এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২২:০৭194010
  • আমার লেখা একটা বুবুভা আছে। টই আছে কিনা জানি না।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৩ ২২:০৪194009
  • পড়লাম, রোবু।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২২:০৩194008
  • গেটেড কমিউনিটি নিয়ে আমারও অনেকদিন লেখার ইচ্ছে। তুমি লেখো, তারপর আমিও লিখব।

    আগে থেকেই কি এই নিয়ে কোনো টই আছে?
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:৫৩194007
  • আমার আপত্তি নেই, আমার আসলে ব্লগ বা টইতে লিখতে আলিস্যি লাগছে তাই।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:৫১194006
  • দমু, তোমার আপত্তি না থাকলে এই গেটেড কমিউনিটির কথা কি একটা টইয়ে তুলে রাখা যায়?
    পাই, গেটেড কমিউনিটি নিয়ে কোনো টই আছে কি?
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:৪৬194005
  • তারপর একদিন দেখি একটা লিফটের পাশের দেওয়ালে সেলোটেপ্দিয়ে একটা নোটিশ আটকানো যে সমস্ত ভাড়েটে যেন তাদের কন্ট্র্যাক্টের কাগজ আর পুলিশ ভেরিফিকেশানের কপি অ্যাডমিন অফিসে গিয়ে জমা করে আসে। দরকার হলে কল করতে পারে বলে দুইখান নাম্বার দেওয়া। আমি দেখলাম এবং অফিস চলে গেলাম। ওটায় ১টা তারিখ দেওয়া ছিল, যথারীতি কিস্যুই করি নি।
    জুলাই মাসে আবার একটা এ৪ কাগজে বেশ কড়া ভাষায় লেখা অত তারিখের মধ্যে ঐ ঐ জমা না দিলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তাতে আবার ডিসিপ্লিনারি অ্যাকশান কথাটাও ছিল। এবারে আমি মোবলি বের করে খচাৎ করে একটা ছবি তুলে রাখলাম। বলাবাহুল্য এডমিন অফিস খোঁজার বা কিছু জমা দেবার কোনও চেষ্টাই করলাম না।

    এরপরে আরো কড়া ভাষায় একটা কাহজ লাগানো, দেখি তার পাশ থেকে আধখানা কে যেন ছিঁড়ে দিয়ে গেছে। গেছে তো গেছে, বয়েই গেছে।

    এ-র-পরে একদিন শনিবারে বাইরে থেকে চরেবরে এসে একটু বিশ্রাম করছি, দরজায় বেল। খুলে দেখি স্কিনটাইট জিন্স পরা চোয়াড়েমত চেহারার দুই মুর্তি দাঁড়িয়ে, একজনের আবার বিকেল সাড়ে পাঁচটতেও করিডরের ভেতরেও চোখে সানগ্লাস। বক্তব্য হলঃ আমার এক্কপি ছবি চাই এবং এক্ষুণি চাই। আমি ডিফল্টার ব্লা ব্লা ব্লা।
  • π | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:৩৩194003
  • *উঠিয়ে দেবার
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:৩৩194004
  • পুণেতে গতবছর যখন এলাম, তখন অফিসের কাছাকাছি দেখে এই হাউসিঙেই ফ্ল্যাট খুঁজে নিলাম। আসলে আমি ২০১০ এ যখন পুণে ছেড়েছিলাম তখন এই কমপ্লেক্সের লঞ্চ অফার চলছিল। তা এই ৩ বছরে সে তৈরীটৈরী হয়ে প্রথম ফেজের বাড়ীরা রেডি। আমি ম্যাজিকব্রিক্স থেকে এক বাড়ীওলাকে ধরে বিনা ব্রোকারেজে এই পাহাড়মুখো বাড়ীখান তো ভাড়ায় নিলাম। আমার বাড়ীওলারা প্রায় ১৫-১৬ জনের একটা গ্রুপ, নিউক্লীয়ার পাওয়ার সেন্টারে কাজ করেন, বোম্বেতে থাকেন, প্রত্যেকে ২-৩ টা করে ফ্ল্যাট এখানে কিনে রেখেছেন ইনভেস্টমেন্টের জন্য। অতি সজ্জন লোক। চাবি হাতে দিয়ে বোম্বে চলে গেছেন পরের দিনই।

    প্রথম ফেজে ১২টা টাওয়ার ১৪ তলা করে, প্রত্যেক টাওয়ারে ৫৬টা করে ফ্ল্যাট। আমি যখন এলাম সেই ২০১২র ডিসে থেকে ২০১৩র এপ্রিল পর্যন্ত আমাদের টাওয়ারে আমাকে নিয়ে মোট ৩ টে ফ্ল্যাটে লোক ছিল আর ২টো তে সপ্তাহান্তে আসত। তাও এটা রাস্তার দিকে বলে, ভেতরের দিকে ২ টো তাওয়ারে একটাও লোক থাকত না।
    পুরো ক্যাম্পাস্শুনশান, চতুর্দিকে অবিরাম বিশ্বকর্মার কারখানা চলেছে ফেজ ২, ৩ থেকে ৫ অবধি হইহই করে কাজ চলছে। এপ্রিল মাসের চাঁদিফাটা গরমে রাতভোর ঢালাই হয়, শব্দে ঘুমানো মুশকিল। নেহাৎ কুম্ভকর্ণের সাথে আমার কিছু একটা যোগ আছে বলেই, আমি ঘুমোতাম। জিমনাশিয়াম খাঁ খাঁ পড়ে থাকে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে, স্যুইমিঙ পুলে নীল নিশ্চল জল। ব্যাডমিন্টন আর টেনিস কোর্ট রোজ কারা যেন এসে পরিস্কার করে, সপ্তাহান্তে কিছু লোক খেলেটেলে।

    সিকিউরিটি আছে গেটে, তারা এয়ারটেল ডিতিএইচের নাম্বার দেয়, সাড়েচারকিলো সোনেকা চেনওয়ালে দুধওয়ালার নাম্বার দেয় ...... আস্তে আস্তে কিছু জিগ্যেস করে, গাড়ী নতুন দেখলে খাতায় এন্ট্রি করায়, চেনামুখের গাড়ী দেখলে ছেড়ে দেয়।

    এমনিই চলছিল মে এমনকি জুনের শুরু পর্যন্তও। তারপর শুরু হল গেটেড কমিউনিটির খেল।
  • π | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:৩২194002
  • না, আমি তো তাই বলিনি। আর মূলতঃ এই ব্যাগ সার্চ, জল চেক করা এগুলো নিয়ে জানতে চাইছি। এরকম চেকিং কি পুরো উঠে যাওয়ার পক্ষে ?
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:৩০194001
  • পাই, একটা নয়এগারো হবে বা একটা ছাব্বিশএগারো, আর অম্নি পৃথিবীশুদ্ধু লোক চোরদায়ে ধরা পড়বে? তাদের গায়ে হাতবোলানোর, তাদের ব্যাগ খোলানোর অধিকার পেয়ে যাবে কিছু মানুষ?
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:২২194000
  • লুরুতে বছর দুয়েক আগে এই সিকিউরিটি চেকের নামে বড় একটা ঝামেলা হয়েছিল।

    প্যালেস গ্রাউন্ড (মাইসোরের রাজার একটা প্যালেস আছে লুরুতে, তার মাঠে যাবতীয় মেলাফেলা বসে) বলে একটা খোলা চত্বরে এক বিখ্যাত বিদেশী ব্যান্ড (খুব সম্ভত মেটালিকা) এসেছে গান গাইতে। রাত্তিরে অনুষ্ঠান, বেলা এগারোটা থেকে ভিড় জমতে শুরু করেছে। অন্য শহর থেকেও বহু ছেলেপুলে ট্রেন/প্লেন/বাস ধরে এসেছে। স্বভাবতই তাদের সাথে ব্যাগ, জলের বোতল ইত্যাদি আছে। বহু লোক অফিসফেরত বা কলেজফেরত গেছে তাদের সাথেও ল্যাপির ব্যাগ ইত্যাদি আছে। সব্বাইকে ব্যাগ, ল্যাপি সব গেটে জমা রেখে ঢুকতে হল। রাত্তিরে যখন অনুষ্ঠান মাঝপথে তখন নামল বৃষ্টি, তারপরে হল ঝামেলা। বেরিয়ে অনেকেই দেখে তাদের ব্যাগ, আপিসের আইকার্ড,ল্যাপিসমেত হাওয়া।
    পেপারে বেরিয়েছিল ঘটনাটা। অর্গানাইজারদের নমে পুলিশ কেসও হয়েছিল, তারপর কী হয়েছিল, ফলো করি নি। যারা ল্যাপি হারিয়েছিল তাদের মধ্যে আমার ভাই একজন। কোলকাতা থেকে সোজা দেখতে এসেছিল।
  • π | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:১৮193999
  • আমার প্রশ্নের উত্তর কেই দেয় না। সার্চ কীরকম হওয়া উচিত, নাকি হওয়াই উচিত না, এই নিয়ে কী মতামত ?
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:১১193997
  • সবচেয়ে মজা হচ্ছে সর্বত্র গাড়ীর ট্রাঙ্ক খুলে চেক করে অফিস, শপিংমল সর্বত্র। কিন্তু সিটের নীচে লুকিয়ে মস্ত বোম নিয়ে গেলেও এরা টেরও পাবে না।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:০৬193996
  • পুণেতে সব মলেই মেয়েদেরালাদা পর্দাঘেরা জায়গায় নিয়ে মেটাল ডিটেক্টার বুলিয়ে ছেড়ে দেয়। বড় বড় মলগুলোয় ব্যাগ একটা স্ক্যানার মেশিনে ঢুকিয়ে দেয় আর রিলায়েন্স বা ডি-মার্টে ছোট পার্স হলে একটা বড় ঝোলায় ভরে ঝোলার মুখটা প্ল্যাস্টিকের লকস্ট্রিং ঢুকিয়ে টেনে আটকে দেয়। বড় ব্যাগ হলে বিশেষ করে ডাবল চেন, সেই ব্যাগের মুখ অমনি করে আটকে দেয়।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:০৫193993
  • মহিলা নিরাপত্তাকর্মীরাই করছে। কিন্তু তাদেরকেই আমার গায়ে হাত দেওয়ার অধিকার দিয়েছি নাকি? গায়ে মেটাল ডিটেক্টর বোলানোর অধিকারও দিই নি।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:০৫193995
  • ট্যাক্সিতে এই উঠে বসা বেশ কঠিন হয়ে যাচ্ছে। ভেতর থেকে লক করে রাখে। উঠে ব্সলে নোংরা কথা ছাড়াও খানিকদূর গিয়ে বলে গাড়ি খারাপ হয়ে গেছে- যাবে না, নেমে যান। আর নিউটাউনে আরো বালো, দরজা খুলতে হুশ করে চলে যায়। আমাদের কমপ্লেক্সে এক বুড়ো ভদ্রলোক পড়ে গিয়ে কপাল ফাটিয়েছিলেন। হৈ হৈ করে ওঠার আগেই চালক গাড়ি নিয়ে হাওয়া।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:০৪193992
  • বয়কটটা করবে কে? কেনই বা করবে? লোকের তো প্রবলেম নেই, বম্ব ব্লাস্ট হওয়ার থেকে চেকিং তো ভালো। গড়ে ৪০০ থেকে ৬০০টাকা খরচা করে সিনেমা দেখা, সাথে নিরাপত্তাটুকু ফ্রী।
  • রোবু | ১৮ ডিসেম্বর ২০১৩ ২১:০০193991
  • হ্যাঁ।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫৯193988
  • কালো ঘুপচি!- মানে আলাদা একটা জায়্গা বানিয়েছে, মহিলাদের সার্চ করার জন্যে! দু বছরেই এত উন্নতি হয়েছে- ভাবতে পারছি নাতো! মহিলাদের এই সার্চটা কে করছে? মহিলা নিরাপত্তাকর্মীরা?
  • শ্রাবণী | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫৯193989
  • গায়ে তখনই হাত দেয় যখন বোধহয় ডিটেক্টরে কিছু গড়বড় থাকে!
    অক্ষ, হ্যাঁ আমিও দুবার উঠে বসেছিলাম কিন্তু এমন বাজেভাবে নেমে যেতে বললে, নেমে গেলাম। তখনই মনে হচ্ছিল, এরকম অনেক আগে হত, খালি ট্যাক্সি যাবনা বলে, পরে অনেককাল এই তেওয়র দেখিনি, রাজাবাজার থেকে কলেজ স্ট্রীটও হাঁটতে ইচ্ছে করছেনা বলে দলবল ট্যাক্সিতে উঠে আটটাকা দিয়েছি!
  • π | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫৯193990
  • এই চেকিং গুলো কি একদম উঠিয়েই দেওয়া উচিত বলে মনে হয় ? বা হলে কীরকম ভাবে হওয়া উচিত ?
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫৮193987
  • অথচ এটা বোধহয় সহজেই থামানো যায়, দুদিন ঐ হল বয়কট করলেই আপসে থেমে যাবে।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫৫193986
  • বাবাহ, দেশ কত বদলে গেছে! চিনতেই পারিনা। আমিও এনারাই হয়ে গেলাম তারমানে।
  • byaang | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫৪193985
  • মিঠু, কোলকাতায় গেছিলাম পুজোর পরে ৩দিনের জন্য, মিশর রহস্য দেখতে, কালো কাপড় ঢাকা ঘুপচিতে ঢুকিয়ে গায়ে হাত দিয়ে আমাকে আর মাকে সার্চ করল।

    আর ছেলেদের তো লজ্জা শরম থাকতে নেই তাই তাদের খোলা জায়গাতেই গায়ে হাত দিয়ে চেপে চেপে চেক করছিল।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫২193983
  • সেই বছর ২০ আগে যখন ট্যাক্সি মাঝে মাঝেই রিফিউজ করত কোথাও যেতে হলে, আমার মা ট্যাক্সি দেখলেই আগে দরজা খুলে বসে পড়ত। ট্যাক্সিওয়ালা দরজার হাতলে হাত দেবার সঙ্গে সঙ্গে কোথায় যাবেন কোথায় যাবেন করে যাচ্ছে, মা গ্যাঁট হয়ে বসার আগে উত্তরই দেবেনা। তারপর ট্যাক্সিওয়ালাও যাবেনা, মা-ও নামবেনা ঃ-))
  • রোবু | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫২193984
  • রাইট। গায়ে হাত দিয়ে করেনি তো। জাস্ট মেটাল ডিটেক্টর বুলিয়ে ছেড়ে দিয়েছিল।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫০193982
  • ম্যামি, ঠিক।
  • | ১৮ ডিসেম্বর ২০১৩ ২০:৪৮193980
  • ব্যাং, আইনক্সে গত দুবছর যাই নি, তার আগে সিটি সেন্টারেই যাবতীয় সিনেমা দেখা। জলের বোতল, সিগারেট, লাইটার ইত্যাদি জমা রাখতে হতো- ছেলের জলের ছোট বোতল নিতে সঙ্গে রাখতে দিতো। গায়ে হাত দিয়ে সার্চ কখনো পাই নি। একটা মেটাল ডিটেক্টারের মধ্যে দিয়ে যেতে হতো মনে আছে- গায়ে হাত দিয়ে সার্চ করাটা কি নতুন সংযোজন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত