের মতন গায়ে হাত দিয়ে বডি সার্চ করে, কেউ আপত্তি করে না দেখি। জানতেও চায় না, সিনেমাহলের সিকিউরিটির উর্দিপরা লোকের অন্যের শরীরে হাত দেওয়র অধিকার আছে কিনা।
  • রোবু | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৪০193977
  • সিনেমা হলে জল নিয়ে যেতে দেয় না যাতে লোকে জল কিনে খেতে বাধ্য হয়।
  • শ্রাবণী | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:২৯193976
  • মিঠু, দুই নম্বরে এখনো দেখাতে হয়। শুধু তাই নয়, সেদিন সিকিউরিটির ওদিকে দাঁড়িয়ে থাকা জনকে বাড়ির চাবি দিতে গেছি, আবার ঘুরে ব্যাগ খুললো!
    এবারে কলকাতায় ৯০% ট্যাক্সিওয়ালা মিটারে যাবেনা, প্রত্যেক গন্তব্যের জন্যে হয় ডাবল পয়সা নয় নেমে যাও। স্ট্যান্ড থেকে একজনও না, রোজ কথা কাটাকাটি, শেষে অটো ধরে কিছুটা, বাসে কিছুটা। দুদিন পরে রোজ রেন্টাল ও মেগা ক্যাব। ফেসবুকে পুলিশের ওখানে কমপ্লেন করলাম, শেষ দিনের ট্যাক্সিটার নাম্বার দিয়ে, কিছু করবে কিনা কে জানে!
  • d | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:২৬193975
  • আরে ওরকম বোল্লে আমার সাথেও বিরাট ঝামেলা হত। অলিসের এক সিকিউরিটির সাথ্দ ক্যুরিয়ারে আসা প্যাকেট নিয়ে সেদিন বিরাট ঝামেলা হয়েছে। অরে লিখছি দাড়াও।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:২৫193974
  • সিটি সেন্টারে ব্যাগ খুলে দেখাতে হয়, কিন্তু সেরকম হ্যারাস করে না, জাস্ট নিয়মরক্ষার খুলিয়ে একটু দেখেই ছেড়ে দেয়। মণি স্কোয়ারে ঢোকার সময়ে জাস্ট অপমান করার জন্যই ঐভাবে চেক করে বলে মনে হয়।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:২২193973
  • না অক্ষ, ঝগড়াগুলো কুৎসিত হয়ে যায় একেক সময়ে। মণি স্কোয়ারের গেটে দাঁড়িয়ে চেঁচিয়ে বলি, "ঐ যন্ত্রটা দিয়ে আর একবার আমার বুকে চেপে ধরলে, ওটা হাত থেকে কেড়ে মাথায় বসিয়ে দেব" অথচ সেই বেচারিদের কীই বা দোষ, তাদের নিশ্চয়ই ওরকমই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ঐ ইনিশিয়াল বাজে বাওয়ালটা না করলে টপ ফ্লোরের আপিসে বসে থাকা ম্যানেজমেন্টের দেখাই পাওয়া যায় না।
  • ম্যামি | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:২১193972
  • বাইরের লোক বললে তো অসুবিধে কিছু নেই। বাড়ির লোকই বলবে তুমি কিছু ব'লো না, আমি বলছি। চিরকাল দেখেছি প্রতিবাদ করা অনেক সহজ হয় একা থাকলে।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:১৭193971
  • সিটি সেন্টারে কি এখনো ব্যাগ খুলে দেখাতে হয়, নাকি উঠে গেছে?
  • শ্রাবণী | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:১৫193970
  • আমাদের এখানে ম্যলগুলোতে যা চেকিং হয়, তাতে অনায়াসে কেউ যা খুশী নিয়ে ঢুকে যেতে পারে। ব্যাগ খুলতে বলে সবাইকেই কিন্তু সে খুলতে না খুলতেই যাইয়ে যাইয়ে বলে। তবে এদিকের লোকে কিন্তু হল্লা করে প্রচুর জিনিস নিয়ে, সেটা ঠিক অন্যায়ের প্রতিবাদ নয়, সবেতেই অসহিষ্ণুতা, সেটা আবার অন্য সমস্যা, অন্য ধরণের।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:১২193969
  • ব্যাং এরকমই থেক। এরকমই যেন মাথায় রক্ত ওঠে। চারধারে লোকে যে যাই বলুক। বেশির ভাগ মানুষ কম্প্রোমাইজ করতে করতে নিজের পজিশন ডিফেন্ড করার খেলাটাও শিখে নেয়।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:১১193968
  • হ্যাঁ দমু, ঐ সময়টায় আমার যে কোনো ঝামেলা শেষ হত পুলিশস্টেশনে। সেদিন আমি চুপচাপ ব্যাগ দেখিয়ে হাসিমুখে বেরোলে কিছুই হত না, আমিই তো টানাটানি, ধাক্কাধাক্কি শুরু করলাম।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:০৭193967
  • আমার তো রাগের সঙ্গে একটা খারাপ লাগাও থাকে। কি করতে হবে তার ন্যূনতম ট্রেনিং টুকু নেই। বিস্ফোরক নিয়ে যেকেউ আরামসে ঐ সিকিউরিটি ভেঙে চলে যাবে। বড় ব্যাগ দেখলে তার উপর ঝাঁপিয়ে পড়ে - ব্যাগের গহ্বরে কি দেখতে পায় কে জানে! বলে যান।
    জানমাল হাতে করেই লোকে জনবহুল জায়গাতে যায়। হয়নি এখনো তাই- হুজ্জুতি হয় বটে,তবে ঐ চেকিং দিয়ে অন্তত বিপদ এড়ানো যাবে না। অন্তত সিটি সেন্টারের তো এই হালই দেখে এলাম।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:০৪193966
  • আইনক্সে ব্যাগে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না, খেয়ে দেখাতে হবে সাথে বাচ্চা থাকলে। কেউ আপত্তি করে না দেখি। এইটুকু শুদ্ধু জিগায় না যে, এমন নিয়ম চালু করার অধিকারটা আছে কিনা?
  • সিকি | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:০২193964
  • থানাপুলিশ সেরে এই ফির্লাম।

    পরে গপ্পো শোনাচ্ছি।
  • d | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:০২193965
  • আর এই আগেফ কেসট তো সাংঘাতিক!!! পুলিশ কেস করেছিলে
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:০১193963
  • সেটাই তো, ল্যাপটপগুলো লোকে রেখে যেত একটা মেটাল টোকেনের ভরসায়। কিন্তু কোনো আপত্তি নেই।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:০০193962
  • এত সব শিক্ষিত লোক এই শহরটায় বাস করে, কেউ প্রশ্নটা শুদ্ধু করে না, কেন ল্যাপি নিয়ে ঢোকা যাবে না। ঝগড়া করা তো দূরের কথা!
    এয়ারপোর্টগুলোয় দেখি এয়ারোব্রিজগুলো খালি পড়ে থাকা সত্ত্বেও কিছুতেই সেগুলো ব্যবহার করা হবে না। মুড়ির টিনের মত গেদে গেদে মানুষকে ঐ বাসগুলোয় তুলবে। কখনো কখনো একটাই বাস দেবে পুরো ফ্লাইটের লোকজনের জন্য। কেউ আপত্তি করবে না। মুখে কুলুপ এঁটে বাসে উঠে যাবে। আমি ঝগড়া করলে আমাকে থামাবে, বলবে, কয়েক মিনিটের তো ব্যাপার।
  • d | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৯193961
  • কি? তারপর ল্যাপটপ নষ্ট হলে বা চুরি গেলে?
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৬193960
  • ঐ টোটাল মলটায় একটা অদ্ভুত নিয়ম ছিল, ল্যাপটপ নিয়ে ঢোকা যাবে না, গেটে জমা রেখে যেতে হবে।
  • sosen | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৩193959
  • মল তো মল, দুদিন আগে সমবায়িকায় অম্নি ঝামেলা হোলো আমার সাথে।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:৫১193958
  • যে কোনো পাবলিক প্লেসেই মানুষকে এমন কুকুরবেড়ালের মত আজকাল ট্রিট করে, কী বলব! শুধু আমার মাথাতেই রক্ত কেন ওঠে, কে জানে!
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৮193957
  • সকালে একটা পোস্টে দেখবে আমি কয়েকটা জায়্গার নাম করেছি যেখানে আমার প্রায়ই ঝামেলা লাগে। তার মধ্যে একটা হল টোটাল মল।
    সেখানে বছর কয়েক আগে গ্রসারি কিনতে গেছি। ঢোকার সময়ে মেটাল ডিটেক্টর, ব্যাগ খুলে দেখানো সব কিছু হল। জিনিস কিনে দাম দিয়ে হাতে বিল নিয়ে বেরোনোর সময়ে একটি মেয়ে এসে বলল ব্যাগ খুলে দেখাও। বললাম আগে এতগুলো লোক বেরিয়ে গেল, তাদের কাউকে বললে না কেন? তার কোনো উত্তর নেই। বললাম, দেখাব, তবে তারপরে তোমার পাশে এক ঘন্টা দাঁড়িয়ে থাকব, যতজন বেরোবে, সবার ব্যাগ চেক করতে হবে। এবার লাগল ঝগড়া। মল-ম্যানেজার, সিকিউরিটি সুপারভাইজর সবাই ছুটে এল। শুধু আমার ব্যাগ দেখতেই আগ্রহী তারা র‌্যান্ডম চেকিংয়ের নামে। কার ব্যাগ দেখবে আর কার দেখবে না সেটা তারাই ঠিক করবে। আমিও ঠ্যাঁটার হদ্দ, দেখলে সবার দেখবে, নয়তো শুধু আমার ব্যাগ দেখতে দেব না। এবার মল-ম্যানেজার ফস করে আমার ব্যাগটা টেনে নিয়ে চেন খুলে হাত গলিয়ে চেক করতে আরম্ভ করল। আমিও গলার শির ফুলিয়ে চেঁচাতে আরম্ভ করলাম। সে চেক করে কিছু না পেয়ে যেই আমার হাতে ব্যাগ ফেরত দিয়েছি। আমিও তার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে, আক্ষরিক অর্থেই ধাক্কাধাক্কি করতে করতে উল্টোদিকের থানায় নিয়ে গেলাম। তারপর পুলিশের থেকেই জানলাম, এইধরণের কোনো মল ম্যানেজমেন্ট, সিকিউরিটি এজেন্সি, কারুর কোনো রাইটই নেই লোকের ব্যাগ খুলে চেক করার।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৫193956
  • বহুকালই লাগে।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:৩০193955
  • এই মেনে নেওয়ার ব্যাপারটা আজকাল আমার বড় অদ্ভুত লাগে। দেশেও দেখি, ইদানিং সবাই সব কিছু মেনে নেয় নিয়মের নামে, প্রশ্নটুকু শুদ্ধু করে না অন্যপক্ষের সেই নিয়ম চালু করার আদৌ কোনো অধিকার আছে কিনা।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:২৮193954
  • ভেবে দেখলাম দেশে তো সোশিও ইকনমিক স্ট্যাটাস বুঝে এরচেয়ে আরো অনেক খারাপ কিছু, আরো র‌্যাম্পান্টলি হয়, কেউই আপত্তি করেনা। বরঞ্চ সব জায়গাতেই, দেশে ও বিদেশে, মেজরিটি আরো আরো পুলিশ স্টেটেরই পক্ষে।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:২১193953
  • ব্যাং, ঐ খবরটায় যেভাবে বলেছে, সেরকম ভাবে কিছু হয়না। আমি এদ্দিনে কাউকে করতে দেখিনি, শুনিনি আর আমারও হয়নি। তারমানে হয়না এরকম নিশ্চয়ই না, কিন্তু সোশিও ইকনমিক জায়গা ও লোক বুঝেই করে - টেক্সাসে সেটাই করবে এটাও এক্সপেক্টেড। আর হ্যাঁ এখানে মানুষজন প্রতিবাদ করেনা তেমন, কোনো ব্যাপারেই। সব কিছুই আমার মনে হয় কেমন মনে নেয়। যারা সবচেয়ে বেশি নিজেদেরই ইন্টেরেস্টের বিপক্ষে, তাদের ভোট দেয় (টি-পার্টি)।
  • ম্যামি | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৯:০১193952
  • তাই? আমার ৪৪। খুশি হলাম।
  • Kaju | ১৮ ডিসেম্বর ২০১৩ ১৮:৫৮193951
  • না কেসিদার ৬৮ হয়েছে, কিশুদার ৮২।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত