এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:১০194640
  • আমি এভাবে দেখি। লিফটে উঠে চার পাঁচ জন অপরিচিত লোককে হাই হ্যালো করার বদলে ভাচ্চুয়ালি হয়তো চার পাঁচজন পরিচিত (কিম্বা হয়ত সম ওয়েভলেংথের) লোকের সাথে হাই হ্যালো করছে। কোনটা ভাল কোনটা খারাপে যাচ্ছি না। দুটো দুরকম। বা এফেক্ট হিসেবে হয়তো খুব আলাদাও নয়। লোকজন অনুযায়ী ভ্যারি করবে। কিন্তু ভাচ্চুয়াল অস্তিত্ব মানেই কৃত্রিম নয়, এটাই বলার। গেমস অ্যাডিকশন নিয়ে অবশ্য সেটা বলাই যায়।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:০৪194639
  • নিয়ারেস্ট রেলস্টেশন তেজপুর, গুয়াহাটি নয়।
    যাগ্গে, ইন্টেরাপ্ট করলাম। আশা করি ছেলেটির খারাপ কিছু হয় নি।
  • jhiki | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৫৫194637
  • আমি ঠিক ওভাবে ভাবিনা। বাস্তবে গল্প করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু তার জন্য সময় বার করাটা একটু চাপের হয়ে যায়, তাই মায়াজগত!
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৫৫194638
  • আপনাদের বলেছিলাম একজনের কথা, যে এখানে একটা এনজিও জয়েন করেছিল, তাকে এক বছরের জন্য লাদাখে পোস্টিং দেবার কথা হয়েছিল। মনে আছে?

    সে আসলে পোস্টিং পয়েছিল তাওয়াংয়ে। এই আগস্টে যায় সেখানে। তাওয়াং মানে, অরুণাচল চীন সীমান্ত প্রায়। যোগাযোগ ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। দিনের মধ্যে কয়েক ঘণ্টা কারেন্ট থাকে, তার মধ্যেই মোবাইল চার্জ, মেল চেক সব করে নিতে হয়। নিয়ারেস্ট রেলস্টেশন হচ্ছে গুয়াহাটি। সেখান থেকে এক না দেড়দিনের যাত্রা। সে লা পাস পেরিয়ে যেতে হয়। ইন্দোদাদা সম্প্রতি ঘুরে এসেছে।

    ছেলেটা ফিরছিল। দিল্লিতে একটা ইন্টারভিউ দেবার ছিল। তো, গুয়াহাটি থেকে অবধ আসাম এক্সপ্রেসে আসছিল। অবধ আসাম গাজিয়াবাদ হয়ে, ওল্ড দিল্লি হয়ে চলে যাঅয় রাজস্থানের লালগড় বলে কোনও একটা স্টেশনের দিকে। ওর টিকিট ছিল ওল্ড দিল্লি অবধি, তবে বলেছিল গাজিয়াবাদে নেমে পড়বে। সেখান থেকে অটো নিয়ে, নয়ডায় ওর এক দাদার বাড়ি, সেখানে পৌঁছে যাবে।

    আমার শ্যালিকার সঙ্গে যোগাযোগ চলছিল। সতেরো তারিখ দুপুর দুটো কুড়ি নাগাদ কথা হয়েছিল শেষ, তখন বলেছিল হাপুড় ক্রস করছে, আর কিছুক্ষণের মধ্যেই গাজিয়াবাদ এসে যাবে।

    তার পর থেকেই ফোন নট রিচেবল। আর কোনওভাবে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। বিকেল পৌনে চারটেয় গাজিয়াবাদ স্টেশনে ট্রেন এসে বেরিয়েও গেছে, অনলাই ট্র্যাক করে বোঝা যাচ্ছে, পাঁচটা বাজল, ছটা বাজল, ছেলের আর কোনও খবর নেই। সাতটাতেও এল না। ইতিমধ্যে আমার শ্যালিকা ছেলেটার দাদার বাড়িতে গিয়ে বসে আছে, সেখানেও জোরদার চিন্তা করছে সকলে, এদিকে আমরাও চিন্তায় পড়েছি, আর যাই হোক, গাজিয়াবাদ স্টেশন থেকে কোনওমতেই তিন ঘণ্টা লাগতে পারে না বাড়ি পৌঁছতে।

    নিশ্চয়ই কিছু হয়েছে।

    ছেলেটার সম্বন্ধ্যে বেসিক তথ্য আর ট্রেনের বিবরণ নিয়ে রাত নটার সময়ে আমি বেরোলাম গাজিয়াবাদ স্টেশনের উদ্দেশ্যে। ঠাণ্ডা তেমন নেই, তবে সেদিন মারাত্মক কুয়াশা।

    যাই হোক, স্টেশনে পৌঁছলাম, প্রথমে আরপিএফের কাছে গেলাম, না, তাদের কাছে গাজিয়াবাদ স্টেশনে কোনও রকমের মিসহ্যাপের খবর পেলাম না, তারাই বলল, চার নং প্ল্যাটফর্মে জিআরপির থানা আছে, সেখানে একবার খোঁজ নাও।

    চার নংয়ে তখন দুজন জিআরপি বসে পরোটা অলুচচ্চড়ি সহযোগে ডিনার করছিল। বিস্তারিত বললাম, তারাও সেদিনকার রিপোর্ট দেখে বলল, না, কোনও খবর নেই এই নামে।

    টেনশন তখন শেষ পর্যায়ে পৌঁছেছে। বললাম, তা হলে একটা মিসিং ডায়েরি তো করতে হবে।

    জিআরপি বলল, করো গে যাও।

    করো গে যাও মানে? আপনারাই তো নেবেন ডায়েরি?

    জিআরপি ততোধিক নির্মোহ, আমরা কেন নেব? কী প্রমাণ আছে সে ছেলে গাজিয়াবাদে নেমেছে? লাস্ট ফোন হাপুড় থেকে এসেছে বলছিলেন না? হাপুড় যান, সেখানে গিয়ে লেখান। গুয়াহাটি যান, সেখানে গিয়ে খোঁজ নিন সে আদৌ ট্রেনে চেপেছিল কিনা।

    মহা ঝামেলা। বললাম, আপনার কি মনে হয়, এখন এই অবস্থায় আমার পক্ষে হাপুড় বা গুয়াহাটি গিয়ে খোঁজ নেওয়া সম্ভব?

    - ও, মতলব আপ হাপুড় জানে কা কষ্ট্‌ নহী করনা চাহতে হ্যায়। বো তো আপকি মর্জী।

    খানিকক্ষণ কথা চালাচালি হল। কিন্তু কোনও লাভ হল না। "পুলিশের উর্দি পরলে আপনারা সত্যিই আর মানুষ থাকেন না" বলে উঠে এলাম।

    উঠে তো এলাম। কিন্তু যাবো কোথায়? রাত দশটা বেজে গেছে, বাইরে ডেনস ফগ। হাপুড় কোথায় আমি জানি, গাজিয়াবাদ থেকে আরও কুড়ি কিলোমিটার মতন, কিন্তু হাপুড়ে আমি কোনওদিন যাই নি, সেখানকার স্টেশন কোথায়, তাও জানি না। এখন কীভাবে আমি হাপুড় গিয়ে খোঁজ নেব? ঘটনাপরম্পরা যা জেনেছি, তাতে মনে হচ্ছে মিসহ্যাপ কিছু হয়ে থাকলে হাপুড়ের কাছেই হয়েছে।

    বেরিয়ে এলাম গাজিয়াবাদ স্টেশনের দিকে। সিকিনী ফোন করে জানাল, এখনও কোনও খবর নেই, তবে ছেলেটার ফোন চালু আছে। দিল্লি পুলিশের এক ইনস্পেক্টরের সাথে যোগাযোগ করা হয়েছিল, তিনি ফোনের লোকেশন ট্র্যাক করে বলেছেন, ফোন চালু আছে, কিন্তু ফোন সেই ছেলের কাছেই আছে, না চুরি হয়ে অন্য কেউ ইউজ করছে, সেটা না জানা অবধি আমরা লোকেশন জানাতে বাধ্য নই। হতেই পারে সে ছেলে ঠিকই আছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে না। আগে প্রমাণ চাই যে তার ফোন চুরি হয়েছে, লিখিত রিপোর্ট পেলে তবে আমরা লোকেশন জানাতে পারব। তার আগে নয়।

    স্টেশন থেকে বেরিয়ে, কী মনে হল, একবার গাজিয়াবাদ সিটি পুলিশের কাছে গিয়ে খোঁজ নিলে কেমন হয়? হতেও পারে, সে স্টেশন থেকে ঠিকঠাকই বেরিয়েছিল, নয়ডা আসার পথে রাস্তায় কিছু হয়েছে! সেক্ষেত্রে রেল পুলিশ নয়, সিটি পুলিশের কাছে ইনফো থাকবে।

    ছ্লেটার হাইট ছ ফুট দুই, একটু আনকমন হাইট। তেমন কিছু ঘটলে ঠিকই পুলিশের নজরে আসা উচিত।

    স্টেশনের কাছে পুলিশ থানা। এখানে বলে কোতওয়ালী। কোতওয়ালীতে গেলাম। রাত তখন প্রায় দশটা চল্লিশ। চারপাশে সব সাদা। কিচ্ছু দেখা যাচ্ছে না।
  • santanu | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৯194634
  • ডাক্তার এর এই কথাটা বেশ ভালো লাগলো
    "আমার আশপাশে সেরম ওয়েভলেন্থের লোকই নাই যে গপ্পো করবো।তাই ভার্চুয়াল গপ্পো"।
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৯194635
  • হ্যাঁ ইন্ডোকেই বললাম।
  • jhiki | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৯194636
  • আমি বছর ১২ আগে সিনেমাটা দেখেছি। তবে ঘটনাকাল তো ঠান্ডা যুদ্ধের সময়, রাশিয়ানদের শত্রু না ভাবার তো কারণ ছিল না।
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৮194631
  • ভার্চুয়াল জগতটা অনেকদিনই পার্ট অফ রিয়াল হয়ে গেছে। সম মানসিকতার বা কাছাকাছি মানসিকতার লোক গুরুতে আমি যত পাই, বাস্তব জগতে তার এক সিকিও পাই না। বাস্তবটাও ইন্টারেস্টিং একশোবার (অন্তত আমার আশপাশেরটা) কিন্তু লাঞ্চ টেবিলে 'ইয়ার উই মাস্ট গিভ আ চান্স ট্যু নরেন্দ্র মোদি' শুনে শুনে এসে একবার গুরু খুলে দেখে নিলে বেশ ঠিকঠাক লাগে আর কি।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৮194632
  • স্যান কি প্রবাসে মানুষ?
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৮194633
  • চোখের দোষ আমারো হচ্ছে। শ্রীসদার পোস্ট পড়লাম "আমি তখন মন দিয়ে খোসা ছাড়াচ্ছিলাম''। ফেসবুকে শ্রীসদার ঐ খোসা আধ্ছাড়ানো আলুর পোস্টের সঙ্গে রিলেট করে নিলাম। এদিকে শ্রীসদার যে বৌ-ই নাই, সেকথা বেমালুম ভুলে গেছি।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৭194630
  • হ্যাঁ, এটা ইন্সুলারই তো। আমাদের এখানে যখন বন্ধু বান্ধব আসে তখন তো গুরু/নেটের কথা মনেও আসেনা।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৬194629
  • ডমডিডি আমায় বল্লে?
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৫194627
  • আরে হ্যাঁ। বইটা পড়লে দেখবি আরো বেশী বেশী লাগছে।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৫194628
  • কিন্তু এই যে আমরাও একটু সময় পেলেই গুরু করতে বসে পড়ি। এও তো একধরণের ইনসুলার অস্তিত্ব। আবার সেদিক থেকে দেখতে গেলে বন্ধু পেতে চাই, চাট্টি কথা বলতে চাই বলে গুরুতে আসা। আমার আশপাশে সেরম ওয়েভলেন্থের লোকই নাই যে গপ্পো করবো।তাই ভার্চুয়াল গপ্পো।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৪194626
  • ভয়ংকর রকমের ছিল।
  • jhiki | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৩194624
  • সাত বছরেই -২· ৫ পাওয়ার ও আছে।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৩194625
  • -২ কী?
  • san | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪২194622
  • অক্ষদির ১০।২৯ টার পোস্ট। এসব তো আমাদের জীবনেও ছিলনা কোনোদিন। অক্ষদির ছিল কি ?
  • jhiki | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪২194623
  • এই সমস্যা গুলো আমার নেই, ছেলে প্রায় রোজ ঘন্টা খানেক বাইরে খেলে।এবছর জাকার্তা স্কুল ফুটবল লীগে খেলবে। অচেনা জায়গায় মিশতেও পারে। জ্ন্মাব্ধি ফর্মুলা আর বছর দেড়েক বয়স থেকে গরুর দুধ খেয়েও বিশেষ ভোগে না।
    তবে কম্পিউটার, ট্যাব, পি এস পি এসব আছে, সাত বছরেই -২
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪১194621
  • না, যদি ঐ সিনেমাটার ভাইষ্য সত্যি হয়। "ম্যাকার্থি যত ছাগলই হোক, ও কিন্তু এই ব্যাপারটা ঠিক ধরেছে"।
    তাছাড়া শুধু তো রাশিয়ান স্পাই দেখা নয়, পেন্টাগন দেখা। দেশের সামরিক স্বার্থরক্ষা করবার জন্য রাশিয়ান কোড ব্রেক করা। এগুলো এমনি এমনি কেন মাথায় আসবে?আকাশ থেকে তো পড়বে না !
  • শ্রী সদা | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৪০194620
  • আরে আমার পোস্ট না। আমি তখন মন দিয়ে ধোসা খাচ্ছিলাম। ফোন বেহাত হয়েছিল।
  • cm | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৯194619
  • পিরামিডের মাথায় ভিড় কমই হওয়ার কথা।
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৬194617
  • সদাবাবার পোস্টোরা কিন্তু আজ আমাচ্চোখও এড়ায় নি।

    হুঁ সদ্দি নাকি কেবল কবিরাজীতেই সারে। সারাবছর কবিরাজী দাওয়াই খেয়ে গেলে নাকি সদ্দিক্কাশি কাছে ঘেঁষে না। আমায় একজন এনে দেবে বলেছে। খেতে ভাল হলে খেয়ে যাব।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৬194618
  • তবে পালা-পার্বণে দেখা হয় নিশ্চয়ই। এক শহরে থাকলে স্কুলে দিয়ে আসা নিয়ে আসাও করতে দেখেছি অনেককে।
  • kiki | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৫194614
  • কীবোর্ডে পরার আগে চোঁ করে খেয়ে নিলেই তো হয়। যাগ্গে, আমায় কেমন কেউ দেখতে পায় না, আর আমারো আর অত আড্ডা মারার মত সময় নেই, এসব বলে, আমি যাবো চলে।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৫194615
  • আম্রিকায় এক জায়গায়, মানে এক শহরে থাকলে তবে হয়ত কখনও সখনও বা উইকেন্ডে দেখা হয়। কিন্তু এক শহরেই তো থাকেনা।
  • jhiki | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৫194616
  • জন ন্যাশ রাশিয়ান এজেন্ট দেখতে পেত (হ্যালুসিনেসন) বলে রাইটিস্ট??
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৪194613
  • কিরকম ইনসুলার হয়ে যাচ্ছে সবাই। এখানে সারাক্ষণ লোকে স্মার্টফোনে খুচখুচ করে যায়। হাঁটতে হাঁটতে চারধারে তাকিয়েও দেখেনা। লিফটে উঠে লোকে আগে তাকিয়ে দেখত, হাসত, আজ কত গরম সেটুকু বলত। এখন তাও না, সব ঘাড় নিচু হাতে আলো জ্বলছে। গাড়ি থেকে নামে, গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসেও সেই কিপ্যাড। বাড়ি গিয়ে রাত জেগে ভিডিও গেমস খেলে। কৃত্রিম, ইনসুলার অস্তিত্ব।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৩২194612
  • দ্যুত ! অ্যালোপাথি একটা যা তা। সামান্য সর্দি সারাতে পারে না। নাকের্জলে কী-বোর্ড ভেসে যায়।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:৩১194611
  • আম্রিগায় বাচ্চাদের সঙ্গে দাদু-ঠাম্মার বাঁধন কেমন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত